শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

অ-সংজ্ঞায়িত
দৃষ্টির ভিতরেও দৃষ্টি সমাহিত প্রকৃতির নিয়ম
খুবই জটিল,আছ জড়িয়ে বুক খানি, ষষ্ট নেত্র
খুলে রয়েছে কিন্তু অনন্য প্রান্তরে,  অভিনব -
কিছু প্রাপ্তির আশায় ধেয়ে চলেছে মন অবিরাম !
এই সুপ্ত আগ্নেয় গিরির উত্সে আছে অজানা
অনেক বহ্নিশিখার শাখা প্রশাখা, কোথায় গিয়ে
ভিড়বে তরী নদীর উতলা জলে বিম্বিত চন্দ্র
সে কি জানে !প্রাণ ঢেলে দিও ন ভালবাসা -
অকস্মাত যদি ভেঙে যায় আকাশগঙ্গা, হৃদয়
চায় কিছু অন্তরাল, নিরাপদ আশ্রয়, দূরত্বের -
কুহেলিকায় ঘনিয়ে রেখো জীবনের প্রহেলিকা !
কমল নাভি তে দেখেছি প্রেমের বিরাট উপগ্রহ
অলির আতঙ্ক ও সমীহে, পরাগের ব্যাকুলতা,
এই অস্থিরতার মাঝে খুঁজি দিব্য প্রেমের ছায়া,
--- শান্তনু সান্যাল


বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১১

দীপ্তিময় আঁখির কোণে
জীবনের কৃষ্ণধুসর আগ্নেয় শিলা সিক্ত করে
লমহায় গ্রীষ্মের ছিঁটে ফোটা বৃষ্টি
ক্লান্ত সাঁঝের নরম রোদ আনে কিছু খবর 
বাওবাব গাছে জোনাকিদের আজ সম্মেলন
আলোর ঝরনার দোল খেলা !
প্রস্তরের শিলা খন্ডে বসে একাকী দেখি
বিস্তৃত তৃণভূমি ফেলে যায় সবুজ মায়া
নিরব স্বর্গের সে আভাস কিন্তু ক্ষণিক
ক্রমশঃ মনে ঘিরে আসে অফুরন্ত আঁধার
রহস্যময়ী ধ্বনির আন্দোলন, অদৃশ্য চোখের
ঝিকমিকানি, স্নায়ুর বিষন্নতা, জীবনের যুদ্ধ
নিরাপদ স্থানের অনুসন্ধান, মনের আতঙ্ক শীর্ষে
এই অস্থিরতা মাঝে আগামী দিনের সকাল
মাথায় বুলিয়ে হাত দিয়ে যায় কিছু স্বপ্ন
এক অর্ধ উলঙ্গ শিশু খালি পায়ে দৌড়িয়ে চলেছে
খোলা  মাসাইমারা মাঠে, ধরে ইন্দ্রধনুর ঘুঁড়ি
রং গুলো ঝরে চলেছে বিন্দু বিন্দু, সে এক
বিহঙ্গম দৃশ্য, বৃদ্ধ, নারী পুরুষ, চেয়ে রয়েছে
আকাশের ইতস্তত ছাড়িয়ে দেওয়া খুশি
সেই রাতে অপ্রাত্যাসিত ভাবে নিরব ছিল
তৃণ চারণ ভূমি, মৃগদল মনে হয় ঘুমিয়েছে
আজ শান্তিতে,বহুকালের অনিদ্রিত চোখে
তারা দেখতে চায় না নিহারিকা, ধুম্রকেতু, চন্দ্র
এই মায়াবী রাত জাগিয়ে রাখে আশ্চর্য্যভাবে
বিলুপ্ত নির্বাপিত হৃদয়ের সমস্ত আসক্তি !
--- শান্তনু সান্যাল
ঘট শ্রাদ্ধ
নিবিড়, সঘন বাঁশ বনের মধ্যখানি দিয়ে সেই সরু পথ
নেমে গেছে নদীর গায়ে যেন চুষে নিতে চায় পূর্ণ সজলতা
সন্ধ্যার আকাশে ফুটিনি একটাও নীল মণি
ঢালু পথে হাঁটতে গিয়ে দেখি গড়িয়ে চলেছে অহংকার
পৈতের গীট, গোত্রের জাল, রক্তের বিশুদ্ধতা
জাতির অভিমান, বংশের সুকনো কিংবা মরা ধারা
পিতৃ দোষ বইতে গিয়ে রাত্রি এসেছে নেমে -
সুদূর কোন অঞ্চলে ডেকে উঠেছে শৃগালের দল 
জীবাশ্ম যুগের পুরোহিত করে দিয়েছে বন্দ কপাটখানি
এই দিব্য শয়ন বেলায় আমি একাকী হেঁটে যাই নদীর তীরে
জলের অর্ঘ্য নিয়ে অমাবস্যার আকাশে খুঁজি
যাযাবর তারকদের হারানো দীপ্তি
সংকল্পের নিজের মনে পুনরাবর্তন করে যাই
মানুষ মানুষের জন্য, মাটির অঞ্জলি নদীর গায়ে দিয়ে
নিজের ঘট শ্রাদ্ধ দিয়ে উদাস ফিরে আসি !
-- শান্তনু সান্যাল

বুধবার, ২৩ মার্চ, ২০১১

ये तुम्हें भी ख़बर है और मुझे भी पता
कि वो शख्स  कभी नज़र नहीं आता,
फिर किस की ख़ातिर ये ख़ून बहा  -
वो हो न हो, ज़िन्दा हैं सांसें तुम में भी
मुझ में भी, सदियों से है ये सिलसिला,
ग़र पा जावो उसे किसी मोड़ पे लिखवा
लेना ये क़ायनात अपने नाम पूरा ही !
हमने तो छोड़ दी दुनिया मुहोब्बत के
लिए,न ख़बर कोई न है अपना पता !
--- शांतनु सान्याल
 

মঙ্গলবার, ২২ মার্চ, ২০১১

ঝঞ্ঝার আতঙ্কে কি ভাবে যাই সরে
এখানেই মনের ঝিনুক রয়েছে পড়ে
পাখিরা যদি চায় যেতে যাক উন্মুক্ত
গগনে, বালুকা বেলায় লিখেছি বহু
কাব্য, মরমের কাহিনী, এই মায়া
কি তুমি আমারে ভালোবাসো, জড়িয়ে
রাখে চিরদিন জীবন, সাগর তীরে !
--- শান্তনু সান্যাল

রবিবার, ২০ মার্চ, ২০১১

কাঁচের পাত্র

এমন কি হারিয়ে বসে আছি বিষন্ন মনে
নীহারিকার জগতে ঘটে না শুন্যতা
ঝরুক না পিঙ্গল জীর্ণ পল্লবের উদাসীনতা
সৃষ্টির রাগ অনুরাগে উঁকি দিয়ে যায়
জয় পরাজয়, নানা রঙ্গে, বিভিন্ন রূপে
জীবনের নিখোঁজ দৃষ্টান্ত, অপ্রকাশিত গন্তব্য !
ধরে রাখতে চেয়ে ছিলাম ভরা পুর্ণিমা রাত
সাগরের উন্মাদিনী উর্মিমালা গেছে ভিজিয়ে
অন্তকরণ, সাজিনি তবু আকাশের নিয়তি
অতৃপ্ত মনের প্রাঙ্গণে, একাকী বসে সারা রাত
দেখি আমার ছায়া সরে গেছে দূরে, বিরক্তির সুরে
অদৃশ্য জগতে যেতে চায়, পরিচয়হীন হয়ে
গড়তে গিয়ে মাটির প্রতিমা, ভুলে যাই বারে বারে
ত্রিনেত্রের গভীরতা, চিত্ত যেন কাঁচের পাত্র
ভেঙে যায় সহসা, মাটির বুকে যায় লুটিয়ে
রঙের চঞ্চল কণিকা, মুহুর্তে ধুলিশাত
নিয়ে আসি নারিকেল খোল, ভরে যাই ধুসর রং
ডুবিয়ে তুলিকা এঁকে যাই জীবনের এলোমেলো ছবি
আপনমনে ডুবতে গিয়ে ভেসে উঠি তোমার স্পর্শে
নিঃশব্দ পায়ে পার্শ্বে দাড়ায়ে কাঁধে মুখ রেখে
ছুঁয়ে যাও তুমি, আমার বক্ষের বিশালতা
মেরুদন্ড শীর্ষে, অধর উষ্মা জাগিয়ে রাখে পৃথিবী,
আঁধেরেও এগিয়ে যাই, ত্রিনেত্রের সীমানায় তুমি -
হেসে যাও ইন্দ্রজালিক হাসি, প্রণয়ের পরিপূর্ণতা !
বাড়িয়ে দাও সহজে নিজের হাতে, ধনু, খড়গ, কবচ
মাথায় রাজতিলক ! অভিশেখের এই বেলায় আমি
 প্রেমের শতদল প্রতিদান করে যাই, সজল হয় উঠে
তোমার অধরের পুরাতন মরুভূমি, বিস্তৃত ভাবে ভরে
যায় বন্ধ্যা বসুধা, অসময়ের বৃষ্টিতে ভিজে উঠে অরণ্য
নিঃশ্বাসে ঝরে জীবনের অনন্য স্বেদ মাখানো গন্ধ !
- - শান্তনু সান্যাল 
 

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১১

ভাঙনের ধারে

ভাঙনের ধারে
জানি না কে তুমি জড়িয়ে লহ আঁধার পথে
মনের বিশৃঙ্খল মুক্ত ধারা 
আমি যাই সামলিয়ে বিলুপ্ত আলোর সন্ধানে 
অনাম গন্ধে ভরিয়ে দেহ সারা 
ওই পঙ্কিত বাটে ও ফুটে কমলিনী একরাশ 
বহে যায় হৃদয়ের বহু জলধারা 
কে যেন নিঃশব্দ লয়ে ডেকে যায় ওইসুদূরে 
অস্থির মম অন্তরে যেনএকতারা 
গাহে দিবা নিশি কার ব্যথিত সুর হৃদির 
মাঝে,আমি হয় উঠি দিশাহারা 
নিমিষে দেখি তোমার অদৃশ্য সঘন ছায়া 
ঢেখে রাখে ভাঙনের  চেহারা 
গগন, ভূমি ও বরুণের মহা রৌদ্র খেলায় 
দিয়ে রও  নিরবে নিঃসঙ্গ পাহারা
সৃষ্টির  বিরাট দাবার ছকে অদৃশ্য দাড়ায়ে 
সরিয়ে যাও নিয়তির  ধ্রুব তারা 
দিয়ে যাও স্বপ্নের ছোঁয়া বুকে যেন জড়িয়ে 
বাঁধি বাসা পলে পলে আমি বাস্তুহারা.
--- শান্তনু সান্যাল