বুধবার, ২৪ আগস্ট, ২০১১


অনাহুত

তারা অবুঝের ভান করে, নাস্তিক ও আস্তিকের
রেখায় নিজস্ব স্বার্থের হরি লুট করে, 
আসলে মনের সুপ্ত অভিলাষার গুপ্ত সমীকরণে -
শুধুই পরের পরিধানের সুক্ষ্ম খুঁত ধরে,
তাদের নজরে বৈজ্ঞানিক সীমার বাহিরে শুন্য,
ওই শুন্য ছিদ্রে লোকপ্রিয়তার সুত ভরে,
তারা কাপুরুষের আড়ালে লুকিয়ে রাখে অস্তিত্ব 
বর্তমানের খুন করে ভবিষ্যতের ভূত ধরে,
স্বপ্নের সৌদাগর ভালই ভাবে জানে ভাবের খেলা 
নিজে রাজনের সিংহাসনে, মুর্খ রাজদূত করে,
তারা অসাধরণে সাধারণ বহে যায় অগ্রিগামী পথে 
কিরীটের প্রেমে কুরুবংশী তাদের পদচ্যুত করে, 
সেই সন্যাসী কি বৈরাগী,পরিভাষার বাহির মানুষ 
আমূল ক্রান্তির পরে, সময় তারে অনাহুত করে,

-- শান্তনু সান্যাল

The Paintings Of Salvador Dali

http://sanyalsplanet.blogspot.com/

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

ফুলের মৃত্যু



অগ্নিমুখের সমান্তরালে রেখে এসেছি 
মনের বিশৃঙ্খলা, শপথের বিধি -
ইতিমধ্যে কি শেষের দিকে ?
ওই গোপন মন্ত্রণায় তৃষ্ণার্ত জীবনের 
বহু প্রশ্ন, অনাবিষ্কৃত ভাবে পড়ে
রইলো, উলঙ্গ দেহে ছিলাম 
গর্ভ গৃহে একাকী, নিবিড় তিমিরে কি 
ছুঁয়েছ অন্তর্মনের গভীরতা, 
আবেশিত স্নায়ু, অতৃপ্ত -
নাভিস্থল, উথিত কমল বৃন্ত, দীর্ঘ শ্বাস 
পারো নি ধরে রাখতে তবুও 
অন্তরাত্মার পলায়ন, দেশান্তরী পাখির 
ঝাঁক, পতঙ্গের নিশি দাহ,
ওই বিন্দু তে থেমে আছো এখনো,
পাহাড়ের গায়ে কবে যে একপশলা বৃষ্টি
ভিজিয়ে গেছে নাগ কেশরের ঝোপ,
অভিপ্সার কৃশ - কন্টক, বিদ্ধ 
করে বুকে জড়িয়ে রয়েছে জীবন, মায়ার 
সমাগমে তুমি কাঁপছ  কোন 
শিহরণে, সমর্পণের এই মুহুর্তে 
আঁকড়ে ধরে আছো আমার অস্তিত্ব কিংবা 
স্বাহার ভয়ে পরেছ মুখোশ, 
আগ্নেয় গিরির প্রীতি শুধুই তোমায় 
সাজে, কিন্তু ফুলের আয়ু অল্প দিনের, ঝরতে 
কিছুই সময় লাগে না, মৃদু পবনের -
 স্পর্শে খুঁজেও পাবে কি -
ভালবাসা, জানি না ?
--- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

অন্তিম ইচ্ছা কি সকাল জানে


তোমার যাওয়ার অনেক ক্ষণ পরে, 


সদর দরজায়, মসৃন হাতের গন্ধ নির্গত হলো,
ভেসে উঠলো জানালার শার্সি তে 
বিগত মুহুর্তের বাষ্প বিন্দু, দূর অরণ্যে ঢেকে
আছে এখনো মিহি কুয়াশার ধুম্র, 
লাজুক রোদের পথে, তোমার বিলুপ্তির রহস্য !
জানতে পারি নি জীবন, তথাপি 
সূর্যের তাপে বন্য বিথী ছিল পরিষ্কার, সু স্পষ্ট, 
সেদিন তুমি ফিরে চাও নি, নিঃশব্দ -
ঝরে গেছে কৃষ্ণচুড়ার, কএক অবশিষ্ট  শৃঙ্খল,
নদীর বর্জিত তটে অবাঞ্ছিত আগাছার 
জঙ্গল, চেয়ে থাকে যেন এখনো আবেশে, সরে 
যায় ক্ষীণ জল রাশি,সম্পর্কের বাইরে,
ধরা দিতে চায় না, নিশিগন্ধার স্নিগ্ধ সুরুভি,
উড়ে গেছে সঘন মেঘের দল, দিশাহারা
মৃগ বৃন্দ ধেয়ে চলেছে ব্যাধের দেশে, অকস্মাত !
বসন্ত বহু দুরে, দাবাগ্নির ষড়যন্ত্র অবিরাম
ফেলে যেতে চায় অদৃশ্য জালের দুনিয়া, আখেটক
যবনিকার পার্শ্বে করে হাতছানি, হৃদয়ের
ঝিলে ভাসে চন্দ্র বিহীন রাত্রি,বধ্যভূমি পূর্ণ সজাগ
উজ্জ্বল স্বপ্নের অন্তিম ইচ্ছা সকাল কি জানে ?
--- শান্তনু সান্যাল  

শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

এখনো তুমি আছো
শুন্য উপাসনার বেদি, অর্ঘ্যের ফুল উদাস
চেয়ে রইলো সারা রাত এক মুঠো আকাশ,
বিলুপ্তির পথে নক্ষত্র, নিষ্প্রভ পূর্ণ রজনীশ,
ঝিলের শান্ত লহর, জীবনের দীর্ঘ নিঃশ্বাস,
কোথায় যেন ঝরে এখনো ভালবাসার গন্ধ
কাটতে চায় না মায়ার বৃহৎ সে মোহপাশ,
ফিরে আসি প্রায়ই আমি বন্দ কপাট হইতে,
হয় ত সে পায় না সাক্ষাত্কারের অবকাশ,
তার পরিহারের অর্থ,অন্তর্মন ঝাকিয়ে তুলে
অতল গভীরে যেন খুঁজি তারে বারোমাস !
ধরা দিতে চায় না উজ্জ্বল পালকের সে পাখি,
হারিয়ে যায় অকস্মাত, জীবনের উচ্ছ্বাস !
ভরতে চেয়েছি বুকে জোছনার কিছু কণা -
খাপছাড়া স্বপ্ন, বন্য পথ,সুদূরে ওই মহাকাশ,
সীমাহীন,অশেষ, দুর্জ্ঞেয় মায়াবী এই রাত্রি 
এখনো তিমিরে ভাসে, মধুর ভোরের আভাস,
এখনো তুমি আছো যেন জীবনের আসে পাসে,
ছুঁয়ে চলেছে মন শিশির,পুষ্প, মুগ্ধ - অনায়াস,
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


বুধবার, ১০ আগস্ট, ২০১১

কাচের নিয়তি
মনে আছে কি না, জানি না, সেই শৈশব কালে,
সরিয়ে হাত, আমায় বলে ছিলে কাচের, ভাঙবে !
যত্নে সাজানো সেই কাচের আলমারি তে ছিল -
স্বপ্ন কি জিজ্ঞাসা, খুঁজে দেখো, সেখানেই  থাকবে,
লিখে ছিলাম দেয়ালের জগতে অনেক কবিতা,
 রং ঝরার আগে, হয় ত এক দিন সে ভালবাসবে,
ছুঁই নি, ঘন সবুজ কচু পাতা, দেখেছি দূর হতে
বিস্ময় চোখে জল বিন্দু ,হয় ত কিছু ক্ষণ থাকবে,
তীব্রগামি রেলের কম্পন, সেতুর বুকে লিখেছে -
কোন লয়ে জীবনের গান, সে কি আবার আসবে ?
জোয়ার ঠেলে গেছে, নানান কাঠামো, নদীর তীরে
উত্সব,মৃত্যু,সাজের গহনা, ফিরে অপার ভাসবে,
কে যায় সুদূরে, নিস্তব্ধ সাঁঝের, আঁধার গায়ে ঢেকে -
চাঁদের বিথী পথ চেয়ে আছে, সে কি স্মরণ রাখবে,
কাচের নিয়তি ভেঙে যাওয়া, এক দিন সে ভাঙবে !
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/




মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১


অনন্ত আলেয়া 
তার গল্পের ভিতরে গল্প ছিল, মন্ত্রমুগ্ধ করে গেছে
প্রতি বাক্য, অজানা সম্মোহনের বিদ্যা হয় ত সে 
জানত, সেই মধুর মিষ্টি সম্ভাষণে, জানা যাই নি 
অপ্রকাশিত, বহু গোপনীয়, প্রবল স্পৃহা, ইতিমধ্যে 
জল গড়িয়ে গেছে অনেক দূরে, রাস্তা ঝলমল, সে 
ফেলে গেছে অনিবিড় বোনা, মোহের মহাজাল !
যতই করি চেষ্টা, মুক্ত্রীপথের  সন্ধান, দূরে যায় -
সরে, অন্তিম খেয়া ভেসে চলেছে পশ্চিমগামী জলে,
বিশাল বট বৃক্ষ শুধায়,ঘিরে চলেছে সঘন তিমির, 
ঘাটের বাঁস বনে এখন নিরবতা, আবেশের অন্ত, 
আগাছার জঙ্গলে খুঁজি এঁদো গলি, ক্লান্ত দেহের ওই 
অমূল্য উত্তরীয়, কখন গেছে খসে জানি না আমি, 
ধীর পদক্ষেপে উঠতে চায় জীবন, ভগ্ন দেউলের -
শৈল সিঁড়ি, সান্ধ্য প্রদীপ হয় ত নিভি নি এখন ?
-- শান্তনু সান্যাল 





সোমবার, ৮ আগস্ট, ২০১১


কোন কুলের ঘাট, তুমি ?
ক্রম বিকাশের শৃঙ্খলায় মানুষের পদবি
ধারণ করা সহজ ছিল, মানুষ কত দূর 
যে হলাম, নিরিবিলি তে বসে ভাববো 
আর এক দিন, মাটি, নদী, ফুল, পাখি -
সব কিছুই ত আছে, তবে কি যে অমন 
 হারিয়ে গেল, অবুঝ মন বুঝে উঠে না,
ওই গর্ভের আঁধার কাটে না, ঘিরে রয় 
দিবা নিশি, বুড়ো শিব মন্দির, মজার 
ঘেসে বহে যায় ময়লা, মরা -পচা খাল,
সেই নিয়ে মিছে মিছে, আকাশ পাতাল !
সাঁকোর কাঠ ভাঙে নি, বৈষ্ণবী, ফকির 
বিরাট বিরাট, দ্বিজ মুরবি গেছে ওপার,
প্রতিশ্রুতি ভাঙার ভয়ে দাঁড়িয়ে রইলে কি 
কিনারায় সটান, নৌকা ডুবির  পরে কে 
কোথায়,কবরের মাটি কি জ্বলন্ত শ্বশান !
--- শান্তনু সান্যাল