মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১১

পরিচয়ের রং 

প্রখর গ্রীষ্মের অপরাহ্নে জানতে চেয়েছিল
সে আমার পরিচয় পত্র, সবুজ কি বাদামী,
হাত সরিয়ে জানিয়ে দিয়েছে
বিধর্মীয় হবার সাস্তি, আমি দিতে পারি নি
ধর্মনিরপেক্ষ দেশের পরিভাষা
সে আমায় জল ছুঁতে দেয় নি, ফেলে
দিয়েছে পরিচয় পত্র
ঘৃণিত ভাবে নিজস্ব ভাষায় দিয়েছে
গালাগালি, সেটা না বোঝার ভান করে
আমি ফিরে আসি, ওই রঙের
ভেদাভেদে গোটা পৃথিবী কে তারা করেছে
বিধ্বস্ত, তারা শুধুই এক মাত্র
ঈশ্বরের বৈধ সন্তান,
স্বর্গের সাম্রাজ্য শুধুই তাদের জন্য, সে দিন
আমি দেশের মাটির মূল্য বুঝেছি,
নিজের সংস্কৃতির গর্ব করেছি,
তবু ও আমি ঘৃনা করতে পারি নি -
দুঃখ যে তাদের কে মনুষ্যতা বোঝাতে পারি
নি,হয় ত তারা ঈশ্বরের নিকটে
নিরাকার, ভাব বিহীন, কিংবা মহাবিজ্ঞ
পথের যাত্রী, মনের ব্যথা বুঝে না
তারা তাদের পছন্দের পরিচয় পত্র চায়.


-- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/



সোমবার, ২৯ আগস্ট, ২০১১


ব্রহ্ম কমল 

ওই শাঁসের মাঝে ফুটে ব্রহ্মকমল -
নিঃশ্বাসে ভরে যায় অজস্র পরিমল, 

কল্পমূর্তি জেগে রয় দুঃস্বপ্নের কাছে 
স্বত:স্ফূর্ত জীবন বহে দূর অবিরল,

বৃন্তের সুক্ষ্ম নলিকায় ধেয়ে চলে -
মানবতার, অদৃশ্য অনঘ অশ্রু জল,

ওই অনুভূতির মূলে সংক্ষিপ্ত প্রেম 
জ্বলে দিবা নিশি যেন অনন্ত অনল,

এখানেই নিরাকার আরাধনা মুখর 
জাগৃত হয় উঠে ক্রমশঃ পূর্ণ অতল !

উলঙ্গ প্রতিচ্ছায়া করে যক্ষ প্রশ্নাবলী 
জীবনের খাতা যেন ভাষান্ত ধরাতল,

ফাঁকি দিতে পারে না ছদ্ম দেহের রং 
প্রায়াস্চিতে ভেসে উঠে নয়ন সজল, 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

শনিবার, ২৭ আগস্ট, ২০১১



নিঝুম সাঁঝে 

শাশ্বত প্রেমের অঙ্গীকার, অযৌগিক ছিল না,
দেহ উপস্থাপনের পূর্বে ভাব নি তুমি একবার,

তোমার ওই প্রাপ্তির পার্শ্বে ছিল ,প্রতিহিংসা -
ক্ষণিক আবেশের, সে লুপ্ত প্রাক্কালীন হাহাকার,

আমি চেয়ে ছিলাম জানতে শুধুই অন্তর্মন -
ভিত্তির অনুবল ছিল কল্পনীয়, শুন্য নিরাধার !

সর্বস্ব ওই ভাবে সাবাড় করা, অব্যক্ত ছিল 
পরিপূর্ণতার বাসনায়ে, হলো  জীবন ছারখার,

ভাবি নি বিশ্বাস কর, প্রেমের অমন মৃত্যু -
এগিয়ে আসলে তুমি, জ্ঞানত গভীর মাঝধার,

এখানেই ছিল সেতুর বন্ধন, আস্থার ইষ্টক,
ভেঙে সর্ব সীমা, গেছ তুমি ভেসে  সিন্ধু পার,

সেই উত্তর পুর্বিয় হাওয়ায় গেছ উড়ে দূর 
নিঝুম সাঁঝে একাকী, পথ চেয়ে আছি তোমার !

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by -  Samiran Sarkar
 



শুক্রবার, ২৬ আগস্ট, ২০১১

ভেজা খড়ি


 জীবনের সমান্তরালে, শুধুই কি সব প্রেম ছিল,
ওই অন্ধ কূপে দেখেছি নিজের  বিকৃত  চেহারা,

কে, কাহাকে, ঠকিয়েছে বলা এত সহজ নয়,
বহুরুপি অন্তর্মনে বাজে, বিভোর সুরে এক তারা, 

উঠে গেছে উপরে, যারা ছিল সময়ের আরোহী
খুঁজে বেড়ায় মন আঁধারে, দূর  সকালের কিনারা,

লুন্ঠন করে গেছে, সুপ্ত পৃথিবী, মৃত জাগরণ,
স্বপ্নরা করে অরণ্য রোদন, সবাই যেন দিশাহারা,

চেয়ে ছিলাম শুধু এক চিলকে খুশির আলো, 
দ্বারে গেছে লাগিয়ে কুলুপ, মেঘেরা দিচ্ছে পাহারা,

তড়িতের ভাঙনে, ভাঙি নি ক্ষিতিজ রেখা -
মাঝি বিহীন নৌকা, বেয়ে চলেছে অথৈ জলধারা, 

ভারসাম্য রাখতে গিয়ে, নিয়তি দিল বাধা 
দেয়ালের  বিদ্রোহী স্লোগান, ক্লান্ত, রংহীন বেচারা,

ফিরে এসেছি বহু বার, সিংহদ্বার ছুঁয়ে আমি 
বন্দ কপাট, চুনাপাথর দিয়ে লিখেছি ,জীবন সারা,

-- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/






বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১


শেষ রাত্রির খেলা 

ওই জ্বলন্ত বাঁশ বনে, ছাই রাঙ্গা চাঁদ, উঠেছে আবার -
জীবনের বিথী, কবে ভুলে গেছে মায়াবী নীল আঁধার,

ঠাহর করতে পারি নি, ঝিলের বুকের অথৈ গভীরতা 
পা বাড়িয়ে দেখি,শুধুই স্রোতের ভিতরে স্রোত অপার,

জলের উপরে ভেসে চলেছে, রাশি রাশি কাচের আলো 
জোনাকিরা কি দেশান্তরী, গেছে ঢেলে, শেষ  অন্ধকার,

কিসের অনুরণন অবিরাম, খেলা করে জোছনার দেহে 
হয় ত এই মুহূর্তে, তুমি ছুঁয়েছ আমায়, কোমল গান্ধার !

বিভাবরির অঞ্জনে, কি যে মন্ত্র ছিল, জানে না যে মন 
খুলে গেছে স্তর, একের পরে এক, যেন দিব্য চমত্কার,

শিহরিত হৃদয় তুলে চলেছি, বন্য কুসুম,  মসৃন ছোঁয়া 
অন্তরঙ্গ গন্ধের বাতাস, ঝরে চলেছে ঘনীভূত অহংকার !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

বুধবার, ২৪ আগস্ট, ২০১১


অনাহুত

তারা অবুঝের ভান করে, নাস্তিক ও আস্তিকের
রেখায় নিজস্ব স্বার্থের হরি লুট করে, 
আসলে মনের সুপ্ত অভিলাষার গুপ্ত সমীকরণে -
শুধুই পরের পরিধানের সুক্ষ্ম খুঁত ধরে,
তাদের নজরে বৈজ্ঞানিক সীমার বাহিরে শুন্য,
ওই শুন্য ছিদ্রে লোকপ্রিয়তার সুত ভরে,
তারা কাপুরুষের আড়ালে লুকিয়ে রাখে অস্তিত্ব 
বর্তমানের খুন করে ভবিষ্যতের ভূত ধরে,
স্বপ্নের সৌদাগর ভালই ভাবে জানে ভাবের খেলা 
নিজে রাজনের সিংহাসনে, মুর্খ রাজদূত করে,
তারা অসাধরণে সাধারণ বহে যায় অগ্রিগামী পথে 
কিরীটের প্রেমে কুরুবংশী তাদের পদচ্যুত করে, 
সেই সন্যাসী কি বৈরাগী,পরিভাষার বাহির মানুষ 
আমূল ক্রান্তির পরে, সময় তারে অনাহুত করে,

-- শান্তনু সান্যাল

The Paintings Of Salvador Dali

http://sanyalsplanet.blogspot.com/

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

ফুলের মৃত্যু



অগ্নিমুখের সমান্তরালে রেখে এসেছি 
মনের বিশৃঙ্খলা, শপথের বিধি -
ইতিমধ্যে কি শেষের দিকে ?
ওই গোপন মন্ত্রণায় তৃষ্ণার্ত জীবনের 
বহু প্রশ্ন, অনাবিষ্কৃত ভাবে পড়ে
রইলো, উলঙ্গ দেহে ছিলাম 
গর্ভ গৃহে একাকী, নিবিড় তিমিরে কি 
ছুঁয়েছ অন্তর্মনের গভীরতা, 
আবেশিত স্নায়ু, অতৃপ্ত -
নাভিস্থল, উথিত কমল বৃন্ত, দীর্ঘ শ্বাস 
পারো নি ধরে রাখতে তবুও 
অন্তরাত্মার পলায়ন, দেশান্তরী পাখির 
ঝাঁক, পতঙ্গের নিশি দাহ,
ওই বিন্দু তে থেমে আছো এখনো,
পাহাড়ের গায়ে কবে যে একপশলা বৃষ্টি
ভিজিয়ে গেছে নাগ কেশরের ঝোপ,
অভিপ্সার কৃশ - কন্টক, বিদ্ধ 
করে বুকে জড়িয়ে রয়েছে জীবন, মায়ার 
সমাগমে তুমি কাঁপছ  কোন 
শিহরণে, সমর্পণের এই মুহুর্তে 
আঁকড়ে ধরে আছো আমার অস্তিত্ব কিংবা 
স্বাহার ভয়ে পরেছ মুখোশ, 
আগ্নেয় গিরির প্রীতি শুধুই তোমায় 
সাজে, কিন্তু ফুলের আয়ু অল্প দিনের, ঝরতে 
কিছুই সময় লাগে না, মৃদু পবনের -
 স্পর্শে খুঁজেও পাবে কি -
ভালবাসা, জানি না ?
--- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/