বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ঝরা ফুলের আস্তরণ - -

হয়ত এখনো আছে সেই হারানো

কৃষ্ণচূড়া ছাওয়া রাস্তা, যেখানে
এক দিন দেখা হয়ে ছিল,
সব কিছুই রয়ে যায়
ঢাকা শুকনো
ফুলের
আস্তরণে, কিছু অতৃপ্ত কামনা
সময়ের স্রোতে ভেসে যায়
সুদূর মোহনায়,স্মৃতি
বিন্দু খুবই অস্থির
ঝরে যায় মৃদু
সমীরণে,
হাজার
বার
মৃত্যু তবুও অশেষ অনেক কিছু
থেকেই যায় এই জীবনে,
মহুয়া অরণ্য পুড়ে যায়
প্রতি মধুমাসে,
প্রাণের চুক্তি
ফুরায় না
শুধু
এক দহনে, সারা দেহে ভস্ম মেখে
ডুব দিয়েছি বহু বার প্রেমের
গহনে, তলদেশ চিরদিন
রইলো অধরা যথারীতি
নাগরদোলার
দোলনে,
সব
কিছুই রয়ে যায় ঢাকা শুকনো
ফুলের আস্তরণে - -
- - শান্তনু সান্যাল



সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

বাস্তব পুরুষ - -

যখন ঝলসিত জীবন, হঠাৎ খুঁজে পায় তোমার 
বুকের মাঝে, বিলুপ্ত মরুদ্বীপের ঠিকানা, 
তখন মনে হয়, আমি যেন এক 
সম্যক বাস্তব পুরুষ, ছুঁয়ে 
চলেছি আকাশের 
উচ্চতা -
আশ্চর্য্য ভাবে, ফেলানো রয়েছে ধুসর পৃথিবী -
বহু দূরে, উন্মুক্ত যখন আবেগের গন্ধ - 
কোষ, তখন দেখি তুমি, তৃষিত 
নয়নে চেয়ে আছো ঈশান 
কোণের জমানো 
মেঘের 
স্তর,এমন সময়ে আমি হয়ে যেতে চাই বাউণ্ডুলে 
মেঘ, ভিজিয়ে দিতে চাই তোমার অন্তরতর
গভীর ভাবে, যখন সম্পূর্ণ চরাচর 
ঘুমের নাগরদোলায়, খুঁজে 
চলেছে উড়ন্ত স্বপ্নের 
উত্স বিন্দু, 
তখন 
দেখি, তোমার নিঃশ্বাস ছুঁয়ে যেতে চায় আমার 
দেহ ও প্রাণ সাঙ্ঘাতিক ভাবে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/

কোন ধর্মের পুরোধা - -

কুরুক্ষেত্র হতে কলিঙ্গের রক্তাক্ত -
রণভূমি অথবা মধ্যপ্রাচ্যের
রক্তে দ্রবীভূত মরু -
প্রান্তর, যুগ -
যুগান্তরে শুধুই মরেছে নিরীহ - -
মানুষ, ওই জমির কিছু
টুকরোর জন্য মহা
সংগ্রাম, আবার
কখনো
বৃথা অহংকারের বদলে শিরশ্ছেদ,
এ কেমন তত্ত্ববিদ্যা যে করে
মানব হন্তার গুণগান ! এ
কেমন অনুচারী
যারা
বিবেকহীন ভাবে ধেয়ে যেতে চায়
দানবের পিছনে, মানবতা
করে উন্মুক্ত চিৎকার,
জানি না এরা কে
কোন ধর্মের
পুরোধা,
শিশুদের হত্যার পরে করে বিকৃত -
হর্ষ উল্লাস, জননীর বুকে পা
রেখে করে বিশ্ব বিজয়ের
জয় ঘোষ, এরা সব
কিছু হতে পারে
কিন্তু
এরা মানুষ - -কি কোনো দিন হবে ?

* *
- শান্তনু সান্যাল
   

http://sanyalsplanet.blogspot.in/
Barbara Flowers, Poppies

বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

ঐহিক জগতের বাহিরে - -


তুমি এখনো ভেসে আছো ঊর্ধ্বতলে,
নির্বাধ ভাবে খেলতে চাও শান্ত
তরঙ্গের সাথে।ওই প্রচণ্ড
আবেগে জানি না
কি যে আছে,
ভুলিয়ে
নিয়ে যেতে চায় সুদূর কোন এক -
প্লাবিত উপকূলে। ক্রমশঃ তুমি
ভেঙে দিতে চাও সমস্ত
ঐহিক জগতের
রেশমী -
বাঁধন, নিঃশর্তে বেঁধে রাখতে চাও
এই জীবন, নিজের নিঃশ্বাসের
সাথে। আমিও কেমন
যেন অতি আগ্রহী,
মিশে যেতে
চাই - -
চিরতরে, তোমার দেহের প্রতি অণু
রন্ধ্রে। প্রেমের উৎকর্ষ কিংবা
অন্ত্য স্পৃহা বলা কঠিন,
কি যে আছে এই
মুহূর্তে
দুই আবেশপূর্ণ দেহের  অন্ত:করণে।

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/

শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

স্বপ্নের বাহিরে - -

এই পাথুরে পথ হেঁটে যদি চাও সঙ্গী হতে, তবে

এসো, হৃদয়ের দ্বারে কোনো ছায়াপথ নেই,
সুদূর প্রসারিত মৌনাঞ্চলে শুধুই রয়েছে
মৃগ মরীচিকার মেঘ আর তপ্ত
মরুভূমি, নিঃশব্দ শিশির
ঝরে সারা রাত, কিছু
ক্ষণের আলো
এই পথের
কাহিনী,
অনন্তকালের অনুবন্ধের কোনো শপথ নেই,
এই পাথুরে পথ হেঁটে যদি চাও সঙ্গী হতে,
তবে এসো, হৃদয়ের দ্বারে কোনো
ছায়াপথ নেই । অভিলাষের
তালিকা অশেষ, নদীর
বাঁকে জীবন খুঁজে
হারিয়ে যাওয়া
সঞ্জীবনির
বৃক্ষ, যার
গায়ে ঝুলিয়ে রয়েছে কিছু অপূর্ণ  মানতের পাথর,পল্লববিহীন ওই গাছের শাখায়
জড়িয়ে আছে হলদে অমরলতা,
আলোর স্রোতে ভাসিয়ে
যে নিয়ে যেতে পারে
এমন কোনো
মায়াবী
রথ
নেই, এই পাথুরে পথ হেঁটে যদি চাও সঙ্গী হতে, তবে এসো, হৃদয়ের দ্বারে কোনো ছায়াপথ
নেই ।
- - শান্তনু সান্যাল

সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

যথারীতি - -

কিছুই বদলাই নি, ঘড়ির কাঁটা নিজের 

জায়গায় যথারীতি ধেয়ে চলেছে 

পরস্পরের পিছনে, মধ্য -

রাতের মহা উৎসব 

শেষের দিকে,

নিস্তব্ধতা

ভেঙে

তোমার নিঃশ্বাস ছুঁয়ে চলেছে বুকের মরু

ভূমি, কিছু শিশির কণা চোখের পাতায় 

এঁকে চলেছে জোনাকির আলো,

স্মৃতির শূন্য ঘরে আবার 

জ্বলে উঠতে চায়

চকমকি পাথর,

আবার মন

খুঁজে

বেড়ায় হারানো বৃষ্টির দিন, অতীতের সিন্দুক

খুলতে গিয়ে দেখি, অনেক দিনের পাট 

করা ভাবনার পরিধান ছিঁড়ে গেছে

বহু কোণে, কম্পিত আঙ্গুলের

ডগায় রয়েছে কিছু

ডানার ফিকে

দাগ, আর

পুরাতন

বইর

চেনা গন্ধ - -

- - শান্তনু সান্যাল



বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

অন্তহীন সোপানে - -

তার কামনার ওই অন্তহীন সোপানে, 
জানি না কোন ধাপে আছে 
পরিতৃপ্তির চূড়ান্ত 
বিন্দু, তার 
গভীর 
চাহনির মাঝে আমি খুঁজে বেড়াই - -
জীবনের উচ্ছ্বাস, সব কিছুর 
আয়ু, নিয়তির হাতে 
রয়েছে বাঁধা,
তবুও 
মন বারংবার উড়ে যেতে চায় রঙীন 
প্রজাপতির সাথে সুদুর অজানা 
রামধনুর দেশে, জানা 
সত্তেও যে পাতা 
ঝরার 
মৌসুম আছে সমীপবর্তী, তবুও এই -
জীবন ধরে রাখতে চায় 
অদৃশ্য সুরভির 
অনুভূতি, 

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
humming_bird_window

শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

ভাঙা চশমার ওপারে - -

 বহু খণ্ডিত চশমার কাচের ওপারে

বিন্দু বিন্দু স্বপ্নরা যায় মরে 

তবুও জীবনের বৃক্ষ

যায় না শুকায়ে,

বহু অভিযোগ

অপমান,

অবহেলার দংশ নিয়ে বুকে মানুষকে

বাঁচতে হয়, অনেক কিছুই মনের

বিরুদ্ধে করে যেতে হয়, 

আসলে বিকল্প, 

উপায় বলতে

নিজের

হাতে

কিছুই থাকে না, বহুবার একই কাপড়ে

রিফুর পুনরাবৃত্তি,খুবই সহজে

পালিয়ে যাওয়া যায়,

পলায়নের পরে

আবার ফিরে

আসার

পথ

খুঁজে থাকি আমরা, সবাই'ত আর গেরুয়া রঙ্গে ডুব দিতে পারে না,

দুঃখ সুখের ছাই রঙ মেখে

কবিরদাস আবার তাঁতির 

রূপে বসে থাকে

নব সৃজনের

মোহে।

- - শান্তনু সান্যাল

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

হারানো দিন - -

 

কত বার ফিরে আসি খালি হাতে,

কড়া নাড়ার ভাষা আজও

বুঝতে পারি নি, ভূল

ঠিকানায় পড়ে

থাকে  মনের

ধূসর খাম,

দরজার

মুখে

থেমে রয় এক চিলকে নরম রোদ,

ক্রমশঃ দিন গড়িয়ে যায় সন্ধ্যার

কাছে, জীবনের বৃন্ত হতে

ঝরে যায় দিনের এক

জীর্ণ পাতা, আবার

অন্ধকারে খুঁজে

বেড়াই সেই

ঝরে

যাওয়া পাতার অজ্ঞাত সমাধি ভূমি,

কিছু এলোমেলো শব্দের ফুল

ছড়িয়ে রয় তার গায়ে, সে

এখন চিরনিদ্রায় ভেসে

যায় জীবাশ্ম দেশে,

হয় তো ফিরে

পাবে এক

দিন তার

হারানো

দিনের রূপ রঙ - -

- শান্তনু সান্যাল


শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

খুশির উৎস - -


দরজাটা খোলা রাখি বহু দিন ধরে,

জানা সত্ত্বেও যে কেউ আসবে

না, সময়ের সাথে হয়'ত

টানটা শিথিল হয়ে

ওঠে, ধীরে ধীরে

সব কিছু বিন্দু

বিন্দু ফুরিয়ে

যায়, তবুও

মানুষ

আশা ছাড়ে না, জীবনের প্রতি ধাপে

প্রদীপ জ্বালিয়ে রাখে, আসলে

সবাই আলোর স্রোতে

ভাসতে চায়, কিছু

ক্ষণ বাঁচতে

চায়, এই

এক

বিন্দুতে আমরা খুঁজে পাই হারানো

খুশির উৎস ।

- শান্তনু সান্যাল

শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

অপলক চোখের অভিলাষ - -

আঁধারের গর্ভেই লুকিয়ে রয় জীবনের সূচনা,
যতই কালো হোক না মায়াবী রাত্রি,
আলো ঠিক পেরিয়ে আসে
কুয়াশা ভরা অরণ্যপথ। 
তোমার
আমার ওই
এক
ঘেয়ে জীবনের বাইরেও আছে আরেকটি - -
জগৎ, কিছু সুরভিত ভাবনার বীথি,
কিছু অন্তর্তমের গভীরতা, সব
মিলিয়ে নিখাদ সুন্দরতা।
যদিও বুকের তৃষা
চিরদিনই
অপূর্ণ,
ওই অপূর্ণতাই হলো বেঁচে থাকার মূল কারণ,
আর সেই কারণেই তোমার আমার মাঝে
এক অদৃশ্য সেতুবন্ধন, কিছু অপলক
চোখের মৌন চাহিদা, কিছু বন্ধ
নয়নের নিবিড় প্রাপ্তি।
কম্পিত অধরের  
ওই মৃদু হাসির
মাঝে
জীবন যেন ফিরে পায় পূনর্যৌবনের অন্তহীন
অনুভূতি।

* *
- শান্তনু সান্যাল







শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

অভিশপ্ত আত্মা - -


তোমরা করে যাও অসুরের জয়গান, যারা গর্ভস্থ শিশুর করে হত্যা, 

বয়োবৃদ্ধ মহিলাদের করে

অপহরণ, তোমাদের

ওই ঘৃণিত দৃষ্টির

মাঝে তারাই

নায়কের

সমান,

তোমাদের মিথ্যে স্বর্গের পথে অদৃশ্য

নরকের আছে জ্বলন্ত অবস্থান,

মানুষের মুখোশে তোমরা

লুকিয়ে রাখো নর

পিচাশের হিংস্র

মরুদ্যান,

নিরীহ

মানবের রক্তে রাঙ্গা পতাকা হাতে নিয়ে

অশ্বারোহী তুমি বয়ে চলেছো অনন্ত

কালের অভিশাপ, তুমি কোনো

দিনই পাবে না ইশ দর্শন,

তোমার বীভৎস

আত্মা কোনো

দিনই পাবে

না ত্রাণ ।

- শান্তনু সান্যাল

 

বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

ভিটে মাটির শূন্য সন্ধান - -

 নদী কী মানুষ সবাই হারায় জীবনের

গতি পথ, সময়ের স্রোতে হারিয়ে
যায় জীবনানন্দের জন্ম ভিটা,
ধানসিঁড়ির কিনারায় খুঁজে
পায় না কেউ পুরাতন
মন্দিরের স্মৃতি
স্থান, শ্বাস
রোধে
মারা যায় তথাকথিত মানবতার দেউল,
বৃহদাকার বয়োবৃদ্ধ বট বৃক্ষের
নিচে হারিয়ে যায় ঐতিহ্যের
শঙ্খ ধ্বনি, গড়ে ওঠে
উচ্চ মিনার চার
দিকে, কেউ
কী মনে
রাখে
অতীতের হাহাকার, হটাৎ মায়ের ভাষা
হয়ে ওঠে বোবা, ভাঙা বিগ্রহ নিয়ে
বুকে মানুষ করে দেশান্তর, পুকুর
ঘাটের পাথরে শুধুই লেখা
থাকে এমন মানুষের
নাম যাকে এই
প্রজন্ম চিনে
না, ওই ভিটে
মাটি তখন
শুধুই
শত্রুর বিষয় সম্পত্তি, সহজে প্রাপ্য যক্ষের ধন ।
- শান্তনু সান্যাল

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

স্রোতের বিপরীত - -

স্রোতের বিপরীত বহে যাওয়ার
দুঃসাহস অথবা, জেনেশুনে
বিপদের আমন্ত্রণ, যা
কিছুই বলতে
পারো,
জীবনে অনেক মুহূর্তগুলো থাকে
নিয়তির শেষ বিন্দুর গায়ে,
নিঃসহায় মানুষের
হাতে কিছুই
থাকে
না, তবুও ওই পাপড়ির শীর্ষে - -
টলমল এক ফোঁটা জল,
চোখের আগে ভরে
যায় রিক্ত মরু -
উদ্যান !
এমন কি, শেষ নিঃশ্বাসেও টেনে
রাখতে চায় মনের মানুষ,
অবশ্যই সেই আঁকড়ে
কত যে অনুরক্তি
আর কত
যে অভিনয় বলা মুশকিল - - -

* *
- শান্তনু সান্যাল


 
http://sanyalsplanet.blogspot.in/
Lorraine Christie Art 1

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

জীবন্ত ছায়াপথ - -

 অদৃশ্য চক্রব্যুহে আটকানো এই পৃথিবী,
আলো – ছায়ার জাদুময় ছকে !
জানি না কোন নির্জন
ঘরে, তুমি আছো
নিভৃত মঠের
বাসী,
প্রণয় বা উপাসনা, এ কেমন অভিলাষ
যে করে যায় সমস্ত কিছু স্বাহা !
কাচিক স্বপ্ন নিয়ে হাতে,
জীবন হাঁটে কোন
পাথর ভরা
শহরে !
এ কেমন অনুভূতি ভিড়ের মাঝে মনে -
হয় খুব একাকী, ওই মুগলকালীন
মসজিদ লাগোয়া, ঠিক কিছু
পা এগিয়ে, পুরাতন -
মারাঠা যুগের
দেউলের
সিঁড়ি পেরিয়ে দেখেছি জীবনের অন্ধকূপ,
মানুষ যেখানে ধর্ম দর্শন থেকে মুক্ত,
ইতিহাসের গৌরব যেখানে
মূল্যহীন, সান্ধ্য -
আরতির
সাথে, ওই মোড়ে তখন জীবন্ত ছায়াপথ !
ফুলে গন্ধে একাকার ওই পথে দেখি
অভিজাত ও কুখ্যাতের ভব্য
সঙ্গম স্থল, ভেসে আসছে
বেগম অখতরের
রুহানি -
গজল " মেরে হমনফস মেরে হমনওয়া -
মেরে দোস্ত বন কর দগা ন দে - - "*

- শান্তনু সান্যাল
(* অনুবাদ : আমার প্রাণের প্রিয় সাথী
বন্ধু সেজে আর ছল কর না - - )  

http://sanyalsplanet.blogspot.in/
Watercolor-Paintings-Art-Willem-Haenraets

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

পাগল নদীর তীরে - -


আমি চিরকালের দিশান্তরী, আজও তাই
খুঁজে বেড়াই টেকসই আস্তানা, পূর্ব -
পুরুষের মুখে শুনেছি বহু গল্প,
কোন এক পাগল নদীর
তীরে ছিল নাকি
আমাদের
তথাকথিত ভিটেমাটি, নদীর ভাঙনের -
ব্যথা ছিল সহনীয়, সময়ের সাথে
হয়ে উঠেছিল জীবনের অঙ্গ,
ওই ভাঙা গড়ার মাঝে
সব কিছুই ছিল
যেন প্রকৃত,
সবাই ছিল পারস্পরিক জড়িত, পরস্পর
এক সুরে বাঁধা, ভালো মন্দের সাথী,
কিন্তু কোন এক দুর্ভাগা সকালে,
হটাৎ তারা দেখে সব কিছু
যেন এলোমেলো, সেই
দুঃস্বপ্নের ভোর
হতে এক
অসমাপ্ত স্থানান্তরণ, সে দিন নদী ছিল - -
খুবই অনুতপ্ত, আজও বহু কালের
পরে সে শুধায়, ''আমি কিন্তু
খুব একটা বদলায়
নি, আমি
যুগ - যুগান্তর ধরে বহে যাই আমার লয়ে,
আমি মানুষ নির্মিত ওই শৃঙ্খলের
বাইরে, আমি দেখেছি ওই
ধর্মের বিভৎস রূপ,
যার আগুন
আজও পুড়িয়ে চলেছে সুদুর নীল নদ হতে
গঙ্গা - পদ্মার সবুজ প্রান্তর, আজও
আমি চাই মহাপ্লাবনের মহা -
ধারা, কিন্তু আমি
ভাবপ্রবণ,
এই সুন্দর সৃষ্টির অন্ত দেখতে চাই না, তাই
নীরব চেয়ে রই শারদীয় আকাশ !
* *
- শান্তনু  সান্যাল




সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নিঃশ্বাসের গহীন গহ্বরে - -

অঝর বৃষ্টি ছিল সারা রাত, যাকে -
বলে মন খুলে ঝরে যাওয়া, 
শ্রাবণের ওই উদারতা
দেখে হঠাৎ যেন,
ভেসে উঠে
ছিল
বুকের মাঝে আতঙ্কের উড়ন্ত মেঘ,
কাজেই অনায়াসে, রাতের শেষ
প্রহরে, আমি বুকে ধরে
রাখতে চেয়েছি
তোমায়।
যখন দিগন্ত রেখায় প্রথম আলোর
ছোঁয়া - ছোঁয়া সূচনা, তখন
তুমি আমার নয়ন
কোণে ফিরে
আসা
ধোঁয়া - ধোঁয়া এক মধুর চেতনা।
কখন থেমেছে যে বৃষ্টির মুক্ত
ধারা, কখন উন্মাদিনী
নদী, জোর করে
সরিয়ে
গেছে উঠন্ত সাগরের বিক্ষিপ্ত ঢেউ,
আর করেছে আত্মসাৎ তার
অগণ্য নীল গভীরতা,
নিঃশ্বাসের গহীন
গহ্বরে, কেউ
জানে না।  


* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
 

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

মাটির নিয়তি - -

তোমরাই গড়ো আবার তোমরাই
ফেলে আসো নদীর গাদ ভরা
তীরে, বুঝি না এ কেমন
বিনিময়ের খেলা,
তবুও ছুটে
আসি
বারেবারে ওই শিউলির গন্ধে ভরা
পথে, তোমাদের হাতেই করি
ষোল শৃঙ্গার, হয়ে ওঠি
রণ – বীরাঙ্গনা আর
করি রিপু দলের
সংহার, জানি
খুবই
কঠিন, হাড় মাংসের ওই অসুরের
দমন, যেন সহস্ত্র বীজের চার
দিকে অঙ্কুরণ, তোমরা
শুধুই করেছো
পুতুল
খেলা তাই আমি যথারীতি রয়ে - -
গেছি শুধুই  মাটির প্রতিমা,
আর খেলা শেষে, গেছি
ভেসে নদীর মলিন
স্রোতে, চির
উপেক্ষিত
অবলার রূপে, তোমরা গড়লে আমায়
অবশ্যই, কিন্তু প্রাণের প্রতিষ্ঠা
রইলো যথারীতি ভেজাল,
দূষিত, তাই আমার
নিয়তি শুধুই
মৃন্ময়ী,
অন্তহীন নীরবতার প্রতীক, শুধুই এক
মৌন প্রতিমা - -

* *
- শান্তনু সান্যাল

  

বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

তুমি কী সেই উপাসিকা - -

শিউলির গন্ধে ভরা সকাল, যথারীতি
আজও সাঙ্ঘাতিক রূপের অনুঘটক,
বুকের গভীরে করে যায় এক
অদ্ভুত উন্মন্থন, মধুর
ঘোরে জীবন যেন
ফিরে পেতে
চায়
হারানো প্রেমের উষ্ণতা। হটাৎ তুমি
তখন শিশির ভেজা শালুকের
একরাশ গুচ্ছ, উন্মুক্ত ফুটে
আছো সুদূর মালবিকা
বনে, কোনো এক
অদূষিত
ঝিলে।
জীবন অকস্মাৎ তখন খুঁজে পেতে - -
চায় তোমার ওই চিরহরিৎ
উচ্ছলতার রহস্য।

* *
- শান্তনু সান্যাল