বুধবার, ৩০ মে, ২০১২


জীবনের পথে - - 
ওই বালির স্তূপে আছে তপ্ত সমিরণের ছোঁয়া 
কিছু সর্পিল প্রেমলিপি, কিছু অন্তর্দহন,
সাঁঝ নেমে আসে নগ্ন পায়ে, 
নিঃশব্দ, আঁধার বুকে 
জড়িয়ে, তার 
প্রণয়ের 
জোছনা চির উজ্জ্বল, ভেসে উঠে হৃদয় হতে,
এই জীবনের ছক ঘরে রৌদ্র ছায়া 
খেলা করে নিয়তির  অদৃশ্য 
হাতে, কখনো  মেঘের 
বিজয় ভিজিয়ে 
যায় মন 
আবার কখনো খরার অধিকরণ, দুই বিন্দুর 
মাঝে খুঁজে পায় জীবন তার ভালবাসা,
অতৃপ্ত আবেগ পায় ঠাঁই, ক্ষণিক
শান্তি হয় ওঠে তরঙ্গিত 
তার সজল অধর 
তীরে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Red Desert Sky oil painting by Tom Murray

মঙ্গলবার, ২৯ মে, ২০১২


নিশীথের ক্রন্দন 
অনুরোধ রাখতে পারি নি মেঘের সঙ্ঘ, সন্ধ্যার 
পূর্বে বিদ্রোহ ঘনিয়ে উঠেছে আকাশ পারে,
ওই জবজবে দিনান্তে, চেয়েছি তার 
পথ বিহ্বল নয়নে, ফিরে আর 
সে আসি নি, আঁধার 
গিলে গেছে 
আবেগ 
ক্ষণে ক্ষণে, ব্যথিত সাঁঝ দিয়ে গেছে আবার সেই 
শুন্যতা জীবনে, ছড়িয়ে রইলো কিছু শব্দ,
কিছু অশ্রু বিন্দু, কিছু নীল আলো,
হৃদয়ের ভাঙা স্পন্দনে, সে 
গান হয় উঠি নি মুখর, 
স্বরলিপি ভেসে 
গেছে 
দূর বহুদূর অজানা সাগরের বুকে, হয় ত ভেসে 
যায় এখনো ভাসন্ত দ্বীপের সাথে, দিশা -
হারা লাবণিক লহরে, ফিরে আসে 
বারে বারে প্রতিধ্বনি ওই 
বোবা তীর হতে,
নোনা জলে 
ক্ষয়িত 
ভালবাসা, মৌন ক্রন্দন করে মধ্য রাতে - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Artist Kenneth John 

প্রত্যাশিত ভগ্নাবশেষ 
নিঃশেষিত দেহ ও প্রাণ, নিঃশ্বাসে সে এখনো উদ্ভাসিত,
ওই সঘন আঁধারে কোথায় যেন আছে আলোকিত 
শহর, পৃথিবীর পরবর্তী আকাশে, যদিও 
ঝরে গেছে সমস্ত পল্লব একাকী 
গাছে, অস্তিত্ব নিয়ে সে
দাড়ানো ওই 
বন্ধ্যা 
ভূমির  মাঝে, মেঘেরা মুখচোরা বলতে চাই নি মনের 
কথা, পাস কেটে গেছে বর্ষা বনের পথে, তাই 
অবহেলিত শাখা প্রশাখায়, ভাবনার 
কিশলয় মনমরা, প্রত্যাশার 
অদৃশ্য বাদল হয় ত 
ফিরে আসবে 
এক দিন, 
ঠিক তার প্রেমের আর্দ্রতার সম, ভিজিয়ে যাবে হয় ত 
হৃদয়ের ঊষর প্রান্তর, শিশির ভিজা জীবনের 
প্রাঙ্গনে ফুটে উঠবে অলৌকিক পুষ্পের 
বীথিকা, সেই অপরূপ বিহানের 
স্বপ্ন ভাঙ্গতে চায় না, ঘুম 
ভাঙা সত্তেও, 
সারা রাত জেগে রয় অন্তর্তমের বাতিঘর, প্রবোধিত
নাবিকের পথ চেয়ে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Philip Gray Limited Art Prints 

রবিবার, ২৭ মে, ২০১২


বিষাক্ত বাণ 
 সাঁঝের পুর্ণবযসের আগেই রাত্রি ঘনিয়ে আনতে চায় 
অন্ধকার, তার পিপাসার পরিধি বুকের গহ্বরে 
টিকে থাকতে চায় না, গোটা দেহের 
কোষে ছড়িয়ে যেতে ব্যাকুল,
ওই তিমিরে আছে গুপ্ত 
নিগূঢ় ভালবাসা,
আরশির 
ভিতরে বহু দর্পণের স্তর, কাচের অন্দর মহলে যেন 
উলঙ্গ দেহের বিস্তর প্রতিফলন, তার ছায়ার 
স্পর্শে আছে বিদ্রোহের আগুন, যেন এক 
শীত যুদ্ধ ; দেহ ও হৃদয়ের মাঝে,
হার জিতের স্থিতিমাপ 
খুবই পলকা,
সে চায়
পরিপূর্ণ ভাবে আত্মভূত, রক্ত মাংসের পরে জীবনের 
আরক চুষে নেওয়া, অস্তিত্ব তখন একাকী,
নিরুপায়, সমর্পণ ছাড়া পথ খুঁজে 
পায় না, কিন্তু আঁধারের
নিবিড়তা ধীরে 
ধীরে যায় 
হারিয়ে, অস্তিত্ব খুলে চলেছে মায়াবী আবরণ জোছনা 
ভরা বন্য পথে, সে এখন বাধ্য বন্য প্রাণী,
ধেয়ে যাচ্ছে রাত্রির পিছনে, ক্লান্ত 
রাত্রি দৌড়িয়ে লুকিয়ে 
যেতে চায় প্রাচ্য 
দিগন্তে, সে 
ভালবাসার পরিভাষা হয় ত বুঝতে পারি নি কিংবা 
বোঝাতে পারি নি, তাই আসক্তি ছড়িয়ে 
এখন মুক্তির পথের অনুগামিনী,
দিশাহারা হরিণী, বাঁচতে 
চায় সকাল পর্যন্ত,
বুকে নিয়ে 
বিষ চুবান বাণ - - - 

- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
moonlight - by Ivan Aivazovsky

শনিবার, ২৬ মে, ২০১২


দেহের সীমানা 
নিষ্প্রভ আলোর মাঝে, তার অস্পষ্ট উপস্থিতি, 
ঘিরে ছিল তাকে স্বপ্নীল পৃথিবী, তার  অঙ্গ 
প্রত্যঙ্গে ঝরে চলেছে তখন  আসক্তির
নির্ঝরণী, সে যেন নবোদিত 
নীহারিকা ; খুলে চলেছে 
জ্যোতির্ময় বস্ত্র,
অগোছাল 
ভাবে, হৃদয় তুলে রাখতে চায় উড়ন্ত ফুলের -
পাপড়ি ; শুন্য জীবনের হাতে, তাই 
দেহ হয়ে যেতে চেয়েছে ; পাষাণী
বাঁধের সীমানা, তার উদ্দাম
ভালবাসার স্রোতে, 
অনিয়ত তার 
প্রবাহ ;
ভাসিয়ে গেছে  বেবাক পুরুষালি বাঁধন নিমেষে,
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


Paintings By Daniel F. Gerhartz

শুক্রবার, ২৫ মে, ২০১২

সমর্পণ

সঘন কুয়াশার মাঝে ভাঙা আবেগ নিয়ে বুকে
দাঁড়িয়ে রয় জীবন; তার ডহর হৃদয়ের 
তীরে, সে এক মহা প্রবাহিনী বহে 
যায় সদম্ভে, ভাঙে গড়ে 
ভাবনার তটভূমি,
কখনো 
প্রলয়ের সঙ্গে কখনো জোছনার সাথে সে চির 
তরঙ্গিত খেলা করে আপন মনে, তার 
প্রণয় সুধা উলম্ফিত ভাবে সিক্ত 
করে যায় অন্তর্মনের বিস্তীর্ণ 
মরুভূমি, ভরে যায় 
শুষ্ক হৃদির 
গহ্বর !
বাড়িয়ে যায় যেন মহাসাগরের তৃষা, লবনাক্ত 
সম্বেদন নিয়ে উদলা দেহে ; জীবন চায় 
শুধু তার মৃদু স্পর্শ, ভালবাসার 
সজলতা, দিব্য অনুভূতি,
নিয়তির পুনর্লিখন, 
জীবনের 
অভিনব রূপান্তরণ, আঁধার হতে মহাকায় দীপ্তির 
ভিতরে অনুপ্রবেশ - - - 

- শান্তনু সান্যাল
 

বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২


অবিরাম ঝরে যাওয়া 

যুগ যুগান্ত ধরে ঝরে গেছে, পর্ণ বিহীন জীবন !
সাঁঝের ঝাপসা আলোয়  চায় হৃদয় শুধু -
মাত্র ; ক একটা ফোঁটা বৃষ্টি, এবং 
তার সজল নয়নের স্পর্শ, 
সময়ের অবাধ 
চাহিদা 
গেছে রিক্ত করে সিক্ত মনের গভীরতা, তবুও 
ভরে রাখতে চায় অন্তর্মন; পুনরায় প্রকৃত 
উদারতা, কিছু তার অফুরন্ত 
ভালবাসা, আর কিছু 
অনন্তকালের এক 
দায়বদ্ধতা,
ঝরে যাওয়া হয় ত নিজেই এক নিয়তি -
নির্ঝর সম বহে যায় চিরন্তন 
জড়িয়ে দেহে শৈল 
আঘাত,
করে যায় শীতল;  তপ্ত অন্তর ভৌমের বাহ্য 
জগত, করে যায় হরিত প্রান্তর দুই 
ধারে, ফুটে রয় দিবানিশি 
পবিত্র ভাবনার পুষ্প 
জীবন নদীর 
কিনারে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

art - Hope by Bogantropuz