রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪

বন্য পথে - -

না ডুবন্ত, না ভাসন্ত, মধ্যিখানে এই 
নিঃশ্বাস, ভেসে রয় নিসর্গে 
যেন অসংখ্য উপগ্রহ,
তার প্রেমের 
সংজ্ঞা 
খুবই জটিল, এক প্রান্তে বিহানের -  
সূচনা, অন্য দিকে সূর্যের 
অবসান, সকাল ও 
সাঁঝের সন্ধি 
ক্ষণে,
ঠিক অন্ধকার ঘনিয়ে ওঠার আগে,
দেখেছি তার দেহ হতে উঠছে 
অপ্রত্যাশিত অরণ্য 
দহন, ক্রমশঃ 
তীব্রতর,
যখন পাহাড়ের গায়ে ঝরে চলেছে -
মহুয়ার মাদক রস, সে ধরে 
রাখতে চায় আমার 
অস্তিত্ব নিজের 
বুকের 
মাঝে বিক্ষিপ্ত ভাবে, তখন জীবন - -
পুংহরিণ, ধেয়ে যেতে চায় 
বন্য পথে উন্মাদিত, 
অগোছাল 
ভাবে !

* * 
- শান্তনু সান্যাল    

http://sanyalsplanet.blogspot.com/
art by terence mckelin.jpg 2

শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৪

সত্যের পারদর্শিতা - -

তার আকুল আকাঙ্ক্ষায় স্পষ্ট ভেসে ওঠে, -
কায়িক অভিলাষ হতে গগনচারী
ভালবাসা, আমি প্রায়ই 
কেঁপে উঠি দেখে 
তার এই 
অপরূপ মায়া, সে ধরে বেঁধে নিয়ে যেতে -
চায়, অন্য কোনো আলোকভেদ্য
জগতে, যেখানে সমস্ত 
কিছু প্রকাশ্য -
সত্য - -
আবরণমুক্ত, ওই মুহুর্তে দেহের সব মিথ্যে  
স্তর যায়, একে-একে খসে, বাসনারা 
তখন, শিশুবত হামাগুড়ি 
দিয়ে হাঁটে, নিরীহ 
চোখে দেখে
পিছনে 
ফেলানো মায়াবী পৃথিবী, মহাসাগরের নীল 
গভীরতা হয় ওঠে জলরং ছবি, নীরব 
যেন ঝুলানো রয়েছে শুন্যে, সব 
কিছু কুয়াশা মুক্ত, সব 
কিছু মনে হয় 
শুধুই 
ক্ষণিক ভালবাসার আলোড়ন, যখন জীবন 
বেরিয়ে আসে ওই আগ্নেয়গিরির 
গহ্বর হতে বাহির, সারা 
দেহ ও প্রাণে তখন 
ঝিলিমিলির 
আভাস,
প্রকৃত অগ্নিস্নানের পরে হৃদয় ভুলে যায় - - 
সমস্ত মান অভিমান, রাগ অনুরাগ,
ফিরে পায় নিজের আসল 
মানবিক অস্তিত্ব,
রক্ত মাংস 
বিহীন 
জীবন তখন হয় ওঠে স্ফটিক শিলা, প্রস্তর 
প্রতি প্রস্তর সত্যের পারদর্শিতা !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by marina petro 2

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৪

http://sanyalsplanet.blogspot.com/
cipher beauty 2

অন্তর্মনের অনুরণন - -

ফিরে আসে অন্তর্মনের অনুরণন -
বারে বারে, সহজ নয় দুরে 
সরে যাওয়া, নিভৃত 
ভাবনার যোগী 
আবার 
খুঁজে জন অরণ্যে হারানো মায়ার 
ঠিকানা, কিছু ভাঙা প্রেমের 
শৃঙ্খল, কিছু শুকনো 
ফুলের গন্ধ, 
দেয়ালে
ঝুলানো স্মৃতি চিহ্ন, ছিন্ন ভিন্ন - -
অ্যালবামের পৃষ্ঠা, জীবন 
করে পুন:স্মরণ, ওই 
শৈশবকালের 
কাগজের 
নৌকো পুনরায় ভাসাতে চায় মন,
কিন্তু মেঘ্মাস বহুদূর, উন্মুক্ত 
নীলাকাশ তখন করে 
অট্টহাস, দীর্ঘ 
অপেক্ষা 
নিয়ে বুকে জীবন বসে রয় একা 
অতীতের দোরগোড়ায়,
কুলুপ আঁটা দরজার 
সামনে, সময়ের 
হাতে 
চাবি গেছে কবে যে হারিয়ে, হয় 
'ত সে জানে, কিন্তু তবুও 
আশার লতা যায় 
না শুকায়ে।

* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
silk painting

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪

উন্মুক্ত জলধারা - -

ওই সজল পারদর্শী ভাবনার পারে 
দেখেছি, তার নিঃশর্ত প্রেম 
হয়ে উঠতে চায়, সদ্য 
মঞ্জরিত অনাম 
ফুলের গন্ধ,
জীবনের ধুসর মরু প্রান্তরে যেন -
ভেসে উঠতে চায় জলপূর্ণ 
মেঘ, তার অনুরাগী 
মন ক্রমশঃ পার 
করে যেতে 
চায় 
অনন্ত প্রণয়ের কিলিমাঞ্জারো, সেই 
সুদুর সাহারার বুকে ঝরে 
যেতে যেন আকুল !
তার বুকের 
জমাট
ভালবাসা, প্রাণ ও দেহে সঞ্চারিত -
করে চলেছে মৃত নদীর 
পুনর্জন্ম, জীবন 
ধরে রাখতে 
চায় -
তার দূরপ্রসারিত উন্মুক্ত জলধারা 
বুকের গভীরতম অঞ্চলে - - 

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/
the-glory-of-roses-lacy

বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৪

অদৃশ্য প্রলেপ - -

আবার তোমার চোখে আছে এক 
নতুন অন্বেষণের সূত্রপাত, 
পুনরায় আমিও 
চলেছি 
নিজেকে একটু গুছিয়ে, আসলে -
সময় থাকতে নিজেকে 
বদলানো খুবই 
অপরিহার্য,
অন্যথা 
মানুষ রয়ে যায় অনেক পিছনে,
বিস্মৃত যাত্রীর জন্য কেউ 
আর অপেক্ষা করে 
না, তাই বহু 
দিনের 
পরে আরশির মুখোমুখি জীবন 
আছে দাঁড়ায়ে, অতীতের 
হিসেব নিকেশ এই 
মুহুর্তে কোনো 
মানে 
রাখে না, অন্তিম দস্তখৎ ছিল -
নিয়তির হাতে, এখন 
কাটকুটের সুযোগ
খুবই অল্প,
তাই 
পুনরায় সময়ের সাথে মিটমাট,
অবশিষ্ট দিনের সঙ্গে হাসি
মুখ চুক্তি, না কোনো 
অনুতাপ, না 
দুঃখ,
ধীরে ধীরে বুকের উপরে এক 
অদৃশ্য প্রলেপের অনুভূতি,
বিকল্পের সন্ধান 
শুধুই মৃগ -
তৃষ্ণা।

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Martha Kisling 1
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhis2YPgGTPM6IDPUN5s-XS7W1pQKE-fpunz3XdWl7OHL93Gc55KeATYFd8ac99AaOR2yJVAZcnuA-76OTDmiJusI1ion3hbyh-kBQJ0FiSc34KCaOiYqLhNGnM93S9iT5I9ZgHoNcX5F1o/s1600/Kisling+1134+-+Shades+of+Peach.JPG

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৪

নৈসর্গিক ত্তড়ান - -

সঘন অন্ধকারে যখন অভ্যন্তরীণ জগৎ 
চায় তোমার চোখের আলো, সেই 
মুহুর্তে আমি হয় উঠি, একটু 
ধন্য, সামান্য দামী, 
ওই কম্পিত -
পরশে,
জীবন খুঁজে পায়ে মাঝধারে নিমগ্ন তরী,
মধ্যরাতের নীরবতা ভেঙে, যখন 
ছুঁয়ে যায়, তোমার নিঃশ্বাসের 
কিছু উষ্ণ বাষ্প কণা,
তখন বুকের 
ধরাতলে 
ফুটে ওঠে অসংখ্য আবেগের লতা, শাখা 
প্রশাখায় দেখতে না দেখতেই, যেন 
ফুলের বাহার, এক অদ্ভুত 
সুবাসে ভরে ওঠে 
সম্পূর্ণ দেহের 
খাঁচা - - 
ওই ঐন্দ্রজালিক প্রণয়ের বশিভুতে আমি 
প্রায়ই ভুলে যাই, নৈসর্গিক ত্তড়ান।

* * 
- শান্তনু সান্যাল 

  
http://sanyalsplanet.blogspot.com/
Pink Orchid Stem