সোমবার, ১২ মে, ২০১৪

মায়ার বন্ধন - -

আকাশের রঙ চিরদিনই অস্থির, 
মৌসুমী হাওয়ার সাথে 
যায় বদলিয়ে,
কখনো 
সপ্ত রঙে একাকার কখনো জ্বলে 
আপন জগতে পাংশুবর্ণে !
তাই সময়ের সঙ্গে 
আবিষ্ট করে 
গেছি, 
তার বিম্বিত রূপ, বুকের মাঝে !
অন্ধকার পথে একাকী 
হাঁটা ছাড়া কোনো 
উপায় ছিল 
না -
তাই হেঁটেছি বহু বার, অপহৃত -
হয়েছি বারংবার, আলোর 
জগতে দেখি সমস্ত 
লুন্ঠনকারী 
চেহারা 
খুবই কাছের মানুষ, অভিযোগ -
করা মুশকিল, পুনরায় 
মৌন ব্রত নিয়ে 
বসে রই 
তাহাদের সম্মুখীন অজ্ঞাতসারে,
সহজ কোথায় মায়ার 
বন্ধন ভেঙ্গে 
ফেলা,

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
abstract beauty

শনিবার, ১০ মে, ২০১৪

মুখোশের নেপথ্যে - -

জীবন যখন কৌতুকাভিনেতা 
তার প্রেম ছিল, কোথায় 
যেন ভিড়ের মাঝে 
বৃন্দ হাসির 
সুরে, 
বহে যাওয়া স্বরলিপি, চোখের 
অশ্রু জলেও সে দেখেছে  
হাস্য প্রহসন,
সুতরাং 
উন্মুক্ত কান্নার জন্য মন খুঁজে 
এমন সময়ে অঝর বর্ষণ, 
জীবন যখন অন্যের 
জন্য বিকল্পের 
সাধন, 
আপন ব্যথা তখন মূল্যহীন - 
নিজেকে পুরোপুরি 
ভুলিয়ে দিতে 
চায় 
এমন মুহুর্তে পাগল মন, সজল 
চোখে জীবন হয় ওঠে 
বহুরুপী মানুষ,
মুখোশের 
নেপথ্যে একাকী করে ক্রন্দন,

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
beauty in naivety

শুক্রবার, ৯ মে, ২০১৪

রঙীন কাচের অনুধ্যায় - -

রঙীন কাচের অনুধ্যায় নিয়ে চোখে, 
সে দেখিয়ে গেছে বহু কাল 
আগে, স্বপ্নময়,মায়াবী 
জগৎ, কত যুগ 
ধরে আমি 
বসে আছি পথ চেয়ে একাকী, ওই -
ভাসন্ত আকাশগঙ্গার তীরে, 
সে বলেছিল এক দিন 
হৃদয়ের আলো 
অন্তহীন,
কোনো দিন নিভে না, তাই মনের 
জানালা খুলে রাখি দিবা -
নিশি, সম্ভবতঃ সে 
ফিরবে এক 
দিন - 
হঠাৎ, নিয়ে হাতে যাদুকর ফুলের 
গুচ্ছ, সুগন্ধে ভরিয়ে যাবে 
বুকের সমস্ত শুন্যতা,
যুগের তৃষ্ণা 
পাবে 
তৃপ্তি, আবার পরিত্যক্ত জীবনে - - -
ভেসে উঠবে বিলুপ্ত নির্ঝর !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
aquarelle beauty 

বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

নিরূদ্দেশ মরু উদ্যানে - -

হৃদয়ের সৌন্দর্য্য চিরন্তন কোনো 
দিনই ফুরায় না, সব কিছু 
এই জগতে নশ্বর, 
কিন্তু পবিত্র 
মনের 
সৌরভ রয়ে যায় অদৃশ্য ভাবে -
চার দিকে, অভিলাষের 
সীমানা স্বপ্নের 
বাইরে 
খেলে যায় যথারীতি লুকোচুরি !
তাদের প্রেমের ছোঁয়া ছিল 
প্রজাপতির রঙীন 
অনুভূতি 
রয়েছে লেগে এখনো আঙুলের 
ডগায়, অবশ্যই তারা 
উড়ে গেছে 
সুখের 
সন্ধানে জানি না কোন কাননে,
সবার নিজস্ব আছে এক 
প্রতিবদ্ধতার 
তালিকা,
তাদের ভাবনার অনুক্রমে যদি 
ও নাম খোঁজা খুব মুশকিল,
কিন্তু ভেবে ভালো 
লাগে, তারা 
রয়েছে 
খুব সুখে নিজের মনের বর্ষাবনে,
হয়' ত কোনো দিন তারা 
ফিরবে আবার 
নতুন 
ডানা মেলে, অতীতের নিরূদ্দেশ
মরু
উদ্যানে !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
art by dan maclay.jpg

বুধবার, ৭ মে, ২০১৪

রাত্রি শেষে - -

রাত্রি শেষে ভিজিয়ে গেছে যাযাবর 
মেঘের দল, মনের মালঞ্চে
সিক্ত অনুভূতি 
কুড়িয়ে 
যেতে চায় ভাবনার ঝরানো ফুল - 
শুধিও না বারে বারে গোপন 
মুহুর্তের ওই রহস্যময় 
কাহিনী, কিছু 
জীবনের 
পৃষ্ঠা থাক না অন্তরতমে অন্তর্ভুক্ত,
ওই হাসির আছে নিজস্ব 
এক লাবণ্য, যে 
ঝরেছিল 
চোখের তীরে লবণীয় বিন্দু রূপে,
তার অভ্যন্তরীণ গভীর 
প্রণয়ে ছিল এক 
অবর্ণিত
আবেগ আমি গেছি হারিয়ে সব - -
কিছু সহজ ভাবে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
flowers-in-the-rain-sidney-vaughn

মঙ্গলবার, ৬ মে, ২০১৪

সে এক আপনজন - -

অনেক দূর হেঁটে যাওয়ার পরে যখন 
পৌঁছলাম অরণ্য নদীর তীরে, 
দেখি বালুর এক মহা 
রেখা নিস্তব্ধ 
পড়ে 
আছে দুই ধুসর পাহাড়ের মাঝ খানে,
বুকে নিয়ে সরীসৃপের কিছু 
আঁকা বাঁকা দাগ,
আর অসমাপ্ত 
প্রতীক্ষা -
পুনরায় প্লাবন, তখন প্রতিবিম্ব যেন 
নিরুত্তর, আমি খুঁজে চলেছি 
নিজের ভেতরে এক 
বিন্দু জল, ওই 
তৃষা -
বৃত্তের পরিধি তখন মরুভূমি, করে 
যায় মৌন অট্টহাস, জীবন 
যেন এমন সময়ে খুবই 
অসহায়, চেয়ে 
রয় 
নির্বাক আকাশের মুখে, নদী তখন -
আমার খুব আপন জন, হয়' 
ত অসময়ে গেছে 
শুকিয়ে 
নইলে ভিজিয়ে যেত আমার অন্তর্মন,

* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
abstract moon

সোমবার, ৫ মে, ২০১৪

নব পল্লবের আশায় - -

ওই মোড়, কিন্তু অন্তিম মিলন বিন্দু  
কোনো ভাবেই ছিল না, যেখান 
থেকে সে জানালো মৌন 
বিদায়, বরঞ্চ 
জীবন 
শিখেছে সেখান থেকেই জীবনযাত্রার 
শিল্প, তার নজরে বাস্তবিক 
প্রেমের সংজ্ঞা কিছুই 
হতে পারে 
কিন্তু 
আমার বুকের অদৃশ্য ছায়া হতে সে -
মুক্ত হতে পারবে কি, প্রশ্নচিহ্ন 
টা রইলো তার সাথে, 
কৃষ্ণ চূড়ার 
শাখায়
ধরেছিল আবেগের আগুন, অনাহূত -
বৃষ্টির সঙ্গে গেছে নিভে, মাটির 
উপরে লুটিয়ে রইলো 
কিছু স্মৃতির 
ছাই !
পল্লব বিহীন গাছের আয়ু যায় নি - -
ফুরিয়ে, ঝরা ফুলের মাঝেই 
ছিল পূনর্জীবনের 
সম্ভাবনা,
মধুমাস ফিরবে ঠিক সঠিক সময়ে - -

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.in/
painting by Maddy Swan