শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১


রিক্ত রেখাচিত্র 

ভালবাসার মূল্য জানতে খুব ইচ্ছে ছিল, 
তাই কুড়িয়ে গেলাম কিছু ঝরা 
কাগজের ফুল, পাখিদের 
রঙ্গীন পালক, ভাঙা
ঝিনুকের খোল, 
শল্কের কিছু 
আলো, 
ঘর বাঁধার হয় ত ছিল এক দিন তীব্র 
আগ্রহ, বাঁধতে পারি নি, তাই 
বাবুইপাখির পরিত্যক্ত 
নীড় দিয়ে সাজিয়েছি 
বৈঠক খানার 
রিক্ত 
দেত্তয়াল, কি হলো যদিও ভাড়াটে ঘর,
স্বপ্নগুলো মরে না কোনো দিন,
বিলুপ্তির ত প্রশ্নই উঠে না,
ওই দুরে, রেল লাইনের 
পারে, সবুজ মাঠ 
পেরিয়ে, সে 
রোজ 
ভোরে, আবছা আঁধারে দৌড়িয়ে কার 
সঙ্গে যেন মিলতে যায়, তাদের 
সম্পর্ক টা বৈধ কি অবৈধ, 
জানি না, কিন্তু সে যায় 
আপন মনে, গায়ে 
ঢেলে বহু তারক 
অলংকার,
আমি কৌতুহলে পলকহীন চেয়ে রই তার 
ললাটের প্রদীপ্ত  টিকা, গ্রীবার ঝলমল 
নীহারিকার চন্দ্রহার, সে যেন 
সব কিছু গুটিয়ে চলেছে 
দিগন্তের দিকে দ্রুত 
বেগে, ঝরিয়ে 
পথে অনেক 
শিউলির মুকুল, শিশির ভিজা স্বপ্নের কণা, 
জানি সে কথা রাখি নি, রাখতে পারে 
না, ভালবাসে কি না সেও জানি 
না, এইটুকু জানি সে আসে 
যখন সূর্য্য ঘুমিয়ে পড়ে,
নিরব, শব্দহীন, 
ভরে যায় 
শুন্য 
বুকে, আগামী দিনের জন্য নতুন রেখাচিত্র.

-- শান্তনু সান্যাল
painting by roy fuller
   


বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

মনের গহ্বরে

অপবাহিত গন্ধ নিয়ে আমি পড়ে আছি 

তোমার হৃদয়ের কাছাকাছি, যত 
ক্ষণ তুমি বুঝতে চাইবে, তত 
ক্ষণ বাসি আবেগে ছুঁয়ে 
যাবে, দেহের নতুন 
সৌরভ, তুমি 
যাবে
ভুলে সহজে উচ্ছিষ্ট বস্তুর ঘৃনা, তখন 
তুমি ও ব্যবহৃত, পুরাতন বস্ত্র 
খানি, সেই জন্যই ত খুলি 
নি মনের গ্রন্থী, কি বা 
আসে যায় নতুন 
কিংবা প্রযুক্ত, 
শুধুই 
মনের ভিতরে ছদ্ম আদর্শের সংরচনা,
তুমি ও করে যাও বিশুদ্ধতার 
নাটক, আমি ত আছি চির
দেবব্রত, অন্ধকারে 
আবরণ ও 
নিরাবরণের কোনই মানে হয় কি, তবু 
ও লজ্জার ভান করতে কিসের যে 
ক্ষতি, এখানে সৃষ্টির খেলা 
সৃজনের মঞ্চে যুগে 
যুগে একই
রূপে 
অব্যাহত, দ্বিধার কিছুই নাই যদি চাও 
পারদর্শী ভাবে যাঁচাই, নিরক্ষণ !
আলো জ্বালাতে বিলম্ব কর 
না, আমি প্রস্তুত গ্রীক 
দেবতার সেই 
পূর্ণ পুরুষ 
রূপে, 
আমি জানি তুমি আগ্রহী, কিন্তু প্রশ্ন 
একটিমাত্র, হয় ত তুমি শিরায় 
শিরায় যাত্রা করে যাবে 
সমস্ত দেহের পিঞ্জরে,
তবু কি জানতে 
পারবে 
মনের ময়নার আত্ম গোপন রহস্য ---

- - শান্তনু সান্যাল

বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১


অনন্ত কালের প্রতিক্ষা 

সহজে আজ আমি খুলে দিয়েছি গিঁট,
রহস্য উদঘাটন এখন তোমার 
হাতে, মানুষ কি বন্য জন্তু 
সাব্যস্ত কর আজ রাতে,
ওই ভাবে মোহাবিষ্ট 
জাদুর খেলায় 
যদি পারো
জিতো,
আমি পরাজিত হতে রাজি সুতরাং 
পাশা ফেলার আগে বন্যার 
আমন্ত্রণ, ঝঞ্ঝার নিপাত
দেহে মেখে রেখো 
অগ্নি চন্দন 
মিশ্রিত  
লেপ, 
তোমার অভিমানের গন্ধে রয়েছে 
নিছক কিছু ক্ষণের আবেশ,
এক রাতের সুরভি 
আমার শোষক 
প্রকোষ্ঠ 
বহুমাত্রিক, অনন্তকালের পিপাসার্ত !
ধু ধু মরুভূমি, তপ্ত বালুচর 
অর্ধেক নিবন্ত দাবানল,
চায় একটানা বৃষ্টি 
সকাল সন্ধ্যা 
অখণ্ডিত, 
আমার প্রেমের বৃত্তে ঘুরে শনির অগ্নি
বলয়, দেখো যদি পারো সাঁতরিয়ে 
এস, অপেক্ষায় রইলো জীবন !
কৌতুহলে রবে হৃদয়ের 
স্পন্দন, দেহের 
অদৃশ্য স্থির 
কম্পন,

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


   


মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১


সে এখনো জীবিত -- 

আপন বলতে শুন্য ছাড়া কিছুই  ছিল না, 
জানা সত্তেও ওই রিক্ত স্থানে গড়েছি 
অম্বরীয় আসর, ডেকেছি 
চন্দ্র, ছায়াপথ, তারক 
উল্কা, নিহারিকা,
ধুমকেতু,
সেই মনের অন্তরীক্ষে সবাই  বসে আছে 
বিনা প্রত্যাশার সারা রাত, গাইছে 
আলোকের গান, ভরে চলেছে 
পাথরে প্রাণ, মন্ত্রমুগ্ধ 
জীবন চেয়ে 
আছে 
তাদের অনন্তকালের অমূল্য অবদান,
উপাসনান্তে জানি না, কি যে ছিল 
ভুল ভ্রান্তি, দীপ, ধুপ, অর্ঘ্য 
অঞ্জলি সব কিছুই ত 
দিলাম, নিমগ্ন 
পবিত্র 
অগ্নির পায়ে, তবু ও সে অমূর্ত রইলো 
এক ঠাঁই, কোন প্রান্তরে নাকি 
ঝরে যায় অঝর বৃষ্টি, 
মনের মরুভূমি 
ভিজে উঠে 
দেখে 
প্রাচ্য আকাশে এক ফালি স্থির শুভ্র মেঘ,
আঁচলের পরিসীমা ছিল সীমাবদ্ধ,
নিয়তির উপহার অপরিসীম,
দেওয়া নেওয়ার চুক্তির 
মাঝে ভাবনার 
শিশুরা 
হারিয়ে গেছে কবে যে, কোন জন অরণ্যে, খুঁজে 
পাই নি, হয় ত খুঁজতে ও চাই নি, অনেক 
সময় তা হয়, নিজের ছায়া ও বলে 
আগে তো দেখি নি তোমায়, 
অগ্রাহ্য করে আরশি !
প্রতিবিম্ব হটাত 
অপরিচিত,
জীবনের রোদ ছায়ার খেলায় হয় ত সে ছিল 
অল্পকালীন খেলুড়ে, সরে গেছে মেঘের 
সঙ্গে শ্রাবণের দেশে, খরার পথে 
কত জন যে ছিল সহযাত্রী 
গুণতে চাই নি হৃদয়, 
মিছে মিছে কান্না, 
যা নাই তা 
নিয়ে 
ভাবা, চিন্তা করা অর্থহীন, শুধুই বৃথা অশ্রু -
পতন, এই রঙ্গীন সাঁঝে তোমার 
উপস্থিতি, গোটা ক এক 
রজনী গন্ধার গুচ্ছ,
মুখে আলতো 
হাসির 
ঢেউ, জীবন নদী শুধায় সে এখনো মরি নি !

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

painting by  - Debra Lohrere

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১


মরিচিকার শ্রুতি 

মাঝি বিহীন নৌকো, ভেসে চলেছে  নিশীথ 
রাতে জানি না কোথায়, জোছনার 
স্রোতে, স্বপ্নগুলো মেলতে চায় 
সিক্ত ডানা, অদৃশ্য প্রেম 
যেন ফেলে চলেছে 
পারদর্শী 
আলোকের যবনিকা, স্নিগ্ধ বাতাসে, ভাসন্ত
কন্ঠ স্বরে, জেগে রয়েছে শেষ প্রহরের,
শিশির ভিজা ইমন সুর, ডেকে
চলেছে লযবদ্ধ ভাবে 
জীবনের আরোহ
অবরোহ,
অলিন্দের জগত ছুঁয়ে চলেছে নাগ চাঁপার বৃন্ত !
কার দিব্য স্পর্শে জীবনের ব্যথিত 
ভূভাগ, ক্রমে ক্রমে হয় 
উঠেছে পূর্ণ বিষ -
প্রতিবন্ধী, 
জীবনের পৃষ্ট উড়ে চলেছে অদ্ভুত ভাবে, একে - 
একে দূর দিগন্তে, ভরতে চায় বোধ হয় 
রিক্ত স্থল, জানাতে চায় আত্ম -
সত্তা, আঁকতে চায় ধুসর 
ধরাতলে কিছু 
অপূর্ণ
কবিতা, ভাঙতে  চায় মরিচিকার শ্রুতি - -

-- শান্তনু সান্যাল 
painting by Anne Goldberg

রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১

কোনো এক দিন

কিছুই না বলে, অনেক কিছু কহে যায়
তার নির্বিকার নিরবতা, মুক
সন্ধান যেন খর ফলক !
রক্ত বিহীন কেটে
যায় অন্তর
পটল,
সে এক হিমায়িত ধরাতল বুকের মাঝে
লুকিয়ে রাখে উষ্ণ জলধারা, ঢেকে
যায় তটভূমি কুয়াশার চাদরে,
জীবনের সেই প্রবঞ্চিত
ভোরে খুঁজে মন
ভালবাসার
মাস্তুল,
তার এমন ভাবে ঠাউর করে চাওয়া
থামিয়ে রাখে কিছু ক্ষণ উঠন্ত
স্বপ্নে ভিজা নারঙ্গ সূর্য্য,
শঙ্খচিলের নেড়া
গাছের শীর্ষে,
ডানা
গুটানো  ঘুম, যায় ভেঙে, এখন জীবন
চায় সব কিছু ফিরে পাওয়া, কিছু
দেহের গহ্বর জেগে উঠেছে
নিয়ে টাটকা গন্ধ,
পুনঃ ধরতে
চায়
জীবন, মধু ছন্দে ভরা  বাতাস, জাল
বুনে চলেছে অন্তর্মনের শিল্পী,
দুঃস্বপ্নের পাতা খুলতে
চায় না হৃদয়,
মথের শেষ
ছটফটানি চেয়ে আছে জানালার শার্সি,
ঝুলে রয়েছে কৃষ্ণ চূড়ার বৃন্ত
আসল কি নকল বলা
মুশকিল, বিম্বে
কি সব
কিছু
সন্ধান করা যায়, অবসরে ভাবব একদিন.

--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
 PAINTING BY - autumn - JIM OBERST 

শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১


স্থির চাহনি 

মৌন চোখের ভাষা ! অভিপ্রায় বুঝতে যেন 
জীবন যায় ফুরায়ে, তার মনের জল 
দর্পণে খুঁজে পাই নি টলটলে প্রতি -
বিম্ব, যখন চেয়েছি চিনতে 
নিজের পরিচয়, ফিরে 
এসেছি অনমনস্ক 
উদাসীন, 
তার এই দ্বিধান্বিত ভালবাসা, যেন ঝরিয়ে 
যায় তুষার পাতে, সমস্ত নিশি পুষ্প,
স্বপ্ন গুলো শেষ রাতে গুটিয়ে 
ঘুমিয়ে পড়ে নিজের 
দুনিয়ায়, আমি 
ধরে রাখতে 
চাই কিছু সুরুভীর বাউণ্ডুলে কণা, আবেগের 
আকাশে এখন ভেসে চলেছে অতি -
সুক্ষ্ম  আবেশের অদৃশ্য জীব,
মনের অণুবীক্ষণযন্ত্র
কিছু আনমনা !
চেয়ে ও 
চায় না দেখতে, এগিয়ে চলেছে ঘনিভুতের 
পথে জীবনের ওজস্বিতা, তবু ও 
আমি চেয়ে রই তার নিরব 
চোখের মায়া, স্তরপূর্ণ 
রুহিতন, লুপ্ত 
ভালবাসা,
তার চোখের নির্গত আলো, করে যায় প্রতি 
মূহূর্তে সংবেশিত, দেহ ও প্রাণের
মুক্তি সম্ভব নয় তথাপি 
পঞ্চ তত্বের পিঞ্জর 
উন্মুক্ত রয় 
অহর্নিশ.

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
 painting by -   Ben Tour