কিছুটা পথ একসঙ্গে হাঁটার পরে,
বিরক্তির ভাব নীরবতার
সঙ্গে ভেসে ওঠে,
এক অদৃশ্য
চিড়
করে যায় ঘর, মনের সেতু যায়
নিঃশব্দ ভেঙে, দুই কুলে
পড়ে রয় দ্বিখণ্ডিত
দেহের বালুকা
বেলা !
এক ছাদের নিচে বসবাস করার
সত্তেও অনেক সময়, দুই
প্রাণীর মাঝে রয়ে
যায় যুগের
তফাৎ,
ক্রমশঃ ঘনিয়ে ওঠে অভিমানের
মেঘ, প্রেম তখন খুঁজে চোরা
গলি, ভেসে উঠে ঘরের
ভিতরে বহিরাগত
পরকীয় গন্ধ
আর
জীবন ধেয়ে যায় মরীচিকার - -
পিছনে অনবরত !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
night walk
কেবল প্রবঞ্চনা ছিল সে, অথবা সম্মোহনের
অনন্য এক শিল্প, বুঝতেই পারি নি,
এক অদ্ভুত মুগ্ধতার আঁধারে
গেছি বহু দূর এগিয়ে,
যেখানে দেহ
ছিল
অদৃশ্য হাতে চালিত এক যন্ত্র খানি, খেলেছে
সে খুবই সহজে, নিঃশ্বাসের পুতুল
খেলা, আবেগের খেয়া সে
ভাসিয়ে গেছে, জানি
না কোন নদীর
মোহনার
পথে,
দু দিকের কিনারা তখন খুবই অজানা, ওই
পরকীয় গন্ধে, সে বেঁধে রেখেছে
নিজের বুকে, নিবিড়
ভাবে, আমার
সমস্ত
কিছু, অতীত, বর্তমান, ভবিষ্যৎ তখন - - -
যেন বন্ধক তার হাতে, সে প্রেম কি
ছলনা, জীবন চাই নি কোনো
কৈফিয়ৎ, উজাড় করে
নিজে কে, শুধুই
চেয়েছে
ভালবাসতে তাকে, এটা ভিন্ন ব্যাপার যে - -
ওই মায়াবী আঁধার হতে জীবন
ফিরি নি কোনো দিন !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
reflection of emotion
বিস্মিত করে যায় বারংবার তোমার
চোখের ওই গভীর নীল আলো,
অন্ধকারে ও হৃদয় খুঁজে
পায় নিমগ্ন ঘাটের
সিঁড়ি ! ওই
পথের
এক পাশে উঠে রয় ধুম্র বলয় আকাশ -
মুখী, অন্য পাশে দেখি, অনুরণিত
জীবনের মোহোৎসব ! ওই
মধ্যমার্গীয় ভাবনায়
বহে আসি
আমি,
বারংবার তোমার বক্ষস্থলে, অসংকৃৎ
ভাবে ভালোবেসে যাই তোমায়,
এক অবিরাম নৈসর্গিক
অনুভূতি, পাপড়ি
গুটানো ফুল
এবং
প্রথম সূর্য্য কিরণের মধ্যে যেন এক -
অব্যক্ত সন্ধি, যাকে শব্দের
আবরণে সাজানো
মুশকিল, সে
এক
স্বয়ং উৎপন্ন, প্রাকৃতিক ঘটমান - - -
সনাতন পথে অগ্রসর - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
delphinium
নিখুঁত মানুষের সংজ্ঞা অর্থহীন, এই
পৃথিবীতে নিষ্কলঙ্ক কেউ নয়,
মানুষ কোনো দিনই
দেবতা হতে
পারে
না, কেবল এক কাল্পনিক ধারণার -
সাথে, মন খেলে যায় আগুনের
খেলা, আয়নার সম্মুখে
তুমি ও আবরণ
মুক্ত, আর
আমি
ও সম্পূর্ণ অনাবৃত ! সদ্য জন্মিত -
শিশু নাভিনাল হতে যেন মুক্ত,
না লজ্জার অনুভূতি, না
প্রেম ঘৃণার কোনো
সংবেদন,
গর্ভগৃহের বাইরে আচমকা আলোর
সাথে সাক্ষাৎকার, সৃষ্টির
অসমাপ্ত প্রবাহ বহে
যায়, তোমার
চোখ
হতে আমার শিরায় শিরায় যেন - -
এক জীবন্ত ধারা ! ওই ঘন
ঘন, পারস্পরিক
নিঃশ্বাসের
মিলন
বিন্দুর মাঝে, কোথায় যেন আছে -
সদ্য অঙ্কুরিত ভালবাসা, খুলে
দিতে চায় ভাবনার দুই
গুটানো কচি
পাতা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
evening mood
তাদের প্রবণতা নিয়ে ভাবে হৃদয়
প্রায়শ, ঠিক গ্রীষ্ম কালের
কাগজ ফুলের, পূর্ণ
মুকুলিত শাখা
প্রশাখার
মাধুর্য, আবার মনে পড়ে সহসা - -
শিমুল তুলোর সাথে উড়ে
যাওয়া সমস্ত সুখের
মুহূর্ত, অন্তরে
ভাসে
তখন অসার ভাবনার জীর্ণ পাতা
একরাশ, জীবন একাকী
বসে ভাবে শুকনো
অরণ্য নদীর
তীরে,
কোথায় গেল গোপন ভূগর্ভস্থ জল
ধারা, ফিরে আসা প্রতিধ্বনি -
গুলো মনে হয় খুবই
ক্লান্ত, খুঁজে
পাই
নি পরিচিত ঠিকানা, ফেরত চিঠি
তখন দীর্ঘ নিঃশ্বাস, পড়ে রয়
অবহেলিত, ওই ভাঙা
আয়নার সামনে,
চেয়ে রয়
সজল
চোখে, একগুচ্ছ শুষ্ক রজনীগন্ধার
দিকে, মরু অভিলাষ জড়িয়ে
বুকে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Cindy Lee Jones
জানতে চেও না, কিভাবে খেলেছে মায়াবী
আঁধার, তরবারির ডগায় যেন ছিল
জীবন সারা রাত, তোমার
যাওয়ার পরে আর
ঝরে নি
নীহার, এক অদৃশ্য দহন গেছে পুড়িয়ে - -
জাফরানের উপত্যকা, তোমার
যাওয়ার পরে আর ফিরে
নি স্পন্দনের পলকা
প্রতিধ্বনি,
এক ব্যাপক নীরবতা ঘিরে রইলো মনের
প্রান্তরে সারা রাত, হিমশীতল চাঁদ
আর উদাসীন আকাশ, ছিল
না কিছুই সংগঠিত
আলোর ফ্রেমে,
অদ্ভুত
ভাঙনের মাঝে বিচরণ করে গেছে দেহ -
ও প্রাণের বিভ্রান্ত হরিণ, তোমার
যাওয়ার পরে গেছে সব
কিছু হারিয়ে, এক
সঘন কুয়াশা
ভেসে
রইলো সারা রাত চোখের আগে, এক - -
বিস্তীর্ণ শুন্যতা, আর সকালের
পথে চেয়ে থাকা,
অনবরত !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
color aroma