মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

বিস্তীর্ণ শুন্যতা - -

জানতে চেও না, কিভাবে খেলেছে মায়াবী 
আঁধার, তরবারির ডগায় যেন ছিল 
জীবন সারা রাত, তোমার 
যাওয়ার পরে আর 
ঝরে নি 
নীহার, এক অদৃশ্য দহন গেছে পুড়িয়ে - - 
জাফরানের উপত্যকা, তোমার 
যাওয়ার পরে আর ফিরে 
নি স্পন্দনের পলকা  
প্রতিধ্বনি,
এক ব্যাপক নীরবতা ঘিরে রইলো মনের 
প্রান্তরে সারা রাত, হিমশীতল চাঁদ 
আর উদাসীন আকাশ, ছিল 
না কিছুই সংগঠিত 
আলোর ফ্রেমে,
অদ্ভুত 
ভাঙনের মাঝে বিচরণ করে গেছে দেহ -
ও প্রাণের বিভ্রান্ত হরিণ, তোমার 
যাওয়ার পরে গেছে সব 
কিছু হারিয়ে, এক 
সঘন কুয়াশা 
ভেসে 
রইলো সারা রাত চোখের আগে, এক - -
বিস্তীর্ণ শুন্যতা, আর সকালের 
পথে চেয়ে থাকা,
অনবরত !

* * 
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.com/
color aroma

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

নিয়ম ভঙ্গ কিছুই নাই - -

এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কুয়াশা ভরা 
পথ হতে, অন্তহীন পরিভ্রমণ, আর 
তোমার  সাথে ওই যাত্রার 
কোনো এক মাইল -
স্টোনে,
অপ্রত্যাশিত দেখা, সংক্ষিপ্ত আলাপন, -
বিস্ময়ের সঙ্গে ক্রমশঃ জীবনে 
অদৃশ্য অনুপ্রবেশ, সহ -
যাত্রীর ভূমিকা 
তুমি করে 
গেছ সুন্দর ভাবে, সব কিছু যেন আগে -
থেকেই পরিকল্পিত, কিছু দূর 
হাঁটার পরে, কাঠের 
পুলে একটু 
বিশ্রাম,
ওই ফাঁকে নিঃশ্বাসের বিনিময়, দৈহিক -
গন্ধের অদলবদল, প্রজাপতির 
রূপে দুই জনের রূপান্তর,
মরু প্রান্তর হতে 
বর্ষা বন, 
মহানগর হতে সুদুর পাহাড়ের লুকানো -
গ্রাম, আবার কখনো সাগর 
সৈকতে ফেনিয়ে ওঠা 
মুহুর্তে, হারিয়ে 
যাওয়ার 
সুখ,বহুবার তুমি শুকের খোল বহুবার 
আমি তোমার বুকে রেশমী সুতোর 
জট, যতই গেছ খুলে অতই 
গেছি আমি মোচড়িয়ে
একাকার !
ওই কুয়াশার তীব্রতা ঘনিয়ে গেছে দিন 
প্রতিদিন, তবুও মন চায় কিছু 
ক্ষণ আর ও এই ভাবে 
ঢাকা থাক সব 
কিছু - - 
সূর্য্য উঠুক একটু আরও বেলা করে - - -

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
art by samia

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

অস্পৃষ্ট তীরে - -

নিগূঢ় সন্ন্যাসীর বিলুপ্ত ঠিকানা, কিংবা 
কুহেলীর বুকে অবগাঢ নীলগিরি !
আনত বুনো ফুলের শাখায় 
জড়ানো টিনটিনে 
পাতলা 
বরফের পরত, অথবা তার নিদ্রালু - - 
চোখে, ভাসন্ত গভীর প্রণয়ের 
জাল বোনা, সব মিলিয়ে 
রাতের শেষ প্রহরে 
সে করেছে 
আমায় 
অসম্ভব ভাবে দিশাহীন, ওই বিভ্রান্ত - -
মুহুর্তে কদাচিৎ আমি গেছি 
সব কিছু হারায়ে, এখন 
তার দেহ ও প্রাণে 
খুঁজে বেড়াই 
নিজের 
ঠিকানা, তার উল্লসিত মুখে দেখি - - -
যেন জীবন নদী চায় ভেঙে 
দিতে ভাবনার সমস্ত 
গোপন বাঁধ !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
the beauty of mist

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৩

মৃদু অনুভূতি - -

প্রতি নিঃশ্বাসে আছে কত কাহিনী, কিছু 
ব্যথাভরা অনুভূতি, কিছু না বলা 
প্রতিশ্রুতি, ওই মোড়ে ছিল 
বিশাল অশ্বত্থ গাছ,
পাখিদের চলত 
নিশুতি 
কলরব, এখন শুধুই দন্তমূলে ঝুলে আছে 
কয়েকটি ধুলিময় পাতা, সময়ের 
সঙ্গে যায়, সমস্ত কিছু এমনি 
বদলিয়ে, এই শহর 
বহু পুরোনো,
তবুও 
মনে হয়, অনেক কিছু জানতে আছে - -
এখনো বাকি, কোথায় যেন একটা 
মিল আছে তোমার প্রেমের 
সাথে, বিস্মিত করে 
যায় বহুধা !
আর মন 
ভাবে সারা রাত তোমাকে নিয়ে,সাবেকী 
কাঠের জানালার ধারে, চেয়ে রয় 
জনশূন্য রাজপথের দিকে, 
ওই মোড়ে পৌঁছিয়ে 
দেখি তুমি 
আজ ও দাঁড়িয়ে আছো গায়ে জড়িয়ে - -
বিবর্ণ কাশ্মীরী শাল, আশ্চর্য্য !
তোমার মুখে আজ ও 
আছে বিদ্যমান 
চাঁদিনি 
রাতের চন্দ্রমল্লিকার হাসি, হালকা মধু 
গন্ধে ভরা, নীরব নালিশের ছায়া,
আবার ক্লান্ত জীবন চায় 
তোমাকে পুনরায় 
বুঝতে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Carol Nelson Fine Art

একটানা উড়ানের পথে - -

বিগত রাতে ঝরে নি এক ফোঁটা শিশির,
আকাশ ছিল মেঘমুক্ত, ছায়াপথ ও 
ছিল পরিপূর্ণ আলোকিত, চাঁদ 
উঠেছে যথারীতি, লুটিয়ে 
গেছে জোছনার 
নির্ঝর, 
উদার মনে চার দিকে, জানি না কোথায় 
হতে ঝরে গেছে বুকের পৃষ্ঠতলে, 
বিন্দু বিন্দু অদৃশ্য মেঘের 
সজলতা, ঝরেছে 
কার প্রেমের 
অগোচর 
অশ্রু কি অসীম সুখের আগে বলিদানের 
প্রস্তুতি, এক অদ্ভুত গন্ধে ভরে 
উঠলো যখন বসুন্ধরা,
দেখি তুমি ভেসে 
চলেছ আমার 
প্রাণের 
মাঝে, একটানা উড়ানের পথে, ধরে - - 
রাখতে চাও যেন, আমার অস্তিত্ব 
অনন্তকালীন অভিলাষের 
সাথে, সন্ধি বিহীন। 

* * 
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.com/
fuchsia-water-drops-painting-wendy-brown

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

পলাতক মুহুর্তগুলি - -

মরচে পড়া এই পিঞ্জরের সমস্ত শিকল -
ভেঙে, জীবন চায় উন্মুক্ত উধাত্ত, 
দিগন্ত রেখায়, সকাল যেন 
থেমে আছে বহু কাল 
থেকে, তোমার 
নীরবতার 
কারণ যা কিছু হোক, এই মুহুর্তে তুমি 
অজান্তে হয়ে উঠেছে আমার 
নিঃশ্বাসের আবেগময় 
গন্ধ, স্পন্দনের 
অভাবিত
কম্পন, বারংবার অদম্য অভিলাষের 
জাল, তুমি যেন ফেলে চলেছ
একরাশ, বারংবার 
হৃদয় চায় ওই 
নীলাভ 
আলোর জগতে নিজেকে হারিয়ে দিতে, 
তুমি ক্রমশঃ এখন মধ্য রাতের 
মুগ্ধতা, ছিনিয়ে চলেছ 
আমার দেহ ও 
প্রাণ হতে, 
অন্তরতমের সমস্ত প্রণয় সুধার স্রোত !

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
 By Madart Painting - Abstract