বুধবার, ৭ আগস্ট, ২০১৩

ছেঁড়া দড়ির কাহিনী - -

আত্মীয়তার বসন ছিল কাঁচা রঙ্গী, কিছু 
দিন রইলো দেহ ও ভাবনা সাথে 
জড়িয়ে, পরবর্তী কালে 
ক্রমশঃ গেছে 
রং উঠে,
তাই ছাতের এক কোণায়, দড়ির শেষ -
প্রান্তে রইলো ফেলানো, পেরকের 
সাথে ওই অস্থায়ী চুক্তি, 
ঝড় বাদল থেকে 
ভয় মুক্তি,
কিছু পরিচিত চড়ুই পাখিরা, প্রায়শ - - 
গেছে ঠোকরিয়ে, সবাই যেন 
নিজের নীড় নিয়ে ব্যস্ত,
যত দিন থাকে 
চমক -
দমক আয়না ও যায় ভালোবেসে, তার 
পরে শুন্য দড়ি ঝুলে রয়, প্লাস্টার
খসা ছাতের সীমানার 
দেয়ালে একাকী 
নিঃশব্দ !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
unknown source of art - -

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৩

অ বিকল্প - -

বিকল্প বলতে কিছুই নয় এই মুহুর্তে আমার 
হাতে, তাই অনিচ্ছা বা ইচ্ছার প্রশ্নই 
ওঠে না, শুধুই অগোছাল - 
ভাবে স্ব বিলয়ন, 
সব নির্ণয় 
তোমার বুকে, পরশ পাথর কি অদৃশ্য বর্ষা, 
জানি না কি যে আছে, তোমার 
নিগূঢ় চোখের ঘনীভূত 
মেঘে, ইদানিং -
মরুতৃষার 
প্রয়োজন শুধুই এক পশলা বৃষ্টি ! ভাবনার 
দোলনকাল খুবই ক্ষণিক, তাই 
পল্লব ঝরার আগে কিছু 
ফোঁটা আবেগ যদি 
যায় ঝরে -
নি:সন্দেহে জীবনের তরু ভরে উঠবে - - -
নতুন কিশলয়ে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
artist - jill deveraux

সোমবার, ৫ আগস্ট, ২০১৩

তার চোখের ভাষা - -

এই জীবন কখনো খুবই পেঁচানো, স্তরে স্তরে 
লুকানো আগ্নেয় অনুভূতি, আবার অনেক 
সময় খুবই সহজ হাত বাড়ালেই 
প্রজাপতির রঙ্গীন ডানা,
কখনো করতলের 
মাঝের - 
জোনাকির আলো, আঙ্গুলের বাঁধন খুলে - -
গেলেই অন্ধকার, রয়ে যায় রেশমী 
শল্কের দাগ আর এলোমেলো 
রেখার জাল, জটিল 
হিসাব নিকাশ,
আবার 
মাঝে মাঝে এই জীবন শিশুর বুকে জড়ানো 
শালুক গুচ্ছ, চেয়ে রয় বিস্ময় চোখে 
রাজহংসের ঝাঁক পুকুর পারে,
স্বপ্নবিহীন অথবা নীরব 
ভাবনার সাথে, 
অনেক 
সময় সে অধরা গঙ্গা ফড়িং, বেরিয়ে আসে 
হঠাৎগভীর পুকুর হতে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Subrata Das - Bengal Artist

রবিবার, ৪ আগস্ট, ২০১৩

তির্যক হাসির মাঝে - -

বিমুগ্ধ পৃথিবী, পুলকিত আকাশ, তুমি আজ 
পূর্ণ মুকুলিত কানন কুসুম ! ফুটে 
আছো অন্তর পৃষ্ঠতলে -
একরাশ, বুকে 
সাজিয়ে 
প্রগাঢ় বুনো গন্ধ, জীবনের সমস্ত রিক্তাঞ্চল 
ভরে নিতে চায় আজ রাত, তোমার 
চোখ হতে নির্গত সুধাময় 
আবেগ, তোমার 
ওই তির্যক 
হাসির মাঝে ঝুলে রয় আমার দীর্ঘ নিঃশ্বাস,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by amber-vitek

শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

এখনো অনেক কিছু আছে বাকি - -

অনেক বার যা বলেছি মৌন চোখের -
ভাষায়, বহু বার তুমি বুঝেছ 
সেটা হৃদয়ের অনুবাদে,
তবু ও কোথায় 
যেন -
এখনো, আছে কিছু বিশৃঙ্খলা, কিছু 
ভুল ধারণা, আসলে অনেক 
ভাবনার তরজমা
করা সহজ 
নয় -
বহুবার চেয়েছি লিখতে নিঃশ্বাসের 
লিপির মাঝে, তোমাকে নিয়ে 
এলোমেলো কবিতা,
কিছু অব্যক্ত 
ব্যথা -
কিছু ক্ষণিক খুশির বিন্দু, বিসর্গ - -
উপান্ত হতে জীবন চেয়ে 
রয় তোমার প্রেমের 
রেখাঙ্কন !
জানি না ওই রেখার আয়ু দীর্ঘ কি 
অল্প, তবু ও জীবন চায় 
অনেক কিছু নীরব 
চোখে তোমায় 
বলতে - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by kirtharmon

আরশির নেপথ্যে - -

বিগত রাতের শেষ প্রহরে, যখন চাঁদের -
আলো নিষ্প্রভের পথে, নিশাচর 
পাখির সুর, অবরোহের 
দিকে, তোমার -
অপ্রত্যাশিত 
পরশে -
জীবনের অনীহা পৃষ্ঠতল, হয়ে উঠে ছিল 
সহসা, জীবন্ত আগ্নেয়গিরি ! ওই -
স্বপ্নীল মুহুর্তে, তুমি আচমকা
ভাবে গেছ আমায় 
ভালোবেসে,
এখন 
তুমি লজ্জাবতী ফুলের প্রশাখা, চোখের -
পরশে গুটিয়ে চলেছো, লাজুক 
আবেগের জাফরি, নব -
পল্লবিত দেহের 
ভিতরে !
পুরনো আরশির মাঝে তোমার প্রতিবিম্ব
এখন চায় নতুন চিত্রণ, তুমি কি 
তা লক্ষ্য করেছ - - 
* * 
- শান্তনু সান্যাল  
art by Felipe D Tapia