মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২


সামান্য আগে সন্ধি বিগ্রহ 

পরিশেষে তুমি ও ভেঙে দিলে পরিকল্পনার মিহি 
রেশমী জাল, কিছু ক্ষণ ঢুল টা এমনি 
বয়ে যেতে পারলে না, এখন ত 
সবে উঠেছে আবেশের 
জোয়ার, চাঁদ 
এখনো বন্দী মেঘের গারদে, মুক্তির আলোড়ন 
আন্তভৌম, পৃষ্ঠতলে জোছনার তরঙ 
ভাসতে সংকুচিত, কুনো কুনো 
ভাব, ভেবাচেকাটা 
রইত  যদি 
আরও
কিছু ক্ষণ, হয় ত গড়ে উঠত রোমাঞ্চ গভীর -
রোমান্সে মোচড় ঘনিয়ে আনত দীর্ঘ 
টেকসইতা, জীবনের  ধুসর 
রঙ্গে লাগত সুবর্ণ লেপ,
বুকের ঐকতানে 
ভেসে যেত 
মায়াবী স্বরলহরী, জীবন হয় উঠত পরিপূর্ণ 
সজীব স্বপ্নের পৃথিবী - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
source - Hanging Pink Orchids (Donald Miller)

সোমবার, ২৩ এপ্রিল, ২০১২


পৃথিবী যখন বহু দূর 

সজল নয়নের হাসির  আড়ালে ওই লুকানো কাচিক 
ভাঙন, স্পষ্ট জানিয়ে গেছে রিক্ত মরু ভূমির 
অভিশপ্ত জীবন, কাজেই মৌন অদৃশ্য 
সম্পর্ক গড়ে যাওয়া, অলিখিত 
অকথিত দুইজনের মাঝে 
বোঝাপড়া, মন্দ 
বলতে
কিছুই নাই, এক চুক্তি অপরিচিত নিঃশ্বাসের -
বিনিময়, বৈধ অবৈধ এই আদান প্রদানে 
অর্থহীন, কলঙ্ক জড়িয়ে গায়ে এক 
অপরূপ পথে এগিয়ে যাওয়া, 
সুখেও বৃষ্টি দুঃখেও বৃষ্টি 
শ্রাবণ শুধুই জানে 
অবিরল ঝরে 
যাওয়া, এই পথের অন্ত নাই, না কোনো বিশেষ 
গন্তব্য, কেবল দিবস রজনী বিরামহীন
দীর্ঘ যাত্রা, সে এক মহা প্রবহমান 
তাই জীবনের জলবায়ু যায় 
বদলিয়ে, যদিও পথিক 
টের পায় না, সেই 
আবেশের 
প্রবাহে সে বহে যায় বহু দূর যেখানে আপন ও 
পরকের ভেদ হয় উঠে বেমানান, পৃথিবী 
রয়ে যায় পিছনে, আকাশের অদ্ভূত 
জগত করে চলে আলিঙ্গনবদ্ধ,
জীবন তখন ফিরে চায় 
না অতীতের পৃষ্ঠা,
সে এখন এক 
অশরীরী 
জীব, ভেসে যেতে চায় উন্মুক্ত ভাবে শুন্যের পথে.

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Blue Ride Parkway sky painting

রবিবার, ২২ এপ্রিল, ২০১২


অভয় এগিয়ে যাও - -

কেন এত গুছিয়ে লতিয়ে, পেঁচিয়ে বলতে চাও 
যে তুমি আর আমায় ভালোবাসো না,
সব কিছুই ত ফুরন্ত, প্রেমের  
আবার  ব্যতিক্রম
কোথায়, 
তাই সরাসরি বলে দাও, ওই মাপ জোক না 
সেরে, সহজে মূল বিন্দু এ আসতে 
দ্বিধা কেন, না, আমি চাইব 
না অতীতের মধুমাসের 
সেই নিংড়ানো 
অনুজ্জ্বল 
রং, যত দূর মনে হয় আমার পাওনা বলতে 
তোমার কাছে অনেক কিছুই আছে, 
তুমি চাইলেও সেটা ফিরিয়ে 
দিতে পারবে না, তাই 
থাকুক অজান্তে 
দেহ ও 
প্রাণে থার বিহীন বিরল সেই আমার গায়ের 
উদ্ভট গন্ধ, কিছু গহিন নিঃশ্বাসের
ঘনীভূত কণা বয়ে যাও চির 
দিন বুকের প্রান্তরে, ভয় 
নাই, তুমি ছিঁড়ে 
দিতে পারো
চিঠিগুলো, কত লেখা যে অপ্রকাশিত রয়ে 
যায় হৃদয়ের মাঝে, তা কেউ জানে 
না, তোমার সমস্ত উত্তর 
কখন যে জোনাকি 
হয় উড়ে গেছে 
স্বপ্নের দেশে 
আমি নিজেই জানি না, কিছু  বোধ হয় পথ 
হারিয়েছে মরিচিকার সীমান্তে, অথবা 
ঘুরে বেড়ায় মায়াবী রাতে নিয়ে 
নতুন আলোর ত্রিপার্শ্ব কাচ,
ঠিক অন্ধকার হতে 
আবার উঠে 
আসব 
এক দিন, জীবনের গর্ভ বেশি দিন দুঃখের
ভ্রুণ বইতে পারে না, সময় হলে 
ঠেলে বাহির করে দেয়, সে 
এক নির্মম প্রসব তা 
এখন হয় ত 
বুঝতে 
পারবে না - - - 

- শান্তনু সান্যাল  

bouganvillea wall 

শনিবার, ২১ এপ্রিল, ২০১২


কিছু ক্ষণের রাত জাগা 

সে আমার প্রাণবন্ত বন্ধু, সাঁঝের নিবন্ত অরুণমুখী 
আলোর সঙ্গে ফিরে আসে, রেখে যায় কিছু 
ক্লান্ত দিনের ঘামের গন্ধ, দীর্ঘ নিঃশ্বাসে
জানিয়ে যায় তা হলে আজ উঠি,
কাল আবার দেখা হবে,
এখন আয়নার 
মুখোমুখি,
অবশ্যই তাকে এড়িয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু 
অসহায় মন, তাই এক ছোট্ট উঁকি, সে 
যেন  সব সময় প্রশ্নের ঝুলি নিয়ে 
প্রস্তুত, প্রতি বার গুণে যায় 
মুখের পড়ন্ত ভাঁজ, 
চশমা সাফ 
করাটা সামান্য কথা, কিন্তু ভালো লাগে নিজের 
ছেঁড়া গেঞ্জির কোনা দিয়ে সাফ করতে,
হয় ত বিম্বটা কিছু উজ্জ্বল হয় 
ওঠে, বাতায়নে চড়ইদের 
আলাপসালাপ
ক্রমশঃ 
মিমাংসার দিকে, উড়ে চলেছে কদম গাছে, রাত্রি 
নিবাস, এখন আমি ভাসতে চাই নিশি -
গন্ধের সুবাসে, দেখতে চাই এক 
নতুন পৃথিবী তোমার বুকে,
কিছু ফেকাসে হাসিতে 
ছদ্ম প্রেম, মিথ্যা 
অভিলাষ, 
হটাত যদি শ্যাম শ্বেত অ্যালবাম হয় উঠত রঙ্গীন,
স্বপ্ন দেখতে পয়সা লাগে না, তাই আজ 
তুমি সাজ আবার প্রথম আলাপের 
অনুরাধা, জানি না আমার 
পরিবর্তন  কত সঠিক,
শুধুই এক মিনতি 
ওই আয়না 
হতে চেয় না, সকাল আসতে সময় আছে সুতরাং 
কিছু ক্ষণ ত জেগে থাক - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


Paintings by Mark Boyle 

শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২


নিশাচরের ফিরে যাওয়া 

জীবান্তক আঁধার গিলে নিতে চায় গোটা অস্তিত্ব,
এমন সময় জীবন খুঁজে বক্ষঃস্থলের আশ্রয়, 
উদ্বর্তনের পুরাতন, আদিমযুগীন সেই 
অনুশীলন, উলঙ্গ দেহ ও জ্বলন্ত 
কাঠের সমন্বয়, গিরিপাদ 
হতে বুনো কুকুর 
গোষ্ঠির 
নেমে আসা, অন্ধকারে লকলক জিভের পড়ন্ত 
লালার চমক, প্রতিরোধের নৈসর্গিক বৃত্তি,
পুরুষত্বের জাগরণ, অন্যান্য থেকে 
রক্ষা নিজের মধ্যে বিলয়ন, 
সে দিন ও তাই ঘটে 
ছিল আজকে ও 
তাই ঘটবে, 
ব্যতিক্রম বলতে কিছুই নয়, জৈবিক প্রক্রিয়া
চিরন্তন বহাল, অনুঘটক কিছু ও হতে 
পারে, পুরুষ কিংবা নারী, মানুষ 
অথবা পশু, এমন কি লিঙ্গ 
ভেদ ও ওই মুহুর্তে 
অর্থহীন, 
শিকারী ও শিকারের  মাঝে মানসিক মৃগয়া,
সনাতন প্রবাহ বহে যায় অরণ্য থেকে 
ফুটপাথ, ঘিঞ্জি বস্তি হতে কুলীন 
বনেদী বাড়ী, ভালবাসা 
বলতে নিবন্ত কাঠ 
যত ক্ষণ 
জ্বলে 
কবিতার রূপ ধরে নিভলেই কুত্সিত ছাই, 
হালকা হাওয়ায় উড়ে যায় বহু দূরে,
তখন প্রেম বুনো কুকুর, শুঁকতে 
চায়  ক্ষরিত  রক্তের গন্ধ, 
নিশুতি রাতে করে 
অনুধাবন,
সকালের ঝাপসা আলোয় ফিরে যায় পাহাড়ে.

- শান্তনু সান্যাল
painting by Ivan Konstantinovich Aivazovsky 
  


শাশ্বত তৃষ্ণা 

ফুল, পল্লব, গন্ধ, নদী ঝরনা সব কিছুই ত আছে, 
পৃথিবী নিজেই এক জীবন্ত কবিতা, শুধুমাত্র 
আবেগপ্রবণতা তার চোখের বিম্বে 
আছে লুকানো, সেই অমূল্য 
নিধির প্রাপ্তির পথে 
ধেয়ে যায় 
জীবন,
অনবরত, অবিরাম, কখনো হরিণ লম্ফন আর 
কখনো নিঃশব্দ পদক্ষেপ, সেই নয়নের 
অক্ষিপটের জগতে আছে সে এক 
বৈরাগী নিয়ে বুকে বিশাল 
বর্ণালী পুঞ্জ, অতৃপ্ত 
হৃদয় তাই 
চেয়ে 
রয় দিবা নিশি তার মুখ পানে, সুধা সদৃশ সে -
আলো নিয়তির লিখন যায় বদলিয়ে, 
কিন্তু ক জন যে শ্রীমন্ত পেয়েছে 
সে পবিত্র, বিশুদ্ধ স্পর্শ,
বলা বড়ই মুশকিল,
তত্সত্ত্বেত্ত
মনের পিপাসা খুঁজে আজন্ম তার প্রণয়ের বর্ষণ!

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by Maria Zeldis 


বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১২


অভিসন্ধি 

বোধ হয় সে জানে না, মৌসুমী হাওয়ার ভঙ্গিমা,
তাই মনের পটভূমি ঝুলিয়ে এসেছে, ছাদের 
জীর্ণ দড়ির উপরে, লেবু ফুলের গন্ধ 
মাতিয়ে গেছে প্রখর গ্রীষ্মের 
সন্ধ্যা, ঝড়ের সংকেত 
বুঝতে না বুঝতে 
উড়ে গেছে 
লাজুক ভাবের  কাপড়, চিত্রাঙ্কনের রং গুলো 
ভিজে ধুয়ে ধরেছে অনন্য অনুভূতি, 
কম্পিত  হৃদয় নিয়ে সে দাঁড়িয়ে 
আছে দোরগোড়ায়, সিক্ত 
মাটির গন্ধে এখন 
লিপ্ত স্পন্দন,
বিকল্প চাওয়ার পথ গেছে মনে হয় হারিয়ে, তাই 
অনুতাপ  ভুলিয়ে হৃদয় চায় পুনরায় ছবি 
আঁকতে, আনকা মানুষ কে এমনি 
ভালবাসতে, যেন আবার 
জীবন খুঁজে চলেছে 
অভিসন্ধি,

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
photo - lemon flower