সোমবার, ১৬ এপ্রিল, ২০১২


এক ঝিলিক হাসির জন্য 

দীর্ঘশ্বাসে তার শুন্য দৃষ্টি তে তাকানো, হৃদয় 
উন্মন্থন  করে যায়, সেই তোলপাড়ের
মুহুর্তে জীবন খুঁজে অন্তর্মনের 
অস্থির খেয়ার ভাসান,
থামিয়ে রাখতে 
চায় কিছু 
ক্ষণ 
ভাঙনের গায়ে নুয়ে পড়া সংবেদনের দ্রুম,
পশ্চিম দিগন্তে ভিড় করে চলেছে
আবার কালবৈশাখীর মেঘ, 
ভাবনার ছায়া ঢেকে 
রাখে তার নীরব 
দহন, সেই 
হুলুস্থুল সন্ধ্যার ঝাপসা আলোয়, হৃদয় চায় 
দিতে কিছু খুশির লমহা তার ঘনীভূত 
অশ্রুর বিনিময়ে, জীবন দেখি 
যথাক্রমে হয় উঠেছে এক 
কৌতুক চরিত্র, শুধু 
একটি হাসির 
জন্য ! 
অস্তিত্ব ছড়িয়ে দিতে পারে আজ আভিজাত্য, 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting - by JONATHAN OWENS 



শনিবার, ১৪ এপ্রিল, ২০১২


কদাচিৎ, শেষ প্রহরে - - 

অজানা উন্মাদন অবশেষে হ্রাসের পথে, ভাটার
লহরে  দুরে সরে চলেছে চাঁদের আলো,
মধ্য রাতে কপিন্জলের চিক্কুর, 
দেহ হতে দেহের বিযোগ 
ধরে আছে কে যেন 
নিঃশ্বাসের 
 ডোর,
নিশাচর পাখির ঝাঁক ফিরে চলেছে দিগন্তে, পুনঃ 
তিমিরাচ্ছন্ন দেশের সন্ধান, শিথিল অঙ্গে 
জোছনার উচ্ছিষ্ট, কিছু অধর চিহ্ন,
পরকীয় গন্ধ, আদুরে সজল 
প্রতীক, বুকের মাঝে 
মিষ্টি উদ্বেগ, 
বিচিত্র 
অনুভূতির ভিতরে, স্তর প্রতি স্তরে যেন অদ্ভুত 
এক উদ্ভাবনীর সমাবেশ, যেন আয়নার 
মাঝে সহস্ত্র আয়না, লুকিয়ে আছে 
অনুরাগী বহুরঙ্গী প্রতিফলন,
ভরে চলেছে মরুভূমির 
গভীর গহ্বর, সে 
যেন আলোর মেঘ, ঝরিয়ে চলেছে নিষ্প্রভ -
জীবনে আর্দ্র উদ্ভাস, অনিবারিত 
তৃষ্ণা আরও বাড়িয়ে গেছে 
তার সান্নিধ্যের বর্ষা, 
শেষ প্রহরে যেন 
কদাচিৎ.

- শান্তনু সান্যাল 
art creation by Bob Barker





  

বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২


মুক্ত অনুবন্ধ 

জানি না কেন আজ অন্যমনস্ক ভাবনা 
কিছুই ভালো লাগছে না, তোমার 
চুম্বকীয় হাসির সমবর্তন 
গেছে হারিয়ে, যেন 
মনে হয় তুমি 
পরকীয় 
দেহের ধার করা গন্ধ, অসার রঁচন, -
অবশ্যই বলতে দ্বিধা হচ্ছে,
যে তোমার প্রেমে, বোধ 
হয়, খাদের মাত্রা
টি বেশি, 
তাই 
চমকের তীব্রতা চলকে পড়ছে  অসামন্য 
রূপে, মাঝে মাঝে কেন যে এমন 
হয়, বুঝি না আমি, শরীর 
থাকে নদীর তীরে মন 
ঘুরে বেড়ায় সুদুর 
আরণ্যক 
নিরালোকে, তপ্ত মরুপ্রান্তরে, কভু নোনা 
জলের গভীরে, যেন দুই মেরু 
জীবনের পৃথিবী কে 
বলাৎ ধরে 
রাখতে 
চায়, তুমি যদি পারো গুটিয়ে যাও নিজের 
অস্তিত্ব, অবিলম্বে, বিস্তৃত লবণের
চাষ গিলে ফেলবে, ক্রমাগত 
দুই জনের শস্য শ্যামলা 
ভূমি, আত্ম -
সংরক্ষণ 
আমার মতে বিশ্বাস ঘাতকতা নয়, তাই
আজ তোমায় অনুবন্ধ হতে মুক্ত 
করে দিলাম - - - 

- শান্তনু সান্যাল 
painting by Charlotte Light

খুব কাছের বন্ধু 

শুঁয়োপোকার থেকে শুরু করে, রেশম গুটির 
বাহির অব্দি, সে বাঁচতে চেয়ে ছিল, 
পতঙ্গ হয়ে এক দিন উড়ে 
যাবে দেশ দেশান্তরে, 
গায়ে জড়িয়ে 
ভালবাসার পশম, বিপ্লবী পাখায় সাজিয়ে - 
আপনজনের স্বপ্নের পরিলেখ, নানান 
রঙ্গে আঁকা যেন সুগন্ধিত প্রেম 
পত্র, তুঁতগাছের পরেই 
ছিল চেরিফুলের 
বাহার, তাই 
খুব সাহস জুগিয়ে উপান্তে সে এগিয়ে ছিল, হয় 
ত মৌন স্বীকৃতি ও পেয়েছিল, অনিদ্রায় 
বেশ ক এক দিন ভুগেও ছিল, যা 
সামন্য হয়, শৈশবের সমাপ্তি 
কিশোর বয়সের পদার্পণ,
হটাত দেখি এক 
দিন সে 
রাত জেগে কবিতা লিখে চলেছে, অবশ্যই 
একের পরে এক বানানের ভুল, 
জানিস এটা নেশা, ধরলে 
আর ছাড়ে না, বেশ 
ভালই ত -
আমার মনে ও সে দিন প্রেম করার বাসনা 
জেগে ছিল অজান্তে, কিন্তু চেপে গেছি,
মুখচোরা আমার অস্তিত্ব তাই 
প্রেম করতেই পারি নি, 
তার জীবনের 
পরিবর্তন 
দেখে হিংসে হয়ছে বৈকি, কিন্তু আজ ভাবি 
ভালই হয়েছে এক দিকে, বিরাট 
স্বপ্ন জড়িয়ে বুকে হয় ত 
আমি ও রয়ে
যেতাম
ঠিক দিনলিপির কোণে, অজ্ঞাত আত্মঘাতীর 
রূপে, যাকে সবাই সহানুভূতি দেখায় 
কিন্তু ভালবাসে কেউ না, সে 
এক বিস্মৃত কাহিনী 
সময় তাকে 
মনে রাখে না, সে ঝরে যায় বসন্তের আগে - - 

- শান্তনু সান্যাল
cherry blossom tree by ~LayingQuiet 

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

অগ্নিকোণস্থ চাঁদ

অহর্নিশ মনের ভিতরে এক আনকা টলমলানি,
কখনো রোদ ছায়ার ছকে লুকোচুরি, হে 
জীবন বুঝি না এই রঙের খেলা 
ক্ষণে ক্ষণে ধুসর, পলে পলে 
হয় উঠ আসমানী, 
তার চাহিদার অগ্নিকোণস্থ চাঁদ
তালিকা 
অতি দীর্ঘ পারাপার খুঁজে পাই না, সে যেন -
অধরা প্রজাপতি উড়ে যায় সহজ দুরে,
ঝরিয়ে সাত রঙের প্রতিফলক,
করতলের রেখায় তার 
প্রেমের ছোঁয়া নাকি 
লেগে আছে 
অথবা 
দিবা স্বপ্ন নিয়ে বুকে বসে আছে অলস দুপুর,
সান্ধ্য গুনিন ভর করে নেমে আসে 
ঠিক বুড়ো ডুমুর  গাছের 
আড়ালে, রেখে 
যায় কিছু 
জোছনার গুঁড়া স্বপ্নের চিরকুটে,আলগোছে, 
রাত্রি হয় তো যাবে পরিয়ে আবার 
নিশি পুষ্পের মাদুলি বাহুর 
মাঝখানে, নিশীথ 
রাতে হয় ত 
সে দেখা 
দেবে, ওই অগ্নিকোণের পিয়াল গাছের  ফাঁকে, 

- শান্তনু সান্যাল 


মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২


কে সে অভিসারিকা 

ওই ডাগর নয়নের ছায়া ঘনিয়ে আনে সন্ধ্যার 
স্পর্শকাতরতা, সারঙ্গের  ডাকে  অরণ্য 
বীথি  কেঁপে উঠে সহসা, হয় ত 
তার  যষ্ঠেন্দ্রিয় টের পায় 
দাবানলের দহনের 
উত্স বিন্দু, 
বাঁশ বনের মাতলামি কিংবা প্রেমের অদৃশ্য 
কস্তুরী উড়ে বেড়ায় পাহাড়ের গায়ে, 
নিস্তেজ সূর্যের  শেষ আলোয় 
দেখি চমকিয়ে উঠেছে 
মৃগনযনি, 
মনের থমথমে আকাশে এখন ফুটে চলেছে যেন 
অগণিত ফিনিকের বন্য কুসুম, সে 
নিঃশব্দ এগিয়ে আসছে অনেক 
কাছে, সরিয়ে পথের 
উগ্র গন্ধিত 
অনামা ফুলের ঝোপ, যেন উন্মত্ত নাগিনী খুঁজে 
চলেছে নাগমণি, অভিসারে যেন গা 
ঢাকা দিতে চায় স্বপ্নীল
আবরণে, দু কূল 
ভাসিয়ে 
কোন রহস্যময় মঠের একান্ত বৈষ্ণবী - - - 

- শান্তনু সান্যাল
MAGIC FOREST - by LUIZA VIZOLI 



খনির শুদ্ধিকরণ 

অনেক ক্ষণ একাকী বসে ভেবেছি সেই প্রশ্নের উত্তর, 
অথচ জীবন যেন নিরুত্তর, বোধ হয়  শব্দের 
সন্ধানে নিজেই নিখোঁজ, সে ঠিকই
বলেছিল কবিতার ছন্দের 
ভিতরে হয় ত 
পৃথিবী 
জাঁকালো, গোটা মুকলিত কৃষ্ণচুড়ার শামিয়ানা, 
কিছু ক্ষণের নীরবতার পরে সে শুধিয়ে 
গেছে বাস্তব ও স্বপ্নের মাঝে আছে 
গভীর খাদ  সেতুবিহীন,
পারবে পার হতে, 
নির্বাক 
তখন আমি চেয়ে আছি তার অর্ধ গায়ের উপরে 
ছড়ানো জাফরি আলোর মায়াবী রেখা -
চিত্র, শিরীষ গাছের অনেক নিচে 
নেমে গেছে শিহরিত সূর্য্য,
হেমন্ত কি শরত 
কালের 
সেই সন্ধে বেলায় প্রথম জেনে ছিলাম, জীবনে
শুধুই প্রেমের দুঃখটাই বড় দুঃখ নয়, 
তার ওই বাধ্যবাধকতার 
আগে হয় ত সে দিন 
নিস্পৃহ 
তাকিয়ে ছিলাম, মনে মনে হয় ত ঘৃনা  করেছি,
আসলে ঘৃনা করাটা খুবই সহজ, কিন্তু 
সত্যতা জানার পরে বিরূপতা 
কে গ্রহণ করা দুঃসাধ্য,
কত জন যে 
নীলকন্ঠ, 
সুদর্শন হলেই যে সুপুরুষ হবে বলা মুশকিল, 
সবাই কি কবিতার বাইরে এসে 
হারানো ছন্দ খুঁজতে চায়,
অবশ্যই না, অগ্নির 
উপরে হাত 
রেখে শপথ করাটা কি  অগ্নিস্নান, সুবর্ণ হওয়ার 
প্রক্রিয়া খুবই জটিল - - - 

- শান্তনু সান্যাল
Midnight-Sagebrush by Johnathan Harris