রবিবার, ২ জুলাই, ২০২৩

অমৃতের উৎস !

বিকল্পের সন্ধানে জীবন দেখি এক দিন নিজেই 
হয়ে গেছে পরিত্যক্ত বিকল্প, রোদের লোভে  
অনেক দিন আগে, পড়ন্ত  দুপুরে ছাদের 
উপরে উঠতে গিয়ে নজর পড়ল 
শেওলা  ঢাকা প্রাচীর সীমানা,
চেয়ে আছে ডুবন্ত সূর্যের 
পানে, শিরীষ গাছের 
মাঝে তারুণ্য 
লুকিয়ে বলে 
শীতের দিনে আঁধার অবেলায় ঘনিয়ে আনে 
ঘুমের কুয়াশা, চোখের যবনিকা যেন 
নিজে নিজেই পড়ে যেতে চায়, 
স্বপ্ন তখন এক অসংবৃত
নায়িকা, সেই কোপ
ভবনের রাজ -
মহিষী, 
যেন 
সংকল্প করে বসে আছে যে আমার বাষ্পিত
নিঃশ্বাসে রয়েছে পৃথিবীর সব সুখ,
আমি কিন্তু নামতে চাই না 
ছাদের ওই জনবিরল 
আঁধারে শুধুই বসে 
থাকতে চাই 
এক 
কোণে, চাঁদ ক্রমে ক্রমে প্রতিস্থাপন করে গেছে 
সূর্যের সেই মরা মরা তাপ ! কেমন যেন 
শীতের গায়ে রুপালি চমক, জাদুর 
উষ্মা ছড়িয়ে চলেছে, কাঠের 
পুরানো সিঁড়ির উপরে 
পা ঝুলিয়ে বসে 
হারিয়ে যেতে 
চায় মন,
অন্তরিক্ষের মহাশুন্যে, অবিরাম ভেসে যাবার 
ইচ্ছা এখন আস্তে আস্তে আলোড়ন পথে, 
ডানা গুলো সবে মাত্র বেরিয়ে 
আসছে, দেহে বায়ুর স্পর্শ,
হয় ত কিছু ক্ষণে
জীবন ভেসে 
যাবে 
আকাশ পথে, কিন্তু তা হলো না, তা হয় না,
কল্পনার অন্ত যখন বাস্বিকতার শৃঙ্গার,
বিকরাল রূপে সেই নায়িকা এখন 
টেনে নিয়ে চলেছে ছাদের নীচে,
তার সংকল্পে রয়েছে আমার 
বিকল্প, ওই বিকল্পে আছে 
জীবন নির্ভর, সে 
কোন মায়াবী 
নয়, তার 
দাবি,
ন্যায়সঙ্গত, নৈসর্গিক, এখন আমি ভুলে চলেছি -
সমস্ত আকাশগঙ্গার পথ, ছাদের ওই 
সিঁড়ি বিলুপ্ত, চাঁদ হয় ত ডুবে 
গেছে মধ্য রাতের আগে, 
সে এখনো খুঁজতে 
চায় আমার 
বাষ্পিত 
নিঃশ্বাসে জীবনের পরিভাষা, অমৃতের উৎস!

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

শনিবার, ১ জুলাই, ২০২৩

স্পর্শানুভূতি - -

জীবন ছিল শূন্যে ভাসন্ত এক অগ্নি বলয়, 
অন্য গ্রহ হতে যেন চির বহিষ্কৃত,
আদি পৃথিবীর অনুরূপ,
নিয়ে দেহে বন্য 
অনল, 
অজ্ঞেয় প্রণয়ের সেই অবিরাম বর্ষায় - -
ভিজে কালান্তরে জীবন হলো 
শাপমুক্ত, এখানেই 
মানবতার 
উদয়,
সৃষ্টির পুনরায় রচনা, সভ্যতার সূত্রপাত,
অভিনব দিগন্তের পথে পাড়ি,
আদিম গুহার পাথরে 
মনের ভাবনার 
মনোরম 
নকশী,
চোখের ভাষায় কবিতার আবৃত্তি, আর্দ্র 
অনুভূতির রূপে অলিখিত 
লিপির আবিষ্কার,
নিজস্ব দুঃখ 
ছাড়া 
পরকীয় বেদনার স্পর্শানুভূতি - - - - - 
* * 
- শান্তনু সান্যাল 

artist Martin Johnson Heade

বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

বিস্মৃত কড়া নাড়ার শব্দ - -

রাতের সমস্ত যবনিকা একের পরে এক,
উঠে হলো শেষ, আকাশ গুটিয়ে
নিল আলোকিত শামিয়ানা,
সুদুর ছায়াময় দিগন্তে
দাঁড়িয়ে আছে
যেন
লজ্জাবতী সকাল, কিছু ক্ষণের নীরবতা,
তার পরেই জীবনের ম্যারাথন,
অলিন্দের গা ছুঁয়ে উপরে
উঠে চলেছে ''মর্নিং
গ্লোরির''
ওই সরু লতা, হাতে নিয়ে খবর কাগজ
তাকে দেখতে খুবই ভালো লাগে,
ঠিক যেন কোন এক নিরীহ
শিশু রোশনদানের
বাইরে দেখতে
চায় কিছু
উড়ন্ত পায়রার ঝাঁক, কিছু পথ ভোলা
হলদে প্রজাপতি ! কিছু পরিচিত
কিন্তু বিস্মৃত কড়া নাড়ার
শব্দ, খুঁজতে চায় মন
তোমার বিম্ব
নিজের
বুকের গভীরে, শিরোনামের ছাড়া আর
কিছুই পড়তে ভালো লাগে না  - -

* *
- শান্তনু সান্যাল
 

http://sanyalsplanet.blogspot.in/
sparrow song

বুধবার, ২৮ জুন, ২০২৩

জানি না কার মোহে - -

কার মোহে ধাবিত, জীবনের এই মায়া মৃগ !
খুঁজে নিজের ভিতরে নিজেরই 
প্রতিচ্ছায়া, কিসের জন্য 
এত যে পিপাসা, 
জানি না 
কোন 
মরুপ্রান্তরে আছে, সে ঘনীভূত মরিচিকা !
কেন উঠে সহসা বালুঝড়, সান্ধ্য 
আকাশে নির্বাপিত, সদ্য 
উদিত শুক্রতারা, 
পশ্চিমে গেছে 
বিলীনতার 
মুখে  , 
সব ভ্রমনকারীদল নিয়ে সঙ্গে হয় ত নীল 
আকাশের শামিয়ানা, নিবিড় এই 
তিমিরে তার প্রাণদায়িনী 
মৃদু স্মিতে আমি খুঁজি 
এক রাতের 
ঠিকানা, 
নভ বিহীন সৃষ্টির এই সংরচনায় হৃদয় ভরে 
আনতে চায়, তার চোখের আলো, 
অধরের অমিয় বিন্দু, বুকের
পবিত্র দহন, সৃজনের 
আলিঙ্গন, শ্বাসের 
মধু গন্ধকোষ,
মহা সমর্পণ,
সিক্ত মাটির দেহ ও অদৃশ্য কুম্ভকারের চাক !
এখন জীবনের আকৃতি খুবই লাজুক 
গড়ে চলেছে নিয়তির হাতে, 
কিন্তু তার প্রণয়ের 
আলতো হাতের 
পরশে, স্বপ্ন 
গুলো 
বারে বারে ফিরে আসে জানি না কার মোহে !

--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by - Stag In Moonlight by Linda Woodward 


মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

বহু পুরাতন খোলস - -

কোনো এক শীতকালের ভাসমান অন্ধকারে,
যখন সূর্য প্রায় অর্ধ নিম্মজনের পথে,
তার উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া,
জাগিয়ে ছিল বুকে, এক
অদ্ভুত স্বপ্নময়
উৎকন্ঠা, তার অস্পষ্ট চোখের তীরে খুঁজে -
পেয়ে ছিল এ জীবন, কিছু সরু গলির
হদিস, কিছু জোনাকিদের ঘোপ,
আর একে অপরের মধ্যে
নিখোঁজ হওয়ার
চোরাগলি,
কত দূর সে হাত ধরে হেঁটে ছিল, কত দূর
যে ছিল শূন্যে হাতড়ানো, বলা কঠিন,
কিছু দূর অব্দি, নিঃসন্দেহ ছিল
বুকের উপরে উরোগামী
আভাস ! আর সারা
দেহে অদৃশ্য
কম্পন,
যখন সন্ধ্যার আঁধার গড়িয়ে হলো গভীর
রাত্রি, তখন দেখি স্পৃহা হটাৎ উড়ন্ত
সরীসৃপ, উড়ে চলেছে আকাশ
পথে অনিয়ন্ত্রিত রূপে,
পৃথিবীর গায়ে
পড়ে আছে
বহু পুরাতন খোলস এলোমেলোভাবে, আর
চার দিকে এক অন্তহীন নীরবতা !

* *
- শান্তনু সান্যাল

  


http://sanyalsplanet.blogspot.in/
Still Life with Pink Rose by Jacqueline Gnott

সোমবার, ২৬ জুন, ২০২৩

অসমাপ্ত শূন্যতা - -

সজল নয়নে সে রেখে গেছে কিছু শেষ
প্রহরের অপরিভাষিত মৌন কথা,
কিছু সিক্ত অনুরাগের মর্ম
ব্যথা। সেই নিশান্তের
পরে আজও আমি
খুঁজে বেড়াই
কাঁচা
হলুদরঙ্গী বিহান। আজও মনে হয়ে সে
চেয়ে ছিল শুধুই, হারানো শৈশবের
কোনো এক মুহুর্তের খণ্ডিত
খুশির কণা, উড়ন্ত
কোনো গঙ্গা
ফড়িঙ্গের
কাচিক ডানা। জানি না কেনো, আর
সে ফিরি নি পুকুর পারে কোনো
দিন, ধীরে ধীরে ওই কচুরী -
পানার জগৎ গেছে
হারিয়ে, আর
গড়ে
উঠেছে জলাভূমির মাঝখানে বিরাট 
এক কংক্রিটের আবাসন, আজও
জীবন খুঁজে বেড়ায় এক
ফোঁটা শিশির কণা।
অবশ্যই সেই
সন্ধানটি
রয়ে যায় যথারীতি কালো কুয়াশার -
মাঝে কোথায় যেন নিরুদ্দেশ !
কিংবা আর আকাশের
বুকে জমে না
তুষার,
সব কিছুই মনে হয় যেন ক্রমশঃ খুব
ফাঁপা, এক অসমাপ্ত শূন্যতা - -
* *
- শান্তনু সান্যাল

রবিবার, ২৫ জুন, ২০২৩

নিখোঁজ নাবিকের আশায়

কাচিক মন নিয়ে দাঁড়িয়ে ছিলাম অনেক ক্ষণ,
যখন ভাঙলো তীরের মাটির স্তর, তখন 
দেখি নৌকো সরে গেছে বহু দূরে, 
মেঘেরা ছিল পরকীয় দেশী, 
কিছু সময় ছিল স্থির 
আকাশে, জাগিয়ে 
গেল অতৃপ্ত 
বাড়তি
তৃষা,
পারদর্শী পালকে লেখা ছিল মৌসুমের গান !
প্রবাসী প্রজাপতির ঝাঁক গেছে উড়ে,
উদাসীন উপবনে এখন পাতা 
ঝরার দিন, কুঞ্চিত নদীর 
বুকে পাষাণের স্তুপ,
জীবনের এই 
প্রান্তে 
রাত দীর্ঘ, আলগা, অগীত, তটহারা সংকীর্ণ 
প্রবাহ, তবু ও মনের ভাবনা মরতে 
চায় না, চেয়ে রয় তপ্ত গগনের 
পানে, করে বর্ষার আহ্বান
গাহে নিরদের মল্হার 
গান, জ্বালিয়ে 
রাখে  
আকাশের দীপমালা, সময়ের উধাত্ত বহিত্র,যদি 
ফিরে আসে এক দিন - - - 

-- শান্তনু সান্যাল
Storm ravaged ship Painting by Vladimir Bibikov