শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১১



জীবন তৃষ্ণা 

পরিত্যক্ত নদীর হ্রদ, গ্রীষ্ম উত্তাপে হয় উঠে 
প্রাণবন্ত, তৃষ্ণার্ত মৃগ পাল নিঃশব্দ 
পদক্ষেপে নামে জল কুম্ভের 
জগতে, অরণ্য এখন 
নিঝুম, হৃদয়ের 
স্পন্দনে, 
আতঙ্কের ঢেউ খেলে যায় ঐন্দ্রজালিক খেলা, 
শান্ত ঝিলের কম্পিত বুক শিহরিয়ে 
উঠে সহসা, পাতা ঝরার  শব্দে -
ও যেন জীবন, ঝুলে রয় 
শুন্যে, হাঁটু গভীর 
জল যেন 
অসহায় দৃষ্টি তে দেখে যায় আসন্ন ঘটনাক্রম,
মৃগ সারের সজল নয়নের ভাষা, কেও 
কি কোনো দিন জানতে চেয়েছে,
দুঃস্বপ্ন জড়ানো সেই 
বাঁচার প্রচণ্ড
ইচ্ছা, 
সে মৃত্যুর ভয় ভুলে যায় নিমেষে, সারংদল 
এবং শিকারীর লুকোচুরির এই খেলা 
চলে মধ্য নিশির শীর্ষে, অবিরাম, 
প্রাগৈতিহাসিক প্রবৃত্তি সহজে 
জেগে উঠে ব্যাপক ভাবে 
তিমিরাচ্ছন্ন মুহুর্তে,
কে বিজয়ী 
কে বা পরাজিত, বলার কিছুই নয় যদি 
জানার ইচ্ছে করে কোনো দিন 
চলে আসবে মহুয়া ঝরার 
মাসে, রক্ত রঞ্জিত 
ধরাতলে, 
খুঁজে যদি পাও হাড়, মাংস, হৃতপিন্ডের 
অবশেষ, নিঃশ্বাসের কিছু টুকরো,
স্বপ্নের বিছিন্ন পাতা, জীবনের 
ছড়ানো নিপীড়িত পাপড়ি,
ম্লানমুখী নিশি পুষ্পের 
গন্ধ, হারানো 
প্রতিবিম্বের এক মুঠো আলো, অশ্রুবিন্দু.

-- শান্তনু সান্যাল   
painting by - Phillippa-Cannan

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১


অন্তঃ করণের মৃত্যু  ঘটে নি  .

প্রচ্ছন্ন রূপে তার মাঝ রাতে, ঘুমন্ত দেহে
জড়িয়ে যাওয়া, দমকা বৃষ্টির 
ইশারা ছিল না, অবিকল 
ভাবে পরাশ্রয়ীর 
হবার 
প্রস্তুতি মাত্র ছিল, আমি বাধা দিতে পারি 
নি, খুলে দিয়েছি সহজে, মনের 
বন্ধ স্নায়ুর মার্গ, সে বহে 
গেছে প্রাণ বায়ুর 
সমান্তরাল,
বিমুক্ত, যেখানে ইচ্ছে ওখানে, করেছে 
দংশ, সেই দংশিত দাহ  অঞ্চলে 
ছড়িয়ে গেছে অতিরিক্ত 
বাসনার নিষ্ঠীবন, 
আরশির 
মুখ ভার, সে যে এক চরিত্রবান মানুষ 
হয় তো মোহাবিষ্ট রূপে আমায় 
দেখতে চায় না, সে চায় 
শুধুই নির্বস্ত্র 
বিশুদ্ধ 
রূপে, তার এই ধর্ষিত দখল করে যায় 
আত্ম মন্থন, ঝরন্ত মর্মঘাত জেগে 
উঠে, পূর্ণ চন্দ্র ভাস্যমান, 
জোছনার সেই 
অমত্র্য
ধারা পূর্ণ দেহে  ছড়ায় স্বয়ংশ্রদ্ধার 
শীতলতা, আমি নিজেকে 
তুলি নিজের হাতে 
কাচের মত
ঝন্ন করে ভাঙার আগে, অন্তঃ করণে
এখন হাসনুহানার গন্ধ 
একাকার.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
     

বুধবার, ১২ অক্টোবর, ২০১১

উদ্ভাসিত হৃদয় 

অভিভূত করে যায় যেমন অদ্ভুত আলো,
মধ্য নিশির গগনে, সেই নক্ষত্রের
ঔজ্জ্বল্য ক্রমশঃ হয় উঠে 
স্তিমিত, নদীর ঢালুর 
পার্শ্বে 
গ্র্যানিট পাথরের পুরাতন দেউলে, মৌন
সান্ধ্য প্রার্থনা এখন মুখরিত, আহত 
হৃদয়, শোণিতলিপ্ত আত্মারা 
করে অন্তহীন বিলাপ,
মধ্যস্থিত
প্রবাহে সমতার স্বপ্ন, সমবেদনার অর্চনা,
বহে চলেছে উজানের কোন দূরবর্তী
মহাসাগরের বুকে, সুদুর এক 
অজ্ঞাত দ্বীপে ওই 
উদ্ভিদকূলে 
ভাবনারা গড়তে চায় নতুন বসবাস -
নতুন সংস্কৃতির বীজারোপন,
প্রেম, শান্তি, মানবতার 
আদ্র মাটি চেয়ে রয় 
প্রশান্ত আকাশের
অবুঝ মন,
নদীর দুই ধারে সারি সারি লোক একত্র 
কন্ঠে করে চলেছে উদঘোষ, চাইছে 
বাঁচার অধিকার, উদ্বর্তনের 
অন্তিম অভিমত, 
জীবনের 
সার্থকতা, পরিপূর্ণ মানবতার প্রসার.

-- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/
painting island by  Kerri Settle

আত্মসাত সম্ভবতঃ

জীবনে সে এক  প্রয়োজন, 
প্রতি আবেগের মোড়ে, উদাসীন
ক্ষণে, ভরে উঠে যেন শুন্য 
আতরের শিশি, ক এক 
ফোঁটা  গাঢ় শ্বাস,
রীতিগত ভাবে করে রয় উদ্বেলিত,
রচে যায়  উদ্ভাবনীর চেতনা,
পরশ করে শুন্য স্বপ্নের 
মুকুল, বয়ঃ সন্ধির 
সোপান, 
সেই  সংবেশিত মুহুর্তে, কবিতার 
জন্ম, অদমিত হৃদয় প্রায়ই
তার বিম্ব খুঁজে, নৈসর্গিক 
প্রতিয়মান সৌন্দর্য্য, 
শিশির ভিজা 
গোলাপে,
মাকড়সার জালে বৃষ্টির মনিহারে,
হরিনীর একদৃষ্ট চাহনির
মরমে, জীর্ণ পাতা 
ঝরার শব্দে,
অন্তর্মনে,
তার অন্তর্নিবেশ দিয়ে যায় জীবনের 
অর্থ,পরিভাষিত করে
ভালোবাসর
গভীরতা,
সার্থকতা.

-- শান্তনু সান্যাল  
 http://sanyalsplanet.blogspot.com/
painting by myself 

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১


পশুপালের জগত 

পরশমণি হতে পারি নি মন, বহুবার 
তার ছোঁয়া লেগেছে অন্তরতরে,
পুরুষালী হিংস্র জেগে উঠে 
অহরহ নিমগ্ন ঘোরে,
এখানেই সৃষ্টির 
আগে জীবতত্ত্ব টলটলে,উলঙ্গ ছায়া 
ভেসে উঠে মুখোমুখি, মন 
ঢাকতে চায় স্খলনের 
তলদেশ, ধুইয়ে 
মুছে সাজিয়ে রাখে সর্ব বাহ্য আবরণ,
ক্ষুধার্ত চোখ ও পুরোহিতের 
বিনিময়ের শর্তে, প্রতিমা 
ছিল মুখচাপা এক 
জন, বন্ধ 
কপাটে, ওই দেয়া নেয়ার বিধি বিধান,
কত দূর এগিয়ে গেছে নৌকা 
উদ্বিগ্ন নদীর কটিপ্রদেশে,
হয় তো ডুবে গেছে 
অন্ধকারে, 
দেবদাসীর ক্রন্দনে ব্যাভিচারের সঙ্গে 
জড়িয়ে দিয়েছে আরেকটি শব্দ 
বিধর্মিতা, কলঙ্কিনীর 
খেতাব,
সে এখন দেবতা ছাড়া করে নগরের 
প্রতিজনের সেবা, নৈতিক কি 
অনৈতিকের মাপদণ্ড ছিল 
পুরোহিতের হাতে,
রাজনের 
পান্থশালায় এখন আসবের অনুষ্ঠান 
বাহিরের জগতে দরিদ্র ভোজ,
কিছুই ত বদলায় নি 
যদ্যপি প্রাচীন 
ইতিহাস 
এখন গ্রন্থের পৃষ্ঠে বন্দী, শুধু কাল 
পরিবর্তন, যার হাতে লাঠি 
সেই হাঁকবে বন্য
 মোষের পাল.

-- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.com/


Tapan Kar - Art Paintings of Indian Artists

সোমবার, ১০ অক্টোবর, ২০১১


কাচনিভ প্রান্তর 

দ্রাবিত মুহুর্তে দেখিছি সেই সংকেত লিপি, ভেসে 
চলেছে যেন আবেশিত মুহুর্ত গুলো চোখের 
সজল ধরাতলে, মুক্ত করতলে খুঁজেছি 
জীবনের অতিক্রান্ত রেখা, নিয়তির 
অসমাধিত হেঁয়ালি, দেহের 
কাচনিভ প্রান্তর শুধুই 
আঁচড় ভরা, 
ওই স্বপ্নলোকে তুমি আছো, প্রেম আছে, অনেক 
কিছু, তবুও অন্ত: সারশূণ্য, বুকে উঠে 
মৌন বেদনা, চারদিকে শিলাসদৃশ
বহু মুখ চেয়ে রয় সন্দেহপূর্ণ 
ভাবে, মনে হয় জানতে 
চায় -
কবে আসবে সেই শ্রীমন্তীয় সকাল,ছড়িয়ে যাবে 
অপ্রত্যাশিত ফুলের গন্ধ, ভরে যাবে 
তৃণে তৃণে দীপ্ত প্রভা, জীবনের 
প্রাচ্য আকাশে উঠবে 
নতুন সূর্য্য,
পঙ্কের শিশু প্রজাপতির ঝাঁক, ডানা মেলতে চায় 
শুনেছে যেন বর্ষার আগমন, খুঁজে মন 
তোমার হৃদয়ের ঠিকানা, ভিজতে 
বারে বারে ভালই লাগে, যদি 
অসময়ে ঝরে এক পশলা 
বৃষ্টি, সাঁঝের পূর্বে 
শুক্রতারা -
আনচান, উঠতে চায় তিমিরের
বক্ষে উন্মত্ত ভাবে.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artist~Marina Petro, Saratoga Springs, NY USA

শনিবার, ৮ অক্টোবর, ২০১১

আত্ম আবিষ্কার

এখানে সৃষ্টির বিচিত্র সংরচনা 
অগ্নিগর্ভের ভিতরে লুকিয়ে 
রয় ভূকম্পনের 
সম্ভাবনা, 
ভ্রুণ কোষের স্তরে স্তরে বহু 
অদৃশ্য অগ্নিশিখা লহর
খুঁজে মুক্ত জীবনের 
শুধু এক 
কণা, 
বিভ্রান্ত পরিত্রাণের পরিভাষা 
কেন্দ্রকে ঘুরে অহর্নিশ 
আবেশের স্তম্ভ !
পরিধির 
চক্র -
 রেখায়, ছদ্ম চিন্তনের বিন্দু 
মোহের আবর্তন ঘুরে 
রয় চিরন্তন,
নগ্ন 
চোখে সেটা দেখা সহজ নয় 
মায়াবী জগতের সেই 
আলোক, ফেলে 
আঁধারে মিহি 
জাল, 
প্রাণের মীন হারিয়ে ফেলে 
বহির্গমনের পথ, 
এখানেই 
জীবন চায় মোক্ষ প্রাপ্তির 
সাধন, সৃষ্টি করে 
নানান 
কাল্পনিক পুজাস্থল, তর্ক -
দর্শন, অসমাপ্ত 
অনুত্তরিত
গ্রন্থ, 
যদিও অখিল বিশ্ব থাকে নিজের 
ভিতরে, খুঁজে পায় না 
কোনো ভাবে.

-- শান্তনু সান্যাল