সারা রাত সে খুঁজেছে ভাঙা তারকা,
সারা রাত ঝরেছে নিশিগন্ধার
সুরভি শিশির বিন্দুর
সাথে, তার দীর্ঘ
নিঃশ্বাসে
ছিল লুকিয়ে কোথায় যেন আমার -
ব্যথা ভরা স্বরলিপি, সারা
রাত বেজেছে বেহালা
নীল পাহাড়ের
পারে - -
বারংবার ফিরে এসেছে তার গানের
অনুরণন, বহু টুকরো হয়ে !
বারেবারে সে তুলেছে
সিক্ত ভাবনার
ফোঁটা - -
মোজাইক মেঝ হতে, সারা রাত - -
ভেসেছে কুয়াশাময় মিহি
কণার মেঘ, বুকের
মরুভূমি ছুঁয়ে,
সারা রাত
সে বুনেছে স্বপ্নজাল একাকী, উন্মুক্ত
আকাশের নিচে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
artist Catherine Klein
জানি না তার চাহনির রহস্য, কোন
কুয়াশা ভরা পথে, চিনারের
বনে, নীরব নিশীথে,
চাঁদ ঢলার
ঠিক
কিছু ক্ষণ পরে, সে ছুঁয়ে গেছে পরশ -
মণির চমৎকারী পরশে, হঠাৎ
দেখি জং ধরা সারা
শরীরে সুবর্ণ
প্রতিচ্ছবি,
ভেসে উঠতে চায় প্রণয়ের বিস্ময়কর
আলো অঙ্গ প্রত্যঙ্গে ! যেন শাপিত
পাথর খুঁজে পেয়েছে পূর্ব
জন্মের জীবন্ত
অভিলাষ,
অথবা, তার চোখের অগম গভীরতা
টেনে রাখতে চায় আমার ত্রিভুবন
নিজের গুপ্ত অতলে চিরতর
ভাবে একাত্ম লয়ে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
White Azaleas by Sherry Roper
সব কিছুই ছিল যথাবত, নিজের
জায়গায় অধিষ্ঠিত, নীল
আকাশ,পথের দুই
ধারে কৃষ্ণ -
চূড়ার
কুঞ্জ ! পরিযায়ী প্রজাপতির ঝাঁক,
সন্ধিক্ষণের ওই বিন্দুতে
কিন্তু সে ছিল না,
তাই কিছু
ক্ষণের
অপেক্ষার পরে অজানা গন্তব্যের -
দিকে পাড়ি, প্রতিশ্রুতির
বৃন্ত ছিল খুবই
পলকা,
মৃদু বাতাসে গেছে ভেঙে, আসলে
সহজ কোথায় জীবনে, সব
কিছুই মনের অনুরূপে
ঘটা, অন্যথা
নিরাকার
সত্তার
কি কোনো ঔচিত্য রইত জগতে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
inner beauty
ওই ছায়াবৃতের শীতলতা, করে না কোনো
রূপের বিষমতা, তার নির্মল পৃষ্ঠতলে
ভেসে ওঠে প্রায়, বিশুদ্ধ মনের
বাস্তবিকতা ! সে এক
স্ফটিকের স্পষ্ট
ভাবনা,
মন্দির বিহীন অন্তর্তমের উপাসনা, ভেসে
রয় অনুক্ষণ, উন্মুক্ত হৃদয়ের গর্ভগৃহে
দিবানিশি, অদৃশ্য সুগন্ধের
সাথে সে জ্বলে রয়ে
অনিবার লয়ে,
নিরন্তর
বুকে লুকিয়ে সহস্ত্র আগুনের গুচ্ছ, অনন্ত -
কালীন সে এক দহনের কাহিনী,
যেখানে সমস্ত তর্ক বিতর্ক
স্ব -পরাজয়ের পথে
অগ্রসর !
রিক্ত দেহের পিঞ্জর পড়ে রয় কাঞ্চন মহলে,
ধোঁয়া ওঠে শুন্যে ঝুলন্ত বাতিদান
হতে, অনুলম্ব আকাশ পথে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
cris hobel art
পৃথিবীর শেষ প্রান্তে - -
কোন দিগন্তে হারিয়ে গেল, উন্মত্ত - -
যিশুর দলের যাত্রী, দূর
অরণ্যে সারি সারি
আগুনের
রেখা,
মহুয়া ফুল ঝরে গেছে অসময়ে, কারা
যেন বলেছিল মানুষ মানুষের
জন্য, জানি না কোন
দুনিয়ার ছিল
তাহারা,
ফুটিয়ে ছিল যে সব অজানা স্বপ্নের -
মায়াবী গল্প, জীবন পুষ্পের
বীথিকায় ঘনিয়ে ছিল
সঘন মেঘের
আকাশ !
ভাবতে ভালই লাগে, কিন্তু ছিল বর্ষা
বহুদূর, বুকের পাঁজর ধু ধু
মরুভূমি, অসমাপ্ত
দহন চিরস্থায়ী,
হাজার
ফণার রাত্রি, দংশিত, ঘর্ষিত, শোষিত
সুপ্ত জীবন, এখানে বিহানের
আগমন নিষিদ্ধ, সারা
রাত দেয়া নেয়া,
ক্রয় বিক্রয়,
বাহ্য অন্তরে মহা অন্ধকার, শুধু নিরুদ্ধ
হাহাকার, মূক অট্টহাস করে শেষ
প্রহরের যাত্রী, কত যে ঝিনুক,
সামুক, শঙ্খ, উলঙ্গ শরীর,
মুখোশ, ভঙ্গ মেরুদণ্ড
কে বা কার
খবর রাখে, সাগর সরে যায় আস্তে আস্তে
অনেক দূরে, চেনা অচেনা কাহিনীর
পাতায় পাতায়, হারিয়ে যায়
সমস্ত মুখ পরিত্যক্ত
পৃথিবীর শেষ
প্রান্তে।
* *
- শান্তনু সান্যাল
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art - by Barbara Groenteman Watercolor
কতই অবাস্তব হোক না তবুও
ভালোবাসি, তার ওই
গভীর স্বপ্নিল
চোখের
সম্মোহন, সব কিছুই যেখানে
কৃত্রিম, সেখানে আসল
আর নকলের
সংজ্ঞা
অর্থহীন, তাই দেহে চিমটি - -
কেটে জানতে চেও না
ঘোরের গভীরতা,
জরুরি নয়
গেরুয়া
বসন, গলায় রুদ্রাক্ষের মালা -
খুবই কঠিন পুনরায় ফিরে
আসা, দোরগড়ার
বাহিরে পা
রাখলেই
নিমিষে, সমস্ত জগৎ অচেনা -
পৃথিবী আকাশ, সমুদ্র
দাবাগ্নি, বীথিকা
কি মরুভূমি,
আপন পর
সে মুহুর্তে বাধা দিতে পারে না।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Judi Bell WATERCOLOR
জগতের বিধান, অনবরত বহমান,
যেন কুয়াশাচ্ছন্ন উপত্যকার
এক বিন্দু হতে অন্য
প্রান্তে সমস্ত কিছু
অবিরাম
লয়ে ধাবমান, জমির নিচে কি বা
আছে, অনিশ্চিত ভবিষ্যৎ
অথবা অপ্রত্যাশিত
ভূগর্ভস্থ ফুলের
বাগান !
বলা মুশকিল, শুধুই আন্দাজে বহু
দুরের যাত্রা, না সূর্যের হদিস,
নাহি ভাসন্ত তারকের
মিছিল, চার
দিক এক
অন্তহীন নিরবতা, মৌন ভাষায় - -
ভাবনার আদান প্রদান ! দেখি
তুমি চেয়ে আছো আমায়
বিস্ফারিত চোখে,
বুঝতে চাই
এমন সময় বিস্মিত চোখের অনুবাদ,
কিন্তু বর্ণমালা সহসা হয়ে ওঠে
আবছা, ভাসা ভাসা !
সব কিছুই নিমিষে
মনে হয়
খুবই অচেনা, সরে চলেছে ক্রমশঃ - -
নদীর ঘাট, সান্ধ্য আরতির
অস্পষ্ট সুর, অনায়াস
ডুবন্ত নোঙ্গর
স্তম্ভ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
red rose