বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৩

ঝুলন্ত ভালবাসা - -

প্রতিদ্বন্দ্বী আমার, ছিল আমার অন্তরে, -
তুমি যদি ভাব নিজেকে বিজেতা, 
তা ভাবতে পারো, সুপুরুষ 
কি কাপুরুষ তার 
ইতিহাস 
নিয়ে ঘাটাঘাঁটির সময় গেছে গড়িয়ে !
এখন দেবব্রত শাখা কন্টকে 
শয্যাসায়ী, ইচ্ছামৃত্যুর 
অভিশাপ কি 
বরদান 
বয়ে চলেছে দেহ ও প্রাণের জগৎ, সে 
প্রেম ছিল কি ক্ষনিক আবেশ,
এখন ভাবা নিরর্থক,
অগ্নি কুণ্ডের 
বাইরে 
শুধুই বেরিয়ে আসে ধুম্রবলয় কিংবা 
অবশেষের চিতাভস্ম, এখন 
তুমি ঠিক কর কে 
যজ্ঞের শিখা 
আর কে 
সৎ প্রতিক ! ভাবনার মহাকালের - 
কাঁধে ঝুলে রয়েছে তথাকথিত 
প্রণয়ের অবশ দেহের 
শুন্য সৃষ্টি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

art by Don Li-Leger 

বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৩

অঞ্জলি ভরা ভালবাসা -

শুকনো ঝরা পাতার সঙ্গে প্রায়শ কথা বলে - 
সরু পাহাড়ি নদী, কোন শীতকালের 
চুপসান সন্ধ্যার ঘটনা, যখন 
সবুজ ভাবনারা চেয়ে 
ছিল ছুঁতে বুকের 
হুলুস্থূল 
তরঙ্গ, ডুবতে চেয়ে ছিল গহিন অন্তর দ্রোণীর 
শেষ প্রান্তে, শিকড় হতে আনত কচি 
ডগা পর্যন্ত, ভরতে চেয়ে ছিল 
চিরহরিৎ অনুভূতি, হয় 
ত কিছুটা এগিয়ে ও 
ছিল সম্ভবত 
কিন্তু 
মৌসুমের আগে সব কিছুই বৃথা, না আর সে 
তুমি শিরীষ ফুলের বিরাট গাছ, না 
আর আমি শৃঙ্খল ভাঙ্গা 
শ্রাবণী মুক্তধারা,
শুধুই চেয়ে 
রই 
তোমার পল্লব বিহীন শাখা প্রশাখা, কঙ্কাল - 
রুপি দেহ, আর এক ফালি শ্বেত মেঘ,
তবু বহে যাই বুকে নিয়ে কিছু  
অঞ্জলি ভরা ভালবাসা !
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Margaret Denholm Art 

সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৩

কিছুই আর মনে নেই - -

এতদিনের পরে সে কোন মরমিয়ার রূপে, 
আকাশ ঘিরে অকস্মাৎ ভিজিয়ে 
দিতে চায় মনের ঊষর 
ভূমি, আলগোছে 
ভাবনার 
চিরকুট উড়ে চলেছে দিশাহীন সমীরণে,
এমনিও জীবনের বাতায়ন ছিল 
আধ ভাঙা, জর্জর, তার 
উদ্দাম আঘাতের 
ফলে এখন 
বৃষ্টির ঝরনা যায় ছিঁটিয়ে দেহ ও প্রাণে,
যেখানে ইচ্ছে ওখানে, অবাধ্য 
এই ভাবে অনুপ্রবেশ,
ডেকে আনতে 
চায় 
অনাহূত, অসময়ের কাল বৈশাখী ঝড় !
উদ্ ধ্বস্ত জীবন বসে রয় একান্তে, 
শেষ রাত্রির দিকে, বুকের 
গভীরে জড়িয়ে কিছু 
ভাঙা স্বপ্নের 
মিহি 
কণিকা, এই ছাড়া সারা রাত কি হলো 
না হলো, কিছুই আর মনে নেই !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
night bloom 1

পৃষ্ঠতলে কোথাও - -

ভাঙা ঘাটের জলসীমায় দাঁড়িয়ে একাকী, 
খুঁজি হারানো আত্ম পরিচয়, 
কচুরিপানায় ঢাকা
সেই ভাসন্ত 
জগতের নিচে, দিঘির ঠিক পৃষ্টতলে - - 
বুঝি কোথাও আছে জীবনের 
খণ্ডিত প্রতিবিম্ব, মৌন 
জলোচ্ছ্বাস !
নীরব 
সুপুরিগাছের ভিড়ে চাঁদ আজ আর জেগে 
ওঠে নি, অনেক দিনের বোধ হয় 
নিশিপালন, অনেক সময় 
এমন হয়ে থাকে,
জোছনার 
সন্ধানে আঁধার নিজেই যায় পথ হারায়ে,
তার প্রেমের অশ্বত্থ গাছের চারা 
ঝুরি নামিয়ে ছুঁতে চায় 
হৃদয়ের সজল 
ধরাতল,
আর আমি ভাঙা সিঁড়ির খোদল হয়ে - - 
যেতে চাই ক্রমশঃ, দিন প্রতি - 
দিন, যুগিয়ে দিতে 
কৌতুহলী,
পরিপূর্ণ ভাবে মজবুত থামের এক রাশ 
ভূমি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Chinese Painting Lotus





শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৩

গোপন সুখ - -

ওই আবছায়া প্রান্তে সরে যাওয়া টা ছিল না 
সমাধানের কারণ, আসলে নৈসর্গিক 
দংশনের ধাত যায় না সহজে, 
না, তুমি এখনো পৌঁছতে
পারো নি ক্রম -
বিকাশের
শেষ ধাপে, আর আমিও কোথায় যে হলাম 
নিখুঁত মানুষ, শুধুই ঠকিয়ে চলেছি 
পরস্পর কে, চতুর্দিকে 
আছে ঘিরে 
অদৃশ্য 
দর্পণের পরিসীমা, আপনমনে আনন্দিত !
যে আমায় উলঙ্গ দেখি নি কেউ,
নৈতিকতা এখন পুরাতন
ক্যালেন্ডার, বইর 
মলাটে যদি 
কাজে 
লাগে, তাই পাক দিয়ে রেখেছি মহৎ সব 
অমৃত বাণী, ঠিক মুখোশের খুব 
কাছাকাছি, বলা যায় না 
হঠাৎ কখন, যে 
কোথায় 
ছদ্মবেশীর ভূমিকার জন্য দরকার পড়ে,
তাই আশ্চর্য্য, মাত্র সম্পর্ক ভাঙার 
জন্য এত কিছু জাল বোনা,
আসলে আরণ্যক 
ভাব থাকে 
শিরায় 
শিরায়, শিকারের গভীর গোঙানির মাঝে 
অনেকেই খুঁজে গোপন সুখ, 
ব্যতিক্রম আমরা 
কেউ নই !
* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/

Sarah Ellen Reay 1

শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৩

অগ্নিরেখার ওই পারে - -

ইদানীং সব কিছু যেন আবছা, অর্থহীন !
কেমন যেন পরকীয় গন্ধ ভেসে 
আসে আত্মীয় স্বজনের 
মাঝে, আড়ষ্ট 
জীবন 
খুঁজে বেড়ায় নাকচ মঠের নীরবতা, -
রাখতে চায় লুকিয়ে, ক এক
ফোঁটা আকাশী অশ্রু,
বুকের পাঁজরে,
খুবই 
সাবধানে, ওই সজল অনুভূতির জানি -
আছে কিছু মুহুর্তের আয়ু, ঠিক 
কোন এক সময়ের সেই 
তোমার বুকের 
সিক্ত 
সোহাগ, অন্য বিকল্প খোঁজা সহজ নেই,
তাই অর্ধরাত্রির নিভৃত শেষ -
প্রহরে, জীবন পাল্টিয়ে 
চলেছে শুন্য 
চোখে 
অতীতের ডায়েরি, ভালবাসার পুরোনো 
দুর্বল পাতা, ছুঁতে চায় শুষ্ক ফুলের 
হারানো আবেগপ্রবণতা,
ভরতে চায় হৃদয়ে 
অধুনালুপ্ত 
গন্ধ !
কিন্তু কি সব কিছু মনের মতন পাওয়া 
যায়, শুকনো ফুলের নিচে এক 
বিবর্ণ দাগ ছাড়া, বাকি 
বলতে কিছুই নেই,
সময়ের 
নিজস্ব এক অগ্নিরেখা আছে বৈকি, পার 
হলেই সব কিছু শেষ - - 
* * 
- শান্তনু সান্যাল 
Oil Painting by Hellenne Vermillion

http://sanyalsplanet.blogspot.com/
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmFrCvJIStDVaby2oXyrDpho-Os1-xYkQEwWUVmQHHnOTrP_0L6F0WMGaO0fw-msOvF3shs0rrYTaCbj04hMIKrdVzKqXlw9U5nNVNCLiiclRR_j1B5G5wv4wFsWmnpky9Uv8WJD5HH-I/s1600/paintings+006.JPG

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৩

মধুর দংশন - -

জীবন থেকে গভীরতর, তোমার ওই মর্মভেদী 
চাহন, ঝাঁকিয়ে যায় পলকা হৃদয় তন্তু, 
ক্ষণে ক্ষণে কেঁপে উঠে আধো ঘুমন্ত, 
কচি আবেগের নবজাত, 
সিক্ত কিশলয়, 
কেমন 
ভাবে বোঝাই, তোমার ওই নির্বাক চেহারায় -
থেমে রয়, এক আসন্ন বিক্ষিপ্ত ঝড়, 
এক নিবিষ্ট মৌন ভাবনা,
এক অদৃশ্য অবাধ্য 
পরিপূর্ণ 
গাঁজন, পূর্বাভাস পেরিয়ে এক অদ্ভুত উন্মাদন !
করে যায় দেহ ও প্রাণে, কল্পনার বাইরে 
মারাত্মক কিন্তু মধুর দংশন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Painting by Anan Prapaso