শুক্রবার, ১৩ জুলাই, ২০১২


অপ্রস্ফুটিত অভিলাষ - -

কিছুই ত এমন বিরাট কামনা ছিল না মনে,
তবে কেন যে ফিরিয়ে দিলে দোরগোড়া
হতে, হয় ত চেয়ে ছিলাম ঝোঁকে, 
মিষ্টি হাসির মাঝে, এক 
মৌন অঙ্গীকার,
ভালবাসার 
সন্ধি 
নিঃস্বার্থ হৃদয়ের বিনিময়, স্বপ্নিল পথে চলার 
সঙ্গী, খোলা করতলে রাখতে চেয়ে ছিল
ভাবনা, কিছু নীল আলোর কণা,
সাত  রঙ্গে  ছোঁয়া  কিছু 
সিক্ত প্রতিফলন,
রিক্ত চোখের 
আবেদন,
মধুমাসের অনুরণন, বিস্মৃত বসন্তের পুনরায় 
অবলোকন, দুই হাত বাড়িয়ে দিতে 
চেয়ে ছিল জীবন, কিছু মৌন 
গন্ধিত অর্ঘ্য,আবেগময়
স্পন্দন, প্রজ্বলিত
প্রণয় শিখা - - 

- শান্তনু সান্যাল  


white flower.jpg

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২


স্বপ্নের তরী 

প্রসুপ্ত ভাবনার ভিড়ে সে জাগিয়ে গেছে 
কোন প্রণয়ের জাগরণ, ভেসে 
যায় হৃদয়ের আকাশে 
অসময়ের 
মেঘ,
লিখে যায় কে যেন অদৃশ্য কবি মম 
অন্তরে ফুলের হাসি, মনে হয় 
সমস্ত পৃথিবীর সৌন্দর্য্য 
ঘনিয়ে চলেছে নয়ন 
পটলে, ক্রমশঃ 
নেমে 
চলেছে অন্তরিক্ষের নীল আলোর 
ঝরনা, ভিজে যেতে চায় 
যুগের  তৃষ্ণা, হৃদি 
মাঝে তরঙ্গিত 
অজ্ঞাত 
কামনা নিয়ে চলেছে রংধনুর দেশে - -

- শান্তনু সান্যাল 
artist Lori McNee
http://sanyalsplanet.blogspot.in/

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২


অনেক দিনের পরে - - 

অনেক দিনের পরে, ঝরেছে মেঘ, কঠোর পাহাড়ের 
গায়ে, অনেক ক্ষণ চেয়ে থাকার পরে সে ফিরে 
পেয়েছে চেতনা, ওই ঢুল ভাঙ্গার মুহুর্তে 
রুক্ষ ভাবনারা জেগে উঠেছে
নিয়ে আবেগের অনেক 
দিনের পিপাসা,
তার নয়ন 
পাতের 
কিনারায় বিন্দু বিন্দু জমে ছিল ঘনীভূত ভালবাসা,
অনেক সাধের স্বপ্ন খুঁজে চলেছে এক রাতের 
চোখের পান্থশালা - - 

- শান্তনু সান্যাল 
hypnotized night 
http://sanyalsplanet.blogspot.in/

রবিবার, ৮ জুলাই, ২০১২


জানি খুঁজে পাবে না - - 

একাকী নিশীথ রাতের পথিক আমি, জানি -
তুমি ফিরে গেছ জোছনার সাথে, ওই 
আঁধার বাঁকে, দূর অনেক পিছে 
বন্য নদীর পুলে, দিয়ে গেছ 
কিছু সুরভিত স্পর্শ, সদ্য 
জখমের উপরে রেখে 
গেছো কিছু বুনো 
তুলসী পাতা,
সেই ভাঙ্গা স্বপ্ন নিয়ে বুকে, হেঁটে চলেছি আমি 
জানি না কোথায়, কিসের সন্ধানে, দূর 
জ্বলে কিসের দহন, কুয়াশার ভরা 
পথে, কোন মোহে ধেয়ে যায় 
জীবন মৃগয়ার মুখে, কি 
তুমি রেখে গেছ সেই 
পাপড়ি ঝরা 
গোলাপ 
ভাবনার দ্বারদেশে, কিংবা এখনো খুঁজে পাও 
নি আমার ছেঁড়া চিঠির, ছড়ানো চিরকুট 
মেঝের গায়ে, হয় ত পড়ে আছে এলো 
মেলো  অভিশপ্ত ভাবে - - - 

- শান্তনু সান্যাল 

painting by Paul McMillan
http://sanyalsplanet.blogspot.com/

এ কেমন ভালবাসা 

কোন সে আলোর মায়া ভরিয়ে গেলে হৃদয়ে, 
দূর বহু দূর ছড়িয়ে আছে অনুরাগের 
জোছনা, যে পবিত্র প্রণয়ের
আশায় জীবন গেছে 
ক্ষয়ে, সেই মর্ম 
নিয়ে অন্তে
তুমি 
এলে, না ধরে রাখতে পারি, না কোনো মুক্তির 
পথ দেখি, শুধুই চির দহন নিয়ে বুকে 
দিবা নিশি, বাঁচি পুনরায় মরি,
এ কেমন ভালবাসা, যেন 
তীর নিজেই করে 
ভাঙনের
আমন্ত্রণ, সেই ভাসিয়ে যাওয়ার অভিলাষে -
জীবন করে বারে বারে মৃত্যু বরণ,
এ কেমন হারিয়ে খুঁজে পাওয়া,
উজাড় করে ঝরে যেতে 
চায় হৃদয়ের ভরা 
কৃষ্ণ চূড়া,

- শান্তনু সান্যাল 


Friedrich Caspar David painting 

শনিবার, ৭ জুলাই, ২০১২


দর কষাকষির মাঝে - - 

মনের উপকূলের জমি আদৌ ভিজে ওঠে নি,
ভালবাসার নদী রইলো চিরদিন শুধুই 
অগভীর, অবশ্যই শ্রাবণের ধারা 
ঝরেছে দেহ ও প্রাণে সমান 
ভাবে, কিছু বহে গেছে 
মসৃণ ত্বকের উপর 
হতে কিছু ঠাঁই
পেয়েছে 
বোধ হয় মাংস কোষে, তবু ও অদৃশ্য দহন -
জেগে রয় যেন অন্তরে, এখানে সন্ধ্যা 
এক ধাপে হতে চায় মায়াবী 
রাত্রি, সব কিছু গিলতে 
চায় এক নিঃশ্বাসে,
এখানে জীবন 
খুবই 
বিবশ, ধরে রাখতে চায় পলকা আত্মীয়তা, 
জানা সত্তেও তার প্রেমের ফুলদানি কাচে 
গড়া, যে কোনো সময় যাবে ভেঙ্গে, 
তথাপি হৃদয় জড়িয়ে রয় 
তাকে অহর্নিশ বুকের 
পাঁজরে, এখানে 
পৃথিবী 
অমার্জিত সত্য, নিলামের জন্য  দাঁড়িয়ে থাকে 
উলঙ্গ গায়ে - - - 

- শান্তনু সান্যাল 

 artist Harry Brioche
http://sanyalsplanet.blogspot.com/

শুক্রবার, ৬ জুলাই, ২০১২

মৌন ভঙ্গের পরে - -

যে ভাবে চুপচাপ বসে আছো সম্মুখে, হয় ত 
কিছু ক্ষণে প্রাণ যাবে হারিয়ে, সিক্ত 
অধরে থেমে আছে আগত ঝড়
অপ্রত্যাশিত, নয়ন কোণে
অশনি সংকেত, যেন 
রাত যাবে ভেসে 
অজানা মহা 
প্লাবনে, 
কিছু ত বল, ঘিরে আসছে জবজবে আঁধার,
বুকে লয়ে স্বপ্ন হাজার, এই নীরবতার 
ভিতরে পারদর্শিত, নিশি পুষ্পের 
গন্ধে জড়ানো ভালবাসা 
চায় চলকে যেতে,
নিরুদ্ধ 
ভাবনার শিশু দৌড়িয়ে ভিজতে চায় যেন 
উন্মুক্ত সবুজ বৃষ্টিময় মাঠে - - 

- শান্তনু সান্যাল  
Indian monsoon
http://sanyalsplanet.blogspot.com/