শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪

অদৃশ্য পথে - -

আরশি ছিল যথারীতি গভীর নীরব -
অভিযোগের কারণ কিছুই নেই,
অনেক সময় জীবনে 
এই ভাবেই ঘটে, 
তথাকথিত 
আপন জন মুখোমুখি দাঁড়িয়ে বুঝিয়ে 
দিতে চায় অজ্ঞতার পরিভাষা,
এক অদৃশ্য দূরত্ব রেখা 
টেনে যায় খুবই 
সহজ ও 
হাসি মুখে, অনেক দিন অব্দি জীবন -
খুঁজে পায় না ওই উপেক্ষার 
কারণ, আস্তে আস্তে
ভুলে যেতে 
চায় অনায়াসে অতীতের সব ইতিবৃত্ত, 
তা ছাড়া উপায় হাতে, কি বা 
থাকে, এক মুঠো স্বপ্ন কে 
যেন দিয়ে গেছে 
রাত্রি শেষে,
ভোরের ক্ষীণ আলোয়, বন্ধ করতল -
খুলতেই উড়ে গেছে সমস্ত সুখদ 
অনুভূতি, নিখোঁজ রাতের 
জোনাকির সাথে,
অদৃশ্য পথে, 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Oil paintings by Brenda Ferguson

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

অনন্ত তৃষ্ণা - -

ফেকাশে দুনিয়ার সমস্ত জাঁকজমক -
যদি হৃদয়ের আকাশ চুপসান
শুধুই মেঘে ঢাকা, সব 
কিছুই উপলব্ধ 
হাতের 
নাগালে তবুও সব কিছু কেনা যায় - 
না, বাস্তব প্রেমের আছে 
নিজস্ব মূল্য, সহজ 
নয় নির্ধারণ,
কল্পনার 
বাইরে সে এক অনুভূতি, যার শীর্ষে 
পৌঁছিয়ে মানুষ হয় ওঠে 
অমূল্য পরশমণি,
মাটির দেহ 
পড়ে 
রয় মাটির পৃষ্ঠতলে, পঞ্চতত্বের সাথে 
ক্রমশঃ যায় গলে, কিন্তু অদৃশ্য 
ফিনিক, চিরকাল ঘুরে 
পৃথিবী হতে 
আকাশ,
সমুদ্র হতে বারিদ কণায়, শিশিরের - 
বিন্দু হতে ফুলের বুকে 
দিব্য পরাগের 
সন্ধানে !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by ivica-petras

বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪

পুষ্পহীন শাখা - -

যখন ঝরেছে শেষ প্রহরের নিহার কণা, 
তখন ছিল না একটিও নিশিপুষ্প 
তরু শাখার গায়ে, ওই 
মোড়ের আছে 
নিজস্ব 
এক কাহিনী, যেখানে মিলেছিলাম তার 
সাথে, হেঁটেছি কিছু দুরে, শব্দহীন
ভাষায়, কথাও বলেছি তার 
সাথে, ওই নিস্তব্ধ 
মুহুর্তের 
স্মৃতি - গন্ধ আজও ছুঁয়ে যায় ক্ষতচিহ্ন,
আজও মনে হয় সে যেন লিখতে 
চায়, অসমাপ্ত কবিতার 
উপসংহার, ওই 
ছন্দহীন
ভালবাসার গভীরে, বহু বার খুঁজেছি - 
জীবনের মর্ম, আর প্রতি বার 
গেছি হারিয়ে নিজের 
প্রতিচ্ছায়া !
ছায়াচ্ছন্ন অস্তিত্ব নিয়ে বারংবার ফিরে 
এসেছি নিজের গৃহে, জীবন তখন 
অবুঝ চড়ই পাখি শুধুই 
ঠোকরিয়ে মরে 
নিজের 
বিম্ব, ফিরে আসে বারেবারে অলিন্দের 
গা ছুঁয়ে - - 

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
fallen emotion 

সোমবার, ২১ এপ্রিল, ২০১৪

ভাবনার গন্ধ কোষ - -

সারা রাত জোছনা, বিন্দু বিন্দু ঝরেছে 
অবিরল লয়ে, জনশূন্য উপত্যকার 
বুকে, সারা রাত কে যেন
ধরে রাখতে চেয়েছে 
তপ্ত নিঃশ্বাসের 
তরঙ -
নিজের সিক্ত অধর তীরে, সারা রাত -
দেহের অপর পারের জগতে, 
নিবেছে জ্বলেছে বহু 
অভিলাষের 
শিখা 
কম্পিত সুরে, তার পরশের সংবেদনে 
ছিল প্রথম বৃষ্টির অনুভূতি, ওই 
ভিজা মাটির গন্ধে খুঁজে 
পেয়েছে মন এক 
অফুরন্ত 
আবেগের অভিজ্ঞতা, কয়েক দশকের 
পরিতৃপ্তি, সারা রাত ভাবনার 
গন্ধ কোষ হতে ঝরেছে 
অনন্ত প্রণয়ের 
সুরভি !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by laurine-baumgart

শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

দ্বৈত বিষণ্নতার বাইরে - -

পারস্পরিক সমীকরণের বাইরেও আছে, 
কিছু চেনা অচেনা জীবন্ত জ্যামিতি,
কোনো এক সন্ধ্যার ঝাপসা 
আলোয়, যদি সম্ভব
খুঁজে দেখো 
সজল 
চোখের গভীরতা, আমার অভিলাষের -
পরিধি, কেন এত উন্মুক্ত প্রায়ই
ভাবে মন, কোনো এক 
মুহুর্তে যদি সম্ভব 
বুঝে দেখো
ব্যথিত 
হৃদয়ের মৌন কবিতা, তোমার প্রেমের 
পরিণতি কিছুও হতে পারে, 
বিরহের দুঃখ শুধুই 
নয় অন্তিম 
ব্যথা !
দ্বৈত বিষণ্নতার বাইরে ও আছে কত - - 
যে অদেখা সিক্ত স্পর্শানুভূতি, 
যদি সম্ভব কোনো এক 
দিন সংকুচিত 
বৃত্তের 
বাইরে এসে দেখো জীবনের বিভিন্নতা,

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by Mary Aslin

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪

নিমিষের খেলা - -

সব কিছুই যখন নিমিষের খেলা 
তখন এত মান অভিমানের 
কিসের জন্য, পৃথিবী 
আকাশ, সাগর 
মরুভূমি 
সমস্ত কিছু রইলো ক্ষণিক মৌন 
অবস্থায়, যখন অন্তিম 
নিঃশ্বাস, ছাড়ল 
দেহের 
আঙুল, আপন জনের ওই হাটে 
ছিলাম আমি তখন খুবই 
অপরিচিত, নেয়া 
দেয়ার চুক্তি 
গেল -
এক পলকে ভেঙে, ফিরে আর -
চায় নি কেউ, সন্ধানের 
প্রশ্ন ওঠে কোথায় 
সবাই তখন 
নিজের 
মাঝে যথারীতি গেছে হারিয়ে, 
প্রকৃত সত্যের আগে সব 
কিছুই ছিল পরিষ্কার
কাচের মায়া 
ধরতে 
কি কেউ পারে, দৃষ্টির সর্বশেষ
প্রান্তে ছিল কেবল এক 
সঘন ভাসন্ত 
কুয়াশা !
তার তথাকথিত আত্মীয়তার
রেশমী সুতোর সৃষ্টি খুলে 
গেছে ক্রমশঃ, তীব্র 
বেগে এলোমেলো 
ভাবে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
purple aura

ঝাঁঝর পৃষ্ঠতলে - -

কুয়াশাবৎ ওই রহস্যময় অরণ্যে, চির 
পলাতক ছায়ার সন্ধান, কাঠামো
বিহীন, পূর্ণায়ত আয়নার 
মুখোমুখি তখন 
নগ্ন দেহ, 
নারী 
পুরুষের বিভেদের বাইরে তখন জীবন,
কিছু প্রশ্ন চিহ্নের ভিড়ে, অস্তিত্ব 
খুঁজে তথাকথিত আপন 
জনের চেহারা 
আসল 
কি নকল ওই ভালবাসার প্রতিফলনে -
সব কিছু উদ্ভাসিত, অন্তর্মনের 
গভীরে সুপ্ত আলোড়ন
তখন খুঁজে 
বেড়ায় 
মিহি বালুর উপকূল, অতৃপ্ত বাসনার -
তরঙ মিশে যেতে চায় ঝাঁঝর
পৃষ্ঠতলে - - 

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
forest-fog-cornelia-rusu-labosan