সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪

রাত্রি শেষে - -

আজ আমি জলশূন্য নদী, বুকে জড়িয়ে আছি -
বালির স্তুপ, পুরাতন শিলা স্তর, জীব -
বনস্পতির বহু খোল, নিখোঁজ
দুই কিনারা, অনেক
কিছুই এই
জগতে রয় যায় অবর্ণিত, আমি জানি সে রোজ,
রাতের শেষ প্রহরে, যখন নিশিপুষ্পের
গাছ, ঝরা ফুলের সাথে দাঁড়িয়ে
রয় সটান, আর বিন্দু -
বিন্দু ঝরে
আকাশের অশ্রু, তখন দেখি, এলোমেলো আঁচল
গুছিয়ে কাঁধে, সে বেরিয়ে পড়ে বহু দূর
উড়ু উড়ু পায়ে, তার দগ্ধ চাহনি
এমন সময়ে খুঁজে শ্রাবণী
মেঘের ঠিকানা,
বিলুপ্ত নদীর
তীরে সে বসে থাকে একাকী সকাল অব্দি, কিন্তু
যথারীতি, দিগন্তের আকাশ থাকে মেঘশূন্য,
ফিরে আসার পথে সে রেখে আসে
কিছু ফণীমনসার ফুল নদীর
পাষাণী বুকে, আস্তে
করে, নিঃশব্দ !

* *
- শান্তনু সান্যাল



 

http://sanyalsplanet.blogspot.in/
Ottorino De Lucchi 1951art

সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪

আকাশীয় নদী - -

জানি না, সবাই কি জীবনে এমনই ঠকে
যায়, বিরল মুক্তার বদলে শুধুই
ক' একটা ফুটো কড়ি পায়,
তার কাছে ছিল নাকি
জীবনদায়িনী !
কোনো
এক অমূল্য গাছের শিকড়, নাকি দেহে -
ছোঁয়ালেই মানুষ ফিরে পায়
হারানো জীবন, তাই 
ইচ্ছে করেই
দংশিত
হলাম আমি, বিষাক্ত শরীর নিয়ে শুধুই 
অভিশপ্ত রয়ে গেলাম আমি, ওই
যাকে বলে চরম উপাসনা,
যেখানে পাথর হয়ে
ওঠে জীবন্ত
দেবতা,
কিন্তু জানি না কেন, এই ঠকে যাওয়াটা
এক অদ্ভুত আনন্দ লোকে নিয়ে
যেতে চায়, যেখানে বহে
চলেছে নীল লাল
বেগুনি
রঙ্গে একাকার, বিশাল আকাশীয় নদী।

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
beyond the emotion

শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVafVrUhBNJ3Qkp8YoJCGLK-_87F5QyQCrQaZyKIRwpqtYN4tUS1Z3CCh5-GbPdXonTJXzlpfl7ycDCwcy28JM9PoyO4OKu6VFXJ41dcsWb6M5CSb9Fy2pqFzMsOGZzD45sJj3Em3pGxw/s1600/IMG_7230.JPG
Lisa Daria Kennedy  paintings 1
 http://sanyalsplanet.blogspot.in/

চির একাকী - -

 সম্ভবতঃ, নিজের মাঝে সে ছিল গভীর
আত্মলীন, যখন খুলেছে অন্তর্তমের
বাতায়ন, তখন দেখে বাহ্য
জগতে পাতা ঝরার
ঋতু, ফুল ' ত
দুরের
কথা, চার দিকে শুধুই নেড়া গাছের -
অরণ্য ! আর ছড়িয়ে রয়েছে
অদৃশ্য  শীত - বৈরাগ্য,
জীবনের আছে
নিজস্ব
এক শাশ্বত ঋতু চক্র, ক্ষণে ক্ষণে যায়
বদলিয়ে, যেন জন্মগত উচ্ছৃঙ্খল,
অশাসিত ! নিয়তির ছাড়া
কেউ তাকে বাঁধতে
পারে না,
যখন সে দেখতে চেয়েছে খুব কাছে - -
থেকে নিজস্ব ছবি, আয়নার
প্রতিফলন দেয় নি
সহযোগিতা
কিংবা
চেহারায় ভেসে উঠেছে অসংখ্য রেখার
জাল, তখন সে নিজের ভিতরে
নিজেই এসেছে ফিরে, ঠিক
মাঝখানের পথ ধরে
চির একাকী
রূপে !

* *
- শান্তনু সান্যাল
 

 http://sanyalsplanet.blogspot.in/

Lisa Daria Kennedy  paintings

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪

চেনা চেনা গন্ধ - -

তার নিঃশ্বাসে ভেসে রয় খুবই -
চেনা চেনা গন্ধ, হয়'ত
কোথায় কোনো
এক বিন্দুতে
সে মিলেছিল নীহার কণার রূপে
আর নিয়েছিল নিবিষ্ট করে
বুকের সমস্ত ব্যথা
বেদনা, তাই
জীবনটা
মনে হয় কেমন যেন ফাঁকা ফাঁকা,
কিছু গন্ধ বিহীন কিছু রঙ্গহীন,
ঠিক বাসি ফুলের মতন,
নিঃশ্বাসের বৃন্তে জোর
করে আটকিয়ে
থাকা !

* *
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.in/
Shirley Novak Poppies

বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

বিস্ময়ের রেখা জাল - -

বারংবার বলেছি তাকে, সত্য কথা
অপাচিত চিরকাল, নিমিষে
সমস্ত আপনজন সরে
যায় যিহূদার
দলে !
মধ্যরাতে গা ঢেকে দেখতে আসে - -
তারা ঝুলন্ত সত্যের মৃত দেহ,
বারেবারে বুঝিয়েছিলাম
তাকে ভীষ্মের ওই
দৃষ্টিযুক্ত
অন্ধতা, দেখেও না দেখার অভিনয়,
জীবনের বাস্তবিকতা খুবই তিতা,
এমন কি অসময়ে নিজের
ছায়া, চায় না চিনতে
কাঞ্চন কায়া,
ভরা -
আসরে মানুষ তখন পরকীয় জীব -
ঘুরে বেড়ায় হাতে নিয়ে
অস্তিত্বের প্রমাণপত্র,
পরিচিত মুখে
তখন
ভেসে ওঠে বিস্ময়ের রেখা জাল - !

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

Paintings of Igor Levashov