শনিবার, ৯ জুন, ২০১২


সে যখন তাজমহল 
মায়াবী স্বপ্ন বা কল্প লোকের কাহিনী সেটা নয়, 
জীবন্ত রাতে সে হয়ে উঠেছিল চন্দ্রপ্রভায় 
সিক্ত তাজমহল, নির্বাক আবেগে  
চেয়ে রইলাম আমি, অদ্ভুত 
সম্মোহনের জাফরি
ছড়িয়ে আছে 
যেন 
তার সম্পূর্ণ দেহে, মরিচিকার জলস্রোতে সে 
ভাসিয়ে নিতে চায় সমস্ত ওজস্বিতা,
পৌরুষ গ্রন্থী ধীরে ধীরে খুলে 
চলেছে তখন গোপন 
ঘনীভূত 
কস্তুরী গন্ধ, সে ক্রমশঃ রাত্রি শেষে, বহিয়ে 
নিয়ে গেছে অনেক দুরে, কোন এক 
নির্জন দ্বীপে, উন্মুক্ত আকাশ,
আবরণ বিহীন বসুধা,
জোছনার অবিরল 
ধারা ভিজিয়ে 
গেছে 
অন্তর্মন হতে যাবতীয় গন্ধ কোষের জগতে !
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

tajmahal by artist Colin Campbell Cooper.jpg

শুক্রবার, ৮ জুন, ২০১২


স্মৃতির সৈকতে 
দিগন্ত পারে  ভেঙ্গেছে ; প্রাক মৌসুমী মেঘের দল, 
মাঝে মাঝে তাই ভিজে আসে; ভাবনার 
তপ্ত সমীরণ, সে পাঠিয়েছিল 
স্বপ্নের হাতে সুরভিত 
চিঠি; সিক্ত গন্ধ 
কেবল 
রইলো বুকের ভিতরে, মুছে গেছে জীবন্ত শব্দের 
চিত্রাঙ্কন বর্ষার সাথে, ভেসে যায় সুদূরে 
বহিত্র অজানা, হঠাৎ দেখি ওই 
মধ্য সাগরে সে উধাও 
নিমেষে,
উর্মিমালার প্রবাহে হয় ত ফিরে আসবে কিছু 
মিঠা অনুভূতি, সেই আশায় বোধ হয় 
ভেসে রয়  সৈকতে, কিছু উধ্বস্ত 
জলজ বনস্পতি - - 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
rain clouds 

অল্পকালীন বর্ষণ 
আঁধার  আলোর দ্বন্দ্বের মাঝে উলঙ্গ অস্তিত্ব;
খুবই নিরীহ,নিরূপায় দাঁড়িয়ে ছিল 
আয়নার  সম্মুখীন, উপভুক্ত 
দেহের আত্মা তখন 
নির্বাপিত পূর্ণ 
বিলীন,
খণ্ডিত কায়া খুঁজে চলেছে নিজস্ব মাংসপেশী, 
অস্থি পাঁজর, রক্ত কণিকা, প্রাণবায়ু ;
অপরপক্ষে দেখি সে হয় উঠেছে 
পরিপূর্ণ দহন, ঝলসিয়ে 
দিতে  চায় 
বাদবাকি পুরুষালি দর্প, ছদ্মবেশী অহংকার,
পরাভব কি জয়ের চাপা হাসি স্পষ্ট 
রূপে তখন ভেসে উঠতে চায়,
তার রহস্যময়ী মুখপানে, 
যেন এক পশলা 
বৃষ্টির দিকে
আঙ্গুল দেখিয়ে নালিশ করে তপ্ত তৃষিত মরু -
ভূমি, শুধুই ধরাতল ছুঁয়ে যেন মেঘের 
উড়ে যাওয়া, বালুময় পাহাড়ের 
গর্ভে স্বপ্নের বীজাণু যেন 
অর্ধমৃত; বাড়িয়ে
দুই হাত 
বলে - আরও চাই সঘন একটানা বর্ষণ - - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
paintings by kirstie cohen

বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২

Paintings by Christian Jequel




ওই জীবন পারাবার তীরে - - 
সাগরের আহ্বান নিরন্তর মন্থন করে যায় অন্তর্মন,
বিস্তীর্ণ আকাশ চেয়ে রয় নির্বাক নিজস্ব
সংকুচিত রূপ, জীবনের খেয়া 
চিরকাল অস্থির, বেয়ে 
যেতে চায় রঙ্গীন 
দিগন্তে,
পারি নি ধরে রাখতে উড়ন্ত কুটুম্বিতা, সময়চক্রে 
ছিটকিয়ে গেছে একের পরে এক সমস্ত 
ভালবাসার বিন্দু, ওই বহুরঙ্গী
প্রজাপতির প্রতিফলনের 
আয়ু ছিল খুবই 
অল্প, 
আঙ্গুল ডগায় রইলো কিছু শল্কের ছোঁয়া, রং মুছে 
গেছে অনেক আগে, আরশি ভুলে গেছে 
আমার পরিচয় কিংবা নিজেই 
চিনতে পারিনি নিজেকে,
আজন্ম যেন এক 
অপরিচিতি, 
- শান্তনু সান্যাল  
 

বুধবার, ৬ জুন, ২০১২


উদার মনা সাথী - -
ওই নদী ; মোহানা মুখী, সাগরের বুকে আছে 
হয় ত সুখী, উধ্বস্ত করে গেছে কিন্তু 
মনের পরিদৃশ্য, তটভূমি, সমস্ত 
সাংঘাতিক ভাবে, ওই 
মিলন বিন্দুতে 
চাঁদের 
প্রতিবিম্ব খুঁজে বেড়ায় নিজের অস্তিত্ব প্রায় !
মাঝিদের কন্ঠে ভেসে উঠে তার 
আর্তনাদ, অপরিচিত করুণ
সুরে, করে যায় উজাড়
উজানের প্রবাহ 
শেষ প্রহরে,
ফিরে আসে ব্যথিত স্বপ্ন নগ্ন পায়ে, বুকের 
মরুভূমি খোলা রাখে কবি, যদি 
ভুলে মেঘেরা হয় ওঠে 
উদার মনা 
সাথী - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by artist Jamie Williams Grossman

ভিন্ন দেশে - -

দুরে কোথাও যেন ঝরেছে প্রবল বৃষ্টি, পরিপার্শ্বের
আর্দ্রতার  মাঝে রয়েছে আবেগী ছোঁয়া, 
খোলা জানালা পেরিয়ে জোছনার 
অনুপ্রবেশ, শিহরে তার 
অনেক কাছে সরে 
আসা, বহে 
যায় দেহগন্ধের সাথে ; ক্লেদিত সাগর কুলের হাওয়া,
শোণিত শিরা হতে, হৃদয়  তন্তুর ভিতরে 
অপ্রত্যাশিত দহনের সূত্রপাত, এক 
দৃষ্টি চাওয়া, নিশীথ রাতের 
নিঃশ্বাস, স্পন্দনের 
ওঠা নামা,
অধর কোণে প্রলয়ের অশনি সংকেত, এক ঝলক 
হাসির মাঝে যেন শতাব্দীর রহস্য, চোখের 
তীরে ঘনিয়ে ওঠা রোমাঞ্চ, প্রগাঢ
ভাবে করে সম্মোহন, পরিপূর্ণ 
চাঁদের আলোয় 
জীবন 
ভেসে যেতে চায় দিগন্ত পারে, অজানা ভিন্ন দেশে !

- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/



full moon 

মঙ্গলবার, ৫ জুন, ২০১২


কথা ছিল - - 
কথা ছিল; ওই  রাতের ঘোর অন্ধকারে হারিয়ে 
পাওয়ার অনুবন্ধ, উন্মুক্ত প্রেমের চুক্তি,
অনেক অনেক দুরে অকারণে 
নিরব হেঁটে যাওয়া, 
শুধুই
নিঃশ্বাসের অনুভূতি, দেহ ও প্রাণের অতিক্রম 
ছাড়িয়ে অনন্য অপরিভাষিত ; নভস্থ 
উপগ্রহে কিংবা সমুদ্রগর্ভস্থ 
কোনো ভাসন্ত দ্বীপে,
হৃদয় মন্থন -
খেলার 
হবে উদ্বোধন, অভিনব  সৃষ্টি রচনার রূপরেখা 
নিয়ে এগিয়ে যাব দুজনই বহু দূর, লিখব 
যুগান্তকারী  ঘটনার ইতিবৃত্ত,
ফিরিয়ে আনব খাঁটি 
ভাবনার জগত,
বাস্তববাদ !
যেখানে বিশুদ্ধ প্রেম ছাড়া কিছুই নাই, না কোনো 
শ্রেণী না কোনো ভেদ,  টলটলে, সম্পূর্ণ 
পারদর্শিতা, এক স্ত্রী ও এক পুরুষ,
তা ছাড়া সব কিছুই মিথ্যা,
সেই শাশ্বত সত্য কে 
সাক্ষী রেখে 
কথা ছিল; পরিপূর্ণতার দলিলে রক্তে সই করা - -

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Painting by Helen Parsley