সোমবার, ৩ মার্চ, ২০১৪

চিরকাল তুমি নিরুদ্দেশ - -

সারা রাত ঝরেছে শিশির কণা -
সারা রাত ছিল অদ্ভুত 
এক নিস্তব্ধতা, 
বুকের 
অদৃশ্য কোটরে বাষ্পিত মেঘ - -
তখন উচ্ছৃঙ্খল, সারাটা 
সময় খুঁজেছে 
একফালি
মরুভূমি, হৃদয়ে রইলো নিরুদ্ধ 
মধুর এক সজলতা, ওই 
নিশীথের একাকী 
পাখি সম, 
জীবনের ছিল একান্ত সন্ধান - - 
পৃথিবী হতে আকাশের 
পথে,সাগর হতে 
মেঘের 
দেশে, কখনো জোছনা ভরা ওই 
মায়াবী জগতে, কখনো 
নির্জন মঠবাসী 
সন্ন্যাসীর 
বেশে !
জীবন চেয়েছে তোমায় সম্পূর্ণ
ভাবে ভালবাসতে, অন্তরে 
লুকিয়ে রাখতে, কিন্তু 
তুমি যথারীতি 
রইলে 
অধরা, কোনো দিনই চাও নি -
ধরা দিতে, চিরকাল তুমি 
নিরুদ্দেশ, চিরদিন 
আমি কুয়াশার 
যাত্রী - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by francine dufour jones

রবিবার, ২ মার্চ, ২০১৪

স্বাগতমের পথে - -

মধুমাসের ছিল নিজস্ব কিছু বাধ্য
বাধকতা, তাই ফিরে গেছে
উড়ন্ত পাতার পথে,
সে জন্য মন
খারাপ
করার কারণ কিছুই নেই, অনেক
কিছুই জীবনে যায় হারিয়ে,
অনেক কিছু খুঁজেও
পায় জীবন,
তোমার
চোখের অক্ষিপটে আবার ভেসে -
উঠতে চায় কিছু  অভিনব
স্বপ্নের মর্নিং গ্লোরি,
তোমার বুকে
এখনো
থেমে আছে কিছু প্রণয়ী বেলোর্মি,
অনেক অপ্রকাশিত কবিতা
এখনো লুকিয়ে আছে
তোমার হৃদয়ে,
তাই খুলে
এস, সমস্ত বিষন্নতার বন্ধ কপাট,
জীবনের সৌন্দর্য্য অফুরন্ত,
শুধু চাই আন্তরিকতা,
নিজের প্রতি
অটুট
আস্থা, মৌন আয়না চিরদিনই - -
আছে স্বাগতমের পথে
 প্রাণ খুলে
একাকার !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/

শনিবার, ১ মার্চ, ২০১৪

জলপূর্ণ চোখের বাহিরে - -

জলপূর্ণ চোখের বাহিরেও আছে
মঞ্জরিত ভাবনার পৃথিবী,
অতীতের আয়না
যতই হোক
দামী,
যদি যায় ভেঙে কোনো কারণে,
ফিরে চাওয়া অর্থহীন, ওই
মোড়ে যেখানে বসন্ত
বেলা গেছে মুখ
ফিরিয়ে,
সেই বাঁকে জীবন খুঁজে পেয়েছে -
কৃষ্ণচুড়ার গোপন বীথিকা,
অশ্রুভরা চোখে
পুনশ্চ
অভিনব স্বপ্নের আনাগোনা, এই
জীবন যাত্রা নিরন্তর অগ্রসর,
মরুভূমি হতে বৃষ্টিবন,
কান্না করাটা ছিল
খুবই সহজ,
ভেজা
চোখ নিয়ে হাসির অভিযান - - -
জীবনে আনে নতুন
আহ্বান, প্রাপ্তি ও
হারানোর
মাঝে
ছিল মুহুর্তের তফাৎ,যার যেমন
ছিল আঁচলের সীমানা, সে
পেল তত উপহার,
কাঁটা কী ফুল
শুধুই
নিয়তির বিচার, আঁধারের পরে
আলো ছিল প্রতীক্ষিত
অনেক ক্ষণ !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
Judith Stein Watercolors

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৪

বহু কৌণিক ভাঙন - -

অনেক কিছুই বলার ছিল, কিন্তু -
তার কাছে সময় ছিল খুবই
অল্প, সুতরাং ভাবনার
গিঁট, যথারীতি
রইলো
আখোলা, অবশ্যই সে বলে গেছে
চোখের ভাষায় অনেক কিছু,
তার ফিরে যাওয়ার
পরে চার দিকে
ছিল এক
অদ্ভুত নীরবতা, ওই নিস্তব্ধ ক্ষণে
দেখেছি নিজের প্রতিবিম্বের
বহু কৌণিক ভাঙন,
খুব একাকী
তখন
জীবন দাঁড়িয়ে রইলো এক অন্ধ -
উপত্যকার কাছে, বিষন্ন মনে
চেয়ে আছে জোনাকি -
দের ঝিকিমিকি,
যাযাবর
বুনো গন্ধের সাথে তাদের অবুঝ
খেলা, ওই আবছা আলোয়
হয় 'ত ফিরে দেখেছে
সে আমায়,
অথবা
সেটা ছিল আমার স্বপ্নীল ফুলে - -
সাজানো ফুলদানি, নিঃশব্দে
গেছে ভেঙ্গে মেঝের
উপরে - -

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.com/
Painting by George Cochran Lambdin

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৪

অ-সংজ্ঞায়িত মুহূর্ত গুলো - -

সে আবার খুলে বসে আছে আমার 
সামনে, অতীতের জানালা,
অন্ধকারে চিরহরিৎ 
আইভি লতার
গায়ে  
এখনো লেগে আছে কিছু শিশির - 
কণা, বিন্দু বিন্দু ঝরে 
যেতে চায় তার 
চোখের 
রহস্যময়ী আলোর স্ফুলিঙ্গ, সমস্ত 
শরীরে এক বিচিত্র নীলাভ 
আবেগের সৃষ্টি, তার 
অপরূপ মায়া 
ভরিয়ে 
যেতে চায় উতলা হৃদয়ের ধুসর ভূমি !
জীবনের অ-সংজ্ঞায়িত
মুহূর্ত গুলো সহসা 
মুখর, গড়ে 
যেতে 
উৎসুক, প্রণয়ের কিছু সাত রঙের 
পরিভাষা, সমীপবর্তী, যেন 
থেমে রয়েছে আসন্ন
ঝড়ের হাওয়া,
জানি না, 
লৌহ পিঞ্জর ভেঙ্গে সে কি ফিরে - -
পাবে আমার মনের উন্মুক্ত 
আকাশ - - 

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
Clay-pot-w-Flowers

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪

শেষ প্রহরে - -

রাতের শেষ প্রহরে দেখেছি সৃষ্টির 
বিশৃঙ্খলতা, পৃথিবীর দুরে 
সরে যাওয়া আর 
আকাশের 
ভেঙে 
যাওয়া, আসলে দিগন্ত অনুভূতি 
ও তোমার তথাকথিত 
অশেষ ভালবাসা 
কোথায় 
যেন মিলেও মিলে না, কাল্পনিক -
ওই রেখার ঠিক উপরে
দেখেছি তুমি ও 
আমি 
ভেসে চলেছি সারসের রূপে বহু -
দূর, অজানা অন্তরীক্ষে !
বাস্তবিকতা এবং 
স্বপ্নের 
ওই চিরদিনের দ্বন্দ্ব বাদ দিয়ে - -
মন চায় নীল শুন্যে, দেহ 
ও প্রাণ সম্পূর্ণ ভাবে 
ভাসাতে !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
mystic moon 2