এমন কোনো লিখিত চুক্তি ছিল না
আমাদের মধ্যে, তা সত্তেও
সে পারি নি কোনো
দিন ঠকাতে
আমায়,
অবশ্যই, আমার কাছে ছিল না - -
এমন কোনো বিশাল সম্পত্তি,
কিংবা অদৃশ্য মোহের
বাঁধন, রূপ
রঙের
বাহার, তবুও জানি না কেন তার
চোখের গভীরে, প্রেমের বিম্ব
চিরদিনই উজ্জ্বল !
সময়ের ছায়া
কোনো
দিনই তাকে পারি নি করতে বর্ণ
হীন, বহুধা বিস্মিত চোখে
আমি চেয়ে রই তার
নিঃশর্ত প্রণয়ের
লীলা !
আর ভাবি, ওই মানুষটা তো বহু
দিন ধরে, জড়িয়ে আছে
আমার নিঃশ্বাস
নিজের
মাঝে তবুও দেখি তার বুকে নেই
কোনো অভিযোগ ! সহজ
ভাবে সে নিজের সাথে
আমার এলোমেলো
অস্তিত্বটা
বয়ে
চলেছে, ঠিক বন্য নদীর রূপে - -
মন্থর বেগে, পাথর ভরা
পৃষ্ঠতলে, সুদুর কোন
অজানা গন্তব্যে,
যথাবত,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Blue_Flowers
তার এক নজরে ছিল সহস্ত্র তীরের
বিঁধান, কে হলো অভিহত
আর কে যে খুঁজে পেল
জীবনের সন্ধান,
বলা সহজ
কোথায়,
বহু যত্নের পরেও গেছে হারিয়ে সে
এক অমূল্য অঙ্গুরী, নিয়তির
ঘূর্ণাবর্তে কত সম্রাটের
মুকুট যায় হারিয়ে,
তুমি আর
আমি
যেখানে শুধুই শুষ্ক খড়কুটা, এক
দমকা হাওয়ায় উড়ে যাবো
জানি না কোথায় - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
inner charm
সে যেন এক অল্পকালীন বৃষ্টি, নিমিষে
গেছে ভিজিয়ে, হঠাৎ রাস্তা ঘাট,
হাট বাজার, পুকুর পারের
ওই বর্জিত ঢিবি !
সমস্ত কিছু
সহসা
এক পলকে ঝলমল, আসলে ওই উন্মুক্ত
হাসির নেই কোনো ভৌগলিক
সীমা, আকাশের এক
প্রান্ত হতে অন্য
প্রান্তে সে
যেন
হয় উঠে ইন্দ্রধনুর সপ্তরঙ্গী ঝুলন্ত সেতু,
রাঙিয়ে যায় হৃদয়ের রিক্ত স্থান,
ভরে যায় নিষ্প্রভ চোখে
ফুটন্ত রজনীগন্ধার
অদেখা কিছু
স্বপ্ন !
জীবন পুনরায় খুঁজে হারানো সুখের - -
ঝরা পালক - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
rain-watercolor-painting
সব কিছুই এখানে শীশ মহলের দুনিয়া,
বহু আযামী হতে পারে তোমার
তথাকথিত ভালবাসা
কিন্তু নিয়তির
আগে
অসহায়, যখন ভাঙ্গলো ঝুলন্ত ঝাড় - -
বাতিদান, মেঝের উপরে ছিল
এক অসমাপ্ত নীরবতা,
সারাটা জীবনের
অনবরত
লেখা
তবুও যেন রইলো বুকে অপূর্ণ কবিতা,
ওই তারকের আসরে সবাই ছিল
নির্বাক, নিঃশব্দ ! আকাশ -
গঙ্গার তীরে খুঁজে
পাই নি
তাকে, মিথ্যে প্রতিশ্রুতির আলো ছিল -
চারদিকে, খুব বিষণ্ণ মনে ফিরে
এলাম আবার ঊষর প্রান্তরে,
জানি কিছু ক্ষণ
থাকবে
ঘিরে যথারীতি বিষাদের ছায়া, পুনরায়
জীবনের সাথে বোঝাপড়া, এমন
বিরাট কিছু ঘটে নি, শুধুই
নিশান্তে ভেঙে ছিল
এক সুন্দর
স্বপ্নের
ঝুমুর ভরা আকাশ, কিন্তু পৃথিবী নড়ে -
নি লেশমাত্র - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
stairs
কিছু বিশেষ ছিল না, বলার জন্য - -
তাই আরশিকে দিলাম বিদায়,
আসলে, অনেক সময়ে
ওই গলাগলি
ভাবটাই
ডেকে আনে সহজ জীবনে তিক্ততা,
খুব নিখুঁত ভাবে আত্মীয়তা
গড়তে গিয়ে দেখি, ওই
সমস্ত চেনা মুখ
দাঁড়িয়ে
আছে ঠিক উঠোনের পারে, হাতে -
নিয়ে জ্বলন্ত মশাল ! যাকে
বলে হাতায় লুকোনো
সাপ, বিভীষণের
সগোত্রীয়
মানুষ, আমি অথবা তুমি কেউ নয়
এখানে ব্যতিক্রমী, সবাই যেন
মৌসুমের সাথে জড়িয়ে
আছে আবরণের
ভিতরে
আর একটা আবরণ, ওই দেউলের
ঘাটে কিংবা সুদুর আকাশের
তারক ভরা হাটে, খুঁজে
পাই নি তোমায়,
মনে হয়
জেনেশুনেই দিয়েছিলে ভুল ঠিকানা।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
stony-beach-impression-lutz-baar
সে এক রহস্যময় হৃদয়ের লিপি, লিখে
যায় নিগূঢ় সৌন্দর্য্যের কবিতা,
অথবা অন্তরের ব্যথা,
নির্বাক চোখে
আমি
চেয়ে রই তার ওই উন্মুক্ত হাসির - -
মাঝে জীবনের বাস্তবিকতা,
তার চোখের পরশে
লুকিয়ে রয় এক
অদ্ভুত
মলম, দেহ ও প্রাণের সমস্ত প্রদাহ যেন
খুঁজে পায় সুরাহা, প্রতিকারক -
শক্তি, পৃথিবী ও আকাশ
যেখানে মিলে মিশে
একাকার
রাঙিয়ে যায় দিগন্ত রেখা অলৌকিক - -
রূপে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
riddles
ওই শেষ বিন্দুতে আমি আজ ও আছি
অবস্থিত, যেখানে তুমি বলেছিলে
আবার দেখা হবে, অবশ্যই
ওই প্রান্ত রেখায় গড়ে
উঠেছে পাকা
সিঁড়ি - -
সারাটা বেলা ওই মোহানামুখী নদীর
সঙ্গে, অন্তর্নিহিত যুদ্ধ স্পষ্ট দেখা
যায়, তাই অদৃশ্য আতঙ্কে
জীবন চেয়ে রয়
নদীর ওঠা
নামা,
কোথায় যেন সিঁড়ির ভূমিকায় আমি
দাঁড়িয়ে রই অযৌক্তিক অপেক্ষায়,
তার উন্মুক্ত প্রণয়ের কোনো
সীমা নেই, সে করে যায়
স্বেচ্ছায় আঘাত,
ভাঙ্গন
ভরা কিনারায় আমি ক্রমশঃ হয়ে - -
উঠি শুকনো গাছের কুঁদা,
নোঙরের বাঁধন স্থল,
চির মৌন আর
নিমগ্ন !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Paintings by Nancy Medina