শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

সুদুর থেকে - -

ওই পৃথিবীর কিনারায় এক টুকরো জমির মাঝে 
কি আজ ও বিদ্যমান আছে মম স্বপ্নের 
বাসভূমি, আজ ও কি কোকিল 
ডাকে সন্ধ্যার নীরব 
রাগে, ঝরা
শিমুল
ফুলের বুকে কি আজ ও লেখা আছে উন্মুক্ত - -
আকাশের যাযাবর মেঘের কাহিনী,
পুকুর পারের সেই একাকী
পিয়াল গাছে আজ ও
কি ফুলের গুচ্ছ
ধরে, নিয়ে
বহু মঞ্জরিত গুন গুন, সুদুর মাঠ পেরিয়ে আজ ও
কি ভেসে যায় ভাঙ্গা কন্ঠের সেই ব্যথা
ভরা লালনের গান, আজ ও কি
তুলসী তলে প্রদীপ জ্বলে
আজানের সুরে,
তুমি কি
আজ ও বসে থাক উঠোনের গায়ে নিয়ে হৃদয়ে
অন্তহীন প্রতীক্ষা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Junk Ship Chinese Painting
asia-landscape-textured-painting

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

বিমুগ্ধ সাগর তরঙ্গ - -

তার হৃদয়ের প্রত্যাশা, বাঁধ ভাঙা অরণ্য - 
নদী, বহে যেতে চায় অবাধ গতির 
সাথে, ডিঙিয়ে সমস্ত বিষম 
প্রতিবন্ধক, আমার 
অবস্থা সমুদ্র -
মোহানা,
প্রশান্ত ভাবে গ্রহণ করে যেতে চায় তার -
উচ্ছৃঙ্খল তরঙ্গ, সে এক রহস্যময় 
ব্যক্তিত্ব ! অন্তর্নিহিত রূপে 
করে যায় অন্তরে 
ব্যাপক 
মন্থন, এমন মুহুর্তে আমি চেয়ে রই নির্বাক,
আকাশগঙ্গার বিস্তীর্ণ ছড়িয়ে যাওয়া
একরাশ নীলাম্বরের দেহ ও
প্রাণে, তার ওই দিব্য 
বরণে জীবন 
হয় ওঠে
পরিপূর্ণ সুবর্ণ আভা, টলটলে সাগর সঙ্গম,
* * 
- শান্তনু সান্যাল 

art by THOMAS MORAN 

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

আজ মরু সাঁঝে - -

আজ মরু সাঁঝে, দুম করে বৃষ্টি ভিজিয়ে গেছে 
শহরের গলি রাস্তা, সুদুর বিজন অঞ্চলে 
জোনাকিদের শিবিরে, হয় ত 
পুনরায় জুটবে নিশি -
জাগরণের 
অনুক্রম,
কে যেন ফিরে গেছে কড়া নাড়িয়ে হৃদয়ের -
দ্বার, অবচেতন ভাবনারা যখন ফিরে 
পেল জ্ঞান, তখন নীল আঁধারে 
ভেসে চলেছে তার প্রণয় -
স্বরলিপি, জীবন 
খুঁজে সেই 
গোপন আবেগের রাগ রাগিনী, বেঁধে রাখতে 
চায় তার ভালবাসা, দূর হতে অদৃশ্য 
কৌশেয় বন্ধনে ! সে স্বপ্নভরা 
সজলতা ভরে যেতে 
চায় বুকের 
মাঝে 
জীবন পুনরায় অগ্রসর বহুদূর বিহানের - - 
সন্ধানে !
* * 
- শান্তনু সান্যাল 
art by Louise LeGresley

বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

সমন্বিত নীরবতা - -

সমন্বিত নীরবতা ভাঙার পরে তার 
নিঃশ্বাসের উষ্ণতা ছুঁয়ে গেছে,
হৃদয়ের মন্থর স্পন্দন,
জোছনার মৌন 
ভাষার 
মাঝে ভেসে এসেছে তার জাদু ভরা 
স্পর্শ, চন্দন অরণ্য হতে বহে 
আসছে যেন তার প্রণয় 
সমীরণ, নিঝুম 
ভাবনারা 
যেন চঞ্চল হরিণের পাল, পাতার -
শব্দে ও বিচলিত, ধেয়ে যেতে 
চায় অজানা সর্পিল পথে,
নিরুদ্দেশ গন্তব্যের 
দিকে, তার 
চোখের 
কোণে, ঈশানী মেঘের ভিড়, এবং 
তার সাথে থেমে থেমে 
আবেশিত অশনি 
সঙ্কেত ! কে 
জানে 
কোথায় গিয়ে ঠেকবে পালবিহীন 
নৌকা - - 
* * 
- শান্তনু সান্যাল 


art by van stein 

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

পরিপূর্ণতার পথে - -

উড়ন্ত পাতার মর্মরধ্বনির সাথে, তার আসার 
সম্ভাবনা বেড়ে যায়, সে যেন বয়ে আনে 
সুরভিত বন্যা, অদৃশ্য ভাবে 
জড়িয়ে যেতে চায় 
দেহ ও প্রাণে,
আকার 
কি নিরাকার সে মুহুর্তে অর্থহীন, মন্ত্রমুগ্ধ - - 
জীবন, খুঁজে অবিরত,পরম প্রণয়ের 
মুক্ত মণিহার ! এমন সময়ে 
বিষের পেয়ালা হয়ে 
ওঠে পীযূষ 
সদৃশ !
তার চোখের গভীরে ত্রিভুবনের ছায়া, ঘনিয়ে 
আনে রহস্যময়ী বহুরঙ্গী মায়া, অস্তিত্ব 
তখন ভেজা কাদামাটি, কার 
পরশে হয়ে উঠতে চায় 
অভিনব আকৃতি,
চন্দন গন্ধে 
মাখা 
সেই অনুভূতি, নিয়ে যেতে চায় অনন্য জগতে,
যেখানে জীবন খুঁজে পায় পরিপূর্ণতা !
* * 
- শান্তনু সান্যাল 

সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

যাযাবর ধূমকেতু - -

রিক্ত আতরের শিশি খুঁজে হারানো প্রতিফলন !
বিবর্ণ আয়না নিরুত্তর, চেয়ে রয় শুধু 
জানালার পারে, সাঁঝের আকাশে 
আবার ভেসে উঠেছে কোন 
অজ্ঞাত কবির ব্যথা, 
অথবা মুছে 
ফেলা 
প্রেমের আল্পনা, কিছুই হতে পারে, জীবন - - 
চিরকাল অনিয়ত ! ভাবনার অনুরূপে 
কোনো দিনই চলে না, আসলে 
স্বপ্নের মায়া সর্বদা ঘিরে 
রয় আত্মচেতনে,
অনেক কিছু 
ছুঁতে 
চায় মন কল্পনার বাইরে, কখনো আঙ্গুলের 
ডগায় মেঘ, কখনো দুরে সরে যায় 
উড়ন্ত মেঘের ছায়া, বৃষ্টি ও 
মৃগ জলের মাঝে 
অনবরত 
এক 
সন্ধান, উচ্চ অভিলাষের ভিড়ে তার গুপ্ত 
সংকেত অথবা বলয় নিক্ষেপ, কখনো 
হৃদয় ! প্রণয় বৃত্তের ভিতরে 
আবার অনেক সময় 
গা ছুঁয়ে দূর 
গড়িয়ে 
যায় দিগন্তে, যাযাবর ধূমকেতু কিংবা - - 
তার ভালবাসা - - 
* * 
- শান্তনু সান্যাল 

evening-sky by melissa-kunz