রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৪

দিব্য ফুলের বীথিকা - -

এ কেমন বহ্নিমান তৃষা, প্রবল বৃষ্টিপাতে
ও নিবে না, হৃদয়ের অদৃশ্য আগুন,
সেই নয়নের শিশিরসিক্ত
ভূ ভাগে, জীবন 
খুঁজে লুপ্ত 
পান্থশালা, ওই কুয়াশা ভরা পথে কোথাও 
যেন আছে, বিরল গন্ধে ভরা দিব্য
ফুলের বীথিকা, এক এমন 
অনুভূতি যেখানে 
পৌঁছিয়ে,
সমস্ত ব্যথা বেদনার ঘটে অবসান, দেহ 
ও প্রাণে জাগে চন্দনের শীতলতা, 
অস্থির ভাবনায় ফিরে 
আসে স্থায়িত্ব -
একরাশ, 
দুর্লভ উচ্ছ্বাস নিয়ে বুকে জীবন হয় ওঠে 
পরিপূর্ণ, সমস্ত বিষমতা, অহমিকা
ঝরে যায় ক্রমশঃ শুকনো 
পাতার সাথে বসুধার 
বুকে, কালান্তরে 
মাটির 
সন্মিলনে, তারা পুনরায় যোগায় অনন্য
অঙ্কুরণের ত্তজস্বিতা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art of Rhonda's House

আকস্মিক পরিবর্তন - -

এখন অব্দি ছুঁয়ে আছে শিরায় শিরায় 
তার নিঃশ্বাসের উষ্মা, যদিও 
নিশীথের কুয়াশা  
যথাক্রমে
জানালার পৃষ্ঠে হতে উধাত্ত, আবছা -
আলোয় কিছু রঙ্গীন প্রজাপতি 
উড়ে যেতে চায়, সুদুর 
অজানা সুরভিত 
উড়াল পথে,
এখন অব্দি ফিরি নি ফেরারী চেতনা,
হয় 'ত ঝিমিয়ে পড়েছে তার 
চোখের ছায়াতে কোথাও,
অবশ্যই সোনালী 
নরম রোদ, 
বারান্দায় আছে অনেক ক্ষণ দাঁড়ায়ে,
আয়নার দৃষ্টিভঙ্গী গেছে বদলিয়ে 
কিংবা আমার চেহারায় 
ঘটেছে এক আমূল 
পরিবর্তন !
অথবা আমি গেছি হারিয়ে নিজের - -
পরিচয় এক রাতে - - 

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
The Commons Getty Collection Galleries

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৪

গন্ধের প্রতিদানে - -

নিঃসঙ্গতা বেশ ভালই ছিল, না - 
প্রতিশ্রুতির অস্থিরতা, না 
অপেক্ষার অধীরতা, 
না কোনো 
দুঃখ, 
না বেদনার অনুভূতি, অন্তহীন - 
এক যাযাবরবৃত্তি, প্রায়ই 
মন ভাবে, জীবনের 
পথে তোমার 
সঙ্গে 
পরিচয়, কি অকস্মাৎ ঘটেছে - -
কিংবা সব কিছুই ছিল 
পূর্ব সিদ্ধান্তের 
অনুযায়ী,
ঠিক 
অনাহূত সাঁঝের বৃষ্টির অনুরূপ, 
হঠাৎ করে ভিজিয়ে গেছো 
তুমি, অতল হৃদয়ের
উপত্যকা, সেই 
দিন হতে 
বুকের  
গভীরে এক অদ্ভুত গন্ধের স্পর্শ, 
ভেসে রয় অবিরল ভাবে, 
যেন শীতের শুক্লা 
রাতে, ফুটে 
আছে 
মনের উন্মুক্ত প্রাঙ্গনে, একরাশ - 
চন্দ্রমল্লিকার সারি, আর 
সম্মোহিত জোছনা 
ঢেলে চলেছে 
গন্ধের 
প্রতিদানে, অনন্ত উজ্জ্বল উদ্ভাস, -
অশেষ প্রণয়ের উচ্ছ্বাস !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Winter Chriysanthemums

সুবাসিত নিঃশ্বাস - -

কলরবের শেষে শুন্যতা গেছে ঘনিয়ে,
হাসির চরমে যেমন অনেক 
সময় অশ্রু যায় 
চলকিয়ে,
জীবনের বেলোর্মি যখন অবরোহণের 
পথে, জোছনার মায়া ক্রমে ক্রমে
অবসানের দিকে, সমস্ত 
কিছু নিসর্গের 
অধীনে,
আসলে ডুবন্ত সূর্য্য ও আঁধারের মাঝে 
চিরদিনই আছে স্থায়ী চুক্তি,
সারা দিন নিজেকে 
পুড়িয়ে এক 
রাতের 
নিমজ্জন, অবশ্যই চোখের অন্য দিকে
তার যাত্রা অন্তহীন, তোমার 
প্রেমে জীবন হতে চায় 
চিরসবুজ সেই 
পরগাছা,
অথবা আকাশলতা, জড়িয়ে থাকতে 
চায় নিঃশ্বাস, তোমার দেহ হতে 
গভীর অন্তরতমে 
অবিনশ্বর
ভাবে !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by terence mckelin

বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৪

ঝকঝকে মলাট - -

গেছে রাতের আকাশ আলোকময় 
শামিয়ানা গুটিয়ে, বিহানের 
দ্বারে আবার দাঁড়ানো 
ভিড়ের ছুটাছুটি,
কোলাহলের 
মাঝে 
উদ্বর্তনের অভিযান, অদৃশ্য চক্র - 
ব্যুহ, কিছু ছদ্মবেশী চেহারা, 
কিছু পরিচিত রহস্য -
ভরা হাসি, পুনঃ 
ক্লান্ত দেহের 
সাথে 
নিজের সন্ধান, সাড়ে সাতটার - -
মফস্বল লোকালের সাথে, 
আবছা আলোয়, 
পিছনে 
সরে চলেছে, উড়াল পুল, কালো 
দিঘির ওপারের হরিত ভূমি, 
ফ্লেটফর্মে ছড়ানো 
চীনাবাদামের 
খোল,
পরিশ্রান্ত পায়ে আবার আঁধারের 
সঙ্গে এক সংক্ষিপ্ত রাতের 
নিঃশর্ত সন্ধি, এক 
ফালি নিঃশ্বাস,
পুরোনো 
বইর উপরে আবার নতুন ভাবে 
বেঁচে থাকার ঝকঝকে 
মলাট !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
vases-and-flowers art by joni-mcpherson

যথারীতি একান্তবাস - -

সব কিছুই ছিল আশেপাশে ফুল, গন্ধ,
জোছনার ক্ষরা, আবগের বন্যা,
তবুও জানি না কিসের 
জন্য সারা রাত 
ধুঁইয়ে - 
ধুঁইয়ে জ্বলেছে ভাবনার ধূপ, কোন -
অতৃপ্ত আত্মার ছায়া, করেছে 
বিন্দু বিন্দু গ্রাস দেহের
এই কাঞ্চন ভূমি,
সব কিছুই 
ছিল -
প্রেমের অবুঝ যবনিকার অপর ধারে,
জীবন রইলো যথারীতি খুবই 
একাকী শেষ প্রান্তে, না 
হাসি, না কান্না,
তটস্থ
নিজের বৃত্তে, পরিধির সমস্ত বিন্দু - - 
অবশেষে হলো উধাও, হয় ত 
তারা উড়ে গেছে অদৃশ্য 
প্রজাপতির রূপে, 
নিজস্ব 
উপবনে, পরিচিত গন্ধের পথে সুদুর 
আপন লোকে - - 

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
Artist Nancy Medina

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪

কাচের যবনিকা - -

আবছায়া আয়না কিন্তু উজ্জ্বল প্রতিবিম্ব,
বিচিত্র বিরোধাভাস, অনেক সময়ে 
ব্যতিক্রম ঘটে জীবনে, আর 
করে যায় নির্বাক 
অন্তর্মন, 
বহুবার দেখেছি তোমার চোখে আছে - -
যেন এক থামানো কালবৈশাখী,
ঠিক পরবর্তী মুহুর্তে, তুমি
বিগলিত জলধারা,
বহে যেতে 
চাও সুদুর সাগর সঙ্গমের পথে অনিরুদ্ধ
ভাবে, অনেক বার দেখেছি তুমি 
বুকের পাঁজরে থাকতে চাও 
সন্নিবিষ্ট রূপে, আবদ্ধ
হৃদয়ের খুব 
কাছে,
আবার অনেক সময়ে দেখি তুমি উড়ে -
যেতে চাও প্রণয় পিঞ্জর খুলে,
জল স্থল আকাশ পার 
অন্য কোনো
উপগ্রহে,
আর আমি শুধুই চেয়ে থাকি বিস্ফারিত 
চোখে, তোমার ওই উচ্ছৃঙ্খলতার 
উন্মুক্ত অণিমা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Charles Storer