যাদের যা দাবি ছিল, নিল আদায় করে, -
জীবনের পড়ন্ত বেলায়, অসুস্থ
ভালবাসা বসে একাকী
আরামকেদারায়,
চেয়ে রয়
শুন্য আকাশ, সুদুর পাখিদের ঝাঁক উড়ে
চলেছে সাগর পার নিজের গেহে,
সূর্য্য, যথারীতি কিছু ক্ষণ
আগে করেছে
দস্তখৎ
আঁধারের সাথে, অস্বাভাবিক কিছুই নয়,
সবাই নথিভুক্ত নিজের অগ্রাধিকার
তালিকায়, শুধিও না আমায়
হৃদয়ের গভীরতার
কাহিনী,
বলার এই মুহুর্তে কিছুই নেই কেবল এক
গাঢ় নীল রঙ্গে, হারিয়ে যেতে চায়
জীবন আস্তে আস্তে, থামানো
নিঃশ্বাসের সাথে, অতল
গন্তব্যের দিকে
একাকী !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
White Vase With Flowers
আলো আঁধারের মাঝে কিছু ভেসে ওঠা
রঙের খেলা, তার আনত চোখের
নীচে, প্রগাঢ় অভিলাষের
জোনাকিরা খুঁজে
বেড়ায়,
নিরিবিলির বুনো ঝোপ, কিছু আখেটক
অদৃশ্য পরশ, ছুঁতে চায় হৃদয়ের
নরম পৃষ্ঠতল, কুয়াশাবৎ
অন্ধকারে সে
ক্রমশঃ
ধরে রাখতে চায় বুকের খুব কাছাকাছি,
তার নিঃশ্বাসে আছে, উন্মাদিত
অরণ্য ফুলের সম্মোহন,
সমস্ত অস্তিত্ব
তখন
খুবই অসহায়, মাঝি বিহীন ভাবনার - -
নৌকো, ডুবে যেতে চায় এমন
সময়ে, ঠিক তার বুকের
মাঝ তরঙ্গে, পূর্ণ
উৎসর্গে,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by michael jehn
অতিসরল ভাবে আরশির প্রতিফলন
বুঝিয়ে গেছে পুনরায় একবার,
উদলা দেহের বাস্তবিকতা,
তাই বিষণ্ণ মনে,
জীবন খুঁজে
চলেছে,
মেঝের উপরে ছড়ানো ছদ্ম পরিধান,
আর প্রমাণের প্রয়োজন নাই,
এখান থেকে আত্ম -
সংশোধনের
পথ যায়
মুড়ে, এখন এই সন্ধিক্ষণে দর্শনের - -
পাতায় নিজেকে লুকিয়ে রাখা
সহজ নয়, সমস্ত হিসেব
নিকেশ আগেই
লিপিবদ্ধ,
শুন্য দেউলের সোপানে, পা রাখতে -
গিয়ে দেখি, মুখ্যদ্বারে দাঁড়ানো
পুরোহিত বলে - ঠাকুর
এখন তন্দ্রাগত,
যদি সম্ভব,
ব্রহ্ম মুহুর্তে এক বার এসো, হয় ' ত
খুঁজে পাবে হারানো পরিচয়পত্র,
আমি অবাক চেয়ে থাকি
তার গুরু গম্ভীর
চেহারা,
খুঁজে পাই হারানো মুখোশের ছায়া - -
তার অর্ধ উলঙ্গ দেহের
আশেপাশে স্পষ্ট
ভাবে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by georgia p
কিছু মসৃণ উপলব্ধি, কিছু -
দ্রবীভূত মুহূর্ত, যদি
যায় থেকে
বুকের
ভেতরে, কিছু স্বপ্ন চোখের
কোণে থাক না জেগে
সারা রাত, জ্বলন্ত
জল বিন্দু
অথবা
কিছু শিশির ফোঁটা ঝরুক
আকাশ হতে অধর
তীরে, বক্ষঃস্থলে
জাগুক
পুনরায় তীব্র অভিলাষের
তরঙ্গ, প্রণয়ের শাশ্বত
শিখা জ্বলুক
অন্তরে,
হৃদয়ের উচ্ছন্ন দেউল চায়
পুনরূদ্ধার - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
water lily
উন্মুক্ত আতরদানি হয়'ত ছিল তার
ভালবাসা, অদৃশ্য ভাবে হলো
বাষ্পিত ! খুঁজেছি তাকে
জানালার ধারে,
ড্রেসিং
টেবিলের দেরাজে, সিক্ত ভাবনার -
ভাঁজে, চোখের কোণে, গহন
অন্তর্মনে, বালিশের
কশিদায়,
জোছনা ভরা বারান্দায়, আরশির -
ভাঙা প্রতিফলনে, খুঁজেছি
তাকে মনের গভীরে,
মণি হারানো
দামী
আংটির খাঁচায়, বুকের অতলে - -
নিজের প্রতিচ্ছায়ার মাঝে,
কিন্তু সে চিরদিনই
উধাও,অধরা
লুকিয়ে
রয় জানি না কোথায়, অগোচর - -
থেকেও ভরে যায় জীবনের
শুন্যতা অদ্ভুত ভাবে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Janet Kruskamp's Paintings
তার জ্বলন্ত অভিলাষে আছে আকাশ -
ছোঁয়ার আকাঙ্ক্ষা, বুকের
অঞ্চলে সমস্ত আলোর
সংকলন করে
রাখার
অদম্য কামনা, জীবনের প্রকৃত সত্য
কিন্তু চির দিনই ঊষর মরু,
বুকে নিয়ে এক জ্বলন্ত
মৌন ভাবনা
চেয়ে রয়,
ধবল মেঘের আনাগোনা ! স্বপ্নগুলো
কিন্তু চিরহরিৎ, ঝরে যাওয়ার
পরেও পুনরায় গজিয়ে
ওঠে পুরাতন
গাছের
শাখায়, নিতে চায় নিঃশ্বাস সকালের
মৃদু সমীরণে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
dreamy gazebo
ঠিক, শৈশবের কোনো এক দীর্ঘ যাত্রার
স্মৃতি, ট্রেন জানালার ধারে বসে
থাকার খুশি, কিংবা তার
ওই কাঁচা প্রেমের
মাটি ভেজা -
গন্ধ !
জীবন আবার খুঁজে, অলস উষ্ণকালের
বিকেল বেলা, অলিন্দের গায়ে
কনুই রেখে, সান্ধ্য বৃষ্টির
ছিঁটে ফোঁটা, মনের
কোনো এক
অঞ্চলে
এখনো রয়েছে চির সজলতা, জানি না
তোমার মনে পড়ে কী না, ওই
লেবু ফুলের গন্ধে মাখা
অনুভূতি, ভুল
বানানে
ভরা প্রেমের চিরকুট কিংবা তথাকথিত
প্রথম প্রেম পত্র, দেয়ালের গায়ে
রঙ্গীন পেন্সিলে, লুকিয়ে
আঁকা কিছু স্বপ্ন
কিংবা
বিমূর্ত শিল্প, এখনো বুঝতে ইচ্ছে করে
তোমার ওই ভাললাগা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
hope