বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৩

সাক্ষাৎকার - -

সত্যি কি মিথ্যে বুঝি না, এইটুকুই জানি যে 
তার অন্তর্নিহিত চোখে ছিল কিছু 
অবর্ণিত অভিপ্রায়ের 
ঝিলিক, এক 
সাধ 
অমিমাংসিত ! ঐকান্তিক বাসনার সুরভি - 
তাই আমিও খুলে গেছি সঙ্কুচিত 
পাপড়ির আবর্ত, সেই 
আনত নেত্র -
পল্লবের 
শিশির কণায় ছিল, জীবনের সারাংশ কি - - 
প্রেমের প্রতিবিম্ব, বিহ্বলতা রইলো 
বুকের মাঝে যেন চিরস্থায়ী 
রহস্যের রূপে, সেই 
গোপন ও 
মৌন সম্মতির সাক্ষী ছিল, আবছা আলোয় 
আলোকিত কিছু বুনো তুলসীর গন্ধ,
কিছু জোনাকির দপদপানি,
কিছু দীর্ঘ নিঃশ্বাসের 
ছোঁয়া, এক 
অপরিচিত জীবনের সাথে সাক্ষাৎকার - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

rose and moon 

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৩

নিজের সত্তা - -

অভিমন্ত্রিত সে কোন এক রাতে, বলেছিলে 
জীবনের পূর্ণতা আছে আমার চোখে,
ওই আঁধার ও আলোর খেলায় 
জানিয়ে ছিলে খুবই 
সহজে, মনের 
অতল 
তলে আছে শুধুই আমার প্রতিচ্ছায়া, এক 
অনন্তকালীন অনুবন্ধ, আর যেন 
অনেক কিছু, সেই কাব্যিক 
রাতের নিগূঢ় মুহুর্তে,
জীবন ছিল 
অজ্ঞাত 
বাজির হাতে, প্রগাঢ় আবেগ, বহে গেছে -
ভাবনার অবশ তরঙ্গে, শেষ 
প্রহরে আর খুঁজে পাওয়া 
যায় নি, দেহ ও 
প্রাণের 
সংযোগ বিন্দু, এক পরকীয় মধুর গন্ধে 
তখন অস্তিত্ব হারিয়ে চলেছে 
নিজের সত্তা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

art of Anthony Orme 

সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৩

সে এক অদ্ভুত জগৎ - -

বন্ধ চোখের সে এক অদ্ভুত জগৎ, মায়া 
মোহের বাঁধন হতে মুক্ত ! অসীম 
সৌন্দর্য্য নিয়ে বুকে, দাঁড়িয়ে 
রয় নিভৃত তপস্বী সম 
অন্তঃ করণের 
মানুষ !
খুবই নিরীহ, নিষ্পাপ, শিশুবত চেয়ে -
থাকে ভব্য আকাশের ক্রমশঃ 
ঝরে যাওয়া, বিন্দু 
বিন্দু জোছনার 
গলন !
যেন ব্যাপক ভাবে আলোর তুষারপাত !
সব কিছু তখন কল্প লোকের 
গল্প মনে হয়, না বৈরাগ্য 
নাহি কোনো 
অনুরাগ,
এক মধ্যম পথে জীবন তখন অগ্রসর - - 
তার গোপন প্রণয়ের প্রতিধ্বনি 
ভেসে যায় সাগর নদী, 
অরণ্য পর্বত, 
বাগান -
মরু, পার করে কোন বিচিত্র পৃথিবীর - - 
বক্ষস্থলে, চিরশান্তির লোভে !
* *
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY DHANANJAY MUKHERJEE.jpg 1.jpg

রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৩

গন্ধকোষ - -

জানি না কি যে খুঁজে তার নীরব নয়ন,
খোলা হৃদয়ের আঙ্গিনায় নিবন্ত
আগুনের ছাড়া কিছুই 
নেই, কোন 
প্রত্যাশার জটিল জট খুলে যায় তার - 
স্থির চাহনি, জীবনের গিঁট এত 
ছিল না অসম্ভব, কিসের 
মৌন আবৃতি করে 
যায় তার 
কম্পিত অধর কিনারা, এত মুশকিল -
ছিল না ভাবনার সন্ধি পত্র, এক 
বিনিময়ের অতিরিক্ত 
কিছুই ছিল কি 
দুজনের 
মাঝে, বোঝাপড়ার বিফলতার কারণ 
কিছুই হতে পারে, তা বলে সব 
কিছু কি শেষ, কোথায় 
যেন লুকিয়ে আছে 
আজ ও -
রজনীগন্ধার চাপা গন্ধ, দেহের বাহিরে 
কি অন্তর্মনে, হয় ত সে জানে,
তাই অনিবার ভাবে 
সে খুঁজে দেহের 
শিরায়, রক্তে, মাংস পিণ্ডে, নিঃশ্বাস - - 
প্রশ্বাসে, বোধ হয় সে  দেখতে 
চায় গন্ধকোষের
স্থায়িত্ব - - 
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
Oil Painting by Alana T 

শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৩

কিছুই হতে পারে - -

পুনরায় প্রবঞ্চনা, পুনশ্চ আত্মঘাতী উপত্যকা !
জীবন মৃত্যুর মাঝে, কেবল কিছু 
মুহুর্তের পার্থক্য, সে এক 
অনিন্দ্য সুন্দর 
অরণ্য -
বউল, জোছনায় সদ্যস্নাতা, নিরীহ অভিলাষ 
যায় এগিয়ে অগোছালভাবে, তার 
বুকের বন্দী সুবাস, বারংবার 
ছড়িয়ে যেতে চায় 
আবেগী 
শিরায় দাবানলের রূপে, অন্তর্মনের কৃষ্ণ মৃগ -
উতরোলের পথে ধেয়ে যায় নিরন্তর !
আবছায়ার সেই মায়াবী নীল 
আঁধারে খুঁজে মন এক 
অভয় আশ্রয়,
কি যেন 
সুদূরে চকমক করে, জোনাকি, ভাঙা তারক, 
মৃগয়ার চোখ, অথবা তার অনন্ত 
ভালবাসা, কিছুই হতে 
পারে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

mysterious man 


শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৩

কে যেন আজ - -

কোন অচেনা পথের অনাহূত বর্ষণ, ভিজিয়ে 
জীবনের অনাবিষ্কৃত অঞ্চল, ফিরে 
গেছে সুদুর কোন অরণ্য 
ছায়াবৃতে, সিক্ত 
দেহ ও 
প্রাণে, এখনও জেগে আছে তার অবাঞ্ছিত - - 
স্পর্শ ! অদ্ভুত শীত অনল, ধরে রাখে 
অহর্নিশ, পলকা নিঃশ্বাসের 
তন্তু, অধর তীরে 
ভেসে যায় 
তার 
মৌন প্রণয়ের গভীর কম্পন, অন্তরে ওঠে -
ক্রমে ক্রমে অস্থির আবর্ত, নিঃশব্দ 
কে যেন জ্বালিয়ে যায় 
সাঁঝের বাতি,
সঘন 
আঁধারে নিশিপুষ্পের গন্ধ, অনবরত যায় 
অপ্রত্যাশিত কড়া নাড়িয়ে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by CB

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৩

ঝুলন্ত ভালবাসা - -

প্রতিদ্বন্দ্বী আমার, ছিল আমার অন্তরে, -
তুমি যদি ভাব নিজেকে বিজেতা, 
তা ভাবতে পারো, সুপুরুষ 
কি কাপুরুষ তার 
ইতিহাস 
নিয়ে ঘাটাঘাঁটির সময় গেছে গড়িয়ে !
এখন দেবব্রত শাখা কন্টকে 
শয্যাসায়ী, ইচ্ছামৃত্যুর 
অভিশাপ কি 
বরদান 
বয়ে চলেছে দেহ ও প্রাণের জগৎ, সে 
প্রেম ছিল কি ক্ষনিক আবেশ,
এখন ভাবা নিরর্থক,
অগ্নি কুণ্ডের 
বাইরে 
শুধুই বেরিয়ে আসে ধুম্রবলয় কিংবা 
অবশেষের চিতাভস্ম, এখন 
তুমি ঠিক কর কে 
যজ্ঞের শিখা 
আর কে 
সৎ প্রতিক ! ভাবনার মহাকালের - 
কাঁধে ঝুলে রয়েছে তথাকথিত 
প্রণয়ের অবশ দেহের 
শুন্য সৃষ্টি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

art by Don Li-Leger