বুধবার, ১৫ মে, ২০১৩

বিস্মৃত বীথিকা - -

বহু দূর, উজানমুখী স্রোতের প্রান্তে আছে 
বোধ হয়, অনাবিষ্কৃত এক মায়াভরা 
উন্মগ্ন দ্বীপ, মনের তরী 
ভেসে যেতে 
চায় 
একাকী, বুকে জড়িয়ে কৌতুহলের তরঙ্গ, 
যোগ বিয়োগের মাঝে কোথায় 
যেন হারিয়ে যেতে চায় 
আত্মীয়তার গন্ধ 
শুধুই 
শুষ্ক প্রত্যাশা, ঝরে যায় সব কিছু হেমন্তের
পূর্বে, জীবন দাঁড়িয়ে রয় চোখে নিয়ে 
কাচ ভাঙ্গনের বিম্ব, সবার 
নিজের আছে কিছু 
অগ্রাধিকার,
তাই 
সময় কোথায় ভাবনার জন্য, কেবল - - - 
মানুষ ব্যস্ত নিজস্ব পরিমণ্ডলে !
আকুঞ্চন রেখা ভরা 
মুখের কাহিনী 
শুনতে 
দর্পণ চায় না কোনো ভাবে, শুধিয়ে দিতে 
চায় মুছে যাও তার দেহের ধুলো,
হয় ত কিছু আলোর 
প্রতিফলনে 
খুঁজে 
পাবে হারানো স্বপ্নের ঠিকানা, বিস্মৃত - - 
মধুমাসের ফুলে ভরা বীথিকা !
* * 
- শান্তনু সান্যাল 

art - Kathy Hebert
http://sanyalsplanet.blogspot.com/
Martin Johnson Heade Oil-Painting

বিলুপ্ত ঝিলের ঠিকানা - -

অনেক দূর অব্দি হেঁটে আসার পরে, সে এখন 
চায় ফিরে যেতে, নিঃশব্দ ভাবে ছাঁড়িয়ে 
আঙ্গুলের বন্ধন, বোধ হয় সে 
টের পেয়েছে আসন্ন 
বাস্তবিকতা,
সর্পিল 
পথের রহস্য, অদৃশ্য সেতুর নীচের গভীর - - 
খাদের কাহিনী, আসলে কুয়াশা ভরা 
যাত্রার সঙ্গি কেউ হতে চায় 
না, শুধুই এক বাধ্য 
সমঝোতা 
নিয়ে 
বুকে হেঁটে যায় অনিচ্ছায় কিছু দূর, সুতরাং -
ভাঙা প্রতিশ্রুতির মাঝে জীবন খুঁজে 
তার প্রতিচ্ছায়া, ভালবাসা 
তখন আবছা আলোর 
কৃষ্ণ সারঙ্গের 
তৃষ্ণা -
ধেয়ে যায় দাবানলের প্রান্তে, একাকী বিহ্বল !
বুকে জড়িয়ে বিলুপ্ত ঝিলের ঠিকানা,
আখেটকের সম্মুখীন, জীবন 
তখন ভুলে যেতে চায় 
ভবিষ্যতের 
ফলাফল,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Thai Lotus Painting 

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

সাক্ষাৎকার - -

এ কেমন বিষণ্ণতা ঘিরে রয় জীবনের -
সাথে, ভিড়ের মধ্যে যখন মানুষ 
একাকী, আশেপাশে যেন 
ছায়ার স্রোত যায় 
ভেসে, চেনা 
গলির 
মোড়ে দাঁড়ানো জীবন, জিজ্ঞেস করে -
নিজের ঘরের ঠিকানা, পরিচিত 
চেহেরা তখন অনভিজ্ঞ !
নীরব মাথা নাড়ায়,
সেই বিস্মিত 
মুহুর্তে 
মানুষ খুঁজে হারানো পরিচয় পত্র, সব 
ভালবাসার পুরাতন দলিল তখন 
বাতিল, নিমিষের ব্যপার,
দরজায় জড়ানো 
নামফলকের 
ভাঙ্গন !
কৌতুহল চোখে জানাশোনা মুখ আধ -
খুলে দরজা হতে চেয়ে রয় - 
বিস্ফারিত চোখে, 
ফিরে যায় 
জীবন 
শুন্য বুকে, বহুদূর কুয়াশা ভরা পথে - 
একাকী ঝরা বসন্তের দেশে 
অভিযোগ বিহীন, এই
অনুভূতির মাঝে
লুকিয়ে রয় 
অব্যক্ত সারাংশ ! মায়া জালের  ছিঁড়ে 
যাওয়া, বাস্তবিকতার সাথে 
সাক্ষাৎকার - - 
* * 
- শান্তনু সান্যাল  
unknown door 

সোমবার, ১৩ মে, ২০১৩

নেপথ্যের মানুষ - -

অপূর্ণ অভিলাষের মাঝেই ছিল তাকে -
খুঁজে পাওয়ার রহস্যময়ী কুহক, 
এই অসমাপ্ত যাত্রার আছে 
নিজের বিশেষ 
সৌন্দর্য্য,
যদি হাতের কাছে দিগন্ত রেখা নিজেই -
আসে সরে, তাহলে কিসের মজা 
জীবনে ! থেমে রয় অস্থির  
সে যদি আকাশের 
গায়ে প্রাক 
বর্ষার 
রূপে, সন্ধের বুকে  অজ্ঞাত বেদন - - 
লিখে যায় এলোমেলো কবিতা, 
সে ঝরুক নাই বা ঝরুক
ওই বৃষ্টিছায়ার পথে 
প্রত্যাশিত এক 
অদৃশ্য 
তরলতা, ভিজিয়ে রাখে অন্তরতমের 
শুষ্কতা, তার নয়নের গভীরে -
প্রণয়ী বিম্ব, প্রায়ই ডুবে,
ভেসে উঠে অসংকৃৎ
ভাবে, ওই 
ঝঙ্কৃত  
ভাবনার লহরে জীবন খুঁজে সূর্যের -
গোপন পথ, সকালের প্রবেশ 
মার্গ, আঁধারের হাসি -
মুখে সব স্বপ্নের 
পরিধান 
খুলে, সযত্নে হৃদয়ের আলনায় রেখে, 
অজানা পথে হারিয়ে যাওয়া, 
সেই স্বপ্নের গন্ধে আছে 
হয় ত কোথায় 
যেন তার 
ঠিকানা, পুনরায় আয়না দেখতে - - 
ভালো লাগে, আড়ালে বোধ 
হয় সে থাকে আলোর 
রূপে, নিঃশব্দ 
দাঁড়ায়ে !
* * 
- শান্তনু সান্যাল 
monsoon clouds - kolkata 

শনিবার, ১১ মে, ২০১৩

সিক্ত আঁধারে - -

সাঁঝের ঝড়ো বৃষ্টির সাথে দিয়ে গেছে -
কে যেন এক অপ্রত্যাশিত কড়া 
নাড়ার শব্দ, জানালার 
প্রান্তে গা গুটিয়ে 
বসে আছে 
চড়ুই যুগল, ভেজা কাগজফুলের গাছে 
জোনাকিদের গভীর রাতের নৃত্য 
প্রস্তুতি, আলোর মরীচিকায় 
পতঙ্গের পুনরায় 
আত্মদহন,
অলিন্দের সিক্ত হাসনুহানার গন্ধে - - 
ভেসে আসে ধীরে ধীরে, তার 
প্রণয়ী হৃদয়ের স্পন্দন, 
ভরে যায় লমহা 
লমহা প্রাণে 
এক -
অদ্ভুত তরঙ্গ, গাঢ় আঁধারে সে ছুঁয়ে 
যেতে চায় জোর করে সমস্ত 
লুকানো মনের ঊষর 
ভূমি, তার এই 
কৌতুহলে 
লুকিয়ে 
আছে জীবনের কিছু অদেখা স্বপ্ন !
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
night rain 1

শুক্রবার, ১০ মে, ২০১৩

সহজ নয় - -

সহজ কোথায়, মায়ার মাকড় জালের বাইরে -
আসা, যখন ও ছিঁড়ে যায় পলকা প্রেমের 
সুতো, হৃদয়ের কম্পন বেড়ে যায় 
গুরুতর, অস্তিত্ব ঝুলে রয় 
অস্থির ভাবে 
নিম্নাভিমুখী, ওই শুন্যের মাঝে জীবন খুঁজে - - 
আনত শাখা প্রশাখার অগ্রভাগ ! সেই 
প্রান্তে জরুরি নয় আশ্রয় হবে 
হৃদয় অনুযায়ী, এক 
ছলনা হতে 
অন্য -
প্রবঞ্চনার সূত্রপাত, অতৃপ্ত দেহ ও প্রাণ করে - -
যায় প্রতি মুহুর্তে অভিনব চুক্তি, তাই 
ভাবি তোমার প্রেমে সব কিছুই 
পানীয়, গরল কি অমৃত !
সেটা তোমার মনে 
থাক, আমার 
বুক চায় 
শুধুই স্থায়ী পরিতৃপ্তি, জড়িয়ে রাখা মায়ার - -
সংসার, এই ছাড়া সহজ নয় জীবনের 
মুক্তি ! সুতরাং হৃদয় ভাসতে চায় 
তোমার সাথে পুনরায় 
মায়াবী আকাশে 
চিরতরে !
* * 
- শান্তনু সান্যাল 

artist Marina Pedro