শুক্রবার, ৯ আগস্ট, ২০১৩

ভবঘুরে ভালবাসা - -

আরোহণ ও অবরোহণের মাঝে থাকে, 
খুবই সুক্ষ্ম দুরুত্ব, স্থায়িত্ব বলতে 
কিছুই নেই, এক হালকা 
হাওয়ার ঝাপটায় 
ধুলিসাত 
ভাবনার অমরলতা ! বাউণ্ডুলে তার 
ভালবাসা ধরা দিতেই চায় না,
শুধুই ভেসে রয় বাউল 
গানের সুরে, দেশ 
বিদেশে, 
পুকুর পার হতে, উড়ে উড়ে বেড়ায় 
চড়ই ঝাঁকের সাথে, কখনো 
টেলিফোনের তারে 
কখনো ওই 
নেড়া 
খেজুর গাছের মাথায়, অহর্নিশ এক -
টলমলানি, ওই অস্থিরতার 
মাঝে, জীবন যেন 
বৈষ্ণবী !
বেঁধে রাখতে চায় তার আলোড়ন -
বুকের এক তারার সাথে,
যদিও,এই সুখ খুবই
চঞ্চল,বিহানের 
জনবিরল 
আঁধারে, কখন হবে হঠাৎ নিখোঁজ !
বলা খুবই কঠিন, তাই পাগল 
মন, সারা রাত জাগে,
চেয়ে রয় অবিরাম 
শিকল - 
আঁটা দ্বারের দিকে, তবুও আটকানো 
কি যায়  তাকে - - 
* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
Artist -KUSAL MUKHERJEE - KOLKATA -  INDIA

জীবনের সারাংশ - -

ওই শাশ্বত অঙ্গীকারের বশীভূত 
মুক্ত করে যেতে চায় মন 
সমস্ত জাগতিক 
বন্ধন !
কিন্তু সেটা কি সম্ভব, যতই -
দূর যাই না কেন, এক 
অদৃশ্য আবাহন 
ধরে রাখে 
দেহ 
ও প্রাণের সংবেদন, ওই ডাকের 
মাঝে আছে মৌন দাবি,
লুক্কায়িত নালিশ,
স্বার্থপরতার 
গন্ধের 
অভিযোগ, তাই ফিরে ফিরে - -
আসে জীবন, নিভৃত
কি কোনো দিন 
হয় মানুষ,
যত দিন নিঃশ্বাসের চিত্রলেখ - -
ওঠে নাম তত দিন 
শুধুই আসক্ত 
হৃদয়ের 
স্পন্দন,জানা সত্তেও যে সব কিছু 
কেবল ক্ষণ ভঙ্গুর, তবু ও 
ভালবাসতে চায় 
মন, পুনরায় 
ব্যথার 
আবেদন,পুনশ্চ অন্তর্মনের পূজা 
বেদির পথে প্রস্থান, নতুন 
নৈবেদ্যের প্রস্তুতি 
সেটাই 
আসল দর্শন সেখানেই জীবনের 
সারাংশ - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by SUBRATA DAS - KOLKATA - INDIA

বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

গেছ আবার ছুঁয়ে - -

গেছ আবার ছুঁয়ে দেহের অতি সূক্ষ্ম অবগতি, 
ওই মিহি অনুভূতির মাঝে, ছিল স্বপ্নের 
কিছু অঙ্কুরণ, দমকা বাতাসের 
দক্ষিণমুখী জানালা !
এখন শুধুই 
শুন্যতা ঘেরা জীবন, আর রহস্যভরা আকাশ,
যাবার ক্ষণে রেখে গেছ অজ্ঞাতসারে,
কিছু চোখের আলো, কিছু 
নিঃশ্বাসের সুরভিত 
উষ্মা, অধর 
কোণের 
লাজুক কম্পন, মৃগতৃষ্ণায় বিচরণ, অদৃশ্য - - 
দহনের পূর্ণ সরঞ্জাম, দীর্ঘ রাতের 
একা যাত্রা, জোছনার এক 
মিষ্টি ফোড়ন - -
* * 
- শান্তনু সান্যাল 
mystic moon - -

চিনতে পারবে কি - -

তুমি কি আজ ও অপেক্ষা করে আছো কোনো 
এক ভেজা সন্ধ্যার স্মৃতি নিয়ে বুকে,
এখনো কি পড়ে ওই বিশাল 
শিরীষ গাছের ছায়া 
অনাম দিঘির 
গায়ে !
তুমি কি এখনো দাঁড়িয়ে থাক অলিন্দ সীমানা 
ছুঁয়ে, বিস্মিত চোখে দেখে যাও জন -
অরণ্যের ফাঁকে ওই ফুলের 
দোকানের কাছে, 
কিন্তু আমি 
উধাও !
তুমি কি আজ ও লুকিয়ে হেঁটে যাও ওই সরু 
গলির মোড় হতে, ঠিক হরতকি -
বাগান হয়ে স্কটিশ চার্চের 
পিছনে, কোন গলি 
যেন, কিন্তু 
আর 
ভয়ের কিছুই নাই, আরশি শুধিয়ে দিয়েছে 
ভালই ভাবে, এখন আমাদের ওই 
পরিচিত চেহারাগুলো 
নিজেই গেছে 
বদলিয়ে, 
তুমি কি এখনো চাও না, হঠাৎ রাস্তা ঘাট -
হয় উঠুক জন শুন্য, অকস্মাৎ সব 
কিছু যেন স্থির, দূর দূর শুধুই 
অশেষ নীরবতা, আর 
আমি আসছি 
ধোঁয়াটে 
সন্ধ্যায়, বুকে জড়িয়ে তোমার ওই পুরাতন 
ধুসর রঙ্গী অপূর্ণ প্রতিশ্রুতি - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/
ART BY ANANT MANDAL - KOLKATA - INDIA

বিলুপ্ত ভালবাসা - -

যখন গেছে পুড়ে বিস্তীর্ণ অরণ্য হতে মানব বসতি,
কোথায় খুঁজবে বল আপন পরের পরিচয়,
কার হাতে ছিল জ্বলন্ত মশাল, কে 
দিল বিষাক্ত ভাববাণী, বলা
মুশকিল, সবাই তখন 
ছদ্মবেশী -
মুখোশ - পরিহিত, গেছে ধরিয়ে আগুনের বন্যা, -
বিধ্বস্ত দেউলের প্রাঙ্গনে ভালবাসা তখন 
উলঙ্গ, খুঁজে বেড়ায় পাতার আবরণ, 
ওই বাল্য বন্ধু তখন দেখে 
আর হাসে আমার 
ক্ষত স্থান !
চির পরিচিত মাঝি তখন নদী পার করার ছলে 
ডুবিয়ে গেছে মাঝধারে, তারা খুঁজে 
তাদের উত্স, তাদের বিজয় -
গাথা, আমি আজ ও 
ধরে আছি 
বুকের মাঝে পুরাতন মৃত বিলুপ্ত তার একমাত্র 
ভালবাসা - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
ART OF SANATAN DINDA - India

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

সজলতার প্রদর্শনী - -

সে গেছে বহে মরু নদীর রূপে বারংবার ! 
তবুও বুকের দুই ধারের বালির -
স্তূপ, যথারীতি চেয়ে রয় 
সন্ধ্যার মুখে, চির 
তৃষিত 
নয়নে, এ কেমন গুহ্য দহন, জ্বলে সতত 
দিবা নিশি অন্তরতমে ! এ কেমন 
ভালবাসা কখনো হৃদয়ের 
খুব কাছে, আবার 
অনেক 
সময়ে ভেসে রয় আকাশের গায়ে মায়াবী 
মেঘের রূপে, শুধুই সজলতার 
প্রদর্শনী ! এ কেমন 
প্রবণতা -
মৌন দাঁড়িয়ে রয় জীবন নিলামের ছকে,
* * 
- শান্তনু সান্যাল 
art by j.cianalli

ছেঁড়া দড়ির কাহিনী - -

আত্মীয়তার বসন ছিল কাঁচা রঙ্গী, কিছু 
দিন রইলো দেহ ও ভাবনা সাথে 
জড়িয়ে, পরবর্তী কালে 
ক্রমশঃ গেছে 
রং উঠে,
তাই ছাতের এক কোণায়, দড়ির শেষ -
প্রান্তে রইলো ফেলানো, পেরকের 
সাথে ওই অস্থায়ী চুক্তি, 
ঝড় বাদল থেকে 
ভয় মুক্তি,
কিছু পরিচিত চড়ুই পাখিরা, প্রায়শ - - 
গেছে ঠোকরিয়ে, সবাই যেন 
নিজের নীড় নিয়ে ব্যস্ত,
যত দিন থাকে 
চমক -
দমক আয়না ও যায় ভালোবেসে, তার 
পরে শুন্য দড়ি ঝুলে রয়, প্লাস্টার
খসা ছাতের সীমানার 
দেয়ালে একাকী 
নিঃশব্দ !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
unknown source of art - -