শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪

পূনর্জীবনের মন্ত্র - -

সাঁঝের এক পশলা বৃষ্টির রূপে, যদি 
আচমকা যেতে ভিজিয়ে, দীর্ঘ 
কালীন উপেক্ষিত মনের
প্রান্তর ফিরে পেত 
উর্বরতা,
জীবনের বৃষ্টি ছায়ার প্রদেশে এখনো 
কিছু অরণ্য পুষ্পের চারা 
আছে আশান্বিত !
কিছু ঘুমন্ত 
স্বপ্ন 
চায় শেষ প্রহরের জাগরণ, কিছু -
ঘনীভূত বুকের নিঃশ্বাস চায় 
পুনরায় বিগলন, কিছু 
অভিলাষের বীজ -
কণা, তপ্ত 
মাটির 
তলে পুনরপি চায় অঙ্কুরণ, জানি -
তোমার নয়নের আলোয় 
লুকিয়ে আছে কিছু 
পূনর্জীবনের 
মন্ত্র !

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/
soft-quilted-tulips-kathy-braud

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

অভিলাষের অনুরণন - -

যখন শান্ত সমস্ত অতিরিক্ত অভিলাষের 
অনুরণন, জীবন খুঁজে পায় আসল 
মুক্তির পথ, যখন সমস্ত দুঃখ 
যন্ত্রণা পৌঁছায় সীমান্ত 
পার, হৃদযে 
তখন 
ভাবনার নিস্তরঙ্গ নদী, বহে যায় সুদুর -
অজানা সাগর সঙ্গমে, যখন মনে 
সমস্ত নেয়া দেয়ার খাতা 
সহসা ফাঁকা, জীবন 
হয় ওঠে 
হঠাৎ
অর্থপূর্ণ, সরে যায় ক্রমশঃ মায়ার জগৎ,
চেনা অচেনা সমস্ত চেহারা তখন 
উদ্ভাসিত, অভিযোগের 
তালিকা তখন 
অকস্মাৎ
রিক্ত 
জীবনের তরী বহে যায় অজানা কুলের - 
পথে - - 

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/
art by Ann Foster

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪

মৌন নিমজ্জন - -

যাদের যা দাবি ছিল, নিল আদায় করে, -
জীবনের পড়ন্ত বেলায়, অসুস্থ 
ভালবাসা বসে একাকী 
আরামকেদারায়, 
চেয়ে রয় 
শুন্য আকাশ, সুদুর পাখিদের ঝাঁক উড়ে 
চলেছে সাগর পার নিজের গেহে,
সূর্য্য, যথারীতি কিছু ক্ষণ 
আগে করেছে 
দস্তখৎ
আঁধারের সাথে, অস্বাভাবিক কিছুই নয়,
সবাই নথিভুক্ত নিজের অগ্রাধিকার 
তালিকায়, শুধিও না আমায় 
হৃদয়ের গভীরতার 
কাহিনী,
বলার এই মুহুর্তে কিছুই নেই কেবল এক 
গাঢ় নীল রঙ্গে, হারিয়ে যেতে চায় 
জীবন আস্তে আস্তে, থামানো 
নিঃশ্বাসের সাথে, অতল 
গন্তব্যের দিকে 
একাকী !

* *
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
White Vase With Flowers

সোমবার, ৭ এপ্রিল, ২০১৪

আলো আঁধারের মাঝে - -

আলো আঁধারের মাঝে কিছু ভেসে ওঠা 
রঙের খেলা, তার আনত চোখের 
নীচে, প্রগাঢ় অভিলাষের 
জোনাকিরা খুঁজে 
বেড়ায়,
নিরিবিলির বুনো ঝোপ, কিছু আখেটক 
অদৃশ্য পরশ, ছুঁতে চায় হৃদয়ের 
নরম পৃষ্ঠতল, কুয়াশাবৎ 
অন্ধকারে সে 
ক্রমশঃ  
ধরে রাখতে চায় বুকের খুব কাছাকাছি,
তার নিঃশ্বাসে আছে, উন্মাদিত 
অরণ্য ফুলের সম্মোহন,
সমস্ত অস্তিত্ব 
তখন 
খুবই অসহায়, মাঝি বিহীন ভাবনার - -
নৌকো, ডুবে যেতে চায় এমন 
সময়ে, ঠিক তার বুকের 
মাঝ তরঙ্গে, পূর্ণ
উৎসর্গে,

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/
art by michael jehn

বুধবার, ২ এপ্রিল, ২০১৪

মুখোশের ছায়া - -

অতিসরল ভাবে আরশির প্রতিফলন 
বুঝিয়ে গেছে পুনরায় একবার, 
উদলা দেহের বাস্তবিকতা, 
তাই বিষণ্ণ মনে, 
জীবন খুঁজে 
চলেছে, 
মেঝের উপরে ছড়ানো ছদ্ম পরিধান,
আর প্রমাণের প্রয়োজন নাই,
এখান থেকে আত্ম -
সংশোধনের 
পথ যায় 
মুড়ে, এখন এই সন্ধিক্ষণে দর্শনের - -
পাতায় নিজেকে লুকিয়ে রাখা 
সহজ নয়, সমস্ত হিসেব 
নিকেশ আগেই 
লিপিবদ্ধ,
শুন্য দেউলের সোপানে, পা রাখতে -
গিয়ে দেখি, মুখ্যদ্বারে দাঁড়ানো 
পুরোহিত বলে - ঠাকুর 
এখন তন্দ্রাগত,
যদি সম্ভব, 
ব্রহ্ম মুহুর্তে এক বার এসো, হয় ' ত 
খুঁজে পাবে হারানো পরিচয়পত্র, 
আমি অবাক চেয়ে থাকি 
তার গুরু গম্ভীর 
চেহারা,
খুঁজে পাই হারানো মুখোশের ছায়া - - 
তার অর্ধ উলঙ্গ দেহের 
আশেপাশে স্পষ্ট 
ভাবে !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by georgia p

দ্রবীভূত মুহূর্ত - -

কিছু মসৃণ উপলব্ধি, কিছু -
দ্রবীভূত মুহূর্ত, যদি 
যায় থেকে 
বুকের
ভেতরে, কিছু স্বপ্ন চোখের 
কোণে থাক না জেগে 
সারা রাত, জ্বলন্ত 
জল বিন্দু 
অথবা 
কিছু শিশির ফোঁটা ঝরুক 
আকাশ হতে অধর 
তীরে, বক্ষঃস্থলে
জাগুক 
পুনরায় তীব্র অভিলাষের 
তরঙ্গ, প্রণয়ের শাশ্বত 
শিখা জ্বলুক 
অন্তরে, 
হৃদয়ের উচ্ছন্ন দেউল চায় 
পুনরূদ্ধার - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
water lily

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪

নির্মেঘ অনুভূতি - -

উন্মুক্ত আতরদানি হয়'ত ছিল তার 
ভালবাসা, অদৃশ্য ভাবে হলো 
বাষ্পিত ! খুঁজেছি তাকে 
জানালার ধারে,
ড্রেসিং 
টেবিলের দেরাজে, সিক্ত ভাবনার -  
ভাঁজে, চোখের কোণে, গহন 
অন্তর্মনে, বালিশের 
কশিদায়,
জোছনা ভরা বারান্দায়, আরশির -
ভাঙা প্রতিফলনে, খুঁজেছি 
তাকে মনের গভীরে,
মণি হারানো 
দামী 
আংটির খাঁচায়, বুকের অতলে - - 
নিজের প্রতিচ্ছায়ার মাঝে,
কিন্তু সে চিরদিনই 
উধাও,অধরা 
লুকিয়ে 
রয় জানি না কোথায়, অগোচর - -
থেকেও ভরে যায় জীবনের 
শুন্যতা অদ্ভুত ভাবে !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Janet Kruskamp's Paintings