বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৩

পুনরায় তটের ভাঙন - -

কোন এক সোদক সন্ধ্যার স্মৃতি নিয়ে 
বুকে, আজ ও জীবন ছুঁতে চায় 
ধূমায়িত রাত্রির দহন, 
তার মোহাবিষ্ট 
দৃষ্টির 
মাঝে আছে লুক্কায়িত আর্দ্রকারী এক -
বিশিষ্ট গুণমান, মিটিয়ে দিতে 
চায় অতীতের লেখা 
মর্মস্পর্শী সব 
কবিতা,
সে যেন পুনর্লিখনের দক্ষ শিল্পী, লিখে 
যেতে চায় নিজের শর্তে, মনের 
বিধানে, বিস্মৃত সন্ধ্যার 
গায়ে দেখি এখন 
ভেসে উঠছে 
বিন্দু -
বিন্দু আবেশের কণিকা, কিছু ক্ষণে -
পরে হয় ত রাতের আকাশে
জমাট বেঁধে উঠবে 
অসময়ের 
মেঘ !
নদীর অভ্যন্তরীণ জগতে বিচিত্র এক 
সংবেদনের সূচনা, টের পাচ্ছে 
জীবন কিনারা, পুনরায় 
তটের ভাঙন, 
আবার 
অস্তিত্বে ভরে যেতে চায় আরণ্যক - - 
ফুলের গন্ধ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Joel R. Johnson 

বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৩

গুপ্ত স্থান - -

না চেয়ে ও অনেক কিছু নিয়ে গেলে,
জীবন পিঞ্জর রইলো শুন্যে 
দোলায়মান, উন্মুক্ত 
ভাবনার দ্বারে 
কিছু 
অন্তরঙ্গের গন্ধ, কিছু চির দহনের -
আলেয়া শুধুই ভাসমান, 
ডানা বিহীন সে 
অভিলাষ,
রক্ত 
চন্দনে ভেজা উত্স বিন্দু, গহিন - - 
হৃদয় তলে বিম্বিত সে এক 
অনন্ত আশমান !
যদি পারো 
খুঁজে 
নিও কোনো এক দিন প্রণয়ের সে 
এক বিরল গুপ্ত স্থান !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Laurie Justus 

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৩

বৃহত্তর শূন্যতা - -

কুহক ভরা মধ্য রাতে, তার রোমাঞ্চিত 
মায়াবী ছায়া ক্রমশঃ করে যায় 
গ্রাস, নিঃশব্দ পায়ে, প্রথমে 
দেহের প্রাঙ্গণ, গন্ধ -
কোশিকার 
শিরায়,
আঁখি ছায়ার তীরে, খুলে যায় স্তর প্রতি 
স্তর ছদ্ম পাপড়ি, নিঃশ্বাসের মৌন 
ভাষায় বুঝিয়ে দিতে চায় 
অসীম অনন্ত অতৃপ্ত 
অভিলাষ !
ক্ষণে ক্ষণে অস্তিত্ব তখন অন্য সত্তার - - 
অধীনে করে চলেছে সব কিছু 
সমর্পণ, মান অভিমান,
মোহ মায়া, আপন 
পর, জন্ম 
মৃত্যু !
এক স্থির নীরবতা ঘিরে রয় সমস্ত অঙ্গে,
তার রহস্যময় প্রণয়ের পরশে 
প্রাণ যেন উন্মুক্ত পাখি 
উড়ে যেতে চায় 
নিশীথ 
গগনে,পড়ে রয় দেহের নীড় বসুধার - - 
কোলে, একাকী পরিত্যক্ত - - 
* * 
- শান্তনু সান্যাল 
mid night - artist Frederic Edwin Church
http://sanyalsplanet.blogspot.com/

সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৩

যথারীতি - -



অঙ্গীকারবদ্ধ ছিলাম তাই প্রশ্ন করি নি, 
তার চোখের মৌন অনুরোধের 
বশীকরণে, তুলেছি 
পারদর্শী 
পাত্র খানি, অধর তীরে যখন ছুঁয়েছে -
রহস্যভরা সজলতা, তখন 
দেখি সরে চলেছে 
সুদুর 
প্রান্তরে, একে -একে  পৃথিবী, মহাসাগর 
গ্রহ তারক, অন্তরীক্ষের ওই 
মহা নীরবতার মাঝে 
জীবন খুঁজে 
তখন 
সেই সৌন্দর্য্যের হঠাৎ নির্বাপণ, এক 
হাহাকার নিয়ে বুকে অস্তিত্ব 
দাঁড়িয়ে রয় ঠিক 
ছায়াপথের 
ধারে !
বিস্ফারিত চোখে দেখি চার দিকে - - 
ভেসে যাচ্ছে ভাবনার 
রঙ্গীন ফেনা 
তরঙ্গিত 
রূপে !
সে এক মহার্ঘ ভাবমূর্তি সহসা দেখি 
ঝিলমিলিয়ে উঠে চলেছে 
মহাশুন্যের মাঝে,
অধরা কি 
বাস্তব,
বোঝা ওঠার আগেই নিমিষে আবার 
অন্তর্হিত ধুমিমলিন মেঘে !
এক অন্তহীন পিপাসা 
রইলো বক্ষঃস্থলে 
যথারীতি,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by artist Kay Smith 

শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৩

subtle emotion 

মরুমায়া - -


সে কোন এক মরুমায়া মাঝে মাঝে 
অত্যন্ত কাছে, কখনো বহু -
দুরে ডাক দিয়ে যায় 
ছলনাময়ী 
সুরে, 
কোন অন্ধ কুঠুরির সে লুকানো - -
অভিলাষা, থেমে থেমে 
খুলে যায় গিঁট
বাঁধানো 
আলো, বেঁধে রাখতে চায় আমার -
অবগতি, সে জানি না কি 
যা খুঁজে মধ্য রাতের 
নীরবতা ভেঙে 
অন্তর 
তলে, দেহের পুরাকালীন অবশিষ্টে 
এক শব্দহীন অনুভূতির 
ছাড়া কিছুই নেই,
সে কোন 
তৃষা 
নিয়ে দগ্ধ বুকে চেয়ে রয় শ্রাবণের 
শেষ প্রান্তে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
emotional beauty 

অন্তিম ইচ্ছা - -

ওই গভীর আর্তনাদের প্রতিধ্বনির -
আয়ু ছিল খুবই অল্প, ফিরে 
এসেছে শহর পেরিয়ে 
নিকটস্থ ভগ্ন 
মঠের 
গা ছুঁয়ে, পথের সমস্ত গ্রাম গঞ্জ তখন 
প্রগাঢ় ঘুমে লিপ্ত, কেউ কি জানে 
ওই শেষ প্রহরে ঝরে 
যাওয়া সিক্ত -
ফুলের 
বেদনা, বায়ুমণ্ডলে শুধুই ভাসে কিছু 
ফেকাসে গন্ধের মাঝে ব্যথিত 
ভাবনা, আসলে সবাই 
নিজের মধ্যে 
সীমিত,
কত কি ঘটে যায় আশেপাশে কত -
জনের মনে থাকে, জীবনের 
নিজের আছে বাধ্য -
বাধকতা !
তবুও 
একান্তে মানুষ কখনো যদি ভাবে !
ওই হারানো করুণ ডাকে 
কোথায় যেন ছিল 
নিজস্ব 
এক অদৃশ্য প্রতিফলন বেঁচে থাকার 
অন্তিম ইচ্ছা, যেখানে সব 
ধর্ম অধর্মের সংজ্ঞা 
অর্থহীন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist  Kathy Los-Rathburn