মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

স্বপ্নের জিজীবিষা


কোথায় বহিয়ে নিয়ে যেতে চায় হৃদয়ের আগুন, ভরা 
বর্ষায় উঠে চলেছে ধোঁয়ার বাদল, জীবনের ধুসর 
উপত্যকা, নির্বাক চেয়ে আছে ছাই রঙ্গী 
আকাশ, ওই সাগর কুলের পাখিরা 
গেছে উড়ে বহু দিন আগে,
প্রীত নদীর মোহনায়
পড়ে আছে আজ 
ও বহু রঙ্গী 
ক্ষুদ্র 
পাথর, ফিরে যায় স্মৃতির উর্মি বারংবার ছুঁয়ে নির্জন 
বালুকা বেলা, পুনশ্চ নোনা জলের প্রতিশোধ,
পুনারয়  ব্যথিত হৃদয়ের চিত্কার, 
উচ্ছন্ন তটভূমি খুঁজে স্বপ্নের 
সবুজ শ্যামল শস্য 
ধরাতল, তবু 
ও জীবন 
এঁকে যায় পশ্চিমা গগনে রঙিন মেঘের আল্পনা - - - 

- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/

PAINTING BY KunstCentrum Tholen 


সোমবার, ২৩ জুলাই, ২০১২


সুজনের ছোঁয়া 

কার অপ্রতিম প্রণয়ের ছবি দেখে মন 
ভুলিয়ে আছে সমস্ত পৃথিবী, কার 
পরশে জীবন হতে চায় কাঁচা 
সোনা, কে সে মনের 
মানুষ, টেনে 
নিয়ে 
চলেছে সুদুর ভিন দেশের সীমানায় !
কোন কন্ঠের মাধুর্য্যে গেছে 
হারিয়ে নিঃশ্বাসের 
স্বরলিপি, 
কে 
সে দাঁড়িয়ে রয় অহর্নিশ অন্তর দ্বারে,
নিয়ে হাতে সুরভিত ফুলের 
সদ্য কুসুমিত মালা,
কে মেখে যায় 
উন্নত 
ললাটে যজ্ঞের চিতাভস্ম, কে ছুঁয়ে -
করে যায় শীতল অন্তর্তমের 
জ্বালা, দেহ ও প্রাণে 
জাগিয়ে রাখে
চন্দনের 
গন্ধময় সজলতা - - - 

- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.in/
flower new


শনিবার, ২১ জুলাই, ২০১২


নিমজ্জনের সাক্ষী কেউ ছিল কি 

আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষায় পায়ের মাটি যায় ধ্বসে,
সেই অতিরিক্ত পাওয়ার অভিলাষে, জীবন 
ফিরে আসে বারংবার রিক্ত হাতে, 
মনের গভীরে অপ্রকাশিত 
পড়ে রয় দিব্য প্রেম 
একাকী,আঁখি
খুঁজে 
অহরহ, ছদ্ম প্রণয়ের আলো আসেপাসে, ক্ষিপ্র বেগে -
ধেয়ে যায় ভাবনার অশ্ব, মরু প্রদেশ হতে 
নোনা জলাভূমি, অরণ্য পথ গামী,
থামতে চায় না হৃদয় কোনো 
ভাবে, সেই অন্তহীন 
তৃষা বুকের 
মাঝে, 
আবেগের কুম্ভ যেন চিরদিনই চলকে পড়ে পথ ঘাটে,
অদ্ভুত জোছনার মায়া, ভ্রমিত অবচেতন 
দেহ ও প্রাণ, বুঝে উঠতে পারে না,
জল স্থলের তফাৎ, ছুটে যায় 
তটভূমি বহু দূর, সাড়া
কেউ দেয় না,
ফিরে 
আসে সমস্ত চিত্কার, আর্তনাদ, নিমজ্জনের পূর্বে 
শুধুই জেগে রয় সৈকতের অসমাপ্ত এক 
বিচিত্র নীরবতা, ঘনিয়ে আসে 
আঁধার সঘন, ভূত ও 
ভবিষ্যত কিংবা 
বর্তমান,
সব কিছু তখন অর্থহীন, অচেনা পুরাতন প্রেমিক !
চিনেও চিনতে চায় না, পরিচয় পত্র 
ভেসে রয় কালের তরঙ্গে,
ক্রমশঃ জীবন তখন 
অস্তাচলের দেশে, 
পরিত্যক্ত 
ঢিবির মত পড়ে রয় দেহের ভূমি অবহেলিত নোনা 
জলের মাঝে, কথা কয় নিজের সাথে,
পাখিরা অবাক চেয়ে থাকে 
তার ক্ষণে ক্ষণে 
ভাঙ্গনের 
রূপ, পরিশেষ তারাও উড়ে যায় নিরাপদ আশ্রয়ের 
সন্ধানে - - - 

- শান্তনু সান্যাল 



ANNE PACKARD ART PRINTS

কার ছোঁয়া করে শিহরণ 

লজ্জাবতীর শাখায় যেন জড়িয়ে রয় তার 
লাজুক মনোভাব, একটু হাওয়ায় দুলে
উঠে মনের ভীরু ভালবাসা, 
গুটিয়ে রাখতে চায় সে 
অস্তিত্ব, কমনীয় 
পত্রাবর্তে,
শিশির পরশে যেন কেঁপে উঠে হৃদয়ের -
পল্লব সম তন্তু, সারা রাত এক 
আতঙ্ক, বুকে চাপিয়ে সে 
চেয়ে থাকে নীলাভ 
আকাশ, চাঁদ 
মেঘের 
পারদর্শী ধবল যবনিকা, মৃগনয়নি -
ভাবনা, পাতা ঝরার শব্দে ও 
যেন হয়ে উঠে অস্থির,
নীল আঁধারে খুঁজে 
বহিরাগত 
সুগন্ধ 
অথবা মৃগয়ার নিঃশব্দ পদক্ষেপ, এক 
মধুর আতঙ্কে ডুবে রয় দেহ ও 
প্রাণ অনিশ্চয়তার তরঙ্গে, 
নাড়ির গতি সহসা
বেগবান, ধেয়ে 
যায় মন 
সুদুর বুনো ফুলের মাতল উপবনে - - - 

- শান্তনু সান্যাল  

artist SMITH SART
http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২


হয় ত একদিন 

হয় ত সে ভেবেছিল, আমি অধুনালুপ্ত এক প্রাণী, 
সময়ের অবসাদে জীবাশ্মের দিকে চলেছি 
এগিয়ে, আর ফিরে আসবো না, 
যাদুঘরে রয়ে যাব স্মৃতির 
প্রতিক চিহ্ন হয়ে,
কিন্তু তা 
হয় 
নি, যেখানে ঝড় করেছে বিধ্বস্ত আমার স্বপ্নের 
বাসা, সেখানেই ছিল অদৃশ্য আগামী কাল,
বোধ হয় সে যেন টের পাই নি, সেই 
আবার জীবন রেখেছিল করতল ;
জিজীবিষার আগুনে, ভেঙ্গে 
ছিল নোঙ্গরের শিকল,
ভাসিয়ে ছিল 
ছিন্ন তরী,
যদিও 
নদীর উগ্র প্রবাহের সঙ্গে ছিল ঝঞ্ঝার গোপন -
চুক্তি, কিন্তু নিয়তির খেলা করেছে 
বিফল প্রতিপদে, তাহাদের 
ষড়যন্ত্র, এগিয়ে নিয়ে 
গেছে অগোচর 
আধিপত্য !
দূর 
উজানের দেশে, সেই সমুদ্র নদীর মিলন স্থলে 
আমি ফিরে পেয়েছি তার ভালবাসা,
জড়িয়েছি বুকে তার প্রণয়
বিন্দু, ঝিনুকের বেষে
রয়েছি পড়ে
তার 
নয়ন সৈকতে, হয় ত একদিন ভাবনারা হয়ে 
উঠবে প্রদীপ্ত মুক্তা - - 

- শান্তনু সান্যাল  
  
Photo of pearl in oyster shell by Kelli
http://sanyalsplanet.blogspot.in/

বুধবার, ১৮ জুলাই, ২০১২


শীতলতার আভাস 

সন্ধ্যার মুখে ঘনিয়ে ছিল মেঘের উন্মন্থন,
হৃদয়ের আকাশে ও ছিল অজানা এক 
আলোড়ন, ক্ষণিক ব্যাকুলতার 
মাঝে চেয়ে ছিল মন 
কিছু  রোমাঞ্চ 
ভরা 
অনুভূতি, বৃষ্টি হয় নি, অবশেষে ফিরে -
গেছে সাঁঝের মৌন প্ররোচনা, সে 
যখন পৌঁছল আঁধার ঘনিয়ে 
গেছে আবেগের অঞ্চল,
হাওয়ায় ভিজা 
মাটির 
গন্ধ, হয় ত প্রবঞ্চক বর্ষা ভিজিয়েছে এক -
রাশ শহরতলি,তবুও তার চোখের 
স্পর্শে ছিল শ্রাবণী আভাস,
ছুঁয়ে গেছে নিমেষে 
বুকের দগ্ধ 
ভাগ,
সুদুর আকাশের প্রান্তে এখনো অশনি লিখে 
চলেছে, পর্যায়ক্রমে প্রণয়ী কবিতা !
ছন্দবদ্ধ কিংবা মুক্ত ক্ষণিকা,
সেই ঝিকিমিকি আলোর 
মাঝে হারিয়ে চলেছে 
জীবনের  সমস্ত 
ব্যথা - বেদনা, প্রখর উষ্ণকালের পরে যেন 
অল্প ক্ষণের সজলতা - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
artist by Regina Calton Burchett 


মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২


ফাঁক দিতে গিয়ে - - 

না পৃথিবী, না আকাশ, না সমুদ্র না মহা পার্বত্য মালা,
নয় আকার নয় সে নিরাকার, মহাশুন্যে ভেসে 
চলেছে তার প্রাবল্য, সেই মহাসত্তার 
অধীনস্থ নিখিল ব্রহ্মাণ্ড, দৃশ্য 
অদৃশ্য, অনু পরমাণু,
প্রাণ নিষ্প্রাণ,
বিশ্বাসের 
সেই পলকা সুতোর প্রান্তে তার আঙ্গুলের কম্পন ধরে 
রাখে যেন প্রেম, ঘৃণা, আপন পরের সন্তুলন, 
ওই কল্পনার দুনিয়া অথবা কটু 
সত্যের প্রতিফলনে, তুমি 
আছো, আমিও 
রয়েছি,
কিছু উদ্ভাসিত, কিছু গা ঢাকার প্রয়াস, অর্ধ সুপ্ত, অর্ধ 
জাগরণের মাঝে নিজের সন্ধান, সেই পাপ ও 
পুণ্যের সঙ্গমে চোরা গলির আঁধার, 
যবনিকার ওই পারে তুমি,
হয় ত এই পারে 
আমি,
খুঁজে চলেছি দু জনই সাবধানে পা রাখার ভূমি ক্রমশঃ !

- শান্তনু সান্যাল 
misty river - artist no idea 
http://sanyalsplanet.blogspot.in/