ওই মিলন স্থলে সমস্ত মালিন্য যায় হারিয়ে
মধুর আর নোনা অহং মিলে মিশে
হয়ে ওঠে যেখানে, প্রগাঢ়
নীলাভ জলরাশি,
মানুষ যখন
খুঁজে
পায় স্ব -পরিচিতি, সেই অমূল্য মুহুর্তে - -
মানবিকতার ঘটে পুনর্জাগরণ !
ক্ষুদ্র নদীর পরিভাষা
যায় বদলিয়ে,
সে তখন
অর্ণবের বুকে অর্ধাঙ্গিনীর রূপে নিমজ্জিত !
নিসর্গের বিধান চিরস্থায়ী, এমনকি
দিগ্বিজয়ী সম্রাটও আনত
ঘাড়ে করে স্বীকার,
তার অন্তিম
বিচার,
অদৃশ্য হাতের খপ্পর হতে তখন মুক্তি - -
সহজ নয়, প্রতি মুহুর্তের হিসেব -
নিকেশ সুস্পষ্ট ভাবে
থাকে নিবন্ধিত,
ওই দরবারে
কোনো
সুপারিশ কাজে লাগে না, সংশোধন খুবই
কঠিন সে মুহুর্তে - -
* *
- শান্তনু সান্যাল
বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
অন্ধ পথের যাত্রী - -
এ কেমন ধর্মীয় উন্মাদ, সারা পৃথিবীর
বুকে অসমাপ্ত রক্তপাত, ক 'এক
স্তবকের আবৃত্তি আর
হাতে স্বর্গে
যাওয়ার প্রবেশ কার্ড, এ কেমন বিজয়
যাত্রা সিঁজর পাহাড়ে নিরীহ
মানুষের ধর্মের নামে
গণহত্যা, শিশু
ও নারীর
খোলা বাজারে দরকষাকষি, এ কেমন
স্বর্গের যাত্রী ডিঙিয়ে যেতে চায়
সারি সারি মানুষের
লাশ, জানি না
সে কোন
দেবতা যে চায় নির্দোষ মানুষের বলি !
এ কেমন বর্বর সমাজ সব কিছু
দেখে যায় স্পষ্ট ভাবে আর
নিজেকে বলে ধৃতরাষ্ট্র,
পিছনে সমস্ত
অনুযায়ী
হেঁটে যায় অন্ধ পথে, চোখে বেঁধে রেশমী
কাপড়ের টুকরা, যেন সৎ পথের
লক্ষাধিক গান্ধারী !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by tougaspi
বুকে অসমাপ্ত রক্তপাত, ক 'এক
স্তবকের আবৃত্তি আর
হাতে স্বর্গে
যাওয়ার প্রবেশ কার্ড, এ কেমন বিজয়
যাত্রা সিঁজর পাহাড়ে নিরীহ
মানুষের ধর্মের নামে
গণহত্যা, শিশু
ও নারীর
খোলা বাজারে দরকষাকষি, এ কেমন
স্বর্গের যাত্রী ডিঙিয়ে যেতে চায়
সারি সারি মানুষের
লাশ, জানি না
সে কোন
দেবতা যে চায় নির্দোষ মানুষের বলি !
এ কেমন বর্বর সমাজ সব কিছু
দেখে যায় স্পষ্ট ভাবে আর
নিজেকে বলে ধৃতরাষ্ট্র,
পিছনে সমস্ত
অনুযায়ী
হেঁটে যায় অন্ধ পথে, চোখে বেঁধে রেশমী
কাপড়ের টুকরা, যেন সৎ পথের
লক্ষাধিক গান্ধারী !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by tougaspi
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪
নগ্ন সত্যের ধরাতলে - -
যখনই গেছে নিঃশেষ হয়ে সুগন্ধের ওই
অনন্য আতরদানী, মেঝের উপরে
ছিল কিছু ছড়ানো কাচের
টুকরো, জোরাল
ও ধারাল !
যখনই
বিঁধেছে আঙুলের ডগায় অদৃশ্য কাঁটা,
তখন হয়'ত আমি ফিরেছি সুদুর
হতে নগ্ন সত্যের ধরাতলে,
দেহের শিশি খুবই
পলকা একটু
যত্নহীন
হলেই সব কিছু শেষ, পরিমণ্ডলে রয়ে
যায় কিছু সুরভিত স্মৃতির মিহি
কণা, ভাসন্ত এক অনুভূতি,
কিছু সিক্ত কিছু উষ্ণ,
যাকে বলে
অসময়ের স্যাঁতসেঁতে ভাব, হৃদয় - -
তখন থমথমে আকাশ, মেঘ
ঘনিয়ে আসে চোখের
তীরে, কিন্তু এক
ফোঁটা ও
ঝরে না, সন্ধ্যার বুকে ফুটে রয় বহু
মরুলিলি গন্ধবিহীন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by NORA KASTEN
অনন্য আতরদানী, মেঝের উপরে
ছিল কিছু ছড়ানো কাচের
টুকরো, জোরাল
ও ধারাল !
যখনই
বিঁধেছে আঙুলের ডগায় অদৃশ্য কাঁটা,
তখন হয়'ত আমি ফিরেছি সুদুর
হতে নগ্ন সত্যের ধরাতলে,
দেহের শিশি খুবই
পলকা একটু
যত্নহীন
হলেই সব কিছু শেষ, পরিমণ্ডলে রয়ে
যায় কিছু সুরভিত স্মৃতির মিহি
কণা, ভাসন্ত এক অনুভূতি,
কিছু সিক্ত কিছু উষ্ণ,
যাকে বলে
অসময়ের স্যাঁতসেঁতে ভাব, হৃদয় - -
তখন থমথমে আকাশ, মেঘ
ঘনিয়ে আসে চোখের
তীরে, কিন্তু এক
ফোঁটা ও
ঝরে না, সন্ধ্যার বুকে ফুটে রয় বহু
মরুলিলি গন্ধবিহীন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by NORA KASTEN
কাচিক ডানার প্রতিফলন - -
চিরদিনের প্রীতি, আমি জানি কোনো -
ভাবেই ব্যবহারিক হতে পারে
না, হাড় মাংসের এই
খাঁচার আছে
নিজস্ব
বাধ্যবাধকতা, তাই বারংবার পেঁচিয়ে
গুছিয়ে তার প্রেমের দাবি, অনেক
সময়ে কেমন যেন অপ্রাকৃত
মনে হয়, তবুও ওই
অনুনয়ের
ফাঁদে না চাওয়ার সত্তেও, হৃদয় যায় - -
আটকিয়ে, হটাৎ তখন জীবন
যেন শিশিরে ভেজা
পদ্ম পাপড়ি,
আর - -
হলদে সকাল অকস্মাৎ যেন মায়াভরা
দিবা স্বপ্ন ! হৃদয় চায় খুলে দিতে
সমস্ত বন্ধ বাতায়ন, দেখতে
চায় উড়ন্ত প্রজাপতির
কাচিক ডানার
প্রতিফলন।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Pastel by Lyn Diefenbach
ভাবেই ব্যবহারিক হতে পারে
না, হাড় মাংসের এই
খাঁচার আছে
নিজস্ব
বাধ্যবাধকতা, তাই বারংবার পেঁচিয়ে
গুছিয়ে তার প্রেমের দাবি, অনেক
সময়ে কেমন যেন অপ্রাকৃত
মনে হয়, তবুও ওই
অনুনয়ের
ফাঁদে না চাওয়ার সত্তেও, হৃদয় যায় - -
আটকিয়ে, হটাৎ তখন জীবন
যেন শিশিরে ভেজা
পদ্ম পাপড়ি,
আর - -
হলদে সকাল অকস্মাৎ যেন মায়াভরা
দিবা স্বপ্ন ! হৃদয় চায় খুলে দিতে
সমস্ত বন্ধ বাতায়ন, দেখতে
চায় উড়ন্ত প্রজাপতির
কাচিক ডানার
প্রতিফলন।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Pastel by Lyn Diefenbach
রবিবার, ৩১ আগস্ট, ২০১৪
স্থায়ী অধিবাস - -
মানুষের মূল্য যেখানে উৎকৃষ্ট সেই
তত্ববিজ্ঞানের আমি অভিলাষী,
মঠ মন্দির, আপন পরের
বাহিরে সে পবিত্র
মনের পূজা -
বেদি,
যেখানে সমস্ত মান - অভিমানের -
ঘটে অবসান, জীবন খুঁজে
পায় বাস্তবিক আত্ম -
জ্ঞান, যেন
বিলুপ্ত
মরু নদী কুঁড়িয়ে পায় স্রোতের - -
উদ্গম স্থান ! দুই পারে
উত্তরোত্তর ভরে
ওঠে হরিৎ
প্রদেশ,
গড়ে ওঠে প্রকৃত সভ্যতা, যেখানে
কেউ দেখতে চায় না পরিচয়
পত্র, ধর্ম যেখানে কেবল
ব্যক্তিগত বিশ্বাস,
বুকের
ভেতরে যেথায় অদৃশ্য দেবতার - -
স্থায়ী অধিবাস !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by Lars_Eje_Larsson
তত্ববিজ্ঞানের আমি অভিলাষী,
মঠ মন্দির, আপন পরের
বাহিরে সে পবিত্র
মনের পূজা -
বেদি,
যেখানে সমস্ত মান - অভিমানের -
ঘটে অবসান, জীবন খুঁজে
পায় বাস্তবিক আত্ম -
জ্ঞান, যেন
বিলুপ্ত
মরু নদী কুঁড়িয়ে পায় স্রোতের - -
উদ্গম স্থান ! দুই পারে
উত্তরোত্তর ভরে
ওঠে হরিৎ
প্রদেশ,
গড়ে ওঠে প্রকৃত সভ্যতা, যেখানে
কেউ দেখতে চায় না পরিচয়
পত্র, ধর্ম যেখানে কেবল
ব্যক্তিগত বিশ্বাস,
বুকের
ভেতরে যেথায় অদৃশ্য দেবতার - -
স্থায়ী অধিবাস !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by Lars_Eje_Larsson
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪
নেগেটিভ স্মৃতি - -
অনেক নেগেটিভ স্মৃতি পড়ে থাকে
উপেক্ষিত, চিত্রশালার অন্ধ -
কোণে, শুকিয়ে যায়
সময়ের সাথে
অনুরাগী
দ্রবণ,
ভুলে যায় মানুষ রাত ঘিরতে না
ঘিরতে ওই সকালের কচি
আলোর কাহিনী,
যুগের নিজস্ব
আইন
আছে বৈকি, জীবন যেন দূরগামী
দুরন্ত রেলগাড়ি, পিছনে রয়ে
যায় যথারীতি বাবলা
গাছ, পুকুর মাঠ,
মাছরাঙা
সন্ধের
আকাশ, টেলিফোনের তারে কিছু
ঝুলন্ত চড়ই পাখির ঝাঁক !
দুলন্ত কাঁশফুলের
মাঝে কিছু
হারানো
শৈশবের মধুরিম ডাক, কলমির -
গন্ধে তখন চেয়ে থাকে ভীরু
ভালবাসা উন্মুক্ত
আকাশ !
নিঃশব্দ সন্ধ্যার অন্ধকার, ভাঙা
আরশির বুকে টিপ টিপ
জ্বলে সিক্ত ভাবনা
খুবই একাকী
ও নির্বাক।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by Ray Hendershot
উপেক্ষিত, চিত্রশালার অন্ধ -
কোণে, শুকিয়ে যায়
সময়ের সাথে
অনুরাগী
দ্রবণ,
ভুলে যায় মানুষ রাত ঘিরতে না
ঘিরতে ওই সকালের কচি
আলোর কাহিনী,
যুগের নিজস্ব
আইন
আছে বৈকি, জীবন যেন দূরগামী
দুরন্ত রেলগাড়ি, পিছনে রয়ে
যায় যথারীতি বাবলা
গাছ, পুকুর মাঠ,
মাছরাঙা
সন্ধের
আকাশ, টেলিফোনের তারে কিছু
ঝুলন্ত চড়ই পাখির ঝাঁক !
দুলন্ত কাঁশফুলের
মাঝে কিছু
হারানো
শৈশবের মধুরিম ডাক, কলমির -
গন্ধে তখন চেয়ে থাকে ভীরু
ভালবাসা উন্মুক্ত
আকাশ !
নিঃশব্দ সন্ধ্যার অন্ধকার, ভাঙা
আরশির বুকে টিপ টিপ
জ্বলে সিক্ত ভাবনা
খুবই একাকী
ও নির্বাক।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by Ray Hendershot
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
গহিন নিঃশ্বাসে - -
সে কোন এক জোছনা ভরা শরৎ -
নিশীথে, হাসনুহানার সঘন
কুঞ্জে, দিব্য প্রণয়ের
শীত দহনে !
যুগল
কায়া যখন একাকার শাশ্বত মিলনে,
হয়'ত দেখেছে উচ্চ দেবালয়ের
স্বর্ণকলশ কিংবা ছিল
সাক্ষী চাতকের
করুণ
ডাক, হয়'ত দেখেছে আকাশ পথ
হতে উড়ন্ত সারসের জোড়া,
সেই মধ্য যামিনীর
শিউলি ঝরার
বেলায়
জীবন গেছে হয়ে অবিনশ্বর অগ্নি
বলয়, সে এক অপরিভাষিত
ভালবাসা জড়িয়ে রয়
গহিন নিঃশ্বাসে
জন্ম -
জন্মান্তর ধরে, শিরায় - শিরায় - -
আত্ম তন্তুর সাথে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
artist Maureen Bainbridge
নিশীথে, হাসনুহানার সঘন
কুঞ্জে, দিব্য প্রণয়ের
শীত দহনে !
যুগল
কায়া যখন একাকার শাশ্বত মিলনে,
হয়'ত দেখেছে উচ্চ দেবালয়ের
স্বর্ণকলশ কিংবা ছিল
সাক্ষী চাতকের
করুণ
ডাক, হয়'ত দেখেছে আকাশ পথ
হতে উড়ন্ত সারসের জোড়া,
সেই মধ্য যামিনীর
শিউলি ঝরার
বেলায়
জীবন গেছে হয়ে অবিনশ্বর অগ্নি
বলয়, সে এক অপরিভাষিত
ভালবাসা জড়িয়ে রয়
গহিন নিঃশ্বাসে
জন্ম -
জন্মান্তর ধরে, শিরায় - শিরায় - -
আত্ম তন্তুর সাথে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
artist Maureen Bainbridge
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)






