রবিবার, ২ জুন, ২০১৩

আত্মসমর্পণ - -

গভীর রাতের নীরবতা নিয়ে বুকে, জনশূন্য পথে
একা হেঁটে যেতে চায় মন বহু দূর, নিভৃত 
আলোর যেখানে আছে নিশিপালন,
ওই ঘুমন্ত পাহাড়ের চুড়ায় 
যখন চাঁদ করে সিক্ত 
চুম্বন, ঝির -
ঝির 
জোছনায় ডুবে রয় রহস্যময়ী উপত্যকা ! অরণ্য - 
কুঞ্জে ওঠে প্রগাঢ় অনুরাগের গন্ধ, ঝিমন্ত 
মুহুর্তগুলি তখন সহসা সজাগ, 
অদৃশ্য ছায়ার সত্তা করে 
যেতে চায় দেহ ও 
প্রাণে - 
একছত্র রাজত্ব, অস্থির ভাবনার ওই রোমাঞ্চক - - 
ক্ষণে আত্মসমর্পণ - - 
* * 
- শান্তনু সান্যাল 
moonlit forest 

শনিবার, ১ জুন, ২০১৩

পূর্ণ আহুতির প্রস্তুতি - -

তোমার প্রেমে এখনো আছে পরকীয় গন্ধ ! এক 
অদৃশ্য অন্তরাল, কাঁচা কাদামাটির তনুতা,
সম্ভবতঃ ভেঙ্গে যাওয়ার লুকানো 
ভয়, তাই তফাৎ বানিয়ে 
রাখাটা মন্দ নয়,
বুকের 
অগ্নিকুণ্ডে আসার আগে বহু বার ভাবাটা - - -
পক্কতার ইঙ্গিত, ওই কুমোরের চাকা 
হতে শক্ত মৃন্ময় পাত্রে বদল 
হওয়া সহজ কোথায়,
সে এক অগ্নি 
পথের 
চিরন্তন প্রক্রিয়া, দগ্ধ জীবনের সাথে বোঝাপড়া,
কাজেই বলি, আবেগপূর্ণ সিদ্ধান্ত কি এই 
মুহুর্তে উচিত, কিছু সময় আর 
ও নিজেকে শুষ্ক কর -
সূর্যের তাপে,
তারপরে 
হয় ত ভাবতে পারো, পূর্ণ আহুতির প্রস্তুতি - - 
অনন্ত পথের যাত্রা - - 
* * 
- শান্তনু সান্যাল 
broken vase

বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩

ছায়ার খেলা - -

ছায়ার খেলা চলে সারা রাত, কখনো আমি 
অধোদেশে, কখনো সে আবৃত করে 
আবেশে, গ্রাস করে যায় সব 
কিছু, হৃৎপিণ্ড তখন 
তীব্র আবেগী,
হাড় -
মাংস পেশী বিগলনের পথে, ভাবনার ধুম্র -
ওঠে বুকের পাঁজর হতে, তার এই 
গ্রহণের খেলা ঘনিয়ে যায় 
রাতের অন্ধকার 
আরও বেশি,
বাধা 
দিতে গিয়ে দেখি তার আধিপত্যের পূর্ণতা 
যায় বেড়ে, আবেগের সমস্ত সীমানা 
করে যেতে চায় ছিন্নভিন্ন !
সে মুহুর্তে দেহ যেন 
পরক হাতের 
যন্ত্র -
তার এই বিক্ষিপ্ত প্রেম কি স্পৃহা বোঝার - - 
সময় খুঁজে পায় না জীবন, তখন 
সে এক রিংমাস্টার হাতে 
নিয়ে বিস্ফুরিত 
চাবুক 
দাঁড়িয়ে রয় নৈসর্গিক বৃত্তের মাঝে সটান !
আর আমি ভয়ার্ত সিংহ, করে যাই 
তার আদেশের পালন নীরব 
ভাবে,ওই অভিলাষী 
চোখের নির্দেশ 
অনুযায়ী,
ওই অনল খেলার অন্তিম দৃশ্যে ভেসে ওঠে - 
নতুন সকাল, গায়ে জড়িয়ে সহস্ত্র 
মকরন্দের কণা, প্রণয় 
শিশিরে ভেজা !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
flower shadow

বুধবার, ২৯ মে, ২০১৩

রহস্যময় চুক্তি - -

জেনেশুনে কন্টকপূর্ণ দেহে সর্বস্ব উপস্থাপন,
এখানে সকল যুক্তিবিজ্ঞান যায় শুন্যের 
পথে, এক এমন শীত দহন যে 
জ্বলে শিখা বিহীন 
আগুনে !
ওই চরম বিন্দুর সোপানে ফুটে রয় বিরল -
অরণ্য কুসুমের বীথিকা, ঝরে গন্ধ 
রঙের ধারা আকাশ হতে 
বসুধার কোলে, 
জীবনের 
ঊষর অঞ্চলে, তখন নতুন স্বপ্নের উন্মেষ, -
তার প্রণয় অভিপ্রায় সেই মুহুর্তে 
পরিপূর্ণতার পথে অগ্রসর, 
নতুন পরিভাষার 
সৃজন,
মৃত্তিকা ও অঙ্কুরের মাঝে এক অপূর্ব যুক্তি,
নব পল্লবের সম্ভাবনা !
* * 
- শান্তনু সান্যাল 
beauty and thorn

সোমবার, ২৭ মে, ২০১৩

খুব একা - -

কত বার সে চায় পূর্ণ বিলয়ন, কত বার 
যে দেহ হবে চন্দন, ওই চাহিদার 
নাই কোনো অন্ত, হৃদয় ও 
মনের দ্বন্দ্ব এক 
চিরন্তন
প্রহেলিকা, কুয়াশাচ্ছন্ন অরণ্য পথে ধেয়ে 
যায় অভিলাষের সুবর্ণ হরিণ, 
পৌঁছতে না পৌঁছতে 
পরিত্রাণের 
হ্রদ
যায় শুকিয়ে, অতৃপ্ত ভাবনা ভেসে রয় - 
শুন্য উপত্যকার বুকে, পাওয়া 
না পাওয়ার ওই চক্রবালে 
জীবন ঝুলে রয় 
অনিয়ত 
রূপে, 
দেহের স্তর দ্রুত সঞ্চারী ঝরে যায় - - - 
মধুমাসের প্রস্থানের সাথে ক্রমশঃ, 
রয় যায় পল্লব বিহীন 
জীবন তরু !
নগ্ন -
সত্যের রূপে, পরিত্যক্ত, আকর্ষণশূন্য - - 
খুব একা - - 
* * 
- শান্তনু সান্যাল 
Watercolor Painting-By-Vassia-Alaykova-1
http://sanyalsplanet.blogspot.com/

রবিবার, ২৬ মে, ২০১৩

মধ্য স্রোতে - -

নয়নের আলোয় শুধুই দেখি তার বহির্গামী 
সৌন্দর্য, আশেপাশের জগৎ সঘন 
তিমিরে নিলীন ! তার ওই 
সম্মোহনে আছে 
এক 
অদ্ভুত মন্ত্রমুগ্ধতার আহ্বান, জীবন যায় - - 
প্রতিপদে হারায়ে, তার প্রতিফলনে 
লুকিয়ে রয় অন্তরতমের 
অনাবিলতা !
হৃদয় 
যায় উদ্ভাসিত ক্ষণে ক্ষণে, ওই অবিনশ্বর - -
অনুরাগে ভেসে রয় অলৌকিক 
মধুরতা, ভুলে যাই 
ক্রমশঃ সব 
কিছু,
সরে যায় ধীরে ধীরে মায়ার তটভূমি, ওই 
মধ্য স্রোতে ডুবতে চায় হৃদয় 
বারে বারে - - 
* * 
- শান্তনু সান্যাল 

অদৃশ্য পিপাসা - -

কেন এমন হয়, প্রায়ই ভাবে মন, যত ক্ষণ 
সে কাছে এক শব্দহীনতা রয় মাঝে, 
কিছুই বলতে পারে না হৃদয়,
অথচ অনেক কিছু 
বলতে চায় 
জীবন, 
যখন সে যায় সন্ধ্যার পথে আঁধারের দেশে,
খুঁজে মন তাকে নিদারুণ ভাবে, ওই 
দুরুত্বের ভিতরে জেগে রয় 
অসংখ্য অভিলাষ,
পুনরায় 
স্বপ্নের মৃগতৃষ্ণা, পুনশ্চ অদৃশ্য পিপাসার - -
জন্ম, আবার এক দীর্ঘ অপেক্ষার 
রাত্রি, চাঁদ, আকাশ, মেঘ,
বর্ষা, রজনীগন্ধার 
সাথে মৌন 
সংলাপ,
দেহ তখন নিবন্ত আগ্নেয়গিরি, পড়ে রয় - - 
ভাবনার সাগর কুলে, হরিত দ্বীপের 
কামনা নিয়ে বুকে, করে 
যায় অভিয়াচন 
শ্রাবণের 
দ্বারে, একটানা বৃষ্টির জন্য জীবন তখন 
অস্থির, কিন্তু যাযাবর মেঘের দল 
থামে না, উড়ে যায় দিগন্ত -
রেখা ছুঁয়ে বহু দূর, 
এক শুন্যতা 
ঘিরে 
থাকে শেষ প্রহরে সারা শরীর জুড়ে, এক - - 
বিচিত্র কুয়াশার পরিবেশ তখন 
চার দিকে, অনাবৃত প্রতি -
বিম্বের মুখোমুখি 
তখন 
সকাল, হারানো সন্ধ্যা তখন শুধুই স্মৃতি !
* * 
- শান্তনু সান্যাল 
artist Philip Gray, - 2