মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০১১

যাত্রী

বিফলের সঙ্গেই ছিল সফলতার ছায়া 
হস্তলিখনের পার্শ্বে নিয়তির মায়া 
কপালের ওই কল্পনা লোকে গেছি সাজিয়ে 
ধুম্রকেতু, বহু ভবিষ্যবাণী,
জানার সত্তেও যে জীবন শুধুই 
ক্ষণ ভঙ্গুর, ছাড়ি নি কখনো ও 
স্বপ্ন দেখা, আজন্ম তুমি ভালবাসবে 
এমন  অনুবন্ধ কোনো দিনেই ছিল না 
হৃদয়ে তোমার কি যা আছে তুমি 
শুধুই জানো, আশীষ কিংবা অভিশাপ 
এই পান্থশালায় ভেদাভেদ কিছুই নাই 
কোন দিশায় প্রতিধ্বনিত নাম কির্তন 
কোথায় ভেসে যায় আজানের নৌকা 
ঘাটের চাতালে ঝরে যায় বকুল আপন মনে 
ওই উজানের প্রবাহে জীবনের গান
লিখে যায় শরতের পূর্ণ চাঁদ 
এই পথ কিছু দূরে গিয়ে, দুই ভাগে 
মুড়ে যায় বিপরীত গন্তব্যে 
দুঃখ সুখের মুহানায় জানি আছে 
এক গোপন মহা রহস্য, জল প্লাবিত ভূমিখণ্ড
অথৈ সাগরের সেই স্বপ্নীল লীলা 
ভাসিয়ে নিয়ে যায় অন্য ভুবনে 
পদচিহ্ন বিহীন সেই মহা তটরেখা 
চির মৌন হয় দেখে যায় 
অংশুমালির অস্ত উদয়ের খেলা 
ঋতু চক্র খুলে দ্বার নিজস্ব হাতে 
কখনো শতদল রক্তিম সকাল 
আবার কখনো গহন অরণ্যের মহাকাল 
রাত্রি, আমি তুমি সবাই ওই পথের 
নিরন্তর গতিমান যাত্রী //
--- শান্তনু সান্যাল 

সোমবার, ১০ জানুয়ারি, ২০১১

পূর্ণ কবিতা

পূর্ণ কবিতা
মরু প্রান্তরে কালবেলিয়ার সুরে
খেলে যায় বালুর ডেউ
জেগে রয় অর্ধ শশি সারা রাত
প্রেমের শিখা জ্বলে নিভে
আস্তে আস্তে প্রাচীর, দুর্গ, প্রাসাদ,
মধ্যযুগীন দেউল পেরিয়ে
লিখে যায় জোছনা মরমের কাহিনী
নাগফনি, কেতকীর ঝোপে
ঘুরে বেড়ায় উন্মাদিত ভাবনা
যেন মরুসর্পিনী খুঁজে যায়
পরশমণি, আলো ছায়ার এই  খেলায়
তুমি পদ্মিনী সম পূর্ণ কবিতা
আমি রাজপুত্র রূপে চেয়ে থাকি
তোমার শব্দ প্রতি শব্দে
ভালবাসার অক্ষয় গন্ধ ভরে যায়
কোন দৈবীয় নীল আলো,
এই মধুময় ক্ষণে
উড়ানসেতু গুলো যেন বেঁকে যায়
দিগভ্রমিত মৃগয়া সম,
সহসা জনারণ্য হয় উঠে মহাশুন্য
ওই রাজপথে, আমরা দুই জন
এবং অগনিত জোনাকির দীপ্তি
অমন সময় ভুলে যাই
ক্লান্তময় জীবনের সহস্ত্র তৃষিত কামনা //
-- শান্তনু সান্যাল

কালবেলিয়া - রাজস্থানের এক জাতি বিশেষ, তাহারা গান এবং গায়ন করে

রবিবার, ৯ জানুয়ারি, ২০১১

ত্রিকোণ

ত্রিকোণ 

চৈত্র মাসান্তে সেই নৈসর্গিক হ্রদের 
অনেকটা জলীয়ভূমি গেছে শুকিয়ে 
সুদূর নগ্ন, ধু ধু পাহাড়ের সীমান্তে 
মরিচিকা সম রয়েছে কিছু 
সজল ভালবাসার দিনগুলি,
 ওই মহুয়া বনের ছাই রং বন পথ 
হয় তো কিছু সুকনো 
কিংসুক কুসুম কিংবা 
কৃষ্ণ মৃগের করুন ডাক,
ভেসে যায় পল্লব বিহীন বিতানে, 
নল, দময়ন্তী ও রাজ হংস 
এই ত্রিকোনের মাঝে কোথায় যেন 
আছে, সেই  অলৌকিক বৃক্ষ 
 গাছের কাণ্ডতে লিখিত রয়েছে 
প্রণয়ীদের অজ্ঞাত নাম 
আদিবাসীরা বলে, গ্রীষ্ম কালে 
দাবানলের তাপে শাখা প্রশাখায় নাকি 
অসংখ্য ফুল ফুটে রয় 
কিন্তু সেই দৃশ্য সবাই দেখতে পায় না 
শুনেছি, ভরা পূর্নিমা রাতে 
যুগল অগ্নিস্নান করলে, সেই দুর্লভ 
প্রসূন দেহে প্রণয়ের সুধা ঢালে 
সে যে এক স্বর্ন খনির শুদ্ধিকরণের প্রক্রিয়া 
জানি না কত জন এই ব্রত অঙ্গীকার করে // 
-- শান্তনু সান্যাল 

শনিবার, ৮ জানুয়ারি, ২০১১

কলকাতা ডায়রি

কলকাতা ডায়রি
পুরনো বইর দোকানে খুঁজতে গিয়ে
ছিলাম, জীবাশ্ম শাস্ত্রের নামকরা
লেখকের বই, হয় তো রাশিয়ান কিংবা
নার্ভেজিয়ান, তুমি ই সেধে বললে
পাষানের শাস্ত্রে কী ভালবাসার আমেথিস্ট
ও থাকে না কী ! আমি মুখ ন দেখে ই
বললাম, সে তো জানি না -
তোমার অপরচিত সেই প্রশ্নময়ী আলাপ
ভূগর্ভ শাস্ত্রের পরিভাষা দারুন ভাবে
বদলিয়ে, দিয়ে গেছে যেন -
বিস্তৃত এক অনুসন্ধানের পথ,
ওই এক পশলা বৃষ্টির মাঝে, গল্পের
মধ্যে কলেজ স্ট্রীট হইতে বেথুন
কবে আমরা পৌঁছিয়ে গেছি মনে নাই,
আমেথিস্ট র বাংলা অনুবাদ সেই
আদ্র ভাবসে নিশীথে চেয়ে ছিলাম করতে,
পারি নি, জীবনের জাদুঘরে  সব কিছু ই
উপলব্ধ থাকে, জরুরি নয়
---- শান্তনু সান্যাল

অনেক দিনের পরে

অনেক দিনের পরে তুই আসলি
ভালই লাগছে, ত্রিস কী চল্লিশ বছরের পরে
আজকাল জানিস অনেক কিছু গুলিয়ে যাই
এই চশমাটার কী যে আবদার বুঝি না
মাঝে মাঝে আবছা
আবার অনেক সময় উজ্জল হয় উঠে
আবার দেখা হবে  ভাবতেই পারি নি
যাক, আর বল- কোথায় যে বসবি
জীবন আর এই তক্তপোষ, বেশ মিল না
একটু সাবধানে যেন বসিস
এই লাটুবাবু লেনের ঠিকানা ত কেউ ই জানে না
খুঁজতে নিশ্চই কষ্ট হয়েছে
এমনিতে খুব একটা কেউ আসে না
আসবে ও বা কেন, এই অন্ধ গলি তে
ভাড়া র  ঘরে, স্মৃতিগুলো কবে যে মরে গেছে
সবাই তোকে অবশ্যই অবাক চোখে দেখেছে
বলিস নি ত যে ত্তুই আমার এক কালের
বন্ধু, তথাকথিত বিদ্রোহী বন্ধু
যাক গে, বল- ওই মুম্বাই  থেকে এত দূরে
ভালই ত আছিস নাম আছে সুখ্যাতি ও কম নয়
প্রতিবেশী বাড়ির টিভি তে প্রায় তোর মুখ দেখি
ভালই লাগে, সবাই তোকে ভালবাসে
জানিস সেই যে তুই হটাত নিরুদেশ্য হলি
আমি সে দিন খুবই দুখিত ছিলাম
আমরা নিম্নবিত্তীয়, জামিন পাই নি
কাচা সেই বয়সে মনে হয়ে ছিল যে তুই
বিশ্বাসঘাতকতা করেছিস
কিন্তু আজ ভাবি ভালই করেছিস
বাঁচিয়ে নিলি গোটা কুটুম্ব কে
আমি জানতে চাই না তোর অকস্মাত
আসার কারণ -
কিন্তু তোর কিছু বিদ্রোহী কবিতা, উপন্যাস
প্রবন্ধ আমি এখনো সংগ্রহ করে রেখেছি
ওই উই ধরা কাঠের বাক্সের ভিতরে
নিয়ে যা হয় তো সিনেমার জন্য ভালো প্লট হবে
আর বল কী বা দিতে পারি, তোর জিনিষ তুই নিয়ে
যা, আমি না অতীত নিয়ে বাঁচতে চাই না /
--- শান্তনু সান্যাল

শুক্রবার, ৭ জানুয়ারি, ২০১১

কখনো কখনো

কখনো কখনো
বিরহ মিলনের বাহিরে ও আছে
সে এক অপ্রকাশিত হারানো কবির
পান্ডুলিপি, শব্দগুলো নিজেরাই
যেন খেলে যায় লুকোচুরি
কাঁচের সেই পারদর্শী ঘরে
মনের রঙ্গীন মাছেরাও বুঝি
অনেক সময় খেলে কানামাছি,
ভালবাসা ভেসে উঠে স্তরে স্তরে
যখন কোনো পরিচিত স্পর্শ
ছুঁয়ে যায় বাহ্য আস্তরণে
ব্যথার ফেনপুঞ্জ সরে যায়
আস্তে আস্তে সমুদ্র সৈকতে
সূর্যের ক্ষীণ আলো ভরে যায় স্বপ্ন
মধুর,এমন সময় আমি ভুলে যাই তোমারে
না, ভালবাসার ঢেউ কী শুধুই
তোমার জন্য, মনে পড়ে যায় 
কত অশ্রুময় মুখ চেয়ে রয়েছে যে আমায়
আশার হাত বাড়িয়ে, সেই মুহুর্তে
মন তুলে দিতে চায় যা কিছু হৃদয়ের
খুশি ও রং তাদের হাতে,
আঁকতে চায় জীবনমুখী অনুরাগের
কিছু অপূর্ণ ছবি, গড়ে দিতে চায়
কিছু খেলনা, আমি ভুলে যাই সব কিছু
এমন সময়ে ------
---- শান্তনু সান্যাল
  

বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০১১

সে কী যে মায়া

 সে কী যে মায়া বুঝি নি আজ ও 
যেন অরণ্য নদীর বালু চরে 
খনন করে  যাই দিবস রজনী 
অঞ্জলি ভরা  তোমার ভালবাসা 
উঠে আসে জলের সেই ক্ষুদ্র 
রেনু স্রোতে, সেই দেখে  তুমি 
হেসে যাও শিশু সুলভ হাসি
আমি বারে বারে গর্তের গভীরতায় 
খসে যাওয়া বালু গুলো উপরে 
আনতে চাই, আর চেয়ে দেখি তোমার 
শ্যামবর্ণ মুখের দীপ্তি 
তুমি কখনো চেয়ে রয়েছে 
আমার বালু মাখা বুকের দিগে 
আবার মাঝে মাঝে নিমগ্ন চোখে 
এক দৃষ্ট হেরিয়ে চলেছ 
পাহাড়ের গায়ে সূর্যাস্ত 
সেই জামুনি সন্ধ্যার আগমনে 
তোমার অনেক কাছে বসে যাওয়া 
আমায় মন্ত্রমুগ্ধ করে যায় 
বালুর বক্ষে সজল প্রতিবিম্ব তোমার 
আমি আবিষ্কার করে যাই 
তুমি বল কী  সুন্দর লাগছে চাঁদ 
তোমার নির্মিত এই ছোট্ট ঝিলে, অদ্ভুত 
কই চাঁদ কৃষ্ণ পক্ষে 
নিজের প্রতিচ্ছবি চিন না আমি বলি 
তুমি শুধুই হেসে যাও 
জল প্রপাতের বিন্দু সম ছড়িয়ে 
বহু রঙ্গীয় জাদু 
এমন সময় জীবনের ক্লান্ত বেলা 
হয় উঠে মধুর হইতে মধুরতম //
--- শান্তনু সান্যাল