রবিবার, ২৫ মে, ২০১৪

পাড়ি দেওয়ার আগে - -

কিছু অব্যক্ত ভাবনা থাক না গোপন,
বুকের গভীরে, কিছু ব্যথার 
মেঘ ভাসুক হৃদয়ের 
পৃষ্ঠতলে, তুমি 
সবে 
ছুঁয়েছ চোখের কিনারা এখনো অনেক 
বাকি তলদেশে পৌঁছানো, 
কোথায়, এত সহজ 
জানা মনের
দর্শন !
প্রেমের জন্য যথেষ্ট নয় শুধুমাত্র এক 
জীবন, তুমি এখনো আছো 
অনভিজ্ঞ নিরীহ 
মানুষ,
এক নজরে চাও ভালবাসতে, অন্তহীন 
এই পথে রয়েছে অনন্ত দহন 
জ্বালা, স্বর্ণ খনিজ হতে
শাশ্বত উদ্ভাসের 
প্রক্রিয়া, 
পাড়ি দেওয়ার আগে পুনর্চিন্তন করা -
বুদ্ধিমতার আছে পরিচায়ক !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
sunflower beauty

শনিবার, ২৪ মে, ২০১৪

নগ্ন সত্য - -

গাঢ় নীল রঙে ডোবা রাত, আবেগী -
গোলাপের কিছু বৃন্ত ও মদ্ধম 
মোমবাতির আলো,
সম্মুখীন 
তার সদ্য কুসুমিত চেহারা, পরিবেশে 
ভাসন্ত রজনী গন্ধার সুবাসিত 
অনুভূতি, জীবনের 
কবিতা 
যেন উন্মুক্ত ছন্দ, বহে যেতে চায় -
নিজস্ব প্রবাহে, অবাধ বেগে, 
আকাশ ও পৃথিবীর 
মধ্যিখানে
কোন এক শুন্য স্থানে, তার অপরূপ
প্রণয়ের মায়া ভুলিয়ে দিতে 
চায় ত্রিকালের ব্যথা -
বেদনা, সে 
তখন 
কালজয়ী, করে চলেছে অপ্রত্যাশিত 
ভাবে মন্ত্রমুগ্ধ ! জীবনের 
বিবর্তন তখন শীর্ষে,
সমস্ত লৌকিক 
অলৌকিক 
উপলব্ধি যেন অর্থহীন, ঝরে চলেছে 
স্তর প্রতি স্তর বাহ্য ভন্ডামির 
খোলস, জীবন তখন 
নগ্ন সত্য !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
dreamy rose
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY5YRuKFjeOTZwY2eDzeqKminrekPq0Fo_oEk8Pb7nIsE7eg2GydgK6BbYjVgfSi4nheSfYQc7iYh6UrUEknUK0offOMmE7MwBOZO6W5_QnOm0qK2PGFYeh8gDszAaPoQJN5BmtAh7Hf8/s400/web+rose100_2882.jpeg

বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪

ঝুমকো লতার গন্ধ - -

রোজ ভোরের ওই অজানা পাখির শিসে 
ঘুম যায় ভেঙ্গে, আবছা আলোয় 
বেড়িয়ে পড়ি, যথারীতি 
সংকিপ্ত প্রভাতের 
পরিভ্রমণে, 
দেখি নীরব পথে, কিছু নেড়ি কুকুরের 
দল, বেশ ঘুমিয়ে আছে মাঝ পথে, 
খুবই শান্ত, মনে হয় সারা 
রাত তারা অবিরল 
ভাবে খেঁকিয়ে 
গেছে, 
নিজস্ব বুমেরাঙ্গের সাথে, প্রতিধ্বনির 
জগৎ খুবই নিষ্ঠুর, নীরবে করে 
যায় অদৃশ্য কুঠারাঘাত !
মানব অথবা 
পশু
তার অদৃশ্য ছায়া হতে মুক্ত কোথায় !
দেখি কিছু দূরে, সোনালী 
অমলতাসের নীচে 
দাঁড়িয়ে আছে 
এক 
বয়োবৃদ্ধ মানুষ, খুবই নিগৃহিত রূপে,
চেয়ে আছে অনিমেষ চোখে 
মেঘ বিহীন, গ্রীষ্মের 
তপ্ত আকাশে,
অবশ্যই 
রাস্তার দুই ধারে, এখনো ভেসে আছে - -
কিছু ঝুমকো লতার গন্ধ !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
art by marina petro 1

বুধবার, ২১ মে, ২০১৪

অসময়ের মনুহার - -

আজ সে পুনরায় বলে গেছে, তার
প্রেমের অন্তহীন অঙ্গীকারের  
কথা, কিছু ক্ষণ আমিও 
গেছি হারিয়ে বহু 
দূর অনন্ত 
দিগন্তে !
জানা সত্তেও যে সব কিছুই, মাত্র 
আবেশের ঝরনা, বহে যায় 
মরুভূমির বুকে 
আন্তর্ভৌম
রূপে,
পৃষ্ঠতলে শুধুই পড়ে রয় বালুময় 
কালাহারির বিলুপ্ত নদী,
আর দুই ধারে 
জীবন্ত 
পুরাকালীন ধুসর পার্বত্য শৃঙ্খলা,
শ্রুতির অনুযায়ী জীবন 
খুঁজে যায়, সুদুরে
অবস্থিত 
ভূগর্ভস্থ হ্রদের ঠিকানা, ভালই - -
লাগে তার অসময়ের 
*মনুহার !

* * 
- শান্তনু সান্যাল 

 *তোষণ

http://sanyalsplanet.blogspot.in/
art by cathy quiel 1

মঙ্গলবার, ২০ মে, ২০১৪

অনন্ত নিশি - -

ভাসা ভাসা ওই সজল চোখের মাঝে -
ছিল অথৈ গভীরতা, পলক 
তীরে বিন্দু বিন্দু 
নীরব 
ভাবনার প্রদীপ জ্বলেছে, নিভেছে সারা 
রাত, বুকের ভিতরে ছিল এক 
অপূর্ণ জল রং ছবি উঠেছে 
ডুবেছে বারংবার 
সারা রাত, .
যখন নিশীথের অন্ধকারে ঘুমন্ত নদী -
দিয়েছে ডাক, হৃদয়ের তীরে 
ফুটেছে, ঝরেছে বহু 
অনামা নিশি - 
কুসুম 
সারা রাত, স্বপ্নের ওই মায়াবী জালে 
যখন গোটা পৃথিবী নিমগ্ন 
একাকার, তখন 
 দেহ ও 
প্রাণে তার রহস্যময়ী প্রণয়ের সঞ্চার,
জ্বলেছে পুড়েছে কোন মধুর 
দহনে বিন্দু বিন্দু এই 
সুরভিত নিঃশ্বাস, 
সারা রাত,  

* * 
-  শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
aquarelle emotion

রবিবার, ১৮ মে, ২০১৪

উতরাইর পথে - -

সমস্ত কিছু দেওয়ার পরেও সে ছিল 
নীরব মাটির শুন্য কলস, চির 
রিক্ত, রন্ধ্রময় অস্তিত্বের 
সাথে খুবই একাকী,
পরিত্যক্ত 
ঘরের এক কোণে, এটাই জীবনের 
পড়ন্ত বেলার বাস্তবিকতা, 
যখন যায় ফুরায়ে
নিদাঘের 
উষ্ণতা, চন্দনের প্রলেপ তখন হয় 
ওঠে অপ্রাসাঙ্গিক, মৌসুমের 
সাথে সব কিছু যায় 
বদলিয়ে,
সেটা নৈসর্গিক, জীবন নিরন্তর বহে 
যায় উতরাইর পথে, চির 
নতুন প্রবাহে, দূর 
অজানা মোড়ে 
মুলতবি 
তখন,পুরাকালীন তাদের অনুরক্তি,

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.in/
colorful roses

শুক্রবার, ১৬ মে, ২০১৪

আত্ম বৃত্তের বাইরে - -

আত্ম বৃত্তের বাইরে বেরিয়ে এসে দেখি,
অনেক কিছু এখনও অনাবিষ্কৃত,
বহু গন্তব্য এখনো চেয়ে 
আছে প্রথম পদ -
ক্ষেপের 
দিকে, আকাশ ও পৃথিবীর মাঝে যেন 
এক নীরব চুক্তি ভেসে চলেছে 
যুগ যুগান্তর ধরে, বন্য 
ফুলের উন্মুক্ত 
উপত্যকা 
হতে 
ধুসর মরু প্রান্তরে, জীবন করে যায় -
অশ্রান্ত ভাবে অন্তহীন যাত্রা, 
অরণ্য নদীর বুকে ওই 
ঝুলন্ত সাঁকোর 
 উপরে, 
সময়ের রোদ ছায়া লিখে যায় কিছু  -
মৌন ইতিহাসের তালিকা, 
হয় 'ত অদৃশ্য ক্রমে 
কোথাও যেন 
লিপিবদ্ধ 
আছে, 
তোমার আমার আবছা বিহানের - - 
আলোয়, যুগপৎ হেঁটে 
যাওয়ার বৃতান্ত !

* * 
- শান্তনু সান্যাল 



  
http://sanyalsplanet.blogspot.in/
art by luis aston