সোমবার, ৯ জানুয়ারি, ২০১২


অনেক কাছে এসে ফিরে যাওয়া 

যদি কোনো দিন সম্ভব দেখতে দিও আমায় 
তোমার চোখের দৃষ্টিতে এই পৃথিবী, 
নিঃশোষিত, অবসন্ন, পরিশ্রান্ত 
জীবনের এই প্রান্তে হয় ত 
আবার ফুটবে নির্ঝর,
সরে যাবে ধীরে 
ধীরে মরুর 
অনুপ্রবেশ, বিশ্বাস কর চেয়ে ছিলাম এক 
দিন আমি ও ভালবাসতে, হয় ত 
তুমি সেটা বুঝতে পারো নি,
কিংবা তোমার নজরে 
প্রেমের বর্ণনা ছিল 
শুধুই কল্প - 
কথা !
আর আমার প্রণয়ে ছিল কলিল আন্তরিকতা,
সেই স্বপ্ন ও সত্যের মিলন বিন্দুতে 
তুমি চেয়ে ছিলে শুধুই দৈহিক 
দহন, হৃদয়ের ব্যাপক 
বিশুদ্ধচেতা অগ্নির 
অবহেলা, 
সেখানেই আমার মোহভঙ্গের আরভমান - - - 

- - - শান্তনু  সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting - flame-red-tulip-meridith-martens


আহত নিদ্রার কোলে যখন

তাদের চশমার রং যায় বদলিয়ে ক্ষণে ক্ষণে
ঠিক বহুদর্শনের সেই কাচের খেলা,
ধুসর জীবনের বাস্তবতা
সহজে যায় হারিয়ে,
ওই পাঁচ মাথার
মোড়ের বন্ধু
খুবই
কাছের মানুষ, প্রায়ঃ দেখা হয় কিন্তু সে
যেন অদৃশ্য দূরত্ব নিয়ে কথা বলে,
নাটকীয় মিষ্টি হাসির সঙ্গে,
বলে একটু তাড়া তাই,
প্লিজ কিছু মনে
করিস না
এক দিন
আবার বসব, পলাতক সম্পর্কটা বুঝিয়ে
দেয় খুবই স্পষ্ট রূপে,অসময়ে
নিজের ছায়া ও সাথে
হাঁটতে ভয় পায়,
জীবনের সেই
বিন্দুতে
দেখেছি ভালবাসার শ্বাসরোধিত অবস্থা,
আত্মীয়জনের দ্বিধা, সম্বন্ধের
ক্ষয়্করণ, মৌন অবহেলা,
জড়িয়ে থাকার এক
বাধ্যবাধকতা,
দীর্ঘ নিশ্বাসের
ভিতরে
কাচের ফুলদানির ভাঙ্গন,অঝরিত নকল
ফুলের, নিস্প্রভ সাঁঝে গন্ধের আগ্রহ !
জীবন কে অনেক কাছে হতে
দেখা, বিকল্প হীন রাতে
সকালের জন্য ক্রয়
বিক্রয়ের খেলা,
তখন আমি
অস্তিত্ব কে খুলে, খুব যত্নে পাট করে, রেখে
আসি তার তথাকথিত প্রণয়ের
রহস্যময়ী সিন্দুকে, ভুলে
যেতে চাই কুঞ্জিকা,
কুলুপ এঁটে
ঘুমোতে চায় দেহ এখন একটানা দীর্ঘ ঘুম !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/









রবিবার, ৮ জানুয়ারি, ২০১২

প্রেমের উত্খনন 

সেই আপ্রাণ ভালবাসার প্রতিশ্রুতি নিয়ে, 
জীবনের শেষ প্রান্তে ছিলাম 
অপেক্ষিত ! দূর দূর 
কেবল বালির 
স্তূপ ও 
স্মৃতির মরিচিকার মাঝে মিসরের কোন 
পিরামিডের রূপে ছিল, তার প্রেমের 
রহস্য, চোখের সেই সংকেত 
লিপি, পড়তে গিয়ে যেন 
কত যুগ গেল 
গড়িয়ে,
নীলনদের পাল নৌকার সেই অন্তিম 
নাবিক সাঁঝের আঁধারে গেছে 
মিলে, মরুভূমির বুকে 
এখন খেলে, পূর্ণ 
চাঁদের জাদু,
রাতের তারুণ্য যখন পরিপূর্ণ উচ্ছলিত !
নিখাত ভগ্নাবশেষ করে ক্রন্দন,
সেই ফেরাউনদের উলঙ্গ 
কাহিনী ভেসে উঠে 
প্রতিধ্বনিত 
বাতাসে, 
ঠিক ওই অতৃপ্ত অন্তঃকরণের মাঝে, আজ ও 
জীবন খুঁজে তোমায় ফিরিয়ে নিয়ে 
যেতে, মূসার জলপথের উপরে 
সহজে হেঁটে, কখন মন 
চাহে মমিময় প্রেমের 
পুনরুদ্ধার, 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

শনিবার, ৭ জানুয়ারি, ২০১২


অগণিত বয়সের ভালবাসা 

শুধু ধোঁয়া আর ধোঁয়ার মাঝে ছুটে চলেছি -
যখন তুমি হয় উঠেছো নীল কল্পনার 
তরী, ভেসে যাচ্ছ মেঘের 
অভান্তরে, স্বপ্নের 
লহরে লহরে, 
মোহিত 
তখন ছায়াপথের আলোকিত অদৃশ্য প্রেমিক,
আকাশগঙ্গার তীরে সে দাঁড়িয়ে আছে 
যেন যুগ যুগান্তর একাকী, সেই 
অসীতবরণী শুন্যে, জীবন 
খুঁজে অনন্ত, অগণিত
বয়সের তোমার 
ভালবাসা !

-- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/
painting by Korinna's Universe


জলতলস্থিত মায়াবী রাত

স্বপ্ন ও প্রকৃতপক্ষের অন্তর জানতে খুবই ইচ্ছে 
ছিল, তাই অপূর্ণাঙ্গ রাতে পরীক্ষামূলক 
ভাবনারা করে গেছে বিদ্রোহ, 
বহু দিনের সম্পর্ক থাকা 
সত্তেও, ভালবাসা টা
ঝুলন্ত সেতুর 
ছায়ার 
বাইরে, বেরিয়ে আসতে প্রায়ঃ এক যুগ নিল - - 
সেই স্বপ্ন থেকে বাস্তবিকতায় পৌঁছবার 
পথে, কত যে নদী, উপত্যকা, খাদ 
আগ্নেয়গিরি, ভুমিকম্পিত 
ফাটল, বিক্ষিপ্ত ঝঞ্ঝা, 
ছিল জানি না
কিন্তু তার 
সরাসরি ভাবে সমাজ, সম্প্রদায়, ধর্ম কর্ম 
সব কিছু কে পরিত্যাগ করে, অগ্নি -
পথে হেঁটে যাওয়ার অঙ্গীকার !
সুপ্ত পুরুষত্ব কে আমূল 
ভাবে জাগিয়ে গেছে, 
সে ধরণীর মত
তখন চেয়ে 
আছে,
অনাবৃত আকাশের কালো মেঘের উন্নত 
মাংসপেশির স্ফীতি, উন্মুক্ত বুকের 
আগুন চায় মহাপ্লাবনের বৃষ্টি, 
দেহ ও প্রাণের মাঝে এখন 
গুপ্ত মন্ত্রণা, প্রলয়ের 
অশনি সঙ্কেত,
স্বপ্নভঙ্গের 
পরে  সে জড়িয়ে রয়েছে অকাট্য ভাবে বুক 
হতে কটিবন্ধীয় প্রদেশে, মেঘেরা 
পৃথিবীর অনেক কাছে এসে 
বাস্তবিক সহস্ত্র গহ্বর, 
অসমতল ভূভাগ,
মরুভূমির 
উত্তাপ,
পর্যবেক্ষণ করে মেঘ বিস্ফোরণের পথে 
অগ্রগামী, পূর্ণ আবেগী বর্ষণের 
সম্ভাবনা, নিশীথ রাতে
একটানা অঝর 
বৃষ্টি - - - 

- - শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/






শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১২


অপরাহ্নের অলস রোদ

বারান্দার ঝুলন্ত লালসাদা কাগজফুলের গাছ, 
আজ ও মনের দুয়ারে জাগিয়ে রাখে 
বিকেলের শেষ আলো, কিছু 
নিপতিত জীর্ণ পাতা 
অদ্ভুত শব্দে সরে 
যায় মেঝের 
সীমান্তে, 
যেন বায়ুর রূপে বর্তমান ঠেলে চলেছে অতীত, 
সেই সমাপিত কালের মেঘলা সাঁঝে, 
গর্বিত হৃদয় হারিয়ে ছিল, দেহ 
ও প্রাণ, অনপেখিত, হঠাৎ
জীবনে অন্তনিবেশ,
তার বিক্ষিপ্ত 
ভাবে 
টানা বুকে পরিপূর্ণতার সঙ্গে সমর্পণের আবেগ,
ভালো লেগে ছিল, যদিও সেই শীতের 
সাঁঝে অনিশ্চয়তার সাথে এগিয়ে 
যাওয়াটা ছিল পুরোপুরি তার 
সিদ্ধান্ত, কিন্তু মন সে দিন 
হয় উঠেছিল বন্য পশু,
কিছু ক্ষণের জন্যই 
হয় ত বিবেক 
গিয়েছিল 
হারায়ে, শঙ্খ ধ্বনির সঙ্গে যখন আলিঙ্গনের 
জড়তা ভাঙলো, তখন রাস্তার আলো
ঝলমলিয়ে আঁধার গিলে চলেছে, 
সেই আবছায়ায় জীবনের 
আবরণহীন মুহূর্তগুলো 
রইলো ঝরা পাতার 
রূপে, মধুমাসের 
ফিরে আসার 
আশায় !
নদীর পার্শ্বরেখা চির দিন যায় না সমান্তরালে !
এখন এই প্রান্তে রয়েছে স্মৃতির বালুচর,
ওই কুলে হয় ত ফুটে রয়েছে কদম্ব 
ফুল, কিন্তু দুই কুলের বুকে 
আছে লিপিবদ্ধ ভাঙা
গড়ার কাহিনী , 
দেয়া নেয়ার 
সংবিদা !

-- শান্তনু সান্যাল
memory balcony 

প্রতিবিধান

এই ভাবে অনেক কাছে রয়ে, বহিরাগত আচরণ !
পাশ ফিরে শুন্যে চাওয়া, চাই নি এমন  নিরুপায় 
ভালবাসা, সজল আঁখি পাতের অঞ্চলে তাই 
রাখতে চেয়েছিলাম  বাষ্পিত ওষ্ঠখানি,
যদি অধরের উষ্মা চুষে নিত মনের 
পুরাতন বেদনা, হয় ত অসময়ে 
ঝরে যেত না সদ্য মুকুলিত 
ভাবনার কুঞ্জ গলি,
অথচ মনের খুব 
কাছে টেনে 
রেখে 
ছিলাম তাকে, জানি না  কোথায় কোন বিন্দু 
বিসর্গ খসে পড়েছে জীবনের বর্ণ মালা 
হতে, ভুল বানানগুলো শুধায় 
অহর্নিশ বিফলতা, ভিড়ে 
পিছিয়ে যাওয়া,
নির্জীব 
দেহের আত্ম খনন, মনের উপগ্রহে যখন 
নীহারিকার বিস্ফোরণ, তার 
অতৃপ্ত বাসনা  জেগে উঠে 
বহু গ্রন্থীময়, বহু 
কোণে, মাঝ 
রাতে 
জীবন ঝরে যায় প্রাক বর্ষার এক পশলা 
বৃষ্টি, কিন্তু তার অন্তরস্থ বহ্নিশিখা 
ছুঁতে চায় দেহ ও প্রানের 
গভীরতা, তার 
অতীতের 
ব্যথার জন্য জীবন নিজেই এখন প্রতিবিধান,

-- শান্তনু সান্যাল 
moonlit valley by Armand Cabrera