বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১


শাশ্বত সত্য 

আকুলতার সঙ্গে জীবনে জড়িয়ে যাওয়ার, তার -
পটুতা কিংবা মিথ্যে সহানুভূতি, যাই হোক,
এই ভাবে মন নিয়ে খেলার শিল্প কোন 
নতুন নয়, তাই আমি ও খুলে 
দিলাম নোঙ্গর, জানা 
সত্তেও যে ঈশান 
কোণে অশনি
সঙ্কেত !
যখন উঠলো ঝড় সে সমাহিত বক্ষঃস্থলে, ডুবে 
গেছে সমস্ত তথাকথিত সভ্যতার ভণ্ড
জলবেষ্টিত ভুখণ্ড !এখন নিমগ্ন 
জীবনের খরাঞ্চল, ভেসে 
চলেছে ভেলা দিশাহীন 
তরঙ্গে, পুরাদস্তুর 
তার আনন্দ 
স্রোত !
সুদুর কোন শশাঙ্ক কালীন মন্দিরে এখন শঙ্খ
ধ্বনি, শুধায় দিব্য প্রভাতের আগমনী,
তার ময়ুরপঙ্খী আঁচলের ভাঁজে 
ছিটিয়ে ছড়িয়ে রয়েছে, 
কিছু রহস্যময়ী 
রাতের গল্প, 
প্রেম কি 
রিরংসা, বিশ্লেষণ অতীতের বুকে ! এখানে 
নারী পুরুষ ছাড়া পৃথিবী যেন 
অস্তিত্বহীন, ক্রমাগত
সৃষ্টি, সৃজনের 
ক্রমিক 
বিকাশ, শাশ্বত জীবনের যাত্রা অনুক্রমিক পথে !

-- শান্তনু সান্যাল
arch painting by Julie Hill




মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১


আবার ভিজে আসি 
দেখেছি তাকে সঘন বর্ষার রাতে, খুলে 
বসে আছে একাকী মনের বাতায়ন,
হাত বাড়িয়ে ধরতে চায় সে 
তরল, চঞ্চল নীর, নিলীন 
মনে নিমগ্ন ডুবে আছে 
যেন প্রাণ ও 
শরীর !
তার প্রশ্নের  জল তরঙ্গে ভাসে জীবনের 
অস্পৃষ্ট ছায়াময় প্রদেশ, " যদি 
তুমি বৃষ্টি হতে নিশীথ 
রাতে, আমি 
সুরভিত 
সাধ 
মেখে গায়ে ভিজতাম তোমার সাথে "
আমি নির্বাক,নিষ্পলক 
চাহনি নিয়ে তখন 
সম্মোহিত কি 
মন্ত্রমুগ্ধ,
তার 
 দিকে চেয়ে আছি, ঢেউ খেলানো কেশে 
জমে চলেছে ছোট ছোট জল 
কণিকা , আমার উত্তরে 
সে শুধুই হেসে যায়, 
তার আধ ভিজা 
মুখের 
মায়া যেন ঝিলের গায়ে জোনাকিদের 
আলোক বিম্ব ! তার এই শৈশবের 
পুনরাবর্তন ভালো লাগে, 
শুধাই " রাত 
হয়েছে,
ওই ভাবে ভিজলে যে শরীর খারাপ হবে,"
অনিচ্ছায় সে অলিন্দের দরজা দিয়ে 
এখন আয়নার সামনে, চুল 
মুছতে মুছতে বলে - 
জানো, এই 
সজল 
রাতে ঘুম যেন কোন ভিন দেশী, অচেনা 
আজ না ঘুমোলেই হয়, ঘুমিয়ে 
পড়লেই তো সব কিছু 
কাল্পনিক, স্বপ্নের 
আবরণে
 ঢাকা, 
সেই রোজের এক পথ হইতে প্রবেশ আর 
রাত ফুরালেই অন্য পথ থেকে 
হাঁপিয়ে সকালের হাত 
ধরা, এটাই কি 
জীবন !
চল বর্ষায় ভিজে আসি, উন্মুক্ত ভাবে ঠিক 
রজনীগন্ধার বৃন্তের মতন, লুকিয়ে 
প্রণয়ের সিক্ত সুরভি রাশি 
রাশি, চল না আবার 
সেই আর্দ্র, মধুর 
 জোছনায় 
ঘুরে আসি, আবার পরিপূর্ণ ভিজে আসি .
--- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by - Moonlight and Rain by Terry Wylde

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

মেরুপ্রভার আড়ালে


বুনো তুলসীর ছোঁয়া বাতাসে, মেরুপ্রভার
আড়ালে সাঁঝ, সাজে তখন নিজের মনে,
হৃদয়ের দ্বারে তার কম্পিত হাতের
স্পর্শ, জাগিয়ে রাখে আবেগের
মোমবাতি, নিভানো
আসক্তি জ্বলে
উঠে ক্রমশঃ,
হঠাৎ -
ছুঁতে চায় মন তার বাহ্যান্তর জগত ! সেই
লাজুক সঙ্কোচনে, স্বপ্ন গুলো দিয়ে যায়
 বেহায়া উঁকি, প্রণত দুই মৃগনয়নে
ঝরে চলেছে, বিন্দু বিন্দু যুথি
গন্ধ, অন্তরীক্ষে যেন এক
বিরাট অলংকৃত পাত্র
হতে উপচে পড়ছে
রঙ্গীন ফেনপুঞ্জ,
সেই ছায়া
পথের
আলোকে দেখি তোমার মৃন্ময় রূপ ক্রমে
ক্রমে হয় উঠছে সজীব, চৈতন্যময় !
বাড়িয়ে চলেছে বাহুডোর,
নতজানু আমার
অস্তিত্ব তখন
যাচক,
যেন রিক্ত সুধা পাত্র নিয়ে দাড়িয়ে আছে
অকূল, অনিঃশেষ, যুগযুগান্তর
ধরে, চেয়ে আছে একদৃষ্ট
তোমার অপরূপ রূপ !
ওই অবিকল
সমর্পণের
আশায়
জীবন যেন নব অভ্যুথানের পথে প্রতীক্ষারত,

--- শান্তনু সান্যাল




শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১


হারানো ভাব প্রবণতা 

অভ্যন্তরীণ আলোর জগত সে দেখতে চাই নি,
মনের সেই গভীরতার মূল্য ছিল শুধুই 
মাটি তার নজরে, অন্তঃস্থ প্রণয়ের 
স্রোত ভাঙার পূর্বেই তার 
দেহের অগ্নিস্নান হয় 
ত করে বিস্ময়,
কিন্তু ছিল 
সত্য !
নীতি দুর্নীতির সমাজ নির্মিত সীমানা ডিঙিয়ে,
সে এক মুক্ত বিপ্লবীর অবিকল অনুকৃতি, 
তার অট্টহাসে ছিল নাম মাত্র গ্লানি,
মৌন বিজয়ীর ভঙ্গি কিংবা 
বিসর্জনের পূর্বে নিজেকে 
দর্পণে দেখা, বলা 
মুশকিল, বাধা 
দিতে পারি 
নি,
তার উচ্চ অভিলাষের সম্মুখে আমি ছিলাম 
যেন বামন অবতার, সে উড়ে গেল 
একদিন সিন্ধু পার, যখন ফিরে 
এসেছে মৌসুম গেছে সমগ্র 
বদলিয়ে, বসন্ত হবে 
কি হেমন্ত 
সঠিক 
মনে নাই, ঠিক হরতকি বাগান মোড়ে দেখি 
সে দাঁড়ানো, চিনতে কিছু ক্ষণ দেরী 
হলো, কঙ্কালের গায়ে যেন স্বপ্ন 
ঝুলে রয়েছে মাকড়সার 
জালে, নিরব চেয়ে 
রয়েছি আমি, 
স্মৃতির
দেয়াল হইতে ফ্রেস্কো খসে চলেছে একে একে ---
ক্ষয়্করণের পূর্বাভাস, ঝঞ্ঝার কড়া
নাড়ার শব্দ, তার ডুবন্ত নিস্তেজ 
চোখে আমি খুঁজতে চায়নি 
প্রথম প্রণয়ের গন্ধ,
তখন আমার 
এড়ানো 
মেজাজ, ভুলতে চাই যত সব কাঁচা ভালবাসা !
এখন আমি মণিরত্ন পরীক্ষক, আর 
জেনেশুনে বিষ গিলতে চাই না,
শুধুই ধারণ করি নিজের 
স্বার্থের জন্য, অঙ্গুরীর 
রূপে, মনের
জ্যোতিষ 
এখন পূর্ণ বৃতিমূলক, ভাবপ্রবণতা গেছে হারিয়ে,
বহু কাল আগে - - - 

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by -- Rainy_Day_Kolkata_2-Ranit_Dutta

   

শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১


অপ্রত্যাশিত ঘটনা 

কোন অনামা ফুলের চারা সে পুঁতে গিয়েছে 
শৈশবে, সেই কাঁচা মাটির প্রাচীরের 
পার্শ্বে, আজ ও মন খুঁজে অবিরাম 
তার গন্ধ উত্পত্তির বিন্দু, 
সকাল সাঁঝে দেখি 
গাছটি ছড়িয়ে 
চলেছে 
হাত, পা, রং, গন্ধ ! বুকের দপদপানি, মনে 
হয় কে যেন সান্ধ্য প্রদীপ জ্বালিয়ে যায় 
নিয়মিত আবছায়া  অশ্বত্থ গাছের  
তলে, ঝঙ্কৃত হয় উঠে তখন 
দেহের স্থির চেতনা, মনে 
হয়  হটাত সে রেখে 
গেছে অধীর 
অধরের 
উষ্মা, দমকা বাতাসের বেগে, যেন খসকে 
পড়েছে হিরক অঙ্গুরী, ছুঁতে গিয়ে 
প্রণয়ের পরিমল, তার উচ্ছ্বাস !
শিরায় শিরায় জাগিয়ে তুলে 
স্বপ্নের সুপ্ত অগ্নিগিরি,
এমন সময়ে নিশি -
গন্ধার সৌরভ 
অনুঘটক !
ঘটিয়ে যেতে চায় অপ্রত্যাশিত ঘটনা ---

--- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/




স্থানান্তরণের আগে 

বাহ্য জগত উন্মাদিত, বিক্ষিপ্ত, পরিপূর্ণ উন্মুক্ত !
"এই নিশুতি রাতের আঁধারে তুমি বা কোন 
মাটির মানুষ কি চন্দনের কাঠে গড়া,
তার বাক্য বাণে নিভানো অগ্নির 
তাপ, বাহ্য হোক কি ভিতরে
মানুষ মানুষের মধ্যে 
প্রভেদ কোথায়,
জন্মগত 
সে বন্য, 
অকর্ষিত, এই যে কিছু ক্ষণের আগে আঁচড়িয়ে 
গেলে স্তন হতে যেখানে ইচ্ছে, হাড়, মাংস 
নাভি চক্র, সম বিষম, আলোকিত 
ঝাপসা, ঠিক গনুহ মৃগের মত,
মহা স্থানান্তরণ, নতুন 
দিগন্তের অভিলাষ,
 নিঃসন্দেহ
এই ব্যাপক স্থানান্তরণের উত্সে আমি ও ছুঁয়ে 
গেছি তোমার ঝুলন্ত কস্তুরীর পত্র্মুলাবর্ত "
সে ক্রমশঃ বলতে বলতে থেমে গেছে !
তার বৃন্তে এখন ফুটে চলেছে 
নিশিপুষ্পের সহস্ত্র কুড়ি 
তৈলাক্ত পল্লবে ঝরে 
থেমে আছে 
শিশির 
বিন্দু,
কম্পিত অধর ধরাতলে ছড়িয়ে আছে মকরন্দ !
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
a Lesser Ury paintings 

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১


  উপরোক্ত অভিমত

নিশ্ছল হাসির তরঙ্গে, কোথায় যেন ব্যথার ঝিলিক !
স্পষ্ট ভেঙে আশেপাশে ছিটকিয়ে পড়ে চলেছে,
ধাতু ঢালাইর মেশিন যেন জীবন, 
স্ফুলিঙ্গের ছোট ছোট কণা,
কিছু ক্ষণ স্ফুরিত হয় 
হারিয়ে গেছে 
অস্তিত্ব,
সেই সমান্তরাল রেখায় স্বপ্নের বপন ছিল কঠিন, তাই 
হৃদয়ের স্পন্দন ও দেহের উষ্মা দিয়ে গড়ে 
চলেছি নান্দনিক সংরচনা, জানি 
তার আকর্ষণের বিন্দু হলো,
বক্ররেখার ইন্দ্রজাল,
ব্যক্তিত্ব এখন 
ঝাঁঝর, 
তার হাসির কণিকায় ভরতে চাই সরাসরি ভাবে 
আঠান্ত উদ্ভাস, অন্তহীন সুরভিত আবর্তের 
প্রসুন, চিরহরিৎ বৃন্তের বুনিয়াদ !
ভালবাসার পলকা ভিত্তি,
দেখি তার দেহের 
উষ্ণ কটিবন্ধীয়
প্রদেশ, করে
অহর্নিশ 
চিত্কার ! শব্দের চিত্রলিপি, বাক্যের রং তুলিকা 
তখন অর্থহীন, ঢালাইর মেশিন এখন 
তার থাবায়, সে গড়তে চায় 
সুপুরুষ, পূর্ণ মানব,
মাংসপেশির 
উপরে 
এখন তার আধিপত্য, দিশাহারা অর্ণবপোত
কিংবা পথ হারানো বিমানের শুন্যে 
দড়াবাজি এখন আমার নিয়তি !
তার এই প্রেম কি বাসনা
মন চায় না ভাবতে,
শুধুই জীবন 
তাকে 
একান্ত ভাবে চায় বুকে টেনে রাখতে, শাশ্বত 
ভালবাসতে - - - 

-- শান্তনু সান্যাল 
José M. Melgratti s painting  Eagle Flying