বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০১০

অনাম গর্ভে, অনাম শিশুর ভ্রুণ



অনাম গর্ভে, অনাম শিশুর ভ্রুণ
অবৈধ্য কিছুই না চিন্তাধারার উচ্শৃঙ্খলতা
অজ্ঞাত বিজার্পণ তিথি, বর্ষা শেষে কিংবা
শরত আগমনে, নিঝুম সন্ধ্যা অথবা শেষ নিশীথে
সহসা কোন মুহুর্তে স্খলন ঘটল
তারা আর সে সব জানে না
দুজনই বিনিদ্র আঁখি সারা রাত
জোছনা বা অমাবস্যা ছিল কে জানে?
স্নিগ্ধ সকালে আয়িনার সমুখে
সারা দেহ পরগন্ধে এলোমেলো
বুক, নাভি, বক্ষ স্থল,কটিপ্রদেশ, জঙ্ঘা,
লোম ছিদ্র পর্যন্ত ছিল মধু প্লাবিত
নতুন এক কবিতা ছড়ানো যেন
অঙ্গে অঙ্গে, ভাব তরঙ্গে,উলঙ্গ দেহে ,
এক গর্ভস্থ অনন্য পরিতৃপ্ত
অপ্রাকৃতিক কিছুই না
সৃষ্টির রচনা অবাধ্য পূর্ব অগ্রসর
চোখের সজল উর্বর ভূখন্ডে
প্রেমাঙ্কুরের কিছু কিশলয় উঁকি দিচ্ছে
মনের রিক্ত গর্ভে প্রেমের শিশুর জন্ম
প্রসব বহুদূর,শুধু এক মধুরিম অনুভূতি
---শান্তনু সান্যাল

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০১০

প্রতিধ্বনি: হারানো দিনগুলো

প্রতিধ্বনি: হারানো দিনগুলো: "অতীতের হারানো দিনগুলো আবার ভীড় করে ঈশান কোণের মেঘ ঝরে যেতে চায় যেন কোন অজানা বহুদূর, সদ্য নবোদিত পূর্ণ চাঁদের দেশে, অরন্য ঘেরা আদিবাসীদের..."

প্রতিধ্বনি: পৃথিবী স্থির ছিল এতক্ষণ

প্রতিধ্বনি: পৃথিবী স্থির ছিল এতক্ষণ: "তুমি এলে না পৃথিবী স্থির ছিল এতক্ষণ চাঁদ ছিল আকাশে মহাশুন্য সারা রাত সাগরের ঢেউ বুকে স্থির ছিল এতক্ষণ তুমিএলে না রাত্রি প্রহর অশেষ রয়ে গে..."

প্রতিধ্বনি: পরিপূর্ণ প্রাপ্তির আশায়

প্রতিধ্বনি: পরিপূর্ণ প্রাপ্তির আশায়: "পরিপূর্ণ প্রাপ্তির আশায় প্রেমের মৃত্যু আমি চাই নি নগ্ন শরীরে হাড় মাংস ছাড়া ছিল এক অমূল্য পৃথিবী তুমি তা আজ ও স্পর্শ কর নি অপারিভাশিত যৌন ..."

প্রতিধ্বনি: অঝর বৃষ্টি

প্রতিধ্বনি: অঝর বৃষ্টি: "অঝর বৃষ্টি ,ভিজেছে রাস্তা ঘাট যুগল পায়রা, খুঁজে বেডায় জানালার আডাল কাঁচের আবরণ পারদর্শী উঁকি দিয়ে যায় বিলুপ্ত স্মৃতি উদাসীন আকাশ সার..."

প্রতিধ্বনি: আত্মসাত

প্রতিধ্বনি: আত্মসাত: "সে এক রহস্যময়ী জলধারা, অগ্রগামী- উজানমুখী  আমি ভাঙ্গনের বেদন, বুকে নিয়ে শুধুই চেয়ে থাকি // বুঝি না স্রোতের মৌন অভিলাষ, প্রেম কিংবা অভিমা..."