শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪

অভিনয়ের বাস্তবতা - -

চেনা অচেনা সমস্ত চেহারা ছিল -
সম্মিলিত, ওই তামাশার
ভিড়ে, যখন চোখ
মিলল চোখের
সাথে
দেখি, কত আপনজন হটাৎ উধাও
চোরাগলির মোড়ে ! অবাস্তব
কিছুই নেই এখানে,
আলোর সাথী
সবাই
এই জগতে, অন্ধকারে এমন কি - -
নিজস্ব ছায়া পর্যন্ত বলে যায়
মৌন ভাবে " আজ -
তা হলে আসি "
উঠন্ত
সূর্যের সবাই উপাসক, নিমজ্জনের -
পরে মানুষ করে কৃত্রিম
আলোকের সজ্জা !
সন্ধ্যার সাথে
হারিয়ে
যায় কোথায় যেন সমস্ত আত্মীয়তা,
অকস্মাৎ, যেন খসে পড়ে ছদ্ম
মলাট, আর ঝরে যায়
হরফ প্রতি হরফে
অভিনয়ের
বাস্তবতা,
তখন হৃদয়ের পৃষ্টতল খুবই স্পষ্ট - -
এঁকে রাখতে চায় মন আসল
ও নকলের বহু
প্রতিফলন !

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
 Kathy Los-Rathburn, Watercolors
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguWhHZtVm_mY4p-QB6qsjMjFwqJm-lyU_RUImh408QEnOanMNcnedbkKHSbMFaDC9U6uERyiDfv0YqlxmwOtl47_lE07KVK0J0rahlgQ9OIBQ5zDjldSepqsUCc1-WDIR5qnGsMwis82I/s1600/delphenium+gardens+003.JPG

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

মহানায়ক - -

অনেকই দ্বিচরিত ভাবে করে যায় উদ্বর্তন,
ক্ষতি বলতে কিছুই নাই, অবশ্যই সেটা
ব্যক্তিগত ব্যাপার, সবাই যখন
বেঁচে থাকার জন্য কিছুই
করতে পারে, তা
হলে আমি
অথবা তুমি কি অন্য উপগ্রহের প্রাণী ! - -
কিছু মুখোশ পুরাতন, কিছু হয় 'ত
আছে অত্যাধুনিক, আবার
অনেকই ব্যবহৃত,
শুধুই রং
রোগন করে, নব নাটকের জন্য পুনরায়
প্রস্তুত, দর্শকের দীর্ঘা কোনো দিনই
হয় না ফাঁকা, অষ্টম প্রহর
রয়েছে চাহিদা, কি
ভাবে ফেলবে
মোহপাশ
সেটাই হলো আসল কৌশল, মহানগরের
বিস্তৃত রঙ্গভূমি সদাই জন  অরণ্যে
ভরা, প্রশ্ন হলো একটাই, যে
কে কত বড় ছদ্মবেশী
এই জগতে ?

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
8e337da9233f6d932dbb800aac6ddbcd[1]

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

অনেক সময় জীবনে - -

অনেক সময় জীবনে, অনেক কিছুই
ঘটে যায় অপ্রত্যাশিতভাবে,
যার মানুষ কল্পনাও
করে না, তবুও
জীবন -
যাত্রা, যথারীতি এগিয়ে যায় চেনা -
অচেনা পথে, আলো ছায়ার
খেলা এবং রহস্যময়
নিয়তির
কুয়াশা, অবশ্যই পথ খুঁজা সহজ নয়,
তবুও বেঁচে থাকার অদম্য ইচ্ছা,
হয়ে ওঠে মেহেদীর মিহি
পাতা, সময়ের
পাথরে
লিখে যায় রক্তিম বর্ণে নব কবিতা !
কত বার মনে হয় হাতের ঠিক
নাগালে আছে কিনারা,
নামতেই স্বপ্নের
গভীরতা
বুঝিয়ে দেয়, এখনো বহু দূরে  আছে
জোছনায় সিক্ত ভূমি ! চাঁদ
এখনো ওঠে নি নীল -
আকাশে,
শুধুই খেলে চলেছে বন্য নদীর কূলে -
কাশফুলের ঢেউ - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
Painting by Laurie Justus Pace

রবিবার, ৫ অক্টোবর, ২০১৪

অন্তিম সোপান - -

প্রগাঢ়ভাবে সে জড়িয়ে রয়, অন্তর্তমের
প্রচ্ছন্ন ভাবনার অঞ্চল ! যখন
সমস্ত দুনিয়া নিজের
মাঝে গুটিয়ে
চলেছে,
সে তখন খুলতে চায় বুকের বন্ধ কপাট,
ভাঙতে চায় আমার পুরুষালী
অহংকার, অকস্মাৎ সে 
হয়ে ওঠে মুহুর্তে এক
প্রাগৈতিহাসিক
হিংস
প্রাণী, কিছু ক্ষণের জন্য হয়'ত তার রূপ
যায় বদলিয়ে, তখন সে আর নয়,
তথাকথিত ধৈর্য্য - ত্যাগের
মূর্তি ! ওই পরিবর্তিত
প্রকৃত রূপের
আছে
নিজের সৌন্দর্য্য, সৃষ্টি পূর্বের অকৃত্রিম -
রূপ, প্রেমের পরাকাষ্ঠা ! কিংবা
প্রণয়ী উপাসনার অন্তিম
সোপান, যেখানে
আমি এবং
তুমির
তফাৎ বলতে কিছুই থাকে না, জলের
সমতুল্য নিঃশ্বাস যায় মিলে আর
বহে যায় শাশ্বত পথে - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
painting by artist parastoo ganjei 1

বুধবার, ১ অক্টোবর, ২০১৪

জীবনের জামিননামা - -

ক'এক দিন বেশ ভালই লাগলো,
ঢাকের ওই একঘেয়ে সুরেও
জীবন যেন কিছু খুঁজে
পেল, বহু দিনের
পরে মনের
মানুষের সনে পুজো মণ্ডপে দেখা,
প্রথমে সে চিনতেই পারি
নি, অথবা নিজেকে
গুটিয়ে রাখার
রণনীতি !
আসলে মানুষ খুবই স্ব - কেন্দ্রিত,
অদৃশ্য খোল ঘিরে রাখে
নিজের আসেপাশে,
যখন ডাক
দিলাম
সে ফিরে দেখেছে নিশ্চই, কিন্তু -
না দেখার সুন্দর ভান করে
গেছে ভিড়ের মাঝে,
আবার দেখি
দূর থেকে
হাত ঝাঁকিয়ে, বলে গেল সম্ভবতঃ
দেখা হবে আবার অন্য কোনো
স্থানে, কিংবা নাও হতে
পারে, জীবনের
জামিননামা
বলতে
কিছু হয় কি, সারা পৃথিবী জুড়ে
অনিশ্চয়তা রয়েছে যেখানে,
তবুও জানি না কেন,
মানুষ পথ চেয়ে
থাকে ওই
ভিড়ে
নিরুদ্দেশ মানুষের জন্য, ফিরিয়ে
আনার কৌতুহল ফুরায় না
কোনো দিন।

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
art of Mary Ellen Golden

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

পূর্ণায়ত আয়না - -

মধ্য রাতে কি শেষ প্রহরে, যখন
ফুরালো নিশিপুস্পের অন্তিম
সুবাস কণা, দেহের
ফুলদানী ছিল
খুবই
একাকী, আসলে সবাই নিজের -
ভিতরে কোন একস্থানে
স্থায়ী বাস করে
একাকী !
ওই বৃত্তের মাঝে সাজানো আছে -
পূর্ণায়ত আয়না, সুন্দর
ভাবনার ফ্রেমে
সঠিকভাবে
বসানো,যখন সারা জগৎ ঘুমের
দেশে, তখন অন্তরে জাগে
সত্য প্রতিফলন, সে
সুন্দর কি
কুৎসিত চোখের উপরে নির্ভর -
সে মুহুর্তে প্রতিটি মানুষ
পুরোপুরি আবরণ
বিহীন,
অন্ধকারেও দেখতে পায় সহজে -
নিজের আত্মজীবনী, যেখানে
পুনরায় সংশোধন এক
বারেই নিষিদ্ধ !
শুধুই
হাতে থাকে, অনিশ্চিত সময়ের
কিছু প্রায়শ্চিত্তের  তালিকা -

* *
- শান্তনু সান্যাল


 

 http://sanyalsplanet.blogspot.in/
Hanne Lore Koehler painting