বুধবার, ২১ নভেম্বর, ২০১২

মুগ্ধ পৃথিবী - -

নিষ্পলক চাহনি তার, নিঝুম সন্ধ্যার 
পীত রক্তিম আলোয়, যেন পূর্ণ 
বিকশিত বুনো ফুলের 
উন্মাদিত গন্ধ !
তরঙ্গিত 
করে চলেছে জীবনের সুপ্ত প্রবাহিনী - - 
খেলে যায় তার অদৃশ্য ছায়ার 
মায়া, সজল ভাবনার 
ধরাতলে, মুগ্ধ 
দেহ ও 
প্রাণ ধরে রাখতে চায়, তার নয়নের 
নীল আলোর গুপ্ত ধারা, মন 
ধেয়ে চলেছে আঁধার 
পেরিয়ে সুদুর 
জোছনার 
দেশে, হৃদয়ে জড়িয়ে অনুক্ত প্রেমের 
গোপন ভাষা - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by LORNA JEANINE PAQUIN

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

আয়নার মুখোমুখি - -


সিন্ধুনীল আঁধারে কে যেন রেখে যায় 
নিশিগন্ধার গুচ্ছ, ঠিক আধ 
খোলা জানালার ধারে,
গভীর রাত ও 
পদধ্বনির 
মাঝে 
প্রগাঢ় প্রণয়ের নীহার ভিজিয়ে যেতে -
চায় সমগ্র শরীর, ভীরু স্পন্দন 
খুঁজে সেই নামবিহীন 
গন্ধের মূলবিন্দু,
কম্পিত 
অধর কোণে জেগে রয় সম্পূর্ণ রজনী 
অতৃপ্ত অভিলাষ, অদৃশ্য স্পর্শে 
ভাবনার ফুলদানি করে 
ষোলো শৃঙ্গার !
বসে রয় 
একাকী পুরাকালের আয়নার মুখোমুখি,

- শান্তনু সান্যাল  
Glaucous night  Art by nataera
http://sanyalsplanet.blogspot.com/

সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

নিস্তব্ধতা - -

এই মুহূর্তে সব কিছু যেন বিভ্রান্তিকর, চার 
দিকে এক ব্যাপক স্থিরতা, সাগর, 
পৃথিবী, আকাশগঙ্গা, সময় 
যেন গেছে থেমে, এই 
মুহূর্তে তুমি আর 
আমি কেবল 
সত্যতা !
উপান্তে সরে চলেছে ধর্ম, দর্শন, ইতিবৃত্ত -
এখন শুধুই শিরোনামে নিস্তব্ধতা,
আবেগের সঘন নিম্নরেখা, 
ভাবনার ঘনিষ্ট 
বিনিময়, 
এই ক্ষণে আয়ত্তের বাইরে বন্য মনোবৃত্তি !
উন্মুক্ত নিশিপুষ্পের গন্ধ ধারা,
পরস্পরের অবচেতনে 
অনবরত হারিয়ে 
যাওয়া, 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art from Yvonne Dolloway

রবিবার, ১৮ নভেম্বর, ২০১২

আসন্ন বিচার - -

তার ভুল ভাঙাবার প্রয়াসে, কখন যে হয়ে 
গেছি সমাকলন অস্তিত্ব, নিজেই জানি
না, অনেকবার  জীবনে অনেক 
কিছু এমন অযাচিত ঘটে 
যায়, যার কল্পনা ও 
করে না মন,
দুরে সরে যাবার চেষ্টায়, খুব কাছাকাছি -
এসে যায় মানুষ, উধাও তখন সব 
কিছু, ওঠা নামা নিঃশ্বাসের 
মাঝে পৃথিবী আকাশ 
যেন একাকার !
আগে পিছে, দৃশ্য অদৃশ্যে, আলো আঁধারে 
শুধুই ভেসে যায় তার একমাত্র 
প্রতিচ্ছবি, সংজ্ঞাহীন 
চেতনাশূন্য !
আবেগ ছুঁতে চায় অভিপ্রেত ভাবে, জ্বলন্ত 
শিখার কম্পিত দহন, উদ্বেগহীন 
জীবন তখন ভুলে যায় 
আতশী ফলাফল,
জড়িয়ে 
নিতে চায় সহজে যা কিছু ভবিতব্যের -
আসন্ন বিচার - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



art by DehCavalieri

শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২

সেই মুহূর্তে - -

অস্পষ্ট দু জনই ছিলাম সেই মুহূর্তে তবুও 
জানি না, কি ভাবে সে বুঝে গেল 
চোখের নিঃশব্দ অভিপ্রায় !
ওই ঘোলাটে আলোর 
পথ দিয়ে, সে 
গেছে 
অনেক ভিতরে, হৃদয়ের নিগূঢ় পথ হতে 
অন্তরতমের কাচিক ধরাতলে, ক্রমশ 
পঞ্চভৌতিক জগৎ পার করে,
ছুঁয়েছে অপরিহার্য 
অংশ, সেই 
মিলন 
বিন্দুর শীর্ষে ভেসে উঠেছে তখন বিচিত্র 
চন্দ্রবিহীন জোছনা, পরিতৃপ্তির
জুয়ার ভাটায়, জীবন
খেলেছে শিশুবত 
জলক্রীড়া !
সরে 
সুদূরে গেছে মায়াবী অন্ধকার, সেই ভাসন্ত  
অনুভূতির মাঝে খুঁজে পেয়েছি 
অবিনাশী তার প্রণয়ের 
পরিভাষা - - 

- শান্তনু সান্যাল 
art by ANN S WATERCOLER
http://sanyalsplanet.blogspot.com/
Robitaille Paintings

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

শব্দহীন কাহিনী - -

বহু শব্দহীন কাহিনী রইলো অপ্রকাশিত,
অধর তীরের ভাঙা হাসির আড়ালে
ছিল, জীবনের কিছু নীরব 
মুহুর্তের বর্ষণমুখর 
কিনারা, কত 
দূর সে 
এগিয়ে গেল, কত দূর সে ছিল হৃদয়ের 
পাশে, কোনো অন্য সময়ে, ভাববো
অবকাশে, আজ ও মনে হয় 
বৃষ্টিচ্ছায়ার রূপে কে 
যেন ভিজিয়ে 
যেতে 
চায় অসার ভাবনা, ধরে রাখে অদৃশ্য 
বাঁধনে, দেহ ও প্রাণের সংবেদন,
টেনে নিয়ে যেতে চায় 
সুদূর প্রান্তরে 
ক্রমে 
ক্রমে, কোন অজানা স্বপ্নের দেশে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/




misty river 1

সোমবার, ১২ নভেম্বর, ২০১২

আগের রাতে - -

চড়ুই ঝাঁক ফিরে এসেছে ওই নিঃসঙ্গ 
খেজুরগাছের মাথায়, সুদুর 
পশ্চিমা প্রান্তে সূর্যের 
পরিচয় গেছে 
হারিয়ে,
খুঁজে মন এক মুঠো স্নিগ্ধ আলো, এই 
চন্দ্র বিহীন রাতে, শুনেছি 
আজ আছে মহানগরে 
রোশনাইর মেলা,
উত্সবের 
নিনাদের মাঝে, জানি ভুলে যাবে - 
সবাই, শহরতলির আঁধার,
অবনমিত মুখের 
কাহিনী,
উলঙ্গ শিশুর শুন্য চোখের নিরাশ্রয় 
স্বপ্নের বাস্তবিকতা, পড়ে রবে 
সকালের বুকে আবার 
কিছু এলোমেলো 
ভাঙ্গা পান 
পাত্র, বাজি পটকার রঙিন কাগজের 
খোল, বারুদের গন্ধ, এক 
দুঃখপ্রকাশের ছোট্ট
চিরকুট !
মনেই ছিল না যে পাশেরবাড়ি তে 
কাল রাত আলো জ্বলি নি,
তারা কি আগের 
রাতে ছিল ?
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


painting by Janis Zroback