রবিবার, ১৬ মার্চ, ২০১৪

অন্তরতমের পৃথিবী - -

সে এক অদৃশ্য রঙে, গেছে রাঙিয়ে 
অন্তরতমের পৃথিবী, তার 
টেকসইতা বাঁধা 
যায় না 
কালের দৃষ্টিকোণে, ওই প্রণয়ের - 
প্রবাহে গেছে ভেসে, সমস্ত 
কিছু, এখন জীবন 
এক উড়ন্ত 
ঘুড়ি, 
ঘাতক সুতো রয়েছে তার হাতে !
ওই নিঃশ্বাসের অক্ষ বিন্দুর 
মাঝে, কোথায় যেন 
আটকিয়ে আছে 
প্রাণের 
গ্রাফ সাংঘাতিক ভাবে, অহর্নিশ -
অনিশ্চয়তা সঙ্গে, হৃদয় 
দুলে রয় মুক্ত 
আকাশে,

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Mikki Senkarik 1

শনিবার, ১৫ মার্চ, ২০১৪

ক্ষণস্থায়ী কুহক - -

মসৃণ পাতার বুকে জমানো, জল  
বিন্দুর আয়ু ছিল খুবই অল্প, 
সূর্যের প্রথম কিরণের 
সাথে গেছে  
সহজে 
হারিয়ে, সে তার ভালবাসা ছিল 
কিংবা অবুঝ, ছায়াবৃত
প্রহেলিকা, তফাৎ
বুঝতে গিয়ে 
দেখি সব 
কিছু যেন রঙীন বুদবুদ, দেখতে 
না দেখতে অদৃশ্য, মায়াবী 
হাসির মাঝে ছিল 
মুক্তোর 
ইন্দ্রধনু কি হৃদয়ের প্রতিফলন -
ছোঁয়ার অভিলাষ ঘনিয়ে 
ওঠার আগে, ক্রমশঃ 
তার কুহক 
গেছে 
হারিয়ে অজানা দিগন্তের পথে - -

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
dew droplets

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

ত্রিকালের ইতিহাস - -

এ কেমন ধোঁয়াটে আভাস ঘিরে 
চলেছে বাহির অন্তরে, এ 
কেমন ভালবাসা 
ভাঙে গড়ে 
বুকের 
অভ্যন্তরে, বারংবার ভাবনার - -
যাজকপল্লী, দেহের সমস্ত 
পাত্র যখন রিক্ত,
ছড়ানো 
এলোমেলো চার দিকে, এ কেমন 
অমৃত পেয়ালা, অকস্মাৎ
ছুঁইয়ে ঠোঁটে, ধরে 
রাখতে চায় 
উড়ন্ত 
প্রাণের পাখি নিজের দখলে, এ -
কেমন অদৃশ্য রেশমের দড়ি 
বেঁধে চলেছে হৃদয়ের 
কোমল স্পন্দন, 
এ কেমন 
মায়াবিনী কুহেলি, ঘিরে চলেছে 
ত্রিকালের ইতিহাস, শুন্যে 
পুনরায় ভেসে উঠতে 
চায় নতুন 
সৃষ্টি !

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/
beeauty of dark

সীমাবদ্ধতা - -

চোখের পরিধি চিরদিনই সীমাবদ্ধ,
অগাধ হৃদয়ের সত্যতা খুঁজে 
পায় না কোনো দিন, 
ফিরে আসে 
কিছু 
দূর দৌড়িয়ে নিজের বৃত্তে, যথারীতি 
নিয়ে বুকে মরু মরীচিকার 
তৃষ্ণা, ভাসন্ত রঙের 
খেলা ছিল তার 
অনুরক্তি,
কাছে পৌঁছবার পরে দেখি সব রং -
মিলে মিশে একাকার হয়েছে 
ধুসর, ওই অদ্ভুত 
মিশ্রিত রঙে 
ছিল 
লুকিয়ে কোথায় যেন এক অদৃশ্য -
ভাঙা কাঁটার ব্যথা, জীবন 
তখন আঙুলের ডগা,
খুঁজে বেড়ায় 
অদৃশ্য 
সান্ত্বনার সুই, ঘাত - প্রতিঘাতের -
অন্তহীন পুনরাবৃত্তি, জীবন 
করে যায় বুকে বহন 
অনবরত স্বপ্নের 
পৃথিবী,
সেটা অন্য ব্যাপার, কত স্বপ্নগুলো 
থাকে আস্ত সকাল পর্যন্ত !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Silvia Vassileva

বুধবার, ১২ মার্চ, ২০১৪

পরিপূর্ণ সমর্পণ - -

সোনালী আলো যখন হলো ঘোলাটে,
ভালবাসা তখন সূর্য্যমুখী, নিম্ন 
সুরে করে গেছে অন্ধকার 
বরণ ! ওই আবছা 
আলোয় 
দেখেছি তার বিচিত্র ভাবে সঙ্কুচন -
বুকের অনেকটা ভিতরে, 
জড়িয়ে যেতে চায় 
সুক্ষ্ম শিরায় 
শিরায়, 
অমরলতা হয়ে, তার  সাঙ্ঘাতিক 
অভিলাষে লুকিয়ে রয়, এক 
অদ্ভুত অগ্নিশিখা, করে 
যায় নিমিষে সব 
কিছু স্বাহা,
ওই - -
শাশ্বত দহনে জীবন চায় পরিপূর্ণ 
সমর্পণ, সমস্ত পরিভাষার 
বাইরে তখন দেহের 
চেতনা !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
desert beauty

মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

গভীর চাহনির আঘাতে - -

কোন গভীর চাহনির আঘাতে 
অন্তরতমের নীরবতা 
গেছে ভেঙে, 
কোন 
অদৃশ্য তীরে, জীবন অথই - -
ভাবে আহত, কার 
চোখের তটে 
অস্তিত্ব 
খুঁজে, নিজের বিলুপ্ত অনুধ্যায় -
সে কোন কুহেলী ভরা 
পথের কস্তুরী 
সুগন্ধ !
জীবন ধেয়ে যায় বিক্ষিপ্ত রূপে,
ভুলিয়ে সমস্ত মায়ার 
সংসার, সে 
কোন 
জোছনায় ভেজা অরণ্য ফুল -
কেড়ে নিতে চায় ভীষণ
ভাবে সমস্ত 
চেতনা,
নিরুপায় হৃদয় ধিক ধিক জ্বলে 
দিবা নিশি, মৌন ব্যথা 
সাজিয়ে বুকে - - 

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by  Connie Chadwell

সোমবার, ১০ মার্চ, ২০১৪

সজল মুহুর্তে - -

নিশীথে ঝরেছে শিশির বিন্দু কী অশ্রু জল,
ভাবনার পাপড়ি এখনো তপ্ত ভেজা, 
ডুবন্ত চাঁদের আলোয় দেখেছি, 
সে যেন ছুঁয়ে যেতে 
চায় অন্তর -
বেদনা,
জানি না এ কেমন অভিলাষ, ঘায়ের সাথে 
দিয়ে যেতে যায় হাসির প্রলেপ, কাছে 
থেকেও বুঝিয়ে দিতে চায় এক 
দশকের দুরত্ব, তার ওই 
নয়নের কাহিনী 
বোঝা খুবই 
মুশকিল, 
শিরোনামহীন থাকার সত্তেও সে লিখে যায় 
আমার বুকে প্রণয়ের রহস্য ! তার 
নিঃশ্বাসের পরশে আছে নিশি -
পুষ্পের ছোঁয়া, তবুও 
সে স্বীকার 
করতে 
রাজি নয় বাস্তবিকতা, শুধুই বলে সে নাকি 
এখনো অবিকশিত ভালবাসা, হৃদয়ের 
সজল প্রান্তরে, এখনো নাকি 
মধুমাস আসে নি, 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Terese-Rogers_Dogwood