মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২

ফেরৎ কবিতার খাম - -

গুছিয়ে বলতে চেয়েছি বহু বার মনের কথা, -
বিশৃঙ্খলিত ভাবনা শুধুই বাক্যহারা,
নির্বাক চেয়ে রইলো তার দিকে, 
হারানো শব্দ গুলো খুঁজে 
পাই নি, কোনো দিন 
হৃদয়, আজ 
পর্যন্ত,
তাই জীবন একটি অপ্রকাশিত কবিতা, ফিরে 
আসে বারে বারে, ছুঁয়ে তার নয়নের 
সম্পাদনা, নাকচ কি স্বীকৃতি 
বোঝা মুশকিল, অদৃশ্য 
সঙ্কেতে কি যেন 
লেখা আছে 
উপান্তে, 
অধর ছাপ কিংবা অশ্রু দাগ, প্রতি মুহুর্তে এক 
রোমাঞ্চ ঘনিয়ে আনে তার মৌন প্রণয়,
প্রতি দিন প্রতিবিম্বে ভেসে উঠে 
রহস্যময়ী তরঙ্গ,নিজের 
চেহারা নিজে কে 
বলে, কিসের 
দহনে 
জ্বলে চলেছো তিলে তিলে, নিঝুম সন্ধ্যার নীল 
আঁধারে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


art by Andrei Kushnir 

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

ভাসন্ত শব্দের চিঠি - -

কিছুই ন বলে সে বলে গেছে অনেক কিছু, 
চোখের সেই রহস্যময় ঝিলিকে ছিল 
জীবনের সংক্ষিপ্ত বিবরণ, মর্ম 
বুঝতে প্রাণ যায় হারিয়ে !
আজ ও সে আছে 
হৃদয় জুড়ে 
অদৃশ্য 
আধিপত্য নিয়ে বুকে, ঝরে যায় নিশীথ -
রাতে, এক লয়ে বিন্দু বিন্দু আকাশ
হতে পিপাসিত অধর তীরে, 
তবু যেন রিক্ত মনের 
শুকনো লবণাক্ত
হ্রদ, সারাটা 
সময়  
শুধুই চেয়ে রয় উড়ন্ত পাতলা মেঘের দল !
যদি অপ্রত্যাশিত ভাবে দিয়ে যায় 
কোনো দিন, সজল শ্রাবণের
ভাসন্ত শব্দের চিঠি !

- শান্তনু সান্যাল
cluster bloom 

রবিবার, ১৪ অক্টোবর, ২০১২

অভ্যন্তরীণ জগৎ - -

অভ্যন্তরীণ জগৎ পার করে সে যেন যেতে 
চায় আজ রাতে অনেক দুরে, তার 
নিহারনে লুকিয়ে আছে গুপ্ত 
রহস্য, গভীরে ডুবে 
রয় এক মধুর 
চক্রান্ত, 
উঁকি দিয়ে চলেছে চোখের গন্ধে, অন্তর্ভুক্ত -
অতিরিক্ত অভিলাষ, বারংবার সে 
ফিরে চায়, অবুঝ স্বীকৃতির 
মাঝে ঢেকে রাখে সে 
নিবিড় প্রণয়ের 
অগ্নিশিখা,
এক অদৃশ্য মায়া ভরে যায় প্রতিপলে, যেন 
উজ্জ্বল জোছনায় প্রতিবিম্বিত 
আকাশের বুকে ভেসে 
চলেছে স্বর্ণকমল 
স্থির মনের 
ঝিলে !
অন্য জগতে সে টেনে নিয়ে যেতে চায় সর্বস্ব !
পৃথিবী, সাগর, মরুভূমি, নদী, পাহাড়, 
দেহ ও প্রাণ, পৌরুষ, আবেগ,
আগ্নেয়গিরি হতে শ্বাস 
তন্তু - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist Pavel Guzenko

বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২

জানাশোনা গন্ধ !

সে দিনের সন্ধ্যার বৃষ্টি এখনো ভিজিয়ে -
আছে কি মনের শুষ্ক ভূমি, মাঝে 
মাঝে ভেসে উঠে দেখি 
নিঃশ্বাসে অদ্ভুত 
জানাশোনা
গন্ধ !
ছুঁয়ে যায় অন্তর্তমের সুগ্রাহী ধরাতল -
অবাঞ্ছিত স্পর্শ কি এখনো 
জড়িয়ে রয়েছে হৃদ 
অঞ্চলে, যেন 
উড়ন্ত 
সোনালী প্রজাপতি রেখে গেছে এক স্মৃতি 
চিহ্ন, আঙ্গুলের ডগায় দেখি 
এখনো জেগে আছে 
অজানা শল্কের 
রেশমি 
দাগ, ফেলে গেছ কি জেনে শুনে, সুবাসিত 
ভাবনার রুমাল, ঠিক মনের 
দোরগোড়ায়, অনাহূত
সুরুভি করে রয় 
সারা রাত 
দেহ 
ও প্রাণে অনুপ্রবেশ, বন্য লতিকা সম -
তার ভালবাসা, উঠে যেতে 
চায় অস্তিত্বের শৈল
শিখর অবাধ্য
রূপে - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
1-creepers-sasitha-weerasinghe 1

শনিবার, ৬ অক্টোবর, ২০১২

অনুচ্চারিত - -

জ্বলিত দেহে নেমে আসছে আবার শিখারঙ্গী 
রাত্রি, রেখে গেছে সে আবার মর্মঘাতে 
প্রতিশ্রুতির প্রলেপ, কোন অজানা 
লয়ে ঝরে যায় শিশির বিন্দু, 
ধরে রাখতে পারি নি 
মসৃন পাপড়ির 
পৃষ্ঠতল !
দুয়ার পর্যন্ত এসে, চেয়ে রইলো মৌন চোখে,
শিহরিত ভাবনার পল্লব খুলতে পারি 
নি প্রস্ফুটনের রহস্য, সেই অর্ধ 
মুকুলিত স্বপ্নীল বৃন্তে, রয়ে 
গেল তার লাজুক
ভালবাসা 
চির -
অনুচ্চারিত, নিজের মাঝে নিজেই নিখোঁজ - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
mystery of night 

বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২

গোপন সভা - -

সে আবার করে যাবে উচ্ছন্ন মনের জমি,
রেখে যাবে জ্বলন্ত স্পর্শ, মম লাজুক 
অনুভূতি আবার চেয়ে রবে 
আশাতীত মেঘের 
বর্ষণ, বিক্ষিপ্ত 
শ্রাবণ -
ধারা, পুনরায় জাগিয়ে অন্তহীন তৃষা, সে 
উড়ে যাবে সুদুর মালবিকা বনের 
দক্ষিন সাগর তীরে, সেই 
নদীমুখের ভাসন্ত 
বালুময় 
দ্বীপে, ওই নীলাভ আলোর অধিবাসে হয় 
ত আছে জোনাকির গোপন সভা,
স্বপ্নের নিশিপালন, প্রণয়ের 
বীজ রোপন, জীবনের 
পুনরুত্থান - - 

- শান্তনু সান্যাল
misty night 




বুধবার, ৩ অক্টোবর, ২০১২

নিঃশব্দ জলোচ্ছ্বাস !

আজ বলার কিছুই নাই, শুধুই এমনি বসে আছি, 
নির্বাক চোখে চেয়ে যাই তারা ভরা আকাশ, 
সমুদ্রের বুকে রাত্রির মহা প্রতিবিম্ব, 
ফিরে চলেছে দিগন্ত ছুঁয়ে কিছু 
ছায়াময় পাখির ঝাঁক,
অদ্ভুত নীরবতা,
নিঃশব্দ 
জলোচ্ছ্বাস ! না দুঃখ না সুখ, না আবেশ নাহি -
উদাসীনতা,এক নিঝুম ব্যাপক শান্তি !
চন্দ্র বিহীন যামিনী, গহন 
তিমির জড়িয়ে সর্ব 
দেহে হেঁটে যায় 
সুদুর,
মরুপ্রান্তর পেরিয়ে, বর্ষার সন্ধানে একাকী - -

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
alone traveler 1