শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২


নিশাচরের ফিরে যাওয়া 

জীবান্তক আঁধার গিলে নিতে চায় গোটা অস্তিত্ব,
এমন সময় জীবন খুঁজে বক্ষঃস্থলের আশ্রয়, 
উদ্বর্তনের পুরাতন, আদিমযুগীন সেই 
অনুশীলন, উলঙ্গ দেহ ও জ্বলন্ত 
কাঠের সমন্বয়, গিরিপাদ 
হতে বুনো কুকুর 
গোষ্ঠির 
নেমে আসা, অন্ধকারে লকলক জিভের পড়ন্ত 
লালার চমক, প্রতিরোধের নৈসর্গিক বৃত্তি,
পুরুষত্বের জাগরণ, অন্যান্য থেকে 
রক্ষা নিজের মধ্যে বিলয়ন, 
সে দিন ও তাই ঘটে 
ছিল আজকে ও 
তাই ঘটবে, 
ব্যতিক্রম বলতে কিছুই নয়, জৈবিক প্রক্রিয়া
চিরন্তন বহাল, অনুঘটক কিছু ও হতে 
পারে, পুরুষ কিংবা নারী, মানুষ 
অথবা পশু, এমন কি লিঙ্গ 
ভেদ ও ওই মুহুর্তে 
অর্থহীন, 
শিকারী ও শিকারের  মাঝে মানসিক মৃগয়া,
সনাতন প্রবাহ বহে যায় অরণ্য থেকে 
ফুটপাথ, ঘিঞ্জি বস্তি হতে কুলীন 
বনেদী বাড়ী, ভালবাসা 
বলতে নিবন্ত কাঠ 
যত ক্ষণ 
জ্বলে 
কবিতার রূপ ধরে নিভলেই কুত্সিত ছাই, 
হালকা হাওয়ায় উড়ে যায় বহু দূরে,
তখন প্রেম বুনো কুকুর, শুঁকতে 
চায়  ক্ষরিত  রক্তের গন্ধ, 
নিশুতি রাতে করে 
অনুধাবন,
সকালের ঝাপসা আলোয় ফিরে যায় পাহাড়ে.

- শান্তনু সান্যাল
painting by Ivan Konstantinovich Aivazovsky 
  


শাশ্বত তৃষ্ণা 

ফুল, পল্লব, গন্ধ, নদী ঝরনা সব কিছুই ত আছে, 
পৃথিবী নিজেই এক জীবন্ত কবিতা, শুধুমাত্র 
আবেগপ্রবণতা তার চোখের বিম্বে 
আছে লুকানো, সেই অমূল্য 
নিধির প্রাপ্তির পথে 
ধেয়ে যায় 
জীবন,
অনবরত, অবিরাম, কখনো হরিণ লম্ফন আর 
কখনো নিঃশব্দ পদক্ষেপ, সেই নয়নের 
অক্ষিপটের জগতে আছে সে এক 
বৈরাগী নিয়ে বুকে বিশাল 
বর্ণালী পুঞ্জ, অতৃপ্ত 
হৃদয় তাই 
চেয়ে 
রয় দিবা নিশি তার মুখ পানে, সুধা সদৃশ সে -
আলো নিয়তির লিখন যায় বদলিয়ে, 
কিন্তু ক জন যে শ্রীমন্ত পেয়েছে 
সে পবিত্র, বিশুদ্ধ স্পর্শ,
বলা বড়ই মুশকিল,
তত্সত্ত্বেত্ত
মনের পিপাসা খুঁজে আজন্ম তার প্রণয়ের বর্ষণ!

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by Maria Zeldis 


বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১২


অভিসন্ধি 

বোধ হয় সে জানে না, মৌসুমী হাওয়ার ভঙ্গিমা,
তাই মনের পটভূমি ঝুলিয়ে এসেছে, ছাদের 
জীর্ণ দড়ির উপরে, লেবু ফুলের গন্ধ 
মাতিয়ে গেছে প্রখর গ্রীষ্মের 
সন্ধ্যা, ঝড়ের সংকেত 
বুঝতে না বুঝতে 
উড়ে গেছে 
লাজুক ভাবের  কাপড়, চিত্রাঙ্কনের রং গুলো 
ভিজে ধুয়ে ধরেছে অনন্য অনুভূতি, 
কম্পিত  হৃদয় নিয়ে সে দাঁড়িয়ে 
আছে দোরগোড়ায়, সিক্ত 
মাটির গন্ধে এখন 
লিপ্ত স্পন্দন,
বিকল্প চাওয়ার পথ গেছে মনে হয় হারিয়ে, তাই 
অনুতাপ  ভুলিয়ে হৃদয় চায় পুনরায় ছবি 
আঁকতে, আনকা মানুষ কে এমনি 
ভালবাসতে, যেন আবার 
জীবন খুঁজে চলেছে 
অভিসন্ধি,

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
photo - lemon flower


অবিদিত তরঙ্গ 

পরিণতির  কল্পনা ভেবে কি বা হত, এপার কিংবা 
ওপার, মাঝধারে পৌঁছিয়ে দুই কুলের চিন্তা 
কীসের জন্য, ডুবতেই যদি হয়, তাহলে
এই ভাবে ডুবি, যে লহর ও যেন 
না জানতে পারে, নিমজ্জনের 
রহস্য, সেই আবেগ
নিয়ে বুকে 
প্রণয়ের তরণী দিয়ে ছিল ভাসান, সুদুর পারাবার 
যখন ডাক দিয়ে চলেছে প্রতিধ্বনিত সুরে,
কোথায় কুঞ্জ গলি আর কোথায় 
যমুনা, আবেশের ধারায় 
বহে গেছে বহু দূর 
মথুরা হতে 
বৃন্দাবন,
ওই ছিঁটে ফোঁটা আষাড়ের বৃষ্টিতে ভিজে যেন -
দু জনের দেহ ও প্রাণ জবজবে, একাকার,
ধুয়ে ছড়িয়ে গেছে ধরণীর বুকে সাত 
রঙ্গী রামধনু, মহানগরের  পথে 
ভেসে চলেছে নিয়ন 
আলোর ছটা,
পতঙ্গের 
ঝাঁক এবং উত্সর্গের সমারোহ তখন খমধ্যের পার,
কাত নৌকো নিজের অক্ষে উপাবৃত্ত, নদী তে 
বান ছিল অথবা গোপন ঘূর্ণি চক্র,
ঠিকঠিকানা খুঁজা মুশকিল, 
শুধুই নিঝুম আর্দ্র 
রাত্রি আর 
নিশ্বাসের ওঠা নামা, তার অতিরিক্ত ওই মুহুর্তে 
পৃথিবী যেন নিভৃত মঠ যোগী, চেয়ে 
আছে আকাশের পথে ভাসন্ত
মেঘের লুকোচুরি, 
তারকের  
মহামিছিলের অবসান, চাঁদের গা ঢেকে যাওয়া - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

অবিদিত তরঙ্গ 

পরিণতির  কল্পনা ভেবে কি বা হত, এপার কিংবা 
ওপার, মাঝধারে পৌঁছিয়ে দুই কুলের চিন্তা 
কীসের জন্য, ডুবতেই যদি হয়, তাহলে
এই ভাবে ডুবি, যে লহর ও যেন 
না জানতে পারে, নিমজ্জনের 
রহস্য, সেই আবেগ
নিয়ে বুকে 
প্রণয়ের তরণী দিয়ে ছিল ভাসান, সুদুর পারাবার 
যখন ডাক দিয়ে চলেছে প্রতিধ্বনিত সুরে,
কোথায় কুঞ্জ গলি আর কোথায় 
যমুনা, আবেশের ধারায় 
বহে গেছে বহু দূর 
মথুরা হতে 
বৃন্দাবন,
ওই ছিঁটে ফোঁটা আষাড়ের বৃষ্টিতে ভিজে যেন -
দু জনের দেহ ও প্রাণ জবজবে, একাকার,
ধুয়ে ছড়িয়ে গেছে ধরণীর বুকে সাত 
রঙ্গী রামধনু, মহানগরের  পথে 
ভেসে চলেছে নিয়ন 
আলোর ছটা,
পতঙ্গের 
ঝাঁক এবং উত্সর্গের সমারোহ তখন খমধ্যের পার,
কাত নৌকো নিজের অক্ষে উপাবৃত্ত, নদী তে 
বান ছিল অথবা গোপন ঘূর্ণি চক্র,
ঠিকঠিকানা খুঁজা মুশকিল, 
শুধুই নিঝুম আর্দ্র 
রাত্রি আর 
নিশ্বাসের ওঠা নামা, তার অতিরিক্ত ওই মুহুর্তে 
পৃথিবী যেন নিভৃত মঠ যোগী, চেয়ে 
আছে আকাশের পথে ভাসন্ত
মেঘের লুকোচুরি, 
তারকের  
মহামিছিলের অবসান, চাঁদের গা ঢেকে যাওয়া - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২


বিচিত্র অনুভূতির জগত 

জীবনের বাস্তবিকতা ভিন্ন ছিল, চেহারা 
অনুবাদ করে গেছে অন্য ভাবে, 
হাসির সঙ্গে  ছিল একটি 
নিম্ন অদৃশ্য রেখা, 
সে কিন্তু 
ধরতে পারি নি, শুধুই দেখে গেল অধর 
তীরের সজলতা, চোখের অঞ্চলের 
ছায়া বাড়িয়ে গেছে আলোর 
রাশি কতটুক জানি 
না, কত দূর 
সে খুঁজে পেয়েছে মনের গভীরতা কিংবা 
দেহের স্ফীতির বাইরে সে কিছুই 
চাই নি, তার প্রেমের সংজ্ঞা 
বুঝতে মায়াবী রাত 
গেছে ফুরায়ে,
রাত্রি শেষে জোছনা গায়ে জড়িয়ে সে দেখি 
চেয়ে আছে অতৃপ্ত চোখে চাঁদের 
বিলীনতা, ঝরে চলেছে 
নিশি পুষ্পের মদির 
গন্ধ বাতাসে,
যখন ও  ছুঁতে চেয়েছি তার প্রতিবিম্বিতরূপ,
যেন প্রসুপ্ত আগ্নেয় গিরি তার ভাবনা,
থেমে থেমে করেছে অগ্ন্যুত্পাত, 
সেই ঝলমলানি আলোর 
মাঝে করেছি সর্বস্ব 
বলিদান, সে 
যেন অগ্নিহোত্র ঋত্বিক, অজ্ঞাত  মন্ত্রে করে 
যায় বশীভূত - ভুলে  যাই সর্বদা 
জীবনের অস্থিরতা, অরণ্য 
পথ হতে উঠে আসে 
হৃদয়, অজানা 
এক অদ্ভুত মধুময় বীথিকায় যায় হারিয়ে - - 

- শান্তনু সান্যাল 
vista - no idea about painter 

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২


এক ঝিলিক হাসির জন্য 

দীর্ঘশ্বাসে তার শুন্য দৃষ্টি তে তাকানো, হৃদয় 
উন্মন্থন  করে যায়, সেই তোলপাড়ের
মুহুর্তে জীবন খুঁজে অন্তর্মনের 
অস্থির খেয়ার ভাসান,
থামিয়ে রাখতে 
চায় কিছু 
ক্ষণ 
ভাঙনের গায়ে নুয়ে পড়া সংবেদনের দ্রুম,
পশ্চিম দিগন্তে ভিড় করে চলেছে
আবার কালবৈশাখীর মেঘ, 
ভাবনার ছায়া ঢেকে 
রাখে তার নীরব 
দহন, সেই 
হুলুস্থুল সন্ধ্যার ঝাপসা আলোয়, হৃদয় চায় 
দিতে কিছু খুশির লমহা তার ঘনীভূত 
অশ্রুর বিনিময়ে, জীবন দেখি 
যথাক্রমে হয় উঠেছে এক 
কৌতুক চরিত্র, শুধু 
একটি হাসির 
জন্য ! 
অস্তিত্ব ছড়িয়ে দিতে পারে আজ আভিজাত্য, 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting - by JONATHAN OWENS 



শনিবার, ১৪ এপ্রিল, ২০১২


কদাচিৎ, শেষ প্রহরে - - 

অজানা উন্মাদন অবশেষে হ্রাসের পথে, ভাটার
লহরে  দুরে সরে চলেছে চাঁদের আলো,
মধ্য রাতে কপিন্জলের চিক্কুর, 
দেহ হতে দেহের বিযোগ 
ধরে আছে কে যেন 
নিঃশ্বাসের 
 ডোর,
নিশাচর পাখির ঝাঁক ফিরে চলেছে দিগন্তে, পুনঃ 
তিমিরাচ্ছন্ন দেশের সন্ধান, শিথিল অঙ্গে 
জোছনার উচ্ছিষ্ট, কিছু অধর চিহ্ন,
পরকীয় গন্ধ, আদুরে সজল 
প্রতীক, বুকের মাঝে 
মিষ্টি উদ্বেগ, 
বিচিত্র 
অনুভূতির ভিতরে, স্তর প্রতি স্তরে যেন অদ্ভুত 
এক উদ্ভাবনীর সমাবেশ, যেন আয়নার 
মাঝে সহস্ত্র আয়না, লুকিয়ে আছে 
অনুরাগী বহুরঙ্গী প্রতিফলন,
ভরে চলেছে মরুভূমির 
গভীর গহ্বর, সে 
যেন আলোর মেঘ, ঝরিয়ে চলেছে নিষ্প্রভ -
জীবনে আর্দ্র উদ্ভাস, অনিবারিত 
তৃষ্ণা আরও বাড়িয়ে গেছে 
তার সান্নিধ্যের বর্ষা, 
শেষ প্রহরে যেন 
কদাচিৎ.

- শান্তনু সান্যাল 
art creation by Bob Barker