সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৫

স্বপ্নীল আকাশে - -

যদিত্ত নিজস্ব বলে, কিছুই হয় না এই
জগতে, তবুও জন্ম জন্মান্তর
ধরে মানুষ বহে যায়
মায়ার স্রোতে,
সমস্ত
কিছু দিয়েও, বাঁধতে পারি নি তাকে
নিঃশ্বাসের বাঁধনে, সে এক
অধরা প্রজাপতি
অবিরত
উড়ে বেড়ায় স্বপ্নীল আকাশে, শ্রুতি
ও বাস্তবের মাঝে জীবনের
নৌকা ভেসে যায়
সুদুর উজানে,
দিগন্ত
রেখায় দেখি, রঙীন মেঘের স্তর প্রতি
স্তরে ভেসে ওঠে তার উৎকন্ঠিত
ভালবাসা - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art of pamela gatens

আকাশ পথে - -

এখানেই আদি - অন্তের চিরন্তন খেলা,
নেড়া গাছের শাখা প্রশাখায়
লুকিয়ে রয় আগামী
কালের অঙ্কুর,
সব কিছুই
অনিশ্চিত, আকাঙ্ক্ষিত স্বপ্ন আর - -
রামধনুর অস্থায়ী আবির্ভাব,
কোথায় যেন মনে
হয় বেঁধে
আছে, পরস্পর অবুঝ রঙের বাঁধনে,
আকাশের গায়ে মেঘের খেলা,
কখনো উপত্যকার এক
ভাগে মুশলধার
বৃষ্টি, আর
অন্যান্য ঢালে, উপেক্ষিত মরু প্রান্তর
চেয়ে রয় শুন্য আকাশ ! সব
কিছুই যেন হেঁয়ালির
সাথে একাকার,
তবুও তুমি
ও আমি দাঁড়িয়ে রই যথারীতি জীবন
সেতুর দুই প্রান্তে, নিঃশ্বাসের যাত্রী
থামে না কোনো দিন, অদৃশ্য
ভাবে স্পন্দনের
বিনিময়
চলে সারা রাত, তখন তুমিও কোথায়
যে তোমার মাঝে, আর আমিও
কোথায় নিজের ভেতরে,
দুই অস্তিত্ব উড়ে রয়
আকাশ পথে !

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
C:\Users\Sanyal\Pictures\Art of Jacqueline Newbold.jpg

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫

চির পিপাসিত - -

সব কিছুই ছিল সুন্দর, উন্মুক্ত নীলাকাশ
চতুর্দশী চাঁদের অঢেল আলো, উঁচু
উঁচু চিনার গাছের রহস্যময়ী
ছায়া আর মধ্য রাতের
নীরবতা, যেন
নিখুঁত
ভাবে, কে যেন নিপুণ মনোযোগে করেছে
জীবন্ত সৃষ্টি, সব কিছুই যেন স্বপ্নীল
মায়া ! পৃথিবী যেন ভেসে
চলেছে আকাশগঙ্গার
প্রবাহে, অনন্ত
পথের
দিকে, সে কথা রেখেছিল পূর্ব সিদ্ধান্তের -
অনুরূপে, অরণ্য নদীর তীরে
আজও অনুনাদিত তার
হৃদয়ের স্পন্দন,
বুনো ফুলের
গন্ধে
আজও ভেসে রয় তার ভালবাসা, সে এক
কালজয়ী অনুভূতি সময়ের সাথে হয়ে
ওঠে প্রবল হতে প্রবলতম, ঠিক
নদীর দুই পারের মতন
চির পিপাসিত
অভিলাষ !

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
Pure-Handmade-Flowers-Oil-Paintings-on-Canvas.jpg

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫

http://sanyalsplanet.blogspot.in/
paintings by Robin Street-Morris.jpg 3

বন্য নদীর পার - -

জীবনের অনেক অস্পর্শিত কোণ
যেমন চায় উন্মুক্ততা, আর
ভাবনার পাণ্ডুলিপি খুঁজে
মরে সারাটা জীবন
এক উদারমনা
প্রকাশক,
সম্ভবতঃ নিঃশর্ত ভালবাসার ওই
ঠিকানা চিরদিনই কুলুপ আঁটা,
নিরূদ্দেশ, শুন্য দ্বারদেশে
পড়ে রয় কিছু
বেনামা
চিঠির স্তুপ, ও একরাশ শুকনো -
রজনীগন্ধার ডাঁটা, আর
আশেপাশের কিছু
আগ্রহী চোখ !
ফিরে
আসে জীবন, ক্লান্ত পায়ে সর্বোচ্চ
তল হতে নিচ তলায় চুপচাপ,
সাঁঝের আকাশে এখন
যথারীতি রঙের
উৎসব,
সুদুর বনমহলে মহুয়ার শাখায় -
সম্ভবত মাদক ফুলের বাহার,
আবার কোন ঋতুবিহারী
পাখীর ডাকে মন
উড়ে যেতে
চায় অনেক দূর বন্য নদীর পার।

* *
- শান্তনু সান্যাল


 

http://sanyalsplanet.blogspot.in/
paintings by Robin Street-Morris 2

মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫

কিসের অভিলাষে - -

জীবনের সারমর্ম ছিল খুবই সংক্ষিপ্ত,
এক ফালি সকালের আলো আর
কিছু পুষ্পিত ফুলের হাসি,
মেঘ ও রোদ্দুরে
ওই ঝুলন্ত
গ্রাফ,
সুখ দুঃখের হিম বিন্দু তে খচিত - -
মায়ার জাল, জানি না কিসের
অভিলাষে তারা গেছে
ধেয়ে মৃগতৃষ্ণা
নিয়ে
বুকে, রাতের শেষ প্রহরে উঠে গেছে
মরুদ্যানের আলোকিত মেলা,
সকালের আবছা আলোয়
দেখি, বালির স্তৃপে
ঝরে আছে
কিছু
কাঁটাগাছের নিশি মুকুলিত ফুলের - -
একরাশ পাপড়ি - -

* *
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.in/
Linda Kemp Watercolor.jpg

সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫

এক যুগের তফাৎ - -

 সে আবার, স্মরণ করিয়ে চলেছে পাতা
ঝরার ঋতু, পল্লব বিহীন গাছের
বাস্তবতা, ধুসর আকাশের
উপেক্ষা, আসলে
বিহানের
ওই কচি আলোর বয়স চিরদিনই অল্প,
দুপুরের সাথে হয় ওঠে তিক্ত !
দীর্ঘস্থায়ী বলতে এখানে
কিছুই নেই, সকাল
ও সন্ধ্যার
মাঝে ছিল এক যুগের তফাৎ, আঁধার
'ত ছিল, সম্ভবতঃ এক সুন্দর
বাহানা, অনেক সময়ে
খুব কাছের বন্ধুও
চিনতে
দ্বিধা বোধ করে অসময়ে, জীবনের -
রঙ্গ হাজার, অবশ্যই কিছু
ব্যতিক্রম থাকে বৈকি,
যেমন তেতো
নীমের
ফলের স্বাদ মিষ্টি, আর মিঠা নীমের
ফল ভারী তেতো ! নিসর্গের
নিজের আছে বিধান,
আসল কি নকল
চেনাটা
খুবই মুশকিল, শুধুই অনুমানের - - -
গভীর স্রোতে, সুদুর ভেসে
যাওয়া !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
painting by Roslyn Hartwig