বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১১


 মায়া মুক্ত মানুষ - খুঁজে পাই নি,

এখানে জীবন ! প্রিজম দ্যুতির রং ছড়াতে চায়,
হৃদয়ের নিকটস্থ যেন থেক চিরদিন প্রিয়,
এই সঘন বৃষ্টির রাতে, পরস্পর 
অনিমেষ নেত্রে চাওয়া, 
আবেগের বর্ণালী
মনে হয় 
ছড়াতে চায়  আনক আলোর মিহি কণিকা, -
বর্ষায় জোনাকিদের সর্পিল ব্যালে,
উঠে চলেচ্ছে  আস্তে আস্তে  
কনক চাঁপার মগ 
ডালের উপরে,
বৃষ্টি থামার 
পরে,
জোছনার রঙ্গমঞ্চে এখন সিক্ত সুরে প্রেমের 
বৃন্দগান, ঘাড়ের উপরে তোমার 
অপ্রত্যাশিত চুম্বনের উষ্মা, 
খুলে চলেছে লোম কূপ,
নির্গত করতে চায় 
লুপ্ত সৌরভ 
ভরতে 
চায় জীবনের হারানো মাধুর্য্য, উল্লাসের 
ফিরে আসা, যেমন তথাগত ফিরে 
আসে দীর্ঘ উপসোনের পরে,
নিজের গেহে, কঙ্কালের  
দেহে সে দাঁড়িয়ে 
মুখ্য দ্বারে, 
প্রেমের 
কি এখানে অন্ত অথবা নব রূপে পুনর্জাগরণ !

--- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১


অন্তঃ করণ 

আছে অনেক বান্ধ্য ভূমি, অর্ধ বিকশিত জীবন !
বহু ঝুলন্ত ঘুড়ি বাবলা গাছের শাখায়, 
আমাদের সম্পর্ক হয় ত ছিল মাত্র 
সাময়িক, সম্ভবতঃ যাকে 
অনুভব করা যায় 
কিন্তু দেখাটা 
মুশকিল, 
দেহের বাহিরে বেরিয়ে ভাবনা হারিয়ে না যায়,
জীবন এখন ও অজ্ঞাত, অনেক কিছু 
জানা বাকি, অনুভব করা ও
অশেষ,তুমি সেই গন্তব্য
 যেখানে আওয়াজ  
পৌঁছিয়ে ফিরে 
আসে যেন 
সই করে,
মন চায় সজল মেঘের অণু হতে, ওই বিবর্ণ 
পাপড়িদের সঙ্গে আছে পুরাতন সন্ধি,
প্রতিবদ্ধতা, সংবেদনার অনুবন্ধ,
মানবিক চুক্তি, আমি চাই না, 
এই প্রেমের সন্ধি বিগ্রহ, 
এটা সত্য যে এখনো 
নিঃশ্বাসের ঢেউ 
ওঠে অধীর 
ভাবে 
জানি না কার জন্যে, কিন্তু এটা ও জরুরি নয় 
কি সেই লোক তুমি, সম্মুখের এই দর্পণ,
চেয়ে থাকে এক দৃষ্ট, দিবা নিশি, সে 
পর নয় আমার অন্তঃকরণ, পদে 
প্রতি পদে করে যায় আমায়,
আবরণ বিহীন, ছুঁয়ে 
যায় মনের তল 
প্রদেশ - - - 

- - - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Acacia Tree Fine Art Print - Michael Vigliotti
নির্বিকল্প বিন্দু 

জীবনের দিনলিপি আবদ্ধ রয়েছে কিছু সিক্ত 
পৃষ্ঠা, সাবধানে হাত দিও মনের জগতে,
এই মাত্র শিখেছি আমি হাসতে, কিছু 
ক্ষণ থাকুক স্বপ্নের ঢুল, নিশিপুষ্প 
ফুটুক পরিপূর্ণ ভাবে, সবে 
সংজ্ঞাহীন ভাবনারা 
শিখেছে দাঁড়াতে, 
ভাববিলাসী 
সাঁঝে, 
মন চায় হতে রুপান্তরিত, তোমার শর্তে !
দেহ ও প্রাণ ছাড়িয়ে এখানে মন 
চায় যেতে সুদূরে, প্রেমের 
সেই নির্বিকল্প বিন্দু,
উপরোক্ত -
অমরতা,
চিরশান্তির ধরাতলে,নতুন জীবনের আশায় !

--- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/ 



জানি না, তার মনের জলদর্পণ 

মেঘলা দিনের আবছা সকাল, প্লেট ফর্মে 
এই গনা ক এক মানুষ, কিছু ফুলের 
বস্তা ওয়ালা, কিছু পানের চাষি,  
ছোট হল্ট, ও স্টেশানের  
এক প্রান্তে, গায়ে ডুরে 
কাটা শাড়ি তে 
তুমি দাঁড়িয়ে,
হাওয়ায়
শীতের স্পর্শ, যেন ফিরে যাবার তাড়ায় 
কেউ ভুলে গেছে তুলে রাখতে 
খোলা আতরদানী, বসন্তের 
গন্ধ বয়ে চলেছে শিমুল 
পাড়ায়, জলাভূমির 
কিনারা গুটিয়ে 
চলেছে 
নিজের সাম্রাজ্য, জানতে খুব ইচ্ছে ছিল যে সে 
দিন কোন ভাবনায় ছিলে হারায়ে, ঠিক 
তখন অতি তীব্র গামী ট্রেন, হঠাত 
স্টেশানের সম্পূর্ণ চত্বর 
কাঁপিয়ে নিমেষে 
অদৃশ্য হয়ে 
গেল, 
বাঁশ সেগুনের বন পেরিয়ে বহুদূর, তুমি 
তখন ও স্থির, কাঁধে ঝুলানো 
কাপড়ের থলি, দেখি 
চেয়ে আছ দূর 
দিগন্ত রেখা,
যেখানে 
দুই রেললাইন মিলিত হবার ভান করে, 
এই ভাবতে ভাবতে, কিছু ক্ষনেই 
কত ট্রেন গুলো পার হয়ে
 গেছে, ক্রমশঃ ভিড় 
বেড়ে চলেছে, 
তুমি মুখ 
গুজে বসে আছ বেঞ্চের এক কোণে, একাকী   
 কিছু অন্তরে যখন আমি গিয়ে 
বসলাম, তুমি টের ও পাও 
নি, ফিরে চাওয়া ত 
দুরের কথা,  
আঁচল মুখে রেখে তুমি সমানে চাপা কান্নায় 
তখন ব্যস্ত, তোমার স্পন্দনের 
আওয়াজ সে দিন স্পষ্ট 
শুনতে পেয়েছি, 
কিছু নিরব 
মুহুর্তের
পরে, আমি শুন্যতা ভাঙলাম , এই কি আপনি 
যান নি, কত লোকাল গুলো ত বেরিয়ে 
গেছে, সে পিছনে ফিরে, জলভরা 
চোখে উত্তর দিল -যার আসার 
কথা ছিল সেই যখন এলো 
না, এই শুন্য পথে যাই 
কোথায় ! আপনি ?
তার প্রশ্নের 
পূর্বেই 
জবাব যেন যেন ছিল তৈরী, অন্তরে অন্তরে 
ওই রকমই আমার কাহিনী, যার 
আমায় চাওয়ার কথা ছিল 
সে এক বার ও চেয়ে 
দেখি নি, শুধুই 
সে রয়েছে 
নিমগ্ন !
আকাশ, মেঘ, পুষ্পবীথি, ট্রেনের আসা যাওয়ার  পথে,
তার স্বপ্নের জগতে আমি সহযাত্রী হবার 
চেষ্টা করলাম কিন্তু  হতে পারিনি,
জানি না কোনো দিন তার 
চোখে আমার বিম্ব 
ভাসবে ও কি 
না, 
-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/






সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১


মোহপাশ 

মোহপাশের বন্ধনে আছে বহু পেঁচের শৃঙ্খলা,
যতই খুলি গ্রন্থী এক প্রান্তে, অন্য প্রান্তে দেখি 
সর্পিল খেলায় মত্ত মনের সুপ্ত ভাবনা, 
তার গুরুগম্ভীর মুখে ছিল এক 
বিশিষ্ট আকর্ষণ, সিংহের 
সম্মোহনে যেন দিক 
ভ্রমিত মৃগ দল,
ভায়াতুর 
চোখে 
দাঁড়িয়ে ভাবে মৃত্যুর ছায়া হয় ত বহু দূর, এক 
মাত্র লাফে জীবনের অন্ত, পাখিরা উড়ে 
চলেছে এমন সময় ঝঞ্ঝার আভাসে,
ওই কনকের দুই অর্থে রয়েছে 
দুই বিনাশের ছোঁয়া, এক 
এক কনক স্বর্ণ অন্য 
কনক ধুতুরা, 
পেলেও 
পাগল, খেলে ও পাগল, জীবনের প্রতিকুল ধারায় 
নামতে গেলেই মুশকিল, তবু ও মানুষ 
চেষ্টা করে যায় অন্তিম শ্বাস পর্য্যন্ত,
এখানেই পৌরুষের তাত্পর্য্য,
জীবনের সার্থকতা, মোহ -
পাশ খুলে যে জন ছুঁয়ে 
নিল মহত্তম বিন্দু 
তার সম্মুখেই 
আছে 
আলোর ঝরনা, সত্যের সৌন্দর্য্য, নিষ্কলুষ 
হৃদয়ের পৃথিবী, অহর্নিশ উদ্ভাসিত 
যথার্থ জীবন !

--- শান্তনু সান্যাল
Contemporary Abstract Watercolor Ink
 Painting by Brad Rickerby


রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১


মুখচাপা ভালবাসা 

হৃদয়ের সেই বন্ধ কোষে ছিল গন্ধ অশেষ !
তার দ্বিধাগ্রস্ত প্রীতি দ্বারে এসে ফিরে 
গেছে শুন্য হাতে বহুবার, কড়া
নাড়াতে হয় ত কেঁপে 
উঠেছে ভাবনার 
স্থিরতা, সে 
উদাস 
মনে, গেছে ফেলে কিছু অনাদায়ী অশ্রু বিন্দু,
ফিরে যাওয়া পদধ্বনি, সে কালান্তরে 
অনুরণন রূপে হয়ে গেছে 
পরিণিত, অহরহ 
দিবা নিশি 
তার অতৃপ্ত ভালবাসা আঁধারে দিয়ে যায় 
নিশুতি ডাক, ধরে রাখতে চায় 
ঘুমের ভুবন নিজের দখলে,
জীবন তখন শাপিত
ব্রহ্ম দৈত্য, ঝুলে 
রয় উল্টো 
অশ্বত্থ 
গাছে সারা রাত, কুটোর আগুন ধরিয়ে 
নিচে বসে রয় একান্তে এক পার্শ্বিক 
ভালবাসা, শীতের দীর্ঘ রাতে 
স্বপ্ন গুলো মনে হয় হাত 
পা গুটিয়ে ঘুমিয়ে 
পড়েছে অনেক 
ক্ষণ আগে, 
মন এখন চেয়ে আছে শাপমুক্তির স্পর্শ 
পাষাণ হতে মানুষ হবার প্রক্রিয়া,
বন্ধ, গন্ধ কোষ নিজে নিজেই 
খুলে ছড়িয়ে দিতে চায় 
সমস্ত সুরভির কণা,
ধরে রাখতে চায়
অন্তর্মন,
তার মুখচাপা 
ভালবাসা.

--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
  



শনিবার, ১০ ডিসেম্বর, ২০১১

ভালই আছি

রোশনাইর স্রোতে ভেসে চলেছে রাজপথ থেকে 
উড়ানপুলের শাখা প্রশাখা, মায়াবী আলোয় বিষ দন্ত  
গুলো ভেঙে দিয়েছে সাপুড়ে, কিছু 
ক্ষণে কাল নাগিনী জাগবে 
মায়াবাজারের রূপে, 
সাধু অসাধুর 
ঝাঁক 
জমে চলেছে ছদ্ম ক্রেতার আড়ালে -
না তুমি শুধুই নয় এই বেদির 
অঞ্জলি, এই হোমের অগ্নি 
অনবরত জ্বলনশীল,
নানান মন্ত্রে 
আসক্ত জীবনের কাহিনী যায় জ্বলে এই 
দহনে, কখনো প্রেমের ছলনা,
কখনো জঠরাগ্নির  দায়ে 
মানুষ নিজেই হতে 
চায় ভস্ম,
আঁধারে যে দেখিয়ে ছিল আলোর সন্ধান  
দেখি এক দিন সেই সুজন ফেলে 
গেছে  আবার অন্ধকারে, 
এই বারে বারে উধ্বস্ত 
হবার কাহিনী তে 
নবীনতা বলে 
কিছু নাই 
প্রথমে সীমান্ত পারে আপনজন কেড়ে নিয়েছে 
বাসভূমি, বেঁচে থাকার অন্তিম সম্বল,
দেশান্তরে যাযাবর দেহ ও 
আত্মার বিক্রয়, এক 
দখলের পরে 
পুনরায় 
দখল, সবাই যেন হাতে চাবুক নিয়ে হাঁকিয়ে 
নিয়ে যেতে চায় নিলামীর চকে,
সেই শালুক ভরা পুকুর তীরে,
সুপারি নারিকেলর 
বাগান, দোয়েল 
কোয়েলের
গান, মাছরাঙ্গার ঝাঁপ, আর শুনতে বিরক্ত 
লাগে, যা আমার নয় তাকে নিয়ে এত 
মায়া কিসের  জন্যে, যত সব কবি 
কবি ভাব, এই গিঞ্জি বস্তির 
মাথায় ত চাঁদ উঠে,
দেখে কি যে 
হবে বুঝি 
না, শরত কাল কি চৈত্রের ঝলসানি সব 
সমান, পুঁথির বাহিরের এই জীবন,
বাঁচতে চায় শুধুই বর্তমানে,
কুহাশায় ঢেকে  রাখো 
কল্পনার সুখী 
জীবন. 
-- শান্তনু সান্যাল 
Kolkata Painting by Ananta Mandal