শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৩

সম্ভবত !

স্ব নির্মিত বৃত্তের বাইরে যদি কোনো দিন 
বেরিয়ে আসো, খুঁজে পাবে হয় ত 
আমায়, ওই পরিধি বিন্দুর 
মাঝে একাকী 
দাঁড়িয়ে 
আছি নিয়ে হাতে, কিছু অর্ধ শুকনো পুষ্প 
তোড়া, কিছু অর্ধ সুপ্ত, স্বপ্নের ঘোর,
কএক ফোঁটা, শেষ প্রহরের 
নিথর নীহার কণা,
দশক পুরনো 
অপেক্ষা
নিয়ে বুকে, নীল নদের সন্নিহিত মরুভূমি, 
যেন হৃদয় চেয়ে রয় তোমার ওই 
তরঙ্গিত হাসি, নিজের 
স্ব রচিত ওই 
তোমার, 
স্বপ্নীল প্রাসাদের বাইরেও আছে এক জীবন্ত 
পৃথিবী, যদি সম্ভব কোনো দিন ওই 
সোনালী কাঠমোর বাইরে 
খুঁজো আমায়, আমি 
ভেসে রই ওই 
উড়ন্ত 
প্রতিফলনের মিহি ধুলোর মাঝে কোথাও 
সম্ভবত !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by robin berry

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

নিজের উপরে নির্ভর - -

বিহানের কুয়াশা ছিল কিছু ক্ষণের, ওই 
টিনটিনে মেঘের দল থামাতে পারি 
নি সূর্যের পুরুষালী উষ্মা !
ক্রমশঃ বিষন্ন 
জীবনে 
অপ্রত্যাশিত রূপে তোমার অনুষঙ্গের -
নীরব আগমন, মৌসুমের ওই 
লুকোচুরির আছে বৈকি 
অনন্য কুহক !
অরণ্য 
পুষ্পের ছিল আপন বাধ্যবাধকতা, পথ 
চাওয়া কি সব সময় চলে, তাই 
মধুমাসের আগেই কন্টক 
শয়নে, নিজেকে 
উন্মুক্ত 
ভাবে প্রকাশিত করে যাওয়া, কেউ - - 
কারোর জন্য অপেক্ষা করে না,
অবশ্যই আয়না নিঃশব্দ 
লয়ে ডেকে যায়,
প্রায়শ !
নিজের উপরে নির্ভর, যে কি রূপে বিম্ব 
হবে পরিলক্ষিত - - 

* * 
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.com/
Cheyenne, Wyoming, United States

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

মধুরীম পৃথিবী - -

 আর ফিরে যেতে চাই না, ওই দহন জ্বালার 
মাঝে, নিয়ে চল আমায় বহু দূর
অন্য কোথায়, সর্পিল পথে -
যার দুই ধারে ফুটে 
আছে চির 
মুকুলিত, আলোময় রঙীন ফুলের বীথিকা !
আর ডেকো না আমায় হারানো 
বাঁকের, ওই উদাস মাইলের
বিবর্ণ পাথর, আমি 
আর জানতে 
চাই না,
কোথায় বিঁধে ছিল আঙ্গুলের ডগায় বুনো - -
কাঁটা, কোথায় ঝরে ছিল যে মধুমাসে 
হৃদয়ের পূর্ণ বিকশিত কৃষ্ণচুড়া, 
এখন আমার দৃষ্টির 
সীমানায়,
শুধুই 
ভাসে জীবন্ত স্বপ্নের কুঞ্জগলি আর মধুরীম 
পৃথিবী নব প্রত্যাশা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by -aziz-mohammed

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

অভিলাষের বিন্দু - -

লুকিয়ে রাখো নিজের মাঝে আবেগের 
নীল দহন, এখনো রাত অনেক 
বাকি, সবে অন্ধকার 
নিবিড়তার 
পথে !
এখনো বুকের মাঝে অস্থির ভাবনারা 
খুঁজে পাই নি সঠিক কিনারা,
সোঁদা মাটির গন্ধে আছে 
বিভ্রান্তির মধুর 
আভাস,
এখনো শ্রাবণী মেঘ খুবই হালকা - - -
উড়ে চলেছে দিশাহীন দিগন্তে,
হত ত শেষ প্রহরে, সে 
যাবে একান্ত 
ঝরে,
এখনো নয়নের তীরে জমে উঠে নি - -
অভিলাষের বিন্দু, এখনো 
আমাদের মাঝে আছে 
অদৃশ্য এক 
দূরত্ব,
এখনো তোমার স্পন্দনে ভেসে ওঠে -
নি আমার জন্য গভীর আসক্তি,
এই মুহুর্তে তোমার 
চোখে আছে 
শুধুই 
ভাসন্ত স্বপনের মায়া, এখনো তুমি -
জানো কোথায় প্রেমের 
পরিভাষা !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist Linda Renner

সোমবার, ১১ নভেম্বর, ২০১৩

চেতনার পথিক - -

প্রবঞ্চনা কি ধীরগতি বিষ, কি যে ছিল তার 
তথাকথিত প্রণয়ে, বলা কঠিন, তবুও
জানি না কোন সম্মোহনে 
কিছু ক্ষণের জন্য 
হারিয়ে 
ছিল এই মন, তার মৌন চাহনির মাঝে ছিল 
নিশ্চই, অদৃশ্য প্রাণঘাতী তীরের আবেগ,
নিঃশব্দে গেছে হৃদয় হতে অনেক 
গভীরে, ভাবনার শান্ত 
তরঙ্গ হঠাৎ
যেন -
কাল বৈশাখী ঝড়, করে গেছে উদ্ধ্বস্ত পথের 
সব কিছু, জীবন চেয়ে রইলো অবাক 
চোখে তার ওই ক্ষিপ্ত মায়াবী 
রূপ সে প্রেম কি স্পৃহা,
বোঝার আগেই 
সমস্ত কিছু 
স্বাহা !
যখন গেছে বিলুপ্তির পথে চেতনার পথিক !
অন্ধকার তখন ক্রমশঃ আরো 
রহস্যময়, নিজের ছায়া 
পর্যন্ত মনে হলো 
অপরিচিত, 
অদ্ভুত 
সে এক পরিবেশ, কোথায় যে উত্পত্তি আর 
কোন খানে শেষে, বুঝে উঠতে পারি 
নি এই জীবন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Forget Me Not by artist sailor
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLNGvveunTZ1cvV31pz1D3uL76ZhwOYSGAQO4sfiPxf66AfbZFrwmop6LPqwNbTxEvkwl_cfxsIU0P08_N2v6kdKoWvCRRD5D7Aeq9xR7_68odFO3ec1oPDjFlIuC3h5UMfa6RIydLU_s/s1600/Forget+Me+Not%2521.JPG

রবিবার, ১০ নভেম্বর, ২০১৩

পরাজিত পতঙ্গ - -

কৌতূহল তার অশেষ, বুকের ভেতর হতে 
সে যেতে চায় অন্তর্মনের গভীরে, 
যথেষ্ট নয় তার কাছে 
চোখের প্রণয় !
সে যেন 
প্রান্তবর্তী পিপাসা নিয়ে দেহ ও প্রাণে, ছুঁতে 
চায় আবেগী হৃদয়ের স্পন্দন, পূর্ণ 
নিবদ্ধের অভিলাষ তখন 
স্পষ্ট বোঝা যায় 
তার বিহ্বল 
আঁখির 
কোণে, এক নীলাভ আলোর প্রদীপ যেন -
জ্বলে ওঠে সন্ধ্যা নামার সাথে, তার 
রহস্যময়ী অধর তলে সহসা, 
যেন অসময়ের চাপানো 
অশনি সঙ্কেতের 
ঝিলিক !
জীবনে ঢেলে যায় স্বপ্নীল রঙের নির্ঝরিণী,
আমি তখন শুধুই এক পরাজিত শলভ 
খুঁজি নিজের ঝরে যাওয়া 
কাচিক ডানার 
অংশ !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
pastel-flowers art by hakon-soreide

শনিবার, ৯ নভেম্বর, ২০১৩

পারদর্শী স্বপ্ন - -

পারদর্শী হৃদয় চায় সুক্ষ্ম দৃষ্টি, গভীর ঠাহরের
অনুভূতি, দেহের অপর পারের পরশ,
যেখানে ভৌতিক সুখ অর্থহীন,
অন্তহীন প্রেমের সন্ধান,
এমন উপলব্ধি !
যে ভরে
দিতে পারে মরুপ্রান্তরে উর্বরতার প্রত্যাশা - -
এক এমন চোখের ছায়া, যে বুকের
দহনে জাগিয়ে যায় শাশ্বত
শীতলতা, জীবন
খুঁজে পেতে
চায় এক এমন উপগ্রহ, যেখানে মানুষের মূল্য
সবার উপরে, এক এমন মুক্ত সামাজিক
সংরচনা, যার সীমানায় দর্শনের
কোনো কাঁটার বেড়া নাই,
হৃদয়ের পলকা
ভাবনায়
যেখানে ভেসে রয় মানবিকতার সুরভি - - - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
transparent dream