বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩

আমি জানতাম - -

আমি জানতাম, তুমি পারবে না দূরে সরে 
যেতে, নিমিষে সব বাঁধন ভেঙ্গে 
ফেলা এত সহজ কোথায়,
কিছু বাঁধনের গিঁট
খুবই নিগূঢ় !
খুলতে 
না খুলতে, আরেকটি যেন চোখের আগে 
প্রস্তুত, অনেক আঁধারের আছে বহু 
প্রকাশিত কাহিনী, কিছু 
লুকানো তোমার 
বুকে, কিছু 
অস্থির 
আমার অন্তরতমে, আমি জানতাম, তুমি 
পারবে না লুকাতে নিজের দেহের 
পরকীয় গন্ধ, অনেক গন্ধের 
আছে নিজস্ব কুহক !
অদৃশ্য বহে 
থাকে 
বাতাসে, যদিও বহু বার বৃষ্টি তে ভিজে -
আসে মানুষ, আমি জানতাম, তুমি 
ফিরে আসবে এক দিন, কত 
ফিরে আসার মাঝে 
লুকিয়ে রয় 
বহু 
অবর্ণিত আবেগের অধ্যায়, ভাবনার ওই 
পৃষ্ঠাগুলির ভিতরে, কোথায় যেন 
এখনো জড়িয়ে আছে আমার 
প্রেমের শুকনো গোলাপ,
আমি জানি তুমি 
পারবে না 
তাকে 
কোনো ভাবেই সরাতে, ছিঁড়ে যাওয়ার 
ভয় এখনো আছে তোমার বুকে।

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Julie Ford Oliver
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi22HqCJrXwQonDNvlriKbsds9LmwDDAqN55WdcmTU1YtDUql5cnCrkKDp5Ns-_ljjVyaqZy5i6kEm5nd0k8KMR5tkFsxosihG2z46QjOUbYqqFXFAE6TT_0Riql2NcNCcuPexSvw0axeI/s1600/DSC_0006.JPG

বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩

চোখের গভীরতা - -

তার চোখের গভীরতা, এবং আমার অন্ধ 
কূপের মারাত্মক খেলা, জীবন তখন 
দাঁড়িয়ে রয় একাকী নিয়ে হাতে 
কিছু নামহীন ফুলের 
তোড়া, সে 
দেখি 
মধ্য রাতে, পরে আছে মিহি জোছনার - -
পরিধান, ছড়িয়ে সারা দেহ ও প্রাণে 
বুনো ফুলের তীব্র গন্ধ, সুদুর 
অরণ্যে তখন উঠছে 
নিগূঢ় আগুনের 
লঘিমা !
তার ওই মৃগনযনী দৃষ্টি এবং আন্দোলিত,
আমার হৃদয়ের ভাবনা, পরস্পর 
মিলে মিশে ভেঙে যেতে 
চায় সমস্ত বৈধ 
অবৈধ 
তটবন্ধ, প্রেম ! মুহুর্তে যেন মহা প্লাবনের  
পুরোধা, পৃথিবী ও আকশের মধ্যে 
কোনো পার্থক্য বোঝে না, 
ডুবিয়ে দিতে চায় 
চন্দ্র - সূর্য্য 
নিমিষে,
আমি নিষ্পলক চেয়ে রই সে মুহুর্তে তার 
অপরূপ রূপ - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
emotion 4

তৃষ্ণার নেপথ্যে - -

তুমি শুধুই দেখেছ, রঙ্গীন আলোয় দেহের 
কুহুক ভরা, মাংস পেশীর প্রদর্শন,
সে কোন তৃষিত অভিলাষ, 
ভেসে রয় তোমার 
চোখের 
মরু পথে, প্রায়ই ভাবে জীবন, ওই মৃগ -
তৃষ্ণার নেপথ্যে আছে কত যে 
ধুসর বালিয়াড়ি, বোধ 
হয় তুমি তা 
জানা 
সত্তেও করে যেতে চাও সব কিছু অদেখার 
ভান, অথবা বাস্তবিকতার অদৃশ্য 
ভয় করে যায়, তোমায় 
প্রতি পল অস্থির, 
তাই তুমি 
ভাবতেও চাও না, অপর পার্শ্বের প্রকৃত - 
সত্য, ওই বৃষ্টি ছায়ার প্রান্তরে 
একাকী আমার অস্তিত্ব 
পড়ে রয় যথারীতি 
অবহেলিত,
তোমার প্রেম তাই বারে বারে ফিরে যায় 
সদর দ্বার হতে, না কড়া নাড়িয়ে,
শুন্য হাতে, বুকে নিয়ে 
পুনরায় অসমাপ্ত 
সুপ্ত দহন !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Branch of Lillacs - Henri Matisse

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩

অপরিভাষিত পরশের উষ্ণতা - -

নিঃশর্ত ছিল চোখের অনুবন্ধ, অভাবনীয় -
রূপে দেখি তুমি করে গেছ পরিপূর্ণ 
দখল সব কিছু, এখন জীবন 
যেন শীত নিদ্রায় লীন, 
তোমার করতলে 
গুটিয়ে 
চলেছে সকালের নরম রোদ, ওই আবরণের 
আছে লুকিয়ে বহু গোপন মুহূর্ত, কিছু 
অপরিভাষিত পরশের উষ্ণতা, 
কিছু নিঃশ্বাসের বিনিময়,
অন্তহীন আবেগে বহে 
যাওয়ার 
প্রতিশ্রুতি অথবা অভিলাষ, জানি না ঠিক !
এক এমন অনুভূতি যে নিয়ে যায় 
অকল্পনীয় জগতে, যেখানে 
ঝরে তুষার বিন্দু 
বিন্দু জেগে 
রয় - -
জোছনা সারা রাত গায়ে জড়িয়ে প্রণয়ের -
অদ্ভুত উজ্জ্বলতা অবর্ণনীয় !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
foggy-morning-julie-lueders
http://sanyalsplanet.blogspot.com/
Midnight Stroll on the Beach

সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩

উড়ান পূর্বে - -

ওরা সবাই আছে নিজের আলোকের বৃত্তে -
চির আলোকিত, মেঘ বৃষ্টির ওই 
ক্ষণিক যবনিকার পরে 
আবার পুনরায় 
প্রস্তুত !
তারা সাজিয়ে রাখে নীল শুন্য শামিয়ানা,--
ভরে যেতে চায় আঁধারের বুকে, মূল্য 
বিহীন দীপ্তি ঝরনা, এমন কি 
বিলুপ্তির পথেও দিয়ে 
যায় জীবন্ত -
অনুদান,
ওই রহস্যময় তারকের আসরে জীবন খুঁজে 
পায়ে অনেক সময়ে বেঁচে থাকা মানে,
ওই উদারতার নিজের আছে 
অসম্ভব কুহক, বহু 
বার তাই 
দেহ ও প্রাণ মিলে যেতে যায় তাদের অনন্ত 
আলোর প্রবাহে, একাকার - -

* *
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Art by LoriMcNee

শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

অপ্রত্যাশিত উচ্ছ্বাস - -

রেখে গেছে নিঃশব্দ কে যেন সারাটা দেহে -
উষ্ণ ঠোঁটের মুদ্রণ, গোপন নদীর ওই 
ঢেউর আগে পাথুরে তীর গেছে 
সহজে গলে, যাকে বলে 
স্বেচ্ছায় ভাঙ্গন,
সে খুলে 
দিয়েছে আবেগময় বুকের স্তর প্রতি স্তর, --
সমগ্র রাত্রি দু জনের মাঝে মধুর 
প্রলয়ের সৃষ্টি, বারংবার 
বিচ্ছিন্নতা, বারে 
বারে -
সম্মিলনের অপ্রত্যাশিত উচ্ছ্বাস, কাচিক - 
জানালার পৃষ্ঠতলে ঘনীভূত তুষার 
কণা লিখে গেছে অভ্যন্তরীণ 
গুপ্ত কাহিনী ! কিছু 
ছড়ানো পুষ্পের 
লাজুক 
বৃন্ত, বিছানার চাদরে ছড়ানো সুরভিত -- -
কিছু এলোমেলো আকুঞ্চন, চেনা 
চেনা ওই গন্ধে জীবন মনে 
হয় খুঁজে পেয়েছে 
সঞ্জীবনী 
আলো, তাই আবছা সকাল লাগে খুবই -- -
ভালো - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Artist Aditi Deodhar