বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৩

সজল বাতাসের পথ - -

কত দূর ও উড়ে যাও আকাশ পারে -
স্বপনের পিছনে, দিগন্তের গা 
ছুঁয়ে, ছায়াপথ পেরিয়ে,
দেহ ও প্রাণে 
মেখে 
জোছনার ঢেউ, মনের রিক্ততা কিন্তু 
থেকেই যায় যেকোনো ভাবে,
আসলে অতৃপ্ত জীবনের 
মুক্তি সহজে 
পাওয়া 
সম্ভব কোথায়, অভিলাষের মরু চির 
দিনই, তৃষ্ণার্ত চোখে দেখে রয় 
উন্মুক্ত আকাশ, জানা 
সত্তেও যে ভুলে 
গেছে
পরিযায়ী বৃষ্টি সজল বাতাসের পথ - 
আর ফিরে আসবে না কোনো 
দিনই, তবু ও মানুষের 
চোখে ভেসে 
রয় 
দিবা নিশি, টুকরো টুকরো মেঘের - -
বিখণ্ডিত কণিকা, এবং 
সেই কুয়াশায় 
খুঁজে 
হৃদয়, তোমার চির হরিত মিষ্টি 
হাসি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by william brown

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

জানি না - -

জানি না কি ভাবে সারা রাত ঝরেছে জোছনা,
কোথায় ছিলাম আমি আর কোথায় 
ছিল কাঞ্চন দেহের পাখি !
খোলা রইলো সারা 
রাত মায়ার 
পিঞ্জর,
ফিরে আসি নি, কিন্তু বহু চেষ্টার পরেও লুপ্ত 
 চেতনা, সে যেন যাযাবর স্বপনের 
সহযাত্রী, ঘুরে চলেছে উন্মুক্ত 
ত্রিভুবনে, যেখানে ইচ্ছে 
ওখানে, জল, স্থল 
আকাশ  -
তখন তার প্রেমের বশীভূতে, আমি শুধুই - - 
রইলাম সে মুহুর্তে এক নির্বাক মাধ্যম, 
তাই আর মনে নেই, কি যে 
হৃদয় খুঁজে পেল আর 
কি যে গেছি 
হারিয়ে, 
ওই রহস্য ভরা আকাশ পথে ছিল অন্ধকার 
কি অন্তহীন আলোকসজ্জা, বলা 
সহজ কোথায়, শুধুই 
এইটুকু মনে 
রইলো যে 
তার পরশে পেয়েছি দীর্ঘকালীন জীবনের - - 
অবিস্মরণীয় অনুভূতি !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
emerging feelings

শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

বুকের অজানা কোণে !

তোমার ছোঁয়া লেগে, মাটির বুকে জাগে -
প্রসুপ্ত স্বপ্নের গন্ধ, তুমি তখন 
শিউলির সাথে একাকার,
হাওয়ায় দেখি এক 
অদ্ভুত টান,
বহে 
আসে অজয় নদীর পার হতে, মেখে সারা
দেহে বাউলের তন্দ্রা, তুমি তখন 
টেনে নিয়ে যেতে চাও
কোন অজানা 
ঢিবির 
নীচে লিখতে চাও আমার অন্তরে প্রণয়ী -
ইতিহাস, সন্ধ্যা যখন নামে পশ্চিমা 
আকাশে, অসময়ের মেঘের 
ফাঁকে তুমি তখন 
অশনি 
সংকেতে ! ভরে যাও জীবনে শ্রাবণের - -
অনুভূতি, পরিতপ্ত ভাবনারা সহসা, 
ভাঙতে চায় রেশমী শুকের 
খোল, উড়ে যেতে 
চায় খুলে 
কোমল ডানা, তুমি তখন নিরীহ শিশুর 
হাসি ধরে রাখতে চাও আমার 
হৃদয়, আধ খোলা কর -
তলে ! আমি তখন 
নিজেই 
ধরা দিতে চাই, পুনরায় হতে চাই বন্দী,
তোমার বুকের অজানা কোণে !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
water-lily

অনাবিষ্কৃত অঞ্চল !

মনে করিও না, ওই ক্ষত স্থানে আঙ্গুল রেখে,
পুরাতন ব্যথার বেদনা, ভরে চলেছে -
নিষ্ক্রিয় আগ্নেয়গিরির বুকের
গহ্বর, ভাবনার তরঙ্গে
খেলে যেতে
চায়
মধুমাসের ঢেউ, হৃদয় ঝিলে ফুটে উঠতে -
যেন বিহ্বল, প্রণয়ের শতদল ! পুনশ্চ
জীবনে বাসন্তী বাতাসের -
অভিনব আভাস,
উড়ে যেতে
চায়
বহুকালের বন্দী পাখি, খুলে কুন্ঠিত ডানা, -
ডেকে যায় সুদূর হতে উন্মুক্ত নীল
আকাশ, আবার জীবন চায়
ছুঁতে রহস্যময়ী -
দিগন্ত
রেখা, লিখতে কিছু নতুন পরিভাষা, বুঝতে
অবুঝ পৃথিবীর অনাবিষ্কৃত অঞ্চল !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

একাকী অস্তিত্ব ! / ভাঙ্গন ভরা তীরে - -

১. একাকী অস্তিত্ব !
এ কেমন স্থান, দেখি চার দিকে শুধুই ধোঁয়ার
বাদল, এ কেমন পৃথিবী খুঁজে পাই না
নিজের প্রতিচ্ছায়া, সরে চলেছে
সবাই একে-একে জানা
অজানা চেহারা,
সবাই
যেন গুটিয়ে যেতে চায় নিজের ভিতরে, এক
অদ্ভুত হাসির মাঝে ঘুলে যেতে চায়
আত্মীয়তা, ক্ষণিক বন্ধনের
ছাড়া যেন কেউ কাছে
আসতে চায় না,
অদৃশ্য
দুরুত্ব রেখে কেবল আনুষ্ঠানিকতা, না প্রেম
না অনুরাগ, যেন মুখোশ পরার এক
মহা প্রতিযোগিতা, আর হৃদয়
পাগল যথারীতি, খুঁজে
মরে তথাকথিত
ভালবাসা,
পরিশেষে জীবন হাসে নিজের উপরে, সব -
কিছুই ত স্বপ্নের ইন্দ্রজাল, প্রতিবিম্বিত
অট্টহাসের মাঝে রয়ে যায়
একাকী অস্তিত্ব !
* *
- শান্তনু সান্যাল



২.ভাঙ্গন ভরা তীরে - -

ভাঙ্গন ভরা তীরে কেউ পথ চেয়ে রবে,
জরুরি ত নয়, জীবন চায়
অন্ধকারের সাথে
সমঝোতা,
তাই
ফিরে আসে বারে বারে নিজের নীড়ে !
তোমার চোখের আলোয় আছে
উদ্ভাসিত, আমার ঝাপসা
বাসার ঠিকানা, সে
তুমি জানো
কিংবা
না, সেটা তোমার হৃদয়ের মামলা - -
কিন্তু কোথায় যেন, এক
বিশ্বাস জেগে রয়
বুকে নিয়ে,
কিছু
মধুর স্বপ্নের অপ্রত্যাশিত পুনরাবৃত্তি !
তাই পাল নামিয়ে ঘাটে, জীবন
খুঁজে তোমার চোখের
আলোকিত সরু
গলি - -
* *
- শান্তনু সান্যাল

৩.স্পন্দনের মূল্যায়ন - -

স্পন্দনের মূল্যায়ন করা সহজ কোথায়,
তাই চোখের নিথর অশ্রু বিন্দুর
মাঝে, রইলো চিরস্থায়ী
মৌন, প্রণয়ের
অবুঝ
কাহিনী, দেহ তখন অদৃশ্য সত্তার পূর্ণ -
আয়ত্তে, উন্মুক্ত প্রাণ আকাশ
পথে ! তোমার পার্থিব
চাহিদা এবং
আমার
অনন্ত ভালবাসা, কোনো এক গন্তব্যে
হয় তো মিলেছে পরস্পর, কিছু
মুহুর্তের সম্মোহনে, কিন্তু


তুমি যথারীতি
বাঁধতে
পারো নি যাযাবর আত্মা, ঠিক কোনো
পরিযায়ী, অদ্ভুত সুন্দর প্রজাপতির
সমতুল্য সে উড়ে গেছে এক
অন্য অজানা উপগ্রহে !
তুমি তখন পড়ে
রইলে ধরার
বুকে -
ঝরা ফুলের ভিড়ে, জানি না ওই শেষ -
দহনের বেলায় আকাশের অশ্রু
ঝরলো কি না - -
* *
- শান্তনু সান্যাল 

৪.সজল আঁখির মাঝে - -
সেই পথে গেছে মধুমাস কি পাতা ঝরার
ঋতু, জানে না এ মন, শুধুই গেছি
হারিয়ে বারংবার তার
সন্নিধি নিজের
সব কিছু,
সেই পরাজয়ে লুকানো রয়েছে জীবনের -
অমূল্য সৌন্দর্য্য, প্রেম কি অনুরাগ,
অথবা বিধ্বংসের উৎপত্তি,
কিছুই জানে না এই
হৃদয়, কেবল
চোখের
আগে ভাসে তার অপরূপ প্রতিচ্ছায়া, না
পৃথিবীর দহন, না আকাশের মায়া
ভরা জোছনা, কি এমন আছে
তার অদৃশ্য টানে ভুলে
যায় জীবন সহসা
এক মুহুর্তে,
অনন্তকালের ব্যথা বেদনা, সহস্ত্র যুগের -
উপাসনা কি সাধনা, জানি না কি
সম্মোহন রয়েছে তার সজল
আঁখির মাঝে, অসংকৃৎ
ভাবে জীবন চায়
নিমজ্জন,
পুনঃপুনঃ হৃদয় চায় তাকে ভালবাসতে - -
* *
- শান্তনু সান্যাল

৫.আস্থার প্রদীপ - -
সুদুর কোন সন্ধ্যার আকাশ যেন তার
ভালোবাসা, ভরে যায় হৃদয়ের
রিক্ত নদী প্রতি মুহুর্তে,
ভেসে উঠে
সহসা,
রঙীন প্রতিবিম্বিত ভাবনা শান্ত লহরে,
সে অদৃশ্য কি প্রতিভাসিত, বলা
কঠিন, অন্তরে যায় জাগিয়ে
সুপ্ত শিখার আলো,
বিসন্ন ক্ষণে,
জীবন
খুঁজে পায় হারানো পথ সহজে, সঘন -
অন্ধকারে, অন্তর্মনের দ্বার খুলে
কে যেন বলে - আবার
সুন্দর গড়ে উঠবে
সমস্ত কিছু,
কেবল
যেন আস্থার প্রদীপ যায় না কোনো দিন
হারিয়ে - -
* *
- শান্তনু সান্যাল





নিঃশর্ত সব
কিছু - -

প্রত্যাশার
নেপথ্যে, উঠে যাক সমস্ত পারদর্শী রঙ্গীন
যবনিকা, উন্মুক্ত মঞ্চে চলো যাই
হারিয়ে, যত সব বিনিময়ের
অবুঝ জ্যামিতি আর
ভালো লাগে না,
হৃদয় চায়
পরিপূর্ণ মুখোশের স্খলন, বাহির ভেতরের
দ্বন্দ্বের ইতি, সরাসরি ভাবে বুকের
কথা, ভালো কি মন্দ কিছুও
হোক, যা তোমার
ইচ্ছে বলো,
ভাবনার গ্রন্থী যাও খুলে, জীবন চায় এই
মুহুর্তে, অভিনয় রহিত এক
অপরিভাষিত সন্ধি,
নিঃশর্ত সব
কিছু - -
* *
- শান্তনু সান্যাল

emotion 2

সত্যতা,

জানি না কত দূর সে বুঝতে পেরেছে
মনের অবুঝ, অনাবিষ্কৃত
ভাবনার লিপি, আমি
কেবল চেয়ে
রইলাম
নির্বাক তার মুখের দিকে, বোঝাতে
পারি নি কিন্তু তাকে, কোনো
ভাবে, যে কেন মানুষ
স্বপ্নজীবী হয়ে
ওঠে -
তার যাওয়ার পরে ছিল অনেক ক্ষণ,
আকাশগঙ্গা ফেকাশে, শুন্য
নীলাম্বর ! নিঃশব্দ
একাকী মাঝি
আর -
নিম্ন সুরে মাস্তুলের ধ্বনি, নদীর - -
বুকে হারানো ডেউর ঠিকানা !
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
venice
— 

জানি না - -

এখনো আছে শীতের নরম রোদের স্পর্শানুভূতি,
হৃদয় কোণের কিছু ভীরু অন্ধকার, চায়
পুনরায় তোমায় ভালবাসতে, এক
এমন শীতল নীল আলোর
বাসনা, যদি করে
যেত অন্তর
নীলাভময়, এক এমন অনুরাগে ছোঁয়া বাতাস,
ভরে যেত জীবনে, চন্দনময় আভাস,
অনেক কিছুই চায় জীবন, কিন্তু
প্রশ্নচিহ্ন যেন নিয়তির
প্রিয় বন্ধু, সব
সময় -
দাঁড়িয়ে রয় সটান, এক বিন্দু হতে অন্য পর্যন্ত,
রেখা টানতে গিয়ে দেখি, সরল রেখা -
অজান্তে হয় উঠে আঁকাবাঁকা,
বারে বারে কাটকুট,
পুনরায়
মুছে ফেলা, আবার নতুন ভাবে চিত্রলেখের - -
পরিকল্পনা, নিসর্গে অভিনব রঙের
সন্ধান, কোথায় আছে জানি
না সঠিক গন্তব্য !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
painting by artist Marina Petro 1
 — with Timothy Paul


বহু দূর, অদেখা বর্ষা বনে - -

মনে করিও না বারে বারে অতীতের ওই
সব কাচের পুতুল খেলা, এস না
আর বেরিয়ে কুয়াশার
পথ হতে নিয়ে
হাতে
কাগজের ফুল, বহু কষ্টে জীবন পেয়েছে
মায়ার বন্ধন থেকে মুক্তি, ডেকো
না আবার ওই ডাক নাম
ধরে, সাড়া পাবে
না কোনো
ভাবে
ভুলে গেছি আমি দুঃস্বপ্নের সেই মুহূর্ত - -
গুলি, কর না নীরব অনুধাবন,
শুন্য ছাড়া কিছুই নেই
আমার কাছে,
যা কিছু
ছিল তোমার দেওয়া, রেখে এসেছি খুব
সাবধানে, খুলে দেখো অবসরে
কোনো দিন অন্তর্মনের
সিন্দুক খানি !
এখনো
হয় ত পাট ভাঙি নি, রয়েছে নিজের - -
জায়গায় যথারীতি, ওই কচি
ভাবনার বস্ত্র খানি, না
আর ধরতে
যেও না
যাযাবর প্রজাপতি, আমি সহজে উড়ে
চলেছি বহু দূর, অদেখা বর্ষা
বনে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

painting by gina-femrite

বাঞ্ছিত ভুলের আবেশে - -

স্বপ্নের আয়ু ছিল খুবই অল্প ভোরের সাথে
দিয়ে গেল ফুলের গন্ধে সজলতা,
তোমার প্রতিশ্রুতি ছিল
কাচে গড়ানো
শীশমহল,
কখন যে গেছে ভেঙ্গে বুঝতেই পারি নি !
আকাশ থেকে যখন নেমে এলো
পলকা ভালবাসা, মেঝের
উপরে ছড়ানো
ছিল -
কন্টকমুখী ভাঙ্গা কাচের অসংখ্য টুকরো,
ভাবনার জগৎ তখন সম্পূর্ণ
রক্তরঞ্জিত, চিড় -
খাওয়া
দেহ নিয়ে জীবন দাঁড়িয়ে রয় তোমার -
বন্ধ দরজার, উদাস দোরগোড়ায়,
কম্পিত হাতে নিয়ে কিছু
পুরাতন চিঠি !যে
তুমি লিখে
ছিলে এক দিন বাঞ্ছিত ভুলের আবেশে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

art unknown source - -