মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

নোঙ্গর বিহীন - -

কিছু ক্ষণের বিরতির পরে ঝরেছে শিউলির শাখা,
ওই অন্তরালের গোপন মুহূর্তে, হয় ত তুমি 
ভরে গেছ হৃদয়ের শুন্যতা, অদৃশ্য 
স্পর্শে অভিশপ্ত পাষাণী দেহ, 
হয় উঠেছে জীবন্ত এক 
সুপুরুষ, বলিষ্ঠ 
মাংস পেশী 
যুক্ত !
মাটির খেলনা, নীরন্ধ রাতের অন্ধকারে খেলেছো
ভাঙনের খেলা, যত ক্ষণ না ভেঙে গেছে 
সম্মোহনের পলকা সারণী, ছড়িয়ে 
একাকার যখন নিশিগন্ধার 
পাপড়ি, তুমি খুঁজে 
চলেছ হারানো
সুবাস !
অন্তঃশীল চোখের কোণে, এক ঝিলিক জোছনার -
বিন্দু শুধিয়ে গেছে, তোমার অন্তহীন
ভালবাসা এখনো যায় নি ঝরে,
ধরে আছে বুকের পাঁজর, 
ঠিক পুষ্পরজ সম 
ফুলের অন্তরে, 
ভোরের 
পথ চেয়ে, জীবন কিনারা যেন ছাড়তে চায় না -
জর্জরিত নৌকা, নোঙ্গর বিহীন, পঙ্ক 
নিমজ্জিত শতদলীয় ভাবনা,
চিরস্থির অনুরাগী 
মন তোমার 
ছাড়া 
কিছুই নিতে চায় না, ছড়িয়ে রয় চতুর্দিকে মায়াবী 
জগৎ, মণিমুক্ত,বহুমূল্য ধাতুর খনি - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

night flower 1




সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২

চিরদহনের অঙ্গার - -


ওই নেত্র পল্লবের ডগায় অস্থির জলবিন্দু !
জনশূন্য করে গেছে, হৃদয়ের হরিৎ
প্রদেশ, মরু প্রান্তর নিয়ে বুকে 
জীবন ঘুরে মরে মৃগ 
তৃষ্ণার পিছনে, 
করে ত্রাহি 
ত্রাহি !
কিসের লাগি ধেয়ে যায় নিশীথের আঁধারে,
নাহি চন্দ্র আকাশে নাহি নীহারিকার 
কোনো হদিস, কার চোখের 
দীপ্তি টেনে নিয়ে যেতে 
চায় সুদুর অদৃশ্য 
জল স্রোতে,
বিচিত্র 
কৌতুহল, প্রণয়ের যক্ষ প্রশ্ন নিয়ে উপস্থিত, 
নীলাভ সঘন রাত্রি হঠাৎ যেন 
মহাকায় দর্পণ, প্রেমের 
অগ্নি পরীক্ষার 
জন্য করে 
যায় 
নির্বস্ত্র, ওই আবরণহীন গায়ে মেখে যায় -
চিরদহনের অঙ্গার - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Warhammer-Weib's painting venture 

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

অভ্যন্তরীণ জগৎ - -

নিস্তব্ধ যখন গোটা বহিরঙ্গ পৃথিবী, উত্কন্ঠিত 
অভ্যন্তরীণ জগৎ, খোলস খুলে সেই মুহূর্তে
লতিয়ে উঠতে চায়, ভাবনার লাজুক 
ব্রততী, দেহের সেই পুরাতন 
প্রাচীরে খুঁজে বেড়ায় 
প্রকৃত সিঁড়ির
ধাপ, 
অসামান্য এখানে কিছুই নয়, নৈসর্গিক আদান 
প্রদান, বন্দী সুবাসের মুক্তির আহ্বান,
মৌন তৃষা, উদ্বেলিত আবেগ -
নির্ঝর, উচ্ছ্বাসিত তখন 
সুপ্ত অভিলাষ, 
বুকে 
জড়িয়ে রাখতে চায় জীবন, তার প্রণয় সুধার -
বন্য প্রবাহিনী, নিবিড় নিঃশ্বাস, কাচিক - 
আঁচ, তার প্রেমের অজেয় বিশ্বাস,
দুই বাহুর মাঝে প্রতিভাসিত
যেন উন্মুক্ত আকাশ,
পরিপূর্ণ গন্ধিত 
ভাবাবেশ !
সুদুর 
দিগন্তে, প্রগাঢ় মেঘের সাথে কেঁপে উঠে বিদ্যুত 
চমক অবিরাম - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
midnight moon by karil

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

অন্য জগতে - -

মুখরিত মৌন, পুরাতন মানসিকের ভাঙন !
সে ধরে হাত, নিয়ে যেতে চায় সুদুর 
অন্তরিক্ষ পার, কোন এক 
অজ্ঞাত কল্প লোকে,
বহে যায় 
যেখানে আলোর নির্ঝর, ভেসে রয় প্রণয়ের 
সুগন্ধসার, কিশলয় পাতায় লিখে 
যায় অদৃশ্য কবি অনন্য 
ধরণের জীবন্ত 
কবিতা, 
ঘোরের কুয়াশায় জীবন ধাবনশীল, মেঘের 
গুহার সেই গূঢ়মার্গ, নীলাভ অন্ধকার,
তার আসক্তিময় ডাক, দেহ ও 
প্রাণ তখন পরাশ্রিত, ওই 
বিচিত্র চলচ্ছবির 
মত হৃদয়ের 
অবস্থা,
সরে চলেছে পায়ের জমি, দিগন্ত, তারক বৃন্দ 
অনেক পিছে বিলীনতার পথে - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/



the artwork of Elizabeth Weber

বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২

নিশানদিহি - -

দ্রুত ডাঙ্গা পরিবর্তনকারী সে একটি নদী, বিহান 
ও সাঁঝের মাঝে রেখে যায় ঊষর অনুভূতি,
ওই অবশেষের তীরে উঁকি দিয়ে রয় 
কিছু আহত ভাবনার রঙ্গীন 
খোল, জীবন ভেসে 
ওঠে মাঝ 
প্রবাহ
হতে, নিয়ে বুকে, মধ্য রাতের ভাঙা স্বপ্নের চাপা 
ক্রন্দন, সেই সরু গলির মুখে দাঁড়িয়ে রয়, 
শেষ প্রহরের পরিশ্রান্ত জোছনা, তার 
বিবশ ভালবাসা ডুবন্ত চোখে 
বলতে চায় অনেক 
কিছু, কিন্তু 
রাতের 
রহস্যময় আঁধারে ক্রমশঃ হারিয়ে যায় একমাত্র 
নিশানদিহি, সজল জীবনের উর্বর প্রান্তর,
সকালমুখী যেন ট্রেনের যাত্রী চেয়ে 
আছে পিছিয়ে যাওয়া সমস্ত 
জলাভূমি, নুঁয়ে পড়া
নারকোল গাছ, 
কলমির 
গন্ধ, পুকুর, ঘাট, একাকী মাছরাঙ্গা, উলঙ্গ শিশু,
ভেজা কচুরিপানার ভাসন্ত জগৎ - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

lotus pond 

সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

জ্বলন্ত পথের যাত্রী

না পৃথিবী, না আকাশ, না সৌর মণ্ডল এক  
বিস্তীর্ণ কুহেলীর সাম্রাজ্য, না তুমি,
না আমি, শুধুই কল্প নদীর 
তীরে মিলনের ছদ্ম 
প্রতিশ্রুতি,
খুলতে যেও না রহস্যের সিন্দুক, কাচিক -
স্বপ্ন যাবে সহজে ভেঙ্গে, নিরীহ 
ভালবাসা থাকুক হয়ে 
এক গূঢ় অর্থপূর্ণ
কাহিনী,
ওই অন্তহীন পুরাকথার নেপথ্যে আছে বহু 
ভাবনার তরঙ্গ, কিছু বিলুপ্ত কিছু 
জীবন্ত, কম্পিত সেই ঝুলন্ত 
সেতু ঝুলে রয় দুই
নয়নের 
মাঝখানে, দেওয়া নেওয়ার দ্বন্দ্বে ফেসে আছে, 
এক অবোধ দীর্ঘ নিঃশ্বাস,ওই মায়ার 
মিহি জালের পিঞ্জরে তুমিও 
আবদ্ধ, আমিও খুঁজে 
পাই কোথায় 
মুক্তির 
দ্বার, মহা জ্বলন্ত পথের সবাই অগ্রসর যাত্রী - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


painting by EARL DUCK 

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

অবুঝ চিত্রলিপি - -

দূরে সরে যাওয়ার প্রয়াসে, মন ফিরে আসে অনেক 
কাছে, তার সম্মোহনের বৃত্তে জেগে রয় 
কিসের যেন আলো, সারা রাত 
আদিম আগুন জ্বলে 
সুদুর মহুয়ার 
বনে,
অদৃশ্য মৃগয়া তার নিগূঢ় ভালবাসা, লাজুক হরিণ
সম দেহ ও প্রাণ, খুঁজে বেড়ায় সঘন 
তমসের ঝোপ, গুপ্ত মায়াবী 
পান্থশালা, নিশি বুকের 
আস্তানা, ধরে 
রাখতে 
চায় জীবন তার প্রণয়ের আলেয়া, জাগিয়ে আনতে 
চায় হৃদয়, সমাধিস্থ আবেগের মন্ত্র, মহানিশার 
শেষে দেহের পিরামিডে, ভেসে রয়
আরণ্যক তীব্র ঘ্রাণ, ক্রমশঃ 
তখন জীবন্ত, প্রাচীরের 
অবুঝ চিত্রলিপি, 
ওই গোলাপী 
দুই নয়নে খেলে যায় থেমে থেমে অশনি সংকেত !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
night bloom